✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪০. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
(৪০ )
*অতি গূঢ় নিত্যানন্দ।*
সেবা বিগ্রহ নিতাই সদাই সেবায় তৎপর। ছায়ার মত অনুগত হয়ে মহাপ্রভুর সঙ্গে বিচরণ করেন।যেখানে যত পার্ষদ জন্ম নিলেন ধীরে ধীরে সবাই নবদ্বীপে এসে উপস্থিত হলেন। প্রভুর প্রকাশ দেখে সকলে পরম আনন্দে বিভোর হলেন। প্রভু সবাইকে প্রাণের সমান ভালবাসেন। বেদে যাকে নিরবধি অন্বেষণ করে সেই প্রভু সবারে প্রেমালিঙ্গন দান করছেন। একেক সময় একেক জনের মন্দিরে যান চতুর্ভুজ, ষড়ভুজ আদি রূপে দর্শন দেন। কখনও গঙ্গাদাস পন্ডিতের ঘরে কখনও মুরারি গুপ্তের ঘরে তো কখনো আচার্যরত্নের সঙ্গে মন্দিরে চলেন। যেখানে মহাপ্রভু সেখানেই নিত্যানন্দ সঙ্গে থাকেন,সবসময় বাল্যভাবে আবিষ্ট।
প্রায়শই মহাপ্রভু আবিষ্ট হয়ে পড়েন। মৎস্য ,কূর্ম,বরাহ, বামন,নরসিংহ রূপ ধরেন।ভাগ্য অনুরূপ ভক্তগণ দর্শন করেন।
কোন দিন গোপী ভাবে রোদন করেন। দিন রাত কিভাবে কেটে যায় টের পান না। কখনো অক্রুর উদ্ধব ভাব হয়। কখনো বলরাম ভাবে আবিষ্ট হয়ে প্রেম-মদিরা যাচ্ঞা করেন। কোনদিন চতুর্মুখ-ভাবে বিশ্বম্ভর।ব্রহ্ম-স্তব পঢ়ি পড়ে পৃথিবীর উপর। কোনদিন প্রহ্লাদ ভাবে স্তুতি করেন। এইভাবে প্রভু ভক্তিসাগরে বিচরণ করেন।
শচীমাতাও আনন্দ সাগরে ভাসে, কিন্তু মনে হয় যদি পুত্র ঘর ছেড়ে চলে যায়? এই মাঝে মধ্যে খটকা লাগে। শচীমাতা বলছেন-বাপ্! শীঘ্র গিয়ে গঙ্গাস্নান করে এস।
মহাপ্রভু বলছেন- বল মা! জয় কৃষ্ণ-রাম ।
যা কিছু বললে, কৃষ্ণ ছাড়া আর কিছু বলেন না।
অচিন্ত্য আবেশ। কিছু বোঝা যায় না। যখন যা হয়, তাই অপূর্ব লাগে।
একদিন শিব গায়ক ডমরু বাজিয়ে শিবের গান করতে আসলেন প্রভুর দ্বারে। শিবের গীত গেয়ে নৃত্য করতে লাগলেন। শিবের গীত শুনে দিব্য জটাধারী শংকর মূর্তি ধারণ করলেন। এক লাফ দিয়ে তার কাঁধের উপরে চড়লেন।হুঙ্কার করে বলছেন -আমিই শংকর। কেউ দেখছেন জটা, শিঙ্গা, ডমরু বাজাতে।বোল বোল মহাপ্রভু বারবার বলছেন। সে শিব গায়ক জীবনে যত গান গেয়েছিল,তার পরিপূর্ণ ফল একসঙ্গে পেয়ে গেল। সে শিবগান করেছিল নিরপরাধে। কারও নিন্দাদি করে নাই। সেইজন্যই গৌরচন্দ্র তার কাঁধে আরোহন করলেন। বাহ্য পেয়ে নামলেন, ঘর থেকে ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিলেন।কৃতার্থ হয়ে সেই শিব ভক্ত প্রস্থান করল। হরিধ্বনি করে উঠলেন সব ভক্তগণ।
