✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৩. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৬৩)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*গৃহত্যাগ।*
শ্রীবাস অঙ্গনে রুদ্ধদ্বার মহাসংকীর্তন হচ্ছে। এক দোর্দণ্ডপ্রতাপ ব্রাহ্মণ আসলেন। ভিতরে প্রবেশ করতে চাইলেন।কিন্তু ভেতর থেকে দ্বার রুদ্ধ। অনেক ডাকলেন। কিন্তু ভিতরে উচ্চ সংকীর্তন জন্য কাহারো কর্ণগোচর হল না। ব্রাহ্মণ দুঃখিত হয়ে ফিরে আসলেন।একদিন মহাপ্রভু গঙ্গায় স্নান করছেন দেখতে পেয়ে, সেই দুর্ম্মুখ ব্রাহ্মণ পৈতা ছিঁড়ে অভিশাপ দিলেন।
*নিমাই পণ্ডিত! তুমি আমায় সংকীর্তন সুখ থেকে বঞ্চিত করলে! যাও, তোমার সংসারসুখ নষ্ট হোক!!*
বলেই ব্রাহ্মণ সে স্থান ত্যাগ করলেন।
অন্তর্যামী প্রভু শাপ শুনে আনন্দিত হলেন। এও একটি কারণ হল গৃহত্যাগের।
ভক্তগণ কে সন্ন্যাস গ্রহণের কথা জানানোর পরও দীর্ঘদিন শ্রীবাসঅঙ্গনে পূর্বেকার মতোই নাম সংকীর্তনানন্দ চলছিল। ভক্তগন মনে মনে ভাবলেন আর হয়তো প্রভু সন্ন্যাস গ্রহণ করবেন না, ভুলেই গেছেন।সবাই অনেকখানি নিশ্চিন্ত হয়ে পড়ল।
স্বেচ্ছাময় প্রভুর ইচ্ছা কে অন্যথা করতে পারে?
যেদিন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন তার আগের দিন নিত্যানন্দ প্রভুর কাছে একান্তে বললেন - শোন নিত্যানন্দ! আগামীকাল আমার সন্ন্যাস গ্রহণ হবে। তুমি মাত্র পাঁচজন কে এই কথা জানাবে। পৌষ-সংক্রান্তি, উত্তরায়ন দিনে, 'ইন্দ্রাণি' নিকট কাটোয়া নামক গ্রামে কেশব ভারতীর কাছে আমার সন্ন্যাস হবে। (পৌষ সংক্রান্তিতে গৃহত্যাগ ও পহেলা মাঘ সন্ন্যাস গ্রহণ।)আমার জননী, গদাধর,ব্রহ্মানন্দ,শ্রীচন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ এই পাঁচজনকে মাত্র জানাবে।
সারাদিন মহাপ্রভু সংকীর্তন আনন্দে ব্যতীত করলেন।ভোজন সমাপনান্তে সন্ধ্যায় গঙ্গার দর্শনে গমন করলেন। গঙ্গায় প্রণাম করে কিছুক্ষণ গঙ্গাতীরে বসলেন। তারপর ঘরে ফিরে আসলেন। ঘরে এসে মহাপ্রভু বসলেন চতুর্দিকে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন কেউই জানেন না। মহাপ্রভু সর্বাঙ্গে সুগন্ধি চন্দন মালা ধারণ করেছেন। বৈষ্ণবগণ আসছেন দর্শনের জন্য। সবাই মালাচন্দন নিয়ে এসে মহাপ্রভুকে পরাচ্ছেন। এমনি আকর্ষণ করলেন মহাপ্রভু, কে কোন দিক থেকে আসেন কিছুই জানা যায় না। কত শত লোক আসছেন দর্শনের জন্য! সবাই মালা চন্দন দিয়ে প্রণাম করছেন। সবাই একদৃষ্ট্যে দর্শন করছেন। আঁখি ফেরাতে মন হয় না।
