✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৭🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শচীমায়ের গৃহে পরদিন মহাসমারোহে ভোজ হ'ল।নবদ্বীপ শুদ্ধ লোকের নিমন্ত্রণ।প্রচুর পরিমাণে আহারীয় দ্রব্যের আয়োজন করা হয়েছে।কোথা থেকে ভাড়ে ভাড়ে দই,দুধ,ঘৃত,মিষ্টান্ন প্রভৃতি আসছে,তা কেউ বুঝতে পারছে না।শচীমায়ের গৃহ ভান্ডার দ্রব্য-সামগ্রীতে পরিপূর্ণ।আত্মীয় কুটুম্বগণে শচীদেবীর গৃহ পরিপূর্ণ।কুলস্ত্রীগণ পাকশালায় পাক করছেন।শচীমা স্বয়ং পাকশালায় আছেন।কেবল আছেন তা নহে!স্বয়ং তিনি পাক করছেন।রান্না কার্য্যটি শচীমায়ের খুবই প্রিয়।রানা করতে তিনি বড়ই ভালবাসেন।নিমাইচাঁদের বৌভাত,মা রান্না করবেন না তা কি কখনও হয়?ব্রাহ্মণ বৈষ্ণবগণ অদ্য তাঁর গৃহে ভোজন করবেন।শচীমায়ের আনন্দের সীমা নেই।নিমাই স্বয়ং অতিথি অভ্যাগতের অভ্যর্থনার ভার নিয়েছেন।স্বহস্তে খাদ্যদ্রব্য পরিবেশন করছেন।সব কাজই অতি সুবন্দোবস্তের সঙ্গে অতি সুশৃঙ্খলার সহিত সম্পন্ন হচ্ছে।আত্মীয় কুটুম্বগণ যথা সময়ে ভোজনে বসিলে বিষ্ণুপ্রিয়াদেবী এক-পা, দুই-পা করে এগিয়ে এসে অন্ন ব্যঞ্জনের থালা হাতে নিয়ে কয়েকজন বিশিষ্ট আত্মীয় স্বজনের পাতে অন্ন ব্যঞ্জন পরিবেশন করে শুভ পাকস্পর্শ লোকাচার সুসম্পন্ন করলেন।যাঁদের পাতে দেবীর হাতের অন্ন ব্যঞ্জন পড়ল,তাঁরা যেন অমৃত ভোজন কর কৃতার্থ হলেন।সে সৌভাগ্য অনেকেরই হল না বলে দুঃখ করতে লাগলেন।গৌর-বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয় কার্য্য সুসম্পন্ন হয়ে গেল।দূর দূরান্তের আত্মীয়স্বজন নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন।শ্রীঅদ্বৈত আচার্য্য ও সীতাদেবী গৌর বিষ্ণুপ্রিয়ার বিয়েতে এসেছিলেন।তাঁরাও শান্তিপুরে প্রত্যাগমন করলেন।শ্বশুর গৃহে কয়েকদিন বাস কালীন শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার দুই একটি মর্মী সখী হল।তার মধ্যে শ্রীমতী কাঞ্চনা নামের সখিটি দেবীর বড়ই অনুরক্তা হলেন।কাঞ্চনা শচীদেবীর কোন প্রতিবেশিনীর কন্যা।জাতিতে ব্রাহ্মণ,বয়স বিষ্ণুপ্রিয়া সম,বড় চতুরা।সর্বদাই তাঁর হাসি মুখ।তাঁর ম্লান মুখ হয়ত কেউ দেখেন নাই।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে মনের সমস্ত কথা বলতেন।কাঞ্চনাও তাঁর সখী বিষ্ণুপ্রিয়র কাছে কোন কথা লুকাতেন না।নির্জনে বসে দুইসখীতে কত কথা হত।রসিকেন্দ্র গৌরসুন্দর কখন কখন লুকিয়ে লুকিয়ে তাঁদের কথা শুনতেন, শুনে উচ্চৈঃস্বরে হেসে উঠতেন।তখন দুই সখী লজ্জায় সেই জায়গা হতে অন্যত্র চলে যেতেন।নিমাইয়ের কান্ড দেখে শচীমাও খুব হাসতেন আবার নিমাইকে ধমকও দিতেন।আর বলতেন নিমাই তুই ওদেরকে বিরক্ত করিস না, তুই তোর কাজ কর।আর কোনদিন ওদের খেলায় তুই যাবি না।মহাপ্রভু মায়ের কথা শুনে হাসতে হাসতে অন্যত্র চলে যেতেন।বিয়ের কয়েকদিন পরে রাজপন্ডিত সনাতন মিশ্র শচীদেবীর গৃহে এসে কন্যা ও জামাতাকে নিয়ে যাবার জন্য এলেন।বিষ্ণুপ্রিয়াদেবী শচীমাকে প্রণাম করে কেনবা তিনি কাঁদলেন।(এই দৃশ্যটি সাধারণ লোকের চোখে অস্বাভাবিক বোধ হলেও কিন্তু প্রকৃত ঘটনা।কারণ শচীদেবীর প্রতি বিষ্ণুপ্রিয়ার পূর্ব হতেই একটা স্বাভাবিক স্নেহের টান ছিল,পুত্রবধূকে বিদায় দিতে গিয়ে শচীদেবী কেঁদে আকুল হলেন,শ্রীমতীকে কোলে তুলে নিয়ে শত চুম্বন করলেন, এবং আশীর্বাদ করে বললেন,মা!তুমি আমার ঘর আঁধার করে চললে,খুব তাড়াতাড়ি তোমাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসব।তোমাকে ছাড়া আমি থাকতে পারব না।শোনার পর মন সুস্থির হল।নিমাইপন্ডিত সস্ত্রীক শ্বশুরালয়ে গমন করলেন।কয়েকদিন শ্বশুরালয়ে সুখ উপভোগ করে নিজগৃহে ফিরে এলেন।সনাতন মিশ্রও পরম সম্ভ্রমের সঙ্গে মহা সমাদরে জামাতার সঙ্গে নানাবিধ শাস্ত্র আলোচনায় কয়েকদিন অতি সুখে যাপন করলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