মহাপ্রভু বলছেন- ভাইসব! রাত্রি কেন বৃথা যায়! আজ থেকে ঠিক কর,সারা রাত সংকীর্তন করে সকলে মিলে গঙ্গা স্নান করব। কৃষ্ণনাম শুনে জগত উদ্ধার হোক। শুনে সকলে উল্লসিত হলেন। মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করলেন। শ্রীবাস মন্দিরে প্রত্যেকদিন রাত্রে কীর্তন হয়। কোনদিন চন্দ্রশেখর ভবনেও হয়। নিত্যানন্দ, গদাধর, শ্রীবাসাদি, মুরারীদাস, গঙ্গাদাস, বনমালী, বিজয়, নন্দন, জগদানন্দ, বুদ্ধিমন্তখান,নারায়ন, কাশীশ্বর, বাসুদেব, রাম,গরুড়াই, গোবিন্দ, গোবিন্দানন্দ, আরো গোপীনাথ, জগদীশ, শ্রীধর, সদাশিব, বক্রেশ্বর, শুক্লাম্বর, ব্রহ্মানন্দ, পুরুষোত্তম, সঞ্জয়াদি অনন্ত চৈতন্যের ভক্ত, সবাই প্রভুর নৃত্যে থাকেন।পার্ষদ ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না। প্রভুর হুঙ্কার আর নিশার হরি-ধ্বনি মিলে যেন ব্রহ্মাণ্ড ভেদ করে। পাষণ্ডিরা জ্বলে পুড়ে মরে। কেউ বলছে -নিশায় এগুলো মদ খায়।এরা মধুমতি সিদ্ধি জানে। মন্ত্র পড়ে পঞ্চকন্যা আনে।চার প্রহর নিশি আমরা ঘুমোতে পারি না।"বোল বোল" হুঙ্কার সবসময় শুনতে পাই।
এমনিভাবে পাষণ্ডিরা ঈর্ষানলে পুড়ে মরে। এদিকে মহাপ্রভু মহানন্দে সংকীর্তন করেন। কীর্তন শোনা মাত্রই প্রভুর বাহ্য থাকে না। পৃথিবীর উপরে আছাড় খেয়ে পড়েন।মনে হয় যেন পৃথিবী খন্ড খন্ড হয়ে যাবে। সবাই ভয় পান। সে কোমল শরীরে আছাড় দেখে গোবিন্দ স্মরণ করেন শচীমাতা। দুই চোখ বন্ধ করে নেন।প্রভু প্রেমাবেশে আছাড় খান। তথাপি আই দুঃখ পান, "কৃষ্ণ রক্ষা কর" বলে প্রার্থনা করেন। এই কৃপা কর কৃষ্ণ!যে সময় আছাড় খায় বিশ্বম্ভর, সে সময় আমি যেন তা জানতে না পারি।
অন্তর্যামী প্রভু তাকে সেই মতো পরানন্দ সুখ প্রদান করলেন। যতক্ষণ প্রভু হরি-কীর্তন করেন, ততক্ষণ পর্যন্ত তার বাহ্যজ্ঞান থাকেনা। প্রভুর আনন্দ-নৃত্যের বিরাম নেই। চারিদিকে সব ভক্তগন কীর্তন করেন। প্রভুর কখন ঈশ্বর ভাব, আবার কখনো দাস ভাব। *"মুঞি তাঁর দাস"* বলে রোদন করেন।
এমনি ভাবে মহানন্দে শ্রীবাসঅঙ্গনে মহাপ্রভুর সুখে দিন কাটতে লাগল। নিত্যানন্দ প্রভু সব সময় তার সঙ্গে সঙ্গেই থাকেন। ভাবানুকূল সেবা করেন।।
সেবা-বিগ্রহ নিতাই বিনে।
প্রভুর মরম আর কে বা জানে?
ক্রমশ.....
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


