✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭৫. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৭৫ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
********************************
*মেঘনাদের তৃতীয়বার যুদ্ধে গমন*
<><><><><><><><><><><><><>
*ভগ্নদূত কহে গিয়া রাবণ গোচর।*
*বীরবাহু পড়ে বার্তা শুন লঙ্কেশ্বর*।।
*🌻এইকথা শুনে রাবণ সিংহাসন থেকে পড়ে গেলেন, এবং অচেতন হয়ে গেলেন।কিছুক্ষণ পরে চেতনা ফিরলে কান্নাই ভেঙ্গে পড়লেন,আর বলতে লাগলেন এই "নর ও বানর আমার কাল হ'ল।*
*☆স্বর্গ মর্ত্য পাতাল জিনিনু ত্রিভুবন।*
*☆নর-বানরের হাতে সংশয় জীবন।।*
*☆একে একে পাঠালাম যত যত বীরে।*
*☆সংগ্রামেতে গেল আর না আইল ফিরে।।*
*🌻রাবণ এইরকম ভাবে এক এক বীরের নাম করে বলতে বলতে কান্নাই ভেঙ্গে পড়লেন।*
*☆ভাবিতে ভাবিতে রাজা হইল মূর্ছিত।*
*☆হেনকালে আইল কুমার ইন্দ্রজিৎ।।*
*🌻পিতাকে এই অবস্থা দেখে ইন্দ্রজিৎ বলল,মরি আর বাঁচি আমি আবার নর ও বানরের সঙ্গে যুদ্ধ করতে যাব।আমি শ্রীরাম ও লক্ষ্মণকে নাগপাশে বেঁধে ফেলে ছিলাম, কিন্তু গরুড় নিশ্বাসে তাঁরা মুক্ত হয়ে গেছে। আর ঐ বেটা হনুমান ঔষধ এনে দিল মুহূর্তের মধ্যে সকলে জীবিত হয়ে উঠেছিল।এবার আর নর ও বানরের রক্ষে নেই।তখন মেঘনাদের কথা শুনে রাবণ বললেন,*
*☆মেঘনাদ কথা শুনি কহিছে রাবণ।*
*☆আগেতে মারহ পুত্র পবন-নন্দন।।*
*☆সেই বেটা দেয় সবাকার প্রাণদান।*
*☆আর কে বাঁচাবে মৈলে হনুমান*।।
*🌻যুদ্ধে গিয়ে সর্বপ্রথম তুমি হনুমানকে বধ করবে, তাহলে বাকী সব আপন মনেই মরে যাবে।*
*যুদ্ধে যাবার পূর্বে ইন্দ্রজিৎ যজ্ঞস্থলে গিয়ে যজ্ঞের সমস্ত সামগ্রী এনে যজ্ঞ সম্পন্ন করে অগ্নিদেবের কাছে বর প্রার্থনা করছে,*
*☆যখন অগ্নির নিকট বর প্রার্থনা করল তখন অগ্নি রেগে গিয়ে বললেন,*
*🔥অগ্নি বলে নিত্য পূজা কর কি কারণে।*
*🔥কত বর আমি তোরে দিব রাত্রিদিনে।।*
*🌻ইন্দ্রজিৎ তখন বলল,আমাকে এই বর দাও যেন আমি রাম ও তাঁর সৈন্যদের যমঘরে পাঠাতে পারি।তখন অগ্নি বললেন,""অগ্নি বলে হেন বর চাহ অকারণ।কেমনে মারিবি রামে তিনি নারায়ণ।।স্বয়ং বিষ্ণু জন্মিলেন রাম-অবতার।রাবণেরে সবংশে করিতে সংহার""।।🔥অগ্নি বলছেন সদাসর্বদা আমি সেই প্রভুর শ্রীচরণ কামনা করি,আর আমি তাঁকে মারবার বর দিতে পারি?পরবর্তী যজ্ঞে আর তু আমাকে দেখতে পাবি না,*
*☆শুনিয়া অগ্নির কথা বেটা পায় ত্রাস।*
*☆রথে চড়ি ইন্দ্রজিৎ উঠিল আকাশ।।*
*☆অগ্নিদেব চলিলেন আপনার দেশ।*
*☆ইন্দ্রজিৎ রণে গিয়া করিল প্রবেশ।।*
*🌻ইন্দ্রজিৎ পশ্চিম দ্বারে গিয়ে একসঙ্গে একবারে সাতাশলক্ষ বাণ ছাড়লে বহু বহু বানর জর্জরিত হয়ে গেল।কয়েকজন বানর এসে রঘুনাথকে বলল,ইন্দ্রজিৎ যেমন ভাবে আমাদের নিধন করছে প্রভু তুমি ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করে রাক্ষসকুলকে ধ্বংস করে দাও।রামচন্দ্র বললেন বিনি অপরাধে আমি তো অন্যান্য রাক্ষসদের বধ করতে পারি না।মেঘের আড়াল থেকে মেঘনাদ যুদ্ধ করছে এর একটি উপযুক্ত যুক্তি করে মেঘনাদকে মারতে হবে।তখন লক্ষ্মণ বললেন,আকাশে একের পর এক বাণ নিক্ষেপ করুন,তখন রঘুনাথ বললেন,এইভাবে বাণ নিক্ষেপ করলে উপরে দেবগণ নিহত হতে পারে,তা করা যাবে না।রাম ও লক্ষ্মণের কথাবার্তা ইন্দ্রজিৎ শুনে ফেলে।তখন মেঘনাদ লঙ্কায় ফিরে এসে "বিদ্যুৎজিহ্ব নামে এক নিশাচর সে মায়াধারী।*
