✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কমলাকর পিপলাই ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌳কমলাকর পিপলাই🌳*
<><><><><><><><><><<<
*ধনী জমিদারের পুত্র কমলাকর পিপলাই,সুন্দরবনের কাছে খালিজুলি গ্রামে জন্মগ্রহণ করেন। জাতিতে ব্রাহ্মণ,বাল্যকাল থেকেই বীতরাগ।শ্রীগৌরাঙ্গের অনুগত।প্রায়ই নবদ্বীপে আসেন কীর্তন আস্বাদন করতে। কিন্তু কী আশ্চর্য্য,কীর্তন শ্রবণ করে অনেকেই রোদন করেন, কমলাকরের নয়নে জল আসে না। কমলাকরের মনে ধিক্কার জাগে,কীর্তন আস্বাদন করে যারা কাঁদে না,তাঁদের মনে কি একেবারেই প্রেম ভক্তি নেই?শ্রীকৃষ্ণকথা ও কৃষ্ণ কীর্তন সর্বশ্রেষ্ঠ। না কাঁদলে হৃদকমল বিকসিত হবে কি করে?হৃদকমল বিকসিত না হলে সেখানে রাধাকৃষ্ণ এসে দাঁড়াবেন কেন?নয়নের জলেই তো নয়নের দোষ দূরীভূত হবে,নয়ন অদোষদর্শী হলেই তো সর্বভূতে শ্রীকৃষ্ণদর্শন সম্ভব হবে। পরে আর একদিন কীর্তন শ্রবণ করছেন কিন্তু নয়নে বারি বরিষণ হচ্ছে না।শত চেষ্টা করেও নয়নে জল এলো না।নিজেকে নিজে চরম অপরাধী মনে করতে লাগলেন, আর নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, রাগও হচ্ছে।কোথা থেকে কতকগুলো পিপুলের গুড়ো এনে দুইচোখে ঘসতে লাগলেন। আর যায় কোথায়!দুইনয়নে অবিরাম বারি ঝরতে লাগল। কমলাকরের এই কীর্তি দেখে অন্তর্য্যামী মহাপ্রভু খুশী হলেন।পিপুল দিয়ে অশ্রু বাহির করেছে বলে নাম রাখলেন "পিপলাই"। কমলাকর পিপলাই।*
*🍀যারা শ্রীমন্মহাপ্রভুর দৃষ্টিতে পড়েছেন,তখন প্রেম-ভাব-ভক্তি তো অবশ্য অবশ্যই হবে।* *মহাপ্রভুর আরেক প্রিয় পাত্র ধ্রুবানন্দ ব্রহ্মচারী।নিষ্কিঞ্চন,গ্রন্থীহীন।অনেক তীর্থ ভ্রমণ করে নীলাচলে গিয়েছেন।জগন্নাথ তাঁকে আদেশ করলেন,তুমি মাহেশ যাও,সেখানে আমি বলরাম ও সুভদ্রার সঙ্গে বিরাজ করব।ধ্রুবানন্দ মাহেশে ছুটে এলেন,মাহেশে এসে পুনরায় আদেশ পেলেন,গঙ্গাতীরে আমরা আছি, আমাদের নিয়ে এসে প্রতিষ্ঠিত করো। গঙ্গাতীরে তিন বিগ্রহ প্রকট হলেন, ধ্রুবানন্দ মন্দির তৈরী করে তিন বিগ্রহকে প্রতিষ্ঠিত করলেন।তারপর ধ্রুবানন্দ বৃদ্ধ হলে,তাঁর ভাবনা হল, আমার অবর্তমানে কে জগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেবা করবে? আবার স্বপ্নাদেশে জগন্নাথদেব বললেন,তোমার ভাবনা করতে হবে না,ঐ যে খালিজুলির কমলাকর পিপলাইকে সংবাদ দাও,সে এসে আমার সেবা করবে।সংবাদ পৌঁছল কমলাকরের কাছে।কোন জিজ্ঞাসা নেই,কাউকে কিছু না বলে,কারোর সঙ্গে পরামর্শ না করেই কমলাকর গৃহ ত্যাগ করলেন।তাঁর স্ত্রী পর্যন্ত জানতে পারলেন না।শ্রীজগন্নাথ তাঁর সেবায় আমাকে আহ্বান করেছেন,আমি পরম নির্বাচিত,এর বাইরে কী আর হতে পারে!কমলাকর সোজা মাহেশে এসে উপস্থিত হলেন।কি হবে ধনে-জনে,বৈভবভোগ যদি না জগন্নাথসেবায় তা উৎসর্গ করি? যিনি দিয়েছেন তাঁকেই আবার সব ফিরিয়ে দেব, *সঙ্গে আরো একটু উদ্বৃত্ত দিয়ে দেব, কি দেব?আমার অনুরাগ আর আমার নয়নবারি।কমলাকরকে পেয়ে ধ্রুবানন্দ উদ্বেল হয়ে উঠলেন। কিন্তু এ কি! কমলাকরের ছোট ভাই নিধিপতিও এসে উপস্থিত।বললেন, তুমি এখানে কেন?তুমি কি চাও? আমি দাদাকে ফিরিয়ে নিতে এসেছি,কতদিন থেকে খুঁজে বেড়াচ্ছি।বহো জায়গায় গিয়ছিলাম কোন খবর পাই নাই,শেষে ঘুরতে ঘুরতে এসে মাহেশে পেলাম।তবে আর কথা কি,বেঁধে টেনে নিয়ে যাও। নিধিপতি দাদার কাছে অনেক সাধ্য সাধনা করল,কমলাকর এক তিল নড়লেন না, বললেন,মাহেশ ছেড়ে, মাহেশের জগন্নাথ ছেড়ে আমি সংসারে যাব না।তবে সংসারই এখানে চলে আসুক। খালিজুলির সমস্ত সংসারকেই মাহেশে স্থানান্তরিত করা হল।ধ্রুবানন্দ নিশ্চিন্ত হয়ে নয়ন বুজলেন।কমলাকরের কন্যা রাধারাণী আর নিধিপতির কন্যা রমা,খড়দহের কামদেব পন্ডিত রাধাকে আর যোগেশ্বর পন্ডিত রমাকে বিবাহ করেন।এদেরই অনুরোধে কমলাকর নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসেন খড়দহে।কামদেবের প্রপৌত্র চাঁদ শর্মা যশোরের রাজা প্রতাপাদিত্যের কর্মচারী ছিলেন।মানসিংহ প্রতাপাদিত্যকে বন্দী করে নিয়ে গেলে চাঁদ রাজার রাধাকান্ত বিগ্রহ খড়দহে নিয়ে এসে স্থাপন করলেন।এদিকে মাহেশে কমলাকরের বংশধর রাজীবলোচনের সময় অর্থাভাবে জগন্নাথসেবার বহু ব্যাঘাত ঘটল, শ্রীজগন্নাথই জানেন কী করবেন,সেবা নিবেন না উপবাসে থাকবেন।ঠিক তারপরই মুর্শিদাবাদের নবাব নদীবক্ষে বিপদে পড়ল, স্বয়ং জগন্নাথ তাকে রক্ষা করলেন, আশ্রয় দিলেন মন্দিরে। নবাব তুষ্ট হয়ে জগন্নাথের সেবার জন্য জন্যে এক হাজার বিঘেরও বেশী জমি দান করল, বাকী সেবার জন্য কোনরকম কোন অভাব রাখল না। দ্বাদশ গোপালের একজন, কমলাকর একাত্তর বছর প্রকট থেকে বৃন্দাবনে গিয়ে লীলাসংবরণ করলেন।*
*🙏বানান, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


