✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭৯. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৭৯ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻রাবণের দ্বিতীয়বার যুদ্ধে গমন🌻*
/\/\/^/\/\/\/\/\/\/\/\/^/\/\/\/\/
*🌻যত বীরগণ মারা গিয়েছে তাদের নারীগণ ঘরে ঘরে কাঁদছে,তা দেখে রাবণের শোকের শেষ নেই।কোনরকমে শোক ভুলে আবার রাবণ যুদ্ধ করতে চলেছেন।এমন সময় মন্দোদরী রাবণকে বলতে লাগলেন,*
*ধনুর্বাণ লয়ে রাবণ যায় মহাক্রোধে।*
*রাণী মন্দোদরী আসি পশ্চাতে বিরোধে।।*
*(বিরোধে=বাধা দেয়)*
*আপনার দোষে রাজা কৈলে বংশনাশ।*
*রামের সীতা রামে দেহ থাকুক গৃহবাস।।*
*🌻তখন মন্দোদরীর দিকে রাবণ ফিরে না চেয়ে লঙ্কার দ্বার অতিক্রম করে চললেন।রাবণের এইভাবে চলে যাওয়া দেখে রাবণে যত রাণী ছিল মা মরা কান্নার মতো কাঁদতে লাগল।পশ্চিম দুয়ারে যেখানে শ্রীরাম লক্ষ্মণ আছেন সেখানে গেলেন।পথে যেতে প্রথমে গন্ধমাদন সেনাপতি এগিয়ে আসিলে রাবণ তাকে পঞ্চবাণ মেরে নিরস্ত্র করল।তারপর নীল বানরকে দেখে দশানন তিনবাণ মারলেন তখন বুকে বাণ লাগলে নীলবীর অচেতন হল।অতঃপর কুমুদ মহাবীর সামনে এলে ত্রিশ বাণে জর্জরিত হল এবং জাম্ববান,হনুমান,অঙ্গদ ও সুষেণকে পরাস্ত করলেন।তারপর সারথিকে বললেন যেখানে রাম-লক্ষ্মণ আছে সেখানে রথ নিয়ে চলো।রামের সামনে আসতে রাবণ দেখলেন যে,*
*হাতে ধনু রাবণ গেল রামের সম্মুখে।*
*বৈকুন্ঠের নাথ রাম দশানন দেখে।।*
*দক্ষিণে অক্ষয় তূণ বামেতে কোদন্ড।*
*(কোদন্ড=ধনুক)*
*বিষ্ণু-অবতার রাম দু'বাহু প্রচন্ড।।*
*মনে মনে চিন্তা করে রাজা দশানন।*
*একান্ত জানিনু রাম দেব নারায়ণ*।।
*যদিচ রামের হাতে হয়ত মরণ।*
*একান্ত বৈকুন্ঠে যাব না যায় খন্ডন।।*
*🌻রাম এবং রাবণের যুদ্ধ শুরু হল।যুদ্ধে রামের কোমল অঙ্গ জর্জরিত হয়ে অচেতন হলেন।তারপর লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ শুরু হল।লক্ষ্মণের বাণে প্রথমে সারথির মাথা কেটে মাটিতে পড়লে,রাবণ হঠাৎ বিভীষণকে কঠিন রেগে বলেন ওরে ঘর শত্রু!আজ তোর জন্য আমার বংশনাশ হল,আগে তোকে মারব তারপর নর ও বানরকে শেষ করব।রাগে গজগজ করতে করতে রাবণ হাতে শেলপাট নিয়ে বিভীষণকে মারতে উদ্যত হলেন,শেলপাট হাতে নেওয়াতে স্বর্গ মর্ত্য পাতাল কম্পিত হতে লাগল প্রায়।তখন বিভীষণ বললেন, ঠাকুর লক্ষ্মণ আমাকে রক্ষা করুন!লক্ষ্মণ শেলের উদ্দেশ্যে বাণ মারলে শেল কেটে চার টুকরো হয়ে পড়ল।এতে রাবণে কুড়ি চোখ ভয়ংকর হতে লাগল এবং বজ্রসম শেলপাট পুনরায় নিয়ে মারতে উদ্যত হলে আবার লক্ষ্মণ কেটে ফেললেন।*
*☘কোপেতে রাবণ চাহে লক্ষ্মণের পানে।*
*☘ময়-দানবের শেল পড়ে গেল মনে।।*
*🌻তখন রাবণ বলছেন ওরে নর বেটা তোর কত শক্তি আছে দেখব, যা এবার তুই যমের দুয়ার।পরে রামচন্দ্র চেতন পেয়ে মনে মনে শেলপাটকে বললেন,তুমি লক্ষ্মণের বক্ষে না লেগে আমার বক্ষে আয়,তখন শেল বলল,*
*☘আমারে করিছ কেন এতেক স্তবন।*
*লক্ষ্মণে ছাড়িয়া নাহি মারি অন্য জন।।*
*☘থাকি আমি যার কাছে তার আজ্ঞাকারী।*
*☘যার কাছে থাকি আমি তার হিত করি।।*
*শ্রীরামে কাতর দেখে শেল নাহি থাকে।*
*☘মহাবেগে পড়ে শেল লক্ষ্মণের বুকে।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



