✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*সুমেরু-গাত্র হতে নির্গতা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে মর্ত্যে এসে পৌঁছালেন।ধরণী গঙ্গার তরঙ্গাভিঘাতে কাতর হয়ে তাঁর কৃপাভিক্ষা চাইলে তিনি পাতালে প্রবাহিত হতে চাইলেন।অনন্যোপায় ভগীরথ অগত্যা গঙ্গার উপদেশ প্রার্থনা করলে তিনি তাঁকে বললেন, "যদি শিব আমার তরঙ্গ-বেগ সহ্য করতে পারেন তাহলে আমি পুনরায় ধরণীর বক্ষে প্রবাহিত হব।এইকথা শুনে ভগীরথ শিবকে তপস্যায় তুষ্ট করলে তিনি পঞ্চশিরে গঙ্গাকে ধারণ করলেন।শিবের জটায় বন্দিনী গঙ্গা সেখানে একযুগ অতিবাহিত করলেন। শিবকে পুনর্বার তপোঃপ্রভাবে তুষ করে ভগীরথ শিবের জটাজাল হতে গঙ্গাকে মুক্ত করলেন।জটাজাল হতে মুক্তিপ্রাপ্তা গঙ্গার ঐ স্থানের নাম হল হরিদ্বার।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻এরপর গঙ্গার একটি ধারা ভোগবতী নামকরণ করে রসাতলে প্রবাহিত হতে লাগলেন। অপর ধারা মর্ত্যের উপর দিয়া প্রবাহিত হবার কালে মিলিত হল যমুনা ও সরস্বতীর সঙ্গমে।এইস্থানে ত্রিবেণীরূপী ত্রিবেণীও কালক্রমে প্রয়াগতীর্থরূপে পরিচিত হল।এর পর ভগীরথের পশ্চাদ্ গামিনী গঙ্গা এমন একস্থানে উপনীতা হলেন যে স্থানে শিব কুশাগ্রে গঙ্গা-স্পর্শ করে ব্রহ্মহত্যার পাপক্ষালন করলে,এই স্থানের নাম হল বারাণসী।ভগীরথের শঙ্খধ্বনি অনুসরণকালে গঙ্গা জহ্নুমুনির আশ্রমে উপনীতা হয়ে মুনির যজ্ঞস্থলে পূজোর জন্য সংরক্ষিত দ্রব্যাদি সকল ভাসিয়ে নিবার উপক্রম করলে রুষ্টমুনি গন্ডূষে গঙ্গাকে পান করে ফেললেন।সন্দেহক্রমে ভগীরথ পেছনে তাকিয়ে দেখলেন গঙ্গা অনুপস্থিত। নিকটবর্তী জহ্নুমুনিকে দেখে তাঁকে আদ্যান্ত ঘটনা বর্ণনা করলেন।জহ্নুমুনিও গঙ্গার পরিণতির কথা জানলে ভগীরথ আপন গুণে তাঁকে তুষ্ট করলেন। ভগীরথের প্রতি স্নেহকাতর হয়ে জহ্নুমুনি জানু চিরে গঙ্গাকে মুক্তি দিলেন।জহ্নুর নামানুসারে গঙ্গার নাম হল জাহ্নবী।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻অতঃপর গঙ্গা উত্তরামুখী হলেন।🌻এইকালে কান্ডার নামে এক পাপী গঙ্গার পুত (পবিত্র) জলধারার স্পর্শে পাপমুক্ত হয়ে স্বর্গলোকে গমন করেছিলেন। এবারে দিক পরিবর্তন করে উত্তরদেশ হতে গঙ্গা চললেন পূর্বদেশে।* *কিছুদূর গমন করবার পর অজয় এসে তাঁর সঙ্গে মিলিত হল।অগ্রগামিনী গঙ্গা ক্রমে গৌড়-দেশে এসে উপস্থিত হলেন।