✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৮. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৮,রামায়ণ কথন সংক্ষেপে*
••••• ••••• ••••• •••••
*🌹হনুমানের ভক্তি ও বুদ্ধি দেখে দেবতাগণ খুবই প্রশংসা করলেন। নদীপতি সাগর বলছে সগর বংশেই রামের জন্ম,আর সেই রামের কাজেই পবন-নন্দন চলেছে। সাগর বলছে,*
*এ লাগি ইহার হিত কর্তব্য আমার*
*অন্যথা হৈলে নিন্দা লোকেতে অপার।।*
*লঙ্ঘিতে হনুমান এই পারাবার।*
*হইতেছে বড় শ্রম ইহাতে ইহার।।*
*অতএব মধ্যপথে আলম্বন পাই।*
*(আলম্বন=আশ্রয়)*
*যেরূপেতে সুখে যান,করিব তাহাই।।*
*এতভাবি নদীপতি মৈনাক ভূধরে।*
*ডাকিয়া কহেন কিছু বচন সাদরে।।*
*হিমালয়-তনয় মৈনাক গিরিরাজ।*
*করহ তুমিহ মোর কর এক কাজ*।।
*শুন শুন শুন হিমালয়ের নন্দন।*
*এতকাল করিলাম তোমার পালন।।*
*ইন্দ্রের ভয়েতে মম লইলে শরণ।।*
*লুকাইয়া রাখিয়াছি করিয়া যতন।*
*তদুপরি জিরাইবে পবন-নন্দন।।*
*শ্রীরামের সহায়তা কর এইক্ষণ।*
*সগর হইতে হয় উৎপত্তি আমার।।*
*🌻তাই রামের উপকারের জন্য আমাকে কিছু করতেই হবে।মৈনাককে বললেন,শুন মৈনাক!তুমি আমার মধ্যস্থলে মাথা উচু করে দাঁড়াবে।।*
*উর্ধ অধঃ আর চারিপার্শে বাড়িবার।*
*আছয়ে তোমার শক্তি অনেক প্রকার।।*
*এই লাগি কহিতেছি তোহে বার বার।*
*উঠিয়া করহ তুমি মোর উপকার*।।
*তোমার উপরি শৃঙ্গ দু'শত যোজন*
*মারুতি বিশ্রাম লাগি করুন গমন*।।
*🌻সাগরের সমস্ত কথা শুনে গিরিবর মৈনাক সাগরের মাঝখানে উঠলেন।কথামত মৈনাক সিন্ধুমাঝে সুবর্ণের মত শিখর হয়ে উঠলেন।যেন মনে হল সকালের সূর্য্য সমুদ্রের উপরে উঠেছে। তারপর হনুমান একলাফে সেই মৈনাক শৃঙ্গে উপস্থিত হলেন।তখন মৈনাক বললেন,তুমি যেহেতু রামদূত,তোমার সম্মানের জন্য আমাকে এখানে পাঠিয়েছেন।তুমি এখন আমার শৃঙ্গে বিশ্রাম কর,ফল মূল খাও পরে মনশান্তি করে লঙ্কায় যাবে।*
*কহ কহ কি কারণে তুমি গিরিবর।*
*বাসা করিয়াছ সিন্ধু-জলের ভিতর।।*
*কিরূপে বা হও তুমি আমার বান্ধব।*
*বিবরণ করি কহ কথা এ সব।।*
*শুনি বাণী মহীধর আনন্দিত হৈয়া*।
*কহেন পবন-পুত্রে প্রণয় করিয়া।।*
*পূর্বে যাবতীয় গিরি ছিলা পক্ষবান।*
*উড়িয়া করিত তারা সর্বত্র পয়ান*।।
*তবে তাহাদের দুষ্ট বুদ্ধি উপজিল।*
*পড়িয়া নগর গ্রাম ভাঙ্গিতে লাগিল।।*