*পশিয়া লঙ্কার মধ্যে যুক্তি করি সার।*
*বিদ্যুৎজিহ্ব নিশাচরে কহে বার বার।।*
*শুন বলি বিদ্যুৎজিহ্ব নানা মায়াধারী।*
*মন্ত্রেতে গড়িয়া দেহ রামের সুন্দরী।।*
*🌻জনক-নন্দিনী সীতা যেমন রূপ ধরে তেমনি আমাকে দাও।সেই মায়া সীতাকে রামের সামনে কেটে ফেললে,রাম শোকে থাকবে এই সুযোগে আমি রামকে বধ করব।*
*🍀তারপর মায়াসীতা রথের উপর বসিয়ে পশ্চিম দ্বারে এসে উপস্থিত হল। সেই দ্বারের পাশে হনুমান বসে ছিলেন,তার সামনে মেঘনাদ মায়াসীতার চুলের গোছা ধরে চাবুক মারছে,এই দৃশ্য দেখে হনুমানের দুই নয়ন বয়ে যাচ্ছে।হনুমান ইন্দ্রজিৎকে তিরস্কার করতে লাগল।এবারে হনুমানের চিৎকারে বানরগণ ইন্দ্রজিৎকে ঘিরে ফেলল,রথের উপর মায়া সীতা বলছে,*
*☆রক্ষা কর হনুমান পবন-নন্দন।*
*☆এত বলি মায়াসীতা করিছে ক্রন্দন।।*
*🌻এ কথা বলাতে ইন্দ্রজিৎ খড়্গ হাতে নিয়ে মায়াসীতার অঙ্গে আঘাত করলে (ব্রাহ্মণের গলেতে যেমন থাকে পৈতা।সেই মত করিয়া কাটিল মায়াসীতা।।)।দুই খান হয়ে মায়াসীতা মাটিতে পড়ল।তখন হনুমান ক্রোধান্বিত হয়ে বললেন, তোরা কেউ পলায়ন করবি না যেভাবে হোক আজ এই নিশাচরকে মারবই।যখন লক্ষ লক্ষ বানর গাছ পাথর পর্বত নিয়ে কাছে এলে ইন্দ্রজিৎ ভয়ে লঙ্কায় পলায়ন করল।তারপর হনুমান বলছেন আমি কেমন করে প্রভুকে বলব সীতা মা আর নেই!তারপর জাম্বুবানের সঙ্গে হনুমানের দেখা হলে সমস্ত কথা বললেন এবং জাম্বুবান বললেন এই সংবাদ প্রভুকে দাও দেখি প্রভু কি বলেন!*
*☆সৈন্যসহ দুইজনা গেল রাম-স্থান।*
*☆কান্দিতে কান্দিতে কহে বীর হনুমান।।*
*☆হনুমান বলে,প্রভু কর অবধান।*
*☆ইন্দ্রজিৎ কাটে সীতা সবা বিদ্যমান।।*
*🌼এইকথা শুনে শীরাম মূর্ছিত গেলেন,কপিগণ জল নিয়ে এসে চোখে মুখে জল দিয়েও চেতনা ফিরল না।লক্ষ্মণ বিলাপ করতে লাগলেন।কিছুক্ষণ পরে রাম চেতনা পেলেন।তখন বিভীষণ রামের কাছে এলেন, এবং হনুমানকে বললেন কি হয়েছে যে তোমরা শোকাকুল হয়ে আছ?তখন শ্রীরাম=*
*শ্রীরাম বলেন,শুন মিত্র বিভীষণ।*
*সীতারে কেটেছে আজি রাবণ-নন্দন।।*
*🌻আমার যত পরিশ্রম সব বৃথা গেল মিত্র!তখন বিভীষণ বললেন, সীতা-মাকে কাটতে কে দেখেছে?শ্রীরাম বললেন হনুমান।*
*বনজন্তু বানর সে বুদ্ধি নাহি ঘটে।*
*মহালক্ষ্মী মা জানকী কার সাধ্য কাটে।।*
*🌻প্রভু শোন!আমি জেনে গেছি ইন্দ্রজিতের চালাকী, ঐটি মায়া সীতা।জানকী মা অশোকবনেই আছেন।যদি আমার কথা বিশ্বাস না হয়,হনুমান গিয়ে দেখে এসো।*
*🍀এতেক শুনিয়া সবে হৈল হরষিত।*
*অশোকের বনে হনুমান উপনীত*।।
*দেখিল বসিয়া আছে রামের মহিষী।*
*রঘুনাথে সমাচার হনু দিল আসি*।।
*🌻অশোকবনে সীতাদেবী কুশলে আছেন জেনে সকলেই খুশী হলেন।*
*🌻কুশলে আছেন সীতা অশোকের বনে।*
*ইন্দ্রজিৎ মায়াসীতা কাটিলেক এনে।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



