শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

KRISHNA LEELA SIKSHA লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শ্রীকৃষ্ণ বলরামের চৌষট্টি দিনে চৌষট্টি বিদ‍্যা লাভ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsmrinmoynandy_27.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ বলরামের চৌষট্টি দিনে চৌষট্টি বিদ‍্যা লাভ 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
             ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণ বলরামের চৌষট্টি দিনে চৌষট্টি বিদ‍্যা লাভ এবং গুরুদেবের পুত্রকে ফিরিয়ে দিলেন দক্ষিণাস্বরূপ। 

*যথোপসাদ‍্য তৌ দান্তৌ গুরৌ বৃত্তিমনিন্দিতাম্।*
*গ্রাহয়ন্তাবুপেতৌ স্ম ভক্ত‍্যা দেবমিবাদৃতৌ।।*
*◆তাঁরা (রাম ও কৃষ্ণ দুইজন)শাস্ত্রবিহিত যথা নিয়মে গুরুর নিকট উপস্থিত হলেন এবং ইন্দ্রিয়দমন করে গুরুর প্রতি কিরকম অনিন্দিত ব‍্যবহার করতে হয়,তাহা অপর সকলকে শিক্ষা দিয়া শ্রদ্ধাযুক্ত হয়ে ভক্তিসহকারে দেবতার মতো গুরুর সেবা করতে লাগলেন।*
*********"""""""""*******""""""******""""****
*তয়োরদ্বিজবয়স্তুষ্টঃ শুদ্ধভাবানুবৃত্তিভিঃ।*
*প্রোবাচ বেদানখিলান্ সাঙ্গোপনিষদো গুরুঃ।।*
*◆দ্বিজশ্রেষ্ট গুরু সান্দীপনি তাঁদের বিশুদ্ধ ভক্তিভাবযুক্ত সেবায় পরিতুষ্ট হয়ে শিক্ষা,কল্প,ব‍্যাকরণ,নিরুক্ত,ছন্দঃ ও জ‍্যোতিষ এই বেদের ষড়ঙ্গ ও উপনিষদের সহিত সমগ্র বেদ তাঁদেরকে উত্তমরূপে উপদেশ করলেন।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*সরহস‍্যং ধনুর্বেদং ধর্মান্ ন‍্যায়পথাংস্তথা।*
*তথা চান্বীক্ষিকীং বিদ‍্যাং রাজনীতিঞ্চ ষড়বিধাম্।।*
*◆সান্দীপনি মুনি মন্ত্রজ্ঞান ও দেবতাজ্ঞানের সহিত ধনুর্বেদ,মনুসংহিতা,প্রভৃতি ধর্মশাস্ত্র, মীমাংসাশাস্ত্র,তর্কবিদ‍্যা, এবং সন্ধি,বিগ্রহ,যান,আসন,দ্বৈধীভাব ও সমাশ্রয় এই ষড়বিধ রাজনীতি বিদ‍্যা তাঁদেরকে উপদেশ করলেন।*!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*সর্বং নরবরশ্রেষ্ঠৌ সর্ববিদ‍্যাপ্রবর্তকৌ!*
*সকৃন্নিগদমাত্রেণ তৌ সঞ্জগৃহতুর্নৃপ।।*
*◆হে মহারাজ পরীক্ষিত!সর্ববিদ‍্যার প্রবর্তক ও উৎপত্তিস্থল সেই নরবরশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ ও বলরাম একবার গুরুর উচ্চারণমাত্রেই সমস্ত বিষয় শিখে নিলেন।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*অহোরাত্রৈশ্চতুঃ ষষ্ট‍্যা সংযত্তৌ তাবতীঃ কলাঃ।*