*🌻এই ভয়ানক অবস্থা দেখে সহস্রলোচন বজ্র দিয়ে সবার পাখা কাটতে শুরু করলেন।সবার পাখা ছেদন করে অবশেষে আমার পাশে এলেন।আমি পালিয়ে যায়,আমার পেছন পেছন তিনি চলেছেন,আমাকে কাতর দেখে এমন বায়ু প্রবাহিত হল যে আমি তাঁর কৃপায় সমুদ্রের ভিতর পড়লাম।*
*তাঁহার কৃপাতে আর সমুদ্র আশ্রয়ে।*
*না কাটিলা ইন্দ্র মোর এ পক্ষ উভয়ে।।*
*সে অবধি আছি আমি সাগর ভিতর।*
*হিমালয়-পুত্র নাম মৈনাক ভূধর।।*
*তুমি হও মোর বন্ধু পবন-তনয়।*
*তোমার সম্মান মোরে করিবারে হয়।।*
*অতএব মোর আর সিন্ধুর পীড়িতে।*
*তুমিহ বিশ্রাম কর মোর উপরেতে*।।
*🌻হনুমার গিরি বাক্য শুনে বললেন, তোমায় দর্শন করে দিন আমার সফল হল।তোমার মধুর কথায় আমার মন জুড়াল।ক্ষুধা-তৃষ্ণা-ক্লেশ সব আমার দূরে গেল, আমি অত্যন্ত সুখী হলাম। এবারে আমায় বিদায় দাও,আমি আমার কর্মে রত হই।*
*🌻মনের আনন্দে হনুমান লঙ্কার দিকে যাচ্ছিলেন,*
*কত দূরে যবে তিনি করিলা গমন*।
*সিংহিকা রাক্ষসী তাঁরে করিলা দর্শন।।*
*দেখি চিন্তা করে সেই দুষ্টা নিশাচরী।*
*বুঝি আজ ভুঞ্জিতে পাইব পেট ভরি।।*
*যাইতেছে আকাশেতে বড় এক প্রাণী।*
*ইহার ছায়াকে ধরি আকর্ষিয়া আনি।।*
*এত ভাবি মারুতির ছায়াস্পর্শ পাই।*
*আকর্ষিতে আরম্ভিল মুখখান বাই।।*
*(বাই=হাঁ করিয়া)*
*🌻হনুমানকে আকর্ষণ করতে করতে বলছে আজ আমার মনের সুখে ভোজন হবে।তখন হনুমান বলছেনকে যেন আমায় রশি দিয়ে বেঁধে আমার শক্তি রোধ করল।*
*এত ভাবি সব দিক দেখিতে দেখিতে।*
*দেখিলেন রাক্ষসীরে নিজ অধোভিতে।।*
*পাতাল সমান মুখ বিস্তরণ করি।*
*রহিয়াছে অম্বরেতে দুষ্টা নিশাচরী।।*
*তাহা দেখি ভাবনা করেন পুনর্বার*।
*একি অধোভাগে দেখি বিকট আকার।।*
*হনুমান বলছেন এই বুঝি আমাকে এত আকর্ষণ করছে,আমাকে গিলবার জন্য।তখন হনুমানের সম্পাতির কথা মনে হল,পথে যাইতে সিংহিকা রাক্ষসী দেখতে পাবে সাবধান। বেশ আজ আমি এই পথের কাঁটার বিনাশ করব। ছোট হয়ে হনুমান সিংহিকার মুখে প্রবেশ করল।তার ভিতরে প্রবেশ করে নখ দিয়ে ভিতর খান খান করে ফেললে,রাক্ষসীর প্রাণ যাই যাই অবস্থায় সাগরের মধ্যে পড়ল,সমুদ্রের জলচর মনের সুখে ভোজন করতে লাগল, জলে পরবার পূর্বে নখ দিয়ে ফুটো করে হনুমান সেখান হতে বাহির হয়েছিল।হনুমান সেখান থেকে পুনঃ লঙ্কার দিকে অগ্রসর হল।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







