✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৫. স্বপ্ন বিলাস লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻স্বপ্ন বিলাস,🌻গৌরচন্দ্রিকা🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*রসে তনু ঢরঢর,গৌর কিশোর বর,*
*নাম যাঁর শ্রীকৃষ্ণচৈতন্য।*
*এ সব নিগূঢ় কথা, কহিতে অন্তরে ব্যথা,*
*ভক্ত বিনা নাহি জানে অন্য।।*
*দ্বাপর যুগেতে শ্যাম,কলিতে চৈতন্য নাম,*
*গর্গবাক্য ভাগবতে লিখি।*
*মনে করি অনুমান,গৌরাঙ্গ ভেল শ্যাম,*
*রাধা-কৃষ্ণ তনু তার সাখী।।*
*অন্তরে শ্যাম তনু,বাহিরে গৌরাঙ্গ যনু,*
*অপরূপ গৌরাঙ্গের লীলা।*
*রাই সঞে খেলাইতে,কুঞ্জ রস বিলাইতে,*
*অনুরাগে গৌর তনু হৈলা।।*
*কহিবার কথা নয়,কহিলে কি জানি হয়,*
*মনে মোর এই বর তাপ।*
*চিতে অনুমান করি,হৃদয়ে গৌরাঙ্গ ধরি,*
*নরহরি করয়ে বিলাপ।।*
*অত্যন্ত গভীর একটি পর্যায়,শ্রীমন্মহাপ্রভু কলিতে অবতীর্ণ হবার পূর্বেই দ্বাপরযুগে প্রকাশিত হয়েছিলেন।* *বহু তথ্য ও তত্ত্ব আছে,আমি কেবল পদ-পদাবলী লিপিবদ্ধ করব।*
*🌻ব্রজলীলা প্রথম পদ🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মাধব কি কহব স্বপন চরিত।*
*সুবরণ বরণ,কিরণ এক পুরুষ,*
*হেরি মঝু বেয়াকুল চিত।।*
*বেয়াকুল=ব্যাকুল*
*বদন চন্দ, অধর সুরঙ্গিম,*
*ভঙ্গিম নয় নহি জোর।*
*ভাঙ মদন ধনু,রসে তনু ঢর ঢর,*
*ছলছল নয় নহি লোর।।*
*মালতী মাল,বক্ষে বিলম্বিত,*
*আকুল অলিকুল গুঞ্জে।*
*লম্বিত ভূজ,কর চরণাম্বুজ,*
*কিয়ে অরুণ পুঞ্জে পুঞ্জে।।*
*তোহারিক গঢ়ণ,বরণ হাম পেখলু,*
*বদনে মধুরিম হাস।*
*সো বর নাগর,হৃদি মাহা জগত,*
*কহত মনোহর দাস।।*
*🌻দ্বিতীয় পদ🌻*
*তেজি কালো বরণ,করিব ধারণ,*
*তোমার অঙ্গের কান্তি।*
*তুয়া নাম লৈয়া,আকুল হইয়া,*
*অশ্রুজলে হবে শান্তি।।*
*মেলি ভক্তগণ,করিব কীর্তন,*
*রাধা রাধা ধ্বনি করি।*
*ক্ষণে ক্ষণে মূর্ছা,হইয়া যখন,*
*অচেতনে রব পড়ি।।*
*যবে তব ভাব,হবে প্রেম ভাব,*
*স্বভাব ছাড়িতে দেহ।*
*তেজি বংশীধর,হব দন্ডধর,*
*রাখিতে নারিবে কেহ।।*
*অমূল্য রতন,তব প্রেম ধন,*
*অযাচকে দিব আনি।*
*বীরচন্দ্রে কয়,তবে সে খালাশ,*
*পাইবে প্রেমের ঋণী।।*
*🌻🌻🌻তৃতীয় পদ🌻🌻🌻*
*শুন শুন মাধব মঝু নিবেদন।*
*পূরাও মনের সাধ রাখহ জীবন।।*
*আঁখি যুগ ছলছল রাইক বচনে।*
*শ্যাম কহে কালো রূপ লুকাই কেমন।।*..
*মা যশোদা হয় নাই শচী কলেবর।*
*পিতা নন্দ হয় নাই মিশ্র পুরন্দর।।*
*দাদা বলরাম হবে নিতাই গুণধাম*
*শ্রীদাম শুবল গৌরীদাস অভিরাম।।*
*ব্রহ্মা নারদ হবে শ্রীবাস হরিদাস।*
*ঈশান ঈশানী সীতা অদ্বৈত প্রকাশ।।*
*ললিতা বিশাখা স্বরূপ রামানন্দ রায়।*
*একত্র মিলিত হবে তোমায় আমায়।।*
*বৃন্দাবন হয় নাই নবদ্বীপ ধাম।*
*কহে দাস মনোহর কি কহব হাম।।*
*🌻🌻🌻চতুর্থ পদ🌻🌻🌻*
*রাই রূপ ছটায়,উদিত ভেল দশদিশ,*
*শ্যাম ভেল গৌর আকার।*
*গৌর নিকুঞ্জ বন,গৌর ভেল সখীগণ,*
*রাই রূপ চৌদিক পাথার।।*
*গৌর ভেল শুকশারি,গৌর ভ্রমরা ভ্রমরী,*
*গৌর পাখী ডাকে ডালে ডালে*
*গৌর কোকিল গণ,গৌর ভেল বৃন্দাবন,*
*গৌর তরু গৌর ফল ফুলে।।*
*গৌর যমুনার জল,গৌর ভেল জলচর,*
*গৌর সারস চক্রবাক।*
*গৌর আকাশ দেখি,গৌরচাঁ তার সাখি,*
*গৌরতারা বেড়ি লাখে লাখ।।*
*গৌর অবনী হৈল,গৌরময় সব ভেল,*
*রাই রূপ চৌদিকে ঝাপিত।*
*নরোত্তম দাসে কয়,অপরূপ রূপ নয়,*
*দুহুঁ তনু একত্রে মিলিত।।*
*🌻🌻বিরাম পদ,পঞ্চম🌻🌻*
*সখী ভেল সহচর,শ্যাম গৌর কলেবর,*
*কীর্তন নটন সুরঙ্গ।*
*ললিতাদি ধরে তান,গায় রাধা গুণ গান,*
*বিশাখা বাজায় মৃদঙ্গ।।*
*সুদেবী সে করতালে,নাচে পহুঁ তালে তালে,*
*স্বেদ কম্প পুলক সঘনে।*
*সবারে করিয়া কোল,দেই বোলে হরিবোল,*
*ধারা বহে অরুন নয়নে।।*
*পিক কুল শুকশারী,তাহে ভ্রমরা ভ্রমরী,*
*মনসুখে ধরু নিজ তান।*
*প্রেমসিন্ধু উছলিছে,ময়ূরা ময়ূরী নাচে,*
*মনোহর ইহ রস গান।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
