✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *২৮,রামায়ণ কথন সংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পুনশ্চ বলিছে তারে বালি কপিশ্বর।*
*আগে মোরে হান তোর বুঝিব বিক্রম।।*
*তোর ঘা সহিয়া তোরে দেখাইব যম।*
*যত তোর শক্তি থাকে,তত শক্তি হান।*
*এই দন্ডে আমি তোর বধিব পরাণ*।।
*রুষিয়া দুন্দুভি দৈত্য দুই শৃঙ্গ মারে*।
*খান খান করিয়া বালির অঙ্গ চিরে।।*
*সর্বাঙ্গ বিদীর্ণ বালি,তবু নাহি হটে।*
*অশোক কিংশুক যেন বসন্তেতে ফুটে।।*
*মহিষ বালির সঙ্গে যুঝে চমৎকার*।
*পাদপ পাথরে বালি করে মহামার।।*
*মারে গাছ পাথর সে মহিষ উপর।*
*পরাভব নহে দৈত্য,যুঝে নিরন্তর*।।
*দুই শৃঙ্গ নত করি বালিরে বধিতে।*
*বালির সম্মুখে দৈত্য গেল আচম্বিতে।।*
*দুই শৃঙ্গ বালি তার ধরিলেক রোষে।*
*শৃঙ্গ ধরি মহিষেরে তুলিল আকাশে।।*
*দুই শৃঙ্গ ধরি তার ঘন দেয় পাক।*
*ঘন পাকে ফিরে যেন কুমারের চাক।।*
*পাথর উপরে তারে মারিল আছাড়।*
*ভাঙ্গিল মাথার খুলি চূর্ণ হৈল হাড়।।*
*পড়িল মহিষাসুর হয়ে অচেতন।*
*পদাঘাতে ফেলে তারে একটি যোজন।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *২৮,রামায়ণ কথন সংক্ষেপে* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻বালি যখন মহিষাসুরকে আছাড় মেরে ছুড়ে ফেলল,চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ল স্রোতের মত। তাতে দেখা গেল মতঙ্গমুনির সমস্ত দেহ রক্তে ভিজে গেল,মুনি বললেন,কে এমন কর্ম করল?*
*গায়ে রক্ত দেয় যে সে পাপিষ্ঠ কেমন।।*
*রক্ত প্রক্ষালিয়া করিলেন আচমন*।
*পবিত্র হইলা মুনি স্মরি নারায়ণ।।*
*মহাক্রোধে করি মুনি জল নিল হাত।*
*অভিশাপ দিল তারে হইয়া কুপিত।।*
*মুনি বলে,হেন কর্ম করিল যে জন*।
*এ পর্বতে আইলে তার অবশ্য মরণ।।*
*🌻মুনির অভিশাপ বাক্য লোকমুখে শুনতে পেয়ে দূর হতে মুনি-পদে প্রণাম জানাল।আর ,(দূরে থেকে) মুনিকে বলল,আপনি আমায় সঙ্কট থেকে মুক্ত করুন।মুনি বললেন,*
*মতঙ্গ বলেন মম শাপ অখন্ডন।*
*এ পর্বতে কভু তুমি না কর গমন।।*
*🌻সেই অভিশাপে বালি আর কোনদিন ঋষ্যমূকে আসে না,দেশ- দেশান্তরে ঘুরে বেড়াই। তখন শ্রীরাম বলেন, সব কিছু বুঝতে পারলাম। তাহলে বালিকে মেরে তোমাকে রাজা হতে হবে। তখন সুগ্রীব বললেন,*
*সুগ্রীব বলেন,বালি বিক্রম-সাগর।*
*বালির বিক্রম কথা শুন রঘুবর।।*
*যখন রজনী যায়,অরুণ উদয়।*
*চারি সাগরেতে সন্ধ্যা করে মহাশয়।।*
*আকাশে তুলিয়া ফেলে পর্বত-শিখর।*
*দুই হাতে লোফে তাহা বালি কপীশ্বর।।*
*🌻আর জানো মিত্র!পর্বত গুলিকে উপাড়িয়ে আকাশে ফেলে এত শক্তি।আর জানো,সপ্তদীপ পৃথিবী সে ক্ষণেকের মধ্যে বেড়িয়ে আসে।(সপ্তদীপ=জম্বু,কুশ,প্লক্ষ,শাল্মলী, ক্রৌঞ্চ,শাক ও পুষ্পর)।*
*পবনদেব পর্যন্ত বালির সঙ্গে পারে না। বালিকে যদি একবাণে না মারতে পার তাহলে বালি অবশ্য অবশ্যই আমাকে বধ করবে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