মহাপ্রভু নিজের গলার মালা খুলে সবাইকে দিচ্ছেন। সকলকে বলছেন - কৃষ্ণ গাও গিয়া।
*বোল কৃষ্ণ,ভজ কৃষ্ণ,গাও কৃষ্ণ নাম।কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিহ আন।।*
*যদি আমা' প্রতি স্নেহ থাকে সভাকার। তবে কৃষ্ণ_ব্যতিরিক্ত না গাইহ আর।।*
*কি শয়নে কি ভোজনে কিবা জাগরনে। অহর্নিশ চিন্ত্য কৃষ্ণ বলহ বদনে।।*
*এই মত শুভদৃষ্টি প্রভু সবাকারে।উপদেশ কহিয়া কহেন যাও ঘরে।।*
কত ভক্ত আসছেন কতজন যাচ্ছেন, কে তার সংখ্যা করতে পারে! সবাই এক অপূর্ব আনন্দে নিমগ্ন।
এমন সময় শ্রীধর একটি লাউ নিয়ে আসলেন। মহাপ্রভু ভাবছেন চলে যাব, আর এই লাউ তো ভোজন করা হবে না! শ্রীধরের প্রদত্ত দ্রব্য আমি অঙ্গীকার না করে চলে যাব?
এই ভেবে মাকে বললেন লাউ রন্ধনের জন্য। ইতিমধ্যে একজন কিছু দুধ এনে দিলেন। মহাপ্রভু হেসে বলছেন - খুব ভালো হল। মা! দুগ্ধ লাউ পাক কর।
সন্তুষ্ট হয়ে শচীমাতা রন্ধন করতে লাগলেন। রাত্রি দ্বিতীয় প্রহরের সময় সকল ভক্তগন কে বিদায় দিয়ে ভোজনে বসলেন। ভোজনান্তে মুখশুদ্ধি করে চললেন শয়ন গৃহে। যোগনিদ্রার প্রতি দৃষ্টিপাত করলেন। কাছেই হরিদাস গদাধর শয়ন করলেন।
শচীমাতা জানেন মহাপ্রভু চলে যাবেন। তার চোখে নিদ্রা নাই কেবল জল ঝরছে।
চারদণ্ড রাত্রি থাকতে মহাপ্রভু উঠে গমনের উদ্যোগ করলেন। গদাধর বললেন আমিও তোমার সঙ্গে যাব। প্রভু বলছেন - আমি একাই যাব। আমার সঙ্গে কেউ যাবে না।
মহাপ্রভু একাকী বেরিয়ে পড়লেন। দেখছেন দ্বারে মা বসে আছে,তার দুচোখের ধারায় বুক ভেসে যাচ্ছে। মাকে দেখে বিশ্বম্ভর তার দুটি হাত ধরে বললেন - মা! তুমি আমার বিস্তর সেবা করেছ। তোমার কৃপায় লেখাপড়া শিখলাম। সারা জীবন তুমি আমার সুখের জন্য কতই না কষ্ট করেছ! দন্ডে দন্ডে তুমি যে আমার সেবা করলে কোটিকল্পে আমি তার ঋণ শোধ করতে পারব না। একমাত্র তোমার সাদ্গুণ্যই এর প্রতিকার। আমি জন্মে জন্মে তোমার কাছে ঋণী। শোন মা! জগৎ সংসার ঈশ্বরের অধীন। তার অন্যথা করার কারো শক্তি নাই। সংযোগ -বিয়োগ সব তার ইচ্ছায়।
মা! তোমার ইহকাল পরকাল সব ভার আমার।
মহাপ্রভু যা বলেন শচীমাতা সব শুনেন, কিছু বলতে পারেন না। শুধু চোখ দিয়ে অশ্রু ধারা প্রবাহিত হয়। পৃথিবীর মতো সহনশীল হলেন আজ শচীমাতা। মায়ের পদধূলি মাথায় নিয়ে, তাঁকে প্রদক্ষিণ করে, মহাপ্রভু ছুটে চললেন কাটোয়ার পানে.....
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