*গুরুদক্ষিণয়াচার্য‍্যং ছন্দয়ামাসতুর্নৃপ।।*
*◆শ্রীকৃষ্ণ ও বলরাম সংযত হয়ে (ইন্দ্রিয় ও চিত্ত-সংযম করে)চতুঃষষ্টি (৬৪) অহোরাত্রে চতুঃষষ্টি কলাবিদ‍্যাও গুরুর নিকট হতে শিখে নিলেন।হে রাজন!অনন্তর তাঁরা আচার্য‍্যকে গুরুদক্ষিণা গ্রহণ করবার* *জন্য তাঁর ইচ্ছা ও অভিলাষানুসারে যা খুশি তাই গ্রহণ করতে অনুরোধ করলেন বা প্রার্থনা জানালেন। (৬৪)*
*কলাবিদ‍্যা কি কি তাহা টীকাকার শ্রীধরটীকা ও বৈষ্ণবতোষণী অনুসারে লিপিবদ্ধ আছে লিখিলাম না।* 
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*দ্বিজস্তয়োস্তং মহিমানমদ্ভুতংসংলক্ষ‍্য রাজন্নতিমানুষীং মতিম্।*
*সম্মন্ত্র‍্য পত্ন‍্যা স মহার্ণবে মৃতং বালং প্রভাসে বরয়াম্বভূব হ।।*
*◆হে রাজন!সান্দীপনি মুনির পুত্র প্রভাসতীর্থে মহাসাগরে ডুবে মরেছিল।তখন শ্রীকৃষ্ণ ও বলরাম গুরুদক্ষিণা গ্রহণের জন্য গুরুদেবকে অনুরোধ করলে সান্দীপনি মুনি তাঁদের সেই অদ্ভুত মহিমা ও অতিমানুষী বুদ্ধি লক্ষ‍্য করে পত্নীর সঙ্গে পরামর্শ করতঃ (করে) সেই মৃত পুত্রকে দক্ষিণাস্বরূপ প্রার্থনা করলেন।*
'''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*তথেত‍্যথারুহ‍্য মহারথৌ রথং প্রভাসমাসাদ‍্য দুরন্তবিক্রমৌ।*
*বেলামুপব্রজ‍্য নিষীদতুঃ ক্ষণং সিন্ধুর্বিদিত্বার্হণমাহরৎ তয়োঃ।।*
*◆গুরুদেব মৃত পুত্রকে দক্ষিণাস্বরূপ চাহিলে অসীম বিক্রমশালী বীরপ্রবর শ্রীকৃষ্ণ ও বলরাম ""তাহাই হবে"" বলিয়া স্বীকার করে রথে আরোহণ করলেন এবং প্রভাসতীর্থে উপস্থিত হয়ে সমুদ্রতীরে গমন করে ক্ষণকাল অবস্থান করলেন।তখন সমুদ্রও তাঁদের আগমন জানতে পেরে পূজুপকরণ এনে তাঁদেরকে প্রদান করলেন।*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*তমাহ ভগবানাশু গুরুপুত্রঃ প্রদীয়তাম্।*
*যোহসাবিহ ত্বয়া গ্রস্তো বালকো মহতোর্মিণা।।*
*◆তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই সমুদ্রকে বললেন,এই প্রভাসতীর্থে যে বালককে তুমি বিশাল তরঙ্গের দ্বারা গ্রাস করেছ,সেই বালক আমাদের গুরুপুত্র।তুমি তাকে শীঘ্রই প্রত‍্যপণ কর বা ফিরিয়ে দাও।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻🌻সমুদ্র উক্তি🌻🌻*
*নৈবাহার্ষমহং দেব!দৈত‍্যঃ পঞ্চঃজনো মহান্।*
*অন্তর্জাচরঃ কৃষ্ণঃ!শঙ্খরূপধরোহসুরঃ।।*
*◆সমুদ্র বললেন=হে দেব!হে শ্রীকৃষ্ণ!আমি সেই দ্বিজপুত্রকে হরণ করিনি।পঞ্চজন নামক এক মহান্ দৈত‍্য অসুর শঙ্খরূপ ধারণ করে আমার জলমধ‍্যে বিচরণ করতঃ (করে) অবস্থান করছে।*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻🌻🌻ক্রমশঃ🌻🌻🌻*

