✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৮২. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৮২ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~
*☘সুষেণ বৈদ্য কর্তৃক লক্ষ্মণের জীবন রক্ষা☘*
*🌻হনুমান ঔষধবৃক্ষ চিনতে না পেরে পুরো গন্ধমাদন পর্বত তুলে নিয়ে এসেছেন।সুষেণ বৈদ্য দেখে আশ্চর্য হয়ে গেছেন।তখন শ্রীরাম বললেন,*
*🍀শ্রীরাম বলেন বাপু পবন-কুমার।*
*🍀ত্রিভুবনে কোন্ কার্য্য অসাধ্য তোমার?*
*🌻সুষেণ বৈদ্য পর্বত খুঁজে খুঁজে দেখতে পেলেন,(প্রথম শৃঙ্গে দেখেন শিবের স্থান,দ্বিতীয় শৃঙ্গে দেখেন দিব্য সরোবর,তৃতীয় শৃঙ্গে দেখেন পশু চরছে বহু,চতুর্থ শৃঙ্গে দেখেন খরতরা নদী, নদীর দুইকূলে দেখেন বহু ঔষধ।ঔষধ নিয়ে পর্বত হতে নামলেন,ঔষধ নিয়ে যেই লক্ষ্মণের নাকের সামনে নিয়ে গেলেন, ঔষধের ঘ্রাণে ক্রমে ক্রমে লক্ষ্মণের সাড়া পাওয়া গেল।*
*🍀অন্তরে অন্তরে বিঁধে ঔষধের ঘ্রাণ।*
*🍀সজ্ঞান হইল বীর সঞ্চারিল প্রাণ।।*
*🌻তারপর ধীরে ধীরে লক্ষ্মণ চোখ মিলে তাকালেন শ্রীরামের দিকে,অনুজের এই উন্নত অবস্থা দেখে যেন মনে হল রামচন্দ্র প্রাণ ফিরে পেলেন।ভাই বলে রাম লক্ষ্মণকে কোলে তুলে নিয়ে কতই না আদর করলেন।*
*🌻অতঃপর হনুমানের বগলে দিবাকরকে দেখে শ্রীরাম বললেন,আমি আমার লক্ষ্মণের চিন্তায় মগ্ন ছিলাম, এখন হঠাৎ কি দেখছি?দিবাকর কোথায় পেলে?তবে বলি শুনুন,আমি গন্ধমাদন পর্বতে ঔষধ খোঁজ করছিলাম,তখন মধ্যরাত,হঠাৎ পূর্বদিকে দেখি দিনপতি উদয় হতে চলেছে, ঠাকুরের কথা মনে পড়ে গেল,তারপর অনেক অনেক দিবাকরকে মিনতি করলাম কিন্তু আমার কথা শুনল না, তারপর এক মজার কথা,হনু আর ভানু মিত্রতা করলাম করে আমার বগলে চেপে ধরে রেখে,পর্বতে জিয়ে ঔষধ খুঁজে পাচ্ছি না তখন বগলে দিবাকরকে নিয়ে পর্বত তুলে এখানে এলাম।* *তখন রাম বললেন,হনুমান তুমি দিবাকরকে মুক্তি দাও, নইলে অন্ধকার দূর হবে না।তুমি সূর্য্যকে প্রণাম কর?হনুমান যেই দুইহাত তুলে প্রণাম করতে গেছে, সূর্য্য মুক্তি পেলেন এবং স্থস্থানে ফিরে গেলেন।*
*☘শ্রীরাম বলেন ধন্য ধন্য হনুমান*।
*☘তোমার প্রসাদে ভাই পাইলেক প্রাণ।।*
*☘যদি চাহ লহ,করি আত্ম-সমর্পণ।*
*☘এইদিকে কপিগন বলছে প্রভু কবে রাবণ মরবে, লক্ষ্মণের সেই একই কথা রাবণ মেরে আমার সীতামাকে ঘরে নিয়ে চলো।লঙ্কায় রাবণ ও মহীরাবণ বসে আছে, এমন সময় রাবণের মা নিকষা এসে দেখলেন রাবণ কাঁদছে,রাবণের কান্না দেখে মাও কাঁদতে কাঁদতে বললেন,ভাই বিভীষণ তোকে কত করে বলল সীতাকে ফিরিয়ে দিতে, আর তুই ভাইকে লাথি মেরে লঙ্কা থেকে তাড়িয়ে দিলি,আজ ভাইয়ের কথা শুনলে লঙ্কায় এই অবস্থা দেখতে হত না,আজ দেখ বংশনাশ হয়ে গেল,বলে মরা কান্নার মত কাঁদতে লাগলেন।*
*☘ব্রহ্মার বরেতে পেলে সুন্দর নন্দন।*
*☘মহীতে জন্মিল নাম সে মহীরাবণ।।*
*☘পাতালেতে আছে পুত্র সর্ব গুণবান্।*
*☘তাহা হইতে হইবে দুঃখের অবসান।।*
*🌻মা নিকষার কথায় মহীরাবণের কথা মনে পড়ল,রাবণ বিলম্ব না করে,* *রাবণ মহীরাবণের শরণ করলেন।*
*💧পাতিলেক অঙ্ক মহী খড়ি লয়ে হাতে।*
*💧একে একে ত্রিভুবন লাগিল গণিতে।।*
*💧সাগরের উপরে কনক-লঙ্কাপুরী।*
*💧তাহাতে আছয়ে পিতা রাজ্য-অধিকারী।।*
*🌻মহীরাবণ খড়ি পেতে জানতে পারল যে পিতা তাকে ডাক দিচ্ছেন, বিলম্ব না করে অবিলম্বে লঙ্কায় এলো।একে একে সব কথা মহীরাবণকে বলল,তখন মহীরাবণ বলল,আমাকে আগে ডাকলে আজ লঙ্কার এই অবস্থা হত না,কোন চিন্তা নাই পিতা,আমি শত্রু বিনাশ করে চিন্তা দূর করব।*
*🌻এ দিকে রাম-লক্ষ্মণ-বিভীষণ ও আরো অনেকে বসে আছেন,বিভীষণ বলছেন,কি ব্যাপার!লঙ্কা থেকে কোন খবর আসছে না,তবে কি রাবণ কোন মন্ত্রণা করছে?এক এক করে সব বীর মরে গেছে, না আমার ভাল লাগছে না, আমি পক্ষীরূপ ধারণ করে লঙ্কার ভিতরের খবর জেনে আসি বলে চলে গেলেন।ফিরে এসে বললেন, সর্বনাশ! মহীরাবণ এসেছে, বড়ই সঙ্কট দেখছি।এই মহীরাবণ বহু বহু প্রকার মায়া ধারণ করতে পারে,তার কাছ হতে বেঁচে ফেরা খুবই কঠিন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



