✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৫. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৩৫)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*প্রেমভক্তি ছাড়া ভগবত প্রাপ্তি অসম্ভব।*
মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সংকীর্তন আরম্ভ করলেন। কেবল অন্তরঙ্গ ভক্তগন প্রবেশ করতে পারেন। বহিরঙ্গ লোকের প্রবেশাধিকার নাই। যারা প্রবেশ করতে পারেনা তারা নানাবিধ কটুক্তি করতে থাকে। কেউ বলছেন- কলিযুগে কিসের বৈষ্ণব? আরে যতসব পেটপোষাগুলো। কেউ বলছে -এদের হাতে পায়ে বেঁধে জলে ফেলে দিলে তবেই ঠিক হয়। কেউ বলছে- আরে ভাই নিশ্চিত জানো গ্রামখানি লুট করবে নিমাই পণ্ডিত। যার যেমন মনোবৃত্তি সে তেমন বলছে। সাধারণ লোক মহাপ্রভুর সংকীর্তন দেখতে না পেয়ে অনুতাপ করছেন। কেউ কেউ ভক্তগণকে অনুরোধ করেন দর্শন করানোর জন্য। ভক্তগন জানেন "প্রভু সর্বজ্ঞ" তাই ভয়ে কেউ কাহাকেও আনতে সাহসী হোন না।
এক ব্রহ্মচারী নবদ্বীপে বাস করতেন, তপস্বী, দুগ্ধমাত্র আহার, অন্ন গ্রহণ করেন না। সেই ব্রাহ্মণের কীর্তন শোনা এবং নৃত্য দেখার খুব ইচ্ছা। কিন্তু দ্বার বন্ধ থাকায় প্রবেশ করতে পারেন না। প্রতিদিন শ্রীবাসের কাছে গিয়ে অনুনয়-বিনয় করেন। যদি একদিন কৃপা করে আমাকে নিমাই পন্ডিতের নৃত্য দেখাও, আমার নয়ন সফল হয়, আমি তোমার কাছে চিরঋণী থাকব। শ্রীবাস পন্ডিত বলছেন "আমি জানি তুমি নৈষ্ঠিক ব্রহ্মচারী, বিশুদ্ধ ফলাহারী,
শুদ্ধসদাচারী, তোমার শরীরে কোন পাপ নেই ।তোমার দেখার অধিকার আছে, কিন্তু প্রভুর আজ্ঞা নেই।
তবে শোন একটি কথা বলি,আমি নিয়ে যাব, কিন্তু গোপনে থাকবে, মহাপ্রভুর যেন চোখে না পড়ে।
ব্রাহ্মণ রাজী হলেন।
চতুর্দশভুবনেরনাথ বিশ্বম্ভর নৃত্য করছেন। সকল ভক্তবৃন্দ গান গাইছেন। নিত্যানন্দ, গদাধর পাশে পাশে আছেন, যেন পড়ে না যায়। আনন্দে অদ্বৈত সিংহ চারিদিকে ঘুরছেন।পরানন্দ সুখে সকলে আত্মহারা, কাহারই বাহ্যস্মৃতি নাই। সে আনন্দ কে বর্ণন করতে পারে?সে অনুভবীর অনুভবের নিধি। 'হরিবোল হরিবোল' এছাড়া আর কিছু শোনা যায় না। অশ্রু,কম্প,পুলক হুঙ্কার,শরীরে অদ্ভুত নানা ভাবের বিকার।
সর্বজ্ঞ চূড়ামণি মহাপ্রভু অনুভব করছেন কেহ লুকিয়ে আছে।নৃত্য করতে করতে একটু থেমে বলছেন -"আজ কেন আনন্দ পাচ্ছি না? এখানে কি কেউ লুকিয়ে আছে? সত্য করে বল দেখি?"
ভয় পেয়ে শ্রীবাস পণ্ডিত হাতজোড় করে বলছেন-"প্রভু!এখানে কোন পাষণ্ডের আগমন হয় নাই। কেবল এক পয়হারী, ব্রতধারী ব্রহ্মচারী, সজ্জন ব্রাহ্মণ তোমার নৃত্য দেখার বড় ইচ্ছা তান। তাই এখানে গোপনে আছেন।
মহাপ্রভু বলছেন- "তাকে শীঘ্র বাড়ির বাইরে বের করে দাও। আমার নৃত্য দেখার তার কি অধিকার!! দুগ্ধ পান করলেই কি আমার ভক্তি হয়?"
*(দুধ পীনে সে হরি মিলে তো বহুৎ বৎস বালা। মীরা কহে বিনা প্রেমসে না মিলে নন্দলালা।)*
দুই হাত তুলে মহাপ্রভু বলছেন- *কেবল দুগ্ধ পান করেই কেউ আমাকে পেতে পারে না। চন্ডালও যদি আমার শরণ নেয়, সেও আমাকে প্রাপ্ত করতে পারে।* *সন্ন্যাসীও যদি আমার শরণ না নেয়, সে আমার কখনো প্রিয় হতে পারে না।*
গজেন্দ্র,বানর তারা কি তপস্যা করেছিল তারা আমাকে পেল!
অসুরেরাও তপস্যা করে, কিন্তু একমাত্র শরণাগতি ছাড়া কেহই আমাকে প্রাপ্ত করতে পারে না।
ভয় পেয়ে ব্রহ্মচারী বের হয়ে মনে মনে চিন্তা করছেন -এই আমার ভাগ্য যে কিছুক্ষণ নৃত্য-কীর্তন দর্শন করতে পারলাম। অপরাধ অনুরূপ শাস্তিও পেলাম। আজ আমার জীবন ধন্য হল! অদ্ভুত দেখলাম!!
সেবক না হলে কি তিরস্কৃত হয়েও এমন বুদ্ধি হয়?
প্রভু সেবক ছাড়া কাউকে দন্ড করেন না। অন্তর্যামী গৌরসুন্দর তার মনোভাব বুঝতে পারলেন। ডেকে আনলেন। পুনরায় করুণাসাগর বিশ্বম্ভর চরণপদ্ম তার মস্তকের উপর তুলে দিয়ে বলছেন- "তপস্যা করি এমন অভিমান করো না। নিশ্চিত জেনো *বিষ্ণুভক্তিই সর্বশ্রেষ্ঠ।*
সকল ভক্তবৃন্দ হরিধ্বনি করে সাষ্টাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়লেন। শ্রদ্ধা পূর্বক এই আখ্যান যে শ্রবণ করবেন গৌরচন্দ্র তার অবশ্যই প্রাপ্ত হবে। ব্রহ্মচারীর প্রতি কৃপা করে মহাপ্রভু আনন্দে নৃত্য শুরু করলেন।
সেই বিপ্রের চরণে অনন্ত প্রণাম, যে গৌরাঙ্গের দণ্ড পেয়েও নিজেকে ধন্য মনে করেছিল।।
_*জটাধারী মঠাধারী , জ্ঞানী-গুনী, পয়হারী, ব্রতনিষ্ঠ-ব্রহ্মচারী,অন্নত্যাগী- ফলাহারী, আজীবন-মৌনধারী,সুকঠোর-তপাচারী,এতগুনে গুনবান যদি না নেয় শরণ।তার দশা হয় কেমন, বিনু লবন ব্যঞ্জন যেমন।।*_
🙏🙏🙏🙏🙏🙏
ক্রমশ.....
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




