✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ (১৭) *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
যার প্রতি পিতা-মাতার এত স্নেহ, সাধারণ শিশু হলে সে কি পিতা মাতার স্নেহ বন্ধন ছেড়ে চলে যেতে পারত?
*কিন্তু নিত্যানন্দ ছিলেন সাধারণ শিশু হয়ে অসাধারণ। সন্ন্যাসী একান্তে তার সঙ্গে কথা বলেছিলেন। তিনি রাজি হওয়ায় সন্ন্যাসী ঠাকুর হাড়াই পন্ডিতের কাছে প্রস্তাব করেন। তাঁকে নিয়ে যাওয়ার জন্য।*
আনন্দ মনে নিত্যানন্দ সন্ন্যাসীর সঙ্গে রওনা দিলেন, জননী জন্মভূমির মায়া সম্পূর্ণ রূপে ত্যাগ করে। নতুন কিছু দেখার জন্য, নতুন কিছু জানার জন্য।
হেনমতে দ্বাদশ বৎসর থাকি ঘরে।
নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে।।
তীর্থ যাত্রা করিলেন বিংশতি বৎসর।
তবে শেষে আইলেন চৈতন্য গোচর।।
১২ বছর বয়সে গৃহত্যাগ এবং কুড়ি বছর পর্যন্ত তীর্থ ভ্রমণ করে নবদ্বীপে আসেন। মহাপ্রভুর সঙ্গে মিলিত হন তখন উনার বয়স হয়েছিল ৩২ বছর।।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ (১৭) *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
সন্ন্যাসী সঙ্গে নিত্যানন্দ প্রথমে বক্রেশ্বর গেলেন। বক্রেশ্বরে তপ্ত কুণ্ডে স্নান দর্শনাদি করে উপনীত হলেন বৈদ্যনাথ ধামে।
*বক্রেশ্বরের পর থেকে আর সন্ন্যাসী ঠাকুরের দেখা পাওয়া যায় না। এরপরে আর কোন প্রসঙ্গ নেই কোন গ্রন্থে। যিনি হাড়াই পণ্ডিতকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসলেন এবার তিনি কোথায় গেলেন?
এমন চরিত্র দেখতে পাওয়া যায় ব্যাসদেবজীর। কাউকে নিয়ে আসেন, অদর্শন হয়ে যান। তবে কি সন্ন্যাসী ঠাকুর শ্রীব্যাসদেবই ছিলেন? সুধীগন বিচার করবেন।
দেখুন শ্রীচৈতন্যভাগবতে শ্রীবৃন্দাবনদাস ঠাকুর বর্ণন করছেন- *" তবে বৈদ্যনাথ-বনে গেলা একেশ্বর।।"*
অর্থাৎ বক্রেশ্বর পর্যন্ত সন্ন্যাসীঠাকুর সঙ্গে ছিলেন, তারপরে বৈদ্যনাথে নিত্যানন্দ একাই চলে আসলেন। এ কথাই বলছেন বৃন্দাবন দাস ঠাকুর।(আদি খণ্ড, ষষ্ঠ অধ্যায়)।
*গয়া গিয়া কাশী গেলা শিব রাজধানী।*
গয়াধাম দর্শন করে কাশী গেলেন শিবের রাজধানী।কাশীতে উত্তরবাহিনী গঙ্গায় পুনঃ পুনঃ স্নান করেও তৃপ্ত হতে পারছিলেন না। অঞ্জলি-করে প্রাণভরে জল পান করলেন। কাশীবিশ্বনাথ এবং অন্নপূর্ণাদেবী দর্শন করে এক অপূর্ব আনন্দানুভূতি লাভ করলেন। দেখতে দেখতে মাঘ মাস এসে গেল,মাঘে প্রয়াগে স্নান করে মথুরায় এসে উপস্থিত হলেন। বিশ্রাম ঘাটে স্নান করে শ্রীকৃষ্ণ জন্মস্থান দর্শনে আনন্দে মন ভরে উঠল।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙇
ক্রমশ ....
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



