✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*প্রতাপভানু তৃতীয়*
*🌻রাজা বললেন,হে নাথ!ভালই বলেছেন, কপটমুনির আদেশ শিরোধার্য্য করে রাজা অশ্বকে বৃক্ষে বেঁধে বসে পড়লেন।রাজা মুনির বহুভাবে স্তুতি করে তাঁর চরণ বন্দনা করে নিজ ভাগ্যকে ধন্যবাদ দিলেন।অতঃপর রাজা মধুর কন্ঠে বললেন, হে প্রভু!পিতাসম আপনার সম্মুখে প্রশ্ন করে ধৃষ্টতা করছি, হে মুনিবর! আমাকে পুত্র ও সেবক মনে করে আপনার পূর্ণ পরিচয় দান করুন। সহজ সরল রাজা প্রতাপভানু তাকে চিনতে পারলেন না।তিনি এক অতিশয় কুটিল সুচতুর ব্যক্তির হাতে পড়ে ছিলেন।সে ছিল শত্রু,ক্ষত্রিয় জাতি, আবার পূর্বে রাজা,সে ছলেবলে কার্য্যসিদ্ধি করতে উদগ্রীব ছিল।রাজা প্রতাপভানুর শত্রু ভাবাপন্ন সেই কপট মুনি নিজ রাজ্যসুখ স্মরণ করে ক্লিষ্ট ছিল।তার বুকে প্রতিহিংসার অগ্নি ধিকিধিকি জ্বলছিল।শত্রু প্রতাপভানুর সহজ সরল কথায় সে খুশী হল।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻রাজা বললেন, আপনার মতো জ্ঞানীগুণী নিরভিমানী তো স্বরূপ গোপন রাখবেনই কারণ দরিদ্র বেশেই তো সকল কল্যাণ নিহিত থাকে (কারণ তাতে অহংকারের ও তার থেকে পতনের ভয় থাকে না )। তাই তো সাধুসন্ত আর বেদ উন্মুক্ত কন্ঠে ঘোষণা করেন যে পরম আকিঞ্চন (যাঁরা সতত অহংকার,মমতা ও অভিমান থেকে নিত্যমুক্ত) ভগবানের পরম প্রিয় হয়ে থাকেন। আপনার মত নির্ধন, ভিক্ষুক ও অনিকেতকে দেখে ভগবান ব্রহ্মা ও শঙ্করেরও ভুল হয়ে যাবে।(যে আপনি কোনো মহানুভব আত্মা অথবা ভিক্ষারী। যাইহোক, আপনি যেই হন না কেন আমি আপনাকে নমস্কার করছি। হে প্রভু! এইবার আমার প্রতি কৃপা করুন।তার উপর স্বাভাবিক প্রীতি ও অত্যধিক বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে দেখে কপটমুনি আশ্বস্ত হল যে রাজা সম্পূর্ণ রূপে বশীভূত হয়েছেন।সে এইবার পরম প্রীতি প্রদর্শন করে বলল,হে রাজা!সত্য বলি,আমার এইখানেই বহুদিন কেটেছে। তাই আমি সকলের কাছ হতে দূরেই থাকতে ইচ্ছুক।শ্রীহরি ছাড়া আর কারো কাছে আমার চাইবার কিছুই নেই।শ্রীপ্রভু তো সবই জানেন।তাই বল,সকলকে তুষ্ট করে আমি কি সিদ্ধিলাভ করতে পারব? তুমি পবিত্র,বুদ্ধিমান ও আমার পরম প্রিয় আর আমার উপর তোমার প্রীতি ও বিশ্বাসও আছে দেখছি, হে তাত! তাই তোমার কাছে কিছু গোপন করা যে আমার পক্ষে দোষের হবে।কপট তাপস যতই নিজেকে উদাসীন প্রমাণ করবার চেষ্টা করে যেতে লাগল রাজা প্রতাপভানুর তার উপর বিশ্বাস ততই বৃদ্ধি পেতে লাগল। বকধার্মিক (কপট) মুনি রাজাকে কায়মনোবাক্যে বশীভূত জেনে বলল,হে ভাই!আমি একতনু,তা শুনেই রাজা প্রতাপভানু তাকে পুন প্রণাম নিবেদন করে বললেন, আমাকে আপনার পরম অনুগত সেবক মনে করবেন।আমি আপনার নামের অর্থ জানতে ইচ্ছুক।*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