ছদ্মবেশী পদ্ম নামক মুনি ভগীরথের রূপ ধারণ করতঃ (করে) গঙ্গার দিগভ্রান্তি ঘটিয়ে ভিন্নমুখী করালেন।ভগীরথ গঙ্গার দিগভ্রান্তির কথা জ্ঞাপন করে হল পদ্মা।গঙ্গার ভ্যান্তি ঘটাবার জন্য তিনি এই শাখার পাপমুক্তি দিবার ক্ষমতা থাকবে না বলে অভিসম্পাৎ দিলেন।🌻ক্রমে গঙ্গার প্রবাহিত ধারা নদীয়ার সপ্তগ্রামে এসে পৌঁছল।ত্রিবেণী মুক্ত ত্রিধারা গঙ্গা এখানে মুক্ত।তাই গঙ্গার আর এক নাম হল মুক্তবেণী।এর পর বহু জনপদ অতিক্রম করে গঙ্গা এসে উপস্থিত হলেন মহর্ষি কপিল মুনির আশ্রমে।গঙ্গার পবিত্র জলস্পর্শে ভস্মীভূত সগর রাজার ষাট সহস্র সন্তান মুক্তি পেলেন।এই স্থানে গঙ্গা সাগরের সহিত মিলিত হল বলিয়া ইহা গঙ্গা-সাগর বা সাগর-সঙ্গম নাম ধারণ করে মহাতীর্থে পরিণত হল। লোকমুখে গঙ্গার গুণকীর্তন এই বলে প্রচারিত হতে লাগল="সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার"।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬. রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻তপোঃপ্রভাবে সগর বংশের সুসন্তান ভগীরথ পূর্বপুরুষগণের শাপমুক্ত করিয়ে অযোধ্যায় ফিরে গেলেন।কিছুকাল রাজ্যশাসনের পর তিনি পুত্র সৌদাসকে রাজ্যভার অর্পণ করে গঙ্গাতীরে নির্জন পর্ণকুটীরে জপ-তপ ইত্যাদিতে ব্যস্ত থেকে বসবাস করতে লাগলেন।পুণ্য সঞ্চয়ের ফলে দেহান্তে তিনি সুরলোকে গিয়ে দেবতাগণের সঙ্গে মিলিত হলেন।🌻সৌদাসের পৌত্র রাজা দিলীপ পিতা সুদাসের ন্যায় দক্ষতায় রাজ্য-শাসন করে অবশেষে পুত্র রঘুকে রাজ্যভার অর্পণ করলেন। পুত্রকে সুশাসক দেখে দিলীপ নিশ্চিন্ত মনে প্রেতলোকে গমন করলেন।পিতার মতো রঘু একজন বুদ্ধিমান, সু-শাসক এবং পরাক্রমশালী রাজা ছিলেন।রাজা রঘু বাহ্যিক আড়ম্বর সকল ত্যাগ করে একাকী কেবল একটি পর্ণকুটীরে বসবাস করতে লাগলেন।সহস্র বৎসর রাজত্ব করে পুত্র "অজকে" রাজ্য সমর্পণ করে দেবলোকে গমন করলেন।🌻পিতার মতো রাজকার্য্যে দক্ষতা দেখিয়ে "অজ" বহু সুনাম অর্জন করলেন।বিদর্ভরাজ ভোজের অনিন্দ্য সুন্দরী কন্যা ইন্দুমতীকে স্বয়ম্বর সভা হতে লাভ করে নিজ রাজ্যে প্রত্যাবর্তনের সময়ে স্বয়ম্বর সভা হতে প্রত্যাখ্যাত অন্যান্য রাজন্যবর্গ কর্তৃক পথিমধ্যে আক্রান্ত হলে তিনি গন্ধর্ব-বাণ নিক্ষিপ্ত করে তাঁদেরকে নিহত করেছিলেন।*
*বানান, ভুল মার্জনীয়*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