*আস্তে তেনাহৃতো নূনং তচ্ছ্রত্বা সত্বরং প্রভুঃ।*
*জলমাবিশ‍্য তং হত্বা নপশ‍্যদুদরেহর্ভকম্।*
*তদঙ্গপ্রভবং শঙ্খমাদায় রথমাগমৎ।।*
*◆সেই পঞ্চজনই দ্বিজপুত্রকে হরণ করেছে।প্রভু শ্রীকৃষ্ণ সমুদ্রের কথা শুনে সত্বর জলে প্রবেশ করে পঞ্চজনকে বধ করলেন।কিন্ত উহার উদর মধ্যে দ্বিজপুত্রকে দেখতে পেলেন না।তখন তিনি সেই অসুরের শরীর হতে উৎপন্ন শঙ্খটি নিয়ে রথে আগমন করলেন।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*ততঃ সংযমনীং নাম যমস‍্য দয়িতাং পুরীম্।*
*গত্বা জনার্দনঃ শঙ্খং প্রদধ্মৌ সহলায়ুধঃ।।*
*◆তৎপরে জনার্দন শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে যমের অতিপ্রিয় সংযমনী নামক পুরীতে গমন করে পাঞ্চজন‍্য শঙ্খধ্বনি করলেন।*
==============================
*শঙ্খনির্হ্রাদমাকর্ণ‍্য প্রজাসংযমনো যমঃ।*
*তয়োঃ সপর্য‍্যাং মহতীং চক্রে ভক্ত‍্যুপবৃংহিতাম্।।*
*◆তখন প্রাণীগণের শাসনকারী যম শঙ্খধ্বনি শ্রবণ করে আগমন করতঃ ভক্তিভরে শ্রীকৃষ্ণ ও বলরামকে মহতী পূজা করলেন।*
***************************************
*উবাচাবনতঃ কৃষ্ণং সর্বভূতাশয়ালয়ম্।*
*লীলা মনুষ‍্য!হে বিষ্ণো!যুবয়োঃ করবাম কিম্।।*
*◆তৎপরে তিনি বিনয়াবনত হয়ে সর্বভূতের হৃদয়নিবাসী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন,হে বিষ্ণো!আপনি লীলা প্রকাশের নিমিত্ত মনুষ‍্যরূপে অবতীর্ণ হয়েছেন।আমি আপনাদের কোন কার্য‍্য সাধন করব?আদেশ করুন।*
===============================

*🌻🌻ভগবান উবাচ🌻🌻*
*গুরুপুত্রমিহানীতং নিজকর্মনিবন্ধম্।*
*আনয়স্ব মহারাজ!মচ্ছাসনপুরস্কৃতঃ।।*
*◆ভগবান শ্রীকৃষ্ণ বললেন=হে মহারাজ যম!আমার গুরুপুত্র নিজের কর্মবন্ধনে বদ্ধ হয়ে তোমার ভৃত‍্য কর্তৃক এই জায়গায় আনা হয়েছে। এক্ষণে তুমি আমার আজ্ঞা শিরধার্য‍্য করে তাকে আমার কাছে নিয়ে এসো।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*তথেতি তেনোপানীতং গুরুপুত্রং যদূত্তমৌ।*
*দত্ত্বা সগুরবে ভূয়ো বৃণীষ্বেতিতমূচতুঃ।।*
*◆হে মহারাজ পরীক্ষিত! যমরাজ ""তাহাই করছি""বলে স্বীকার করে তাঁদের গুরুপুত্রকে এনে দিলেন।তখন শ্রীকৃষ্ণ ও বলরাম গুরুপুত্রকে নিয়ে গুরুদেবের নিকট গমন করলেন এবং তাহাকে গুরুর হস্তে প্রদান করে "পুনরায় দক্ষিণা প্রার্থনা করুন" গুরুদেবকে এই কথা বললেন।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*সম‍্যক্ সম্পাদিতো বৎস!ভবদ্ভ‍্যাং গুরুনিষ্ক্রয়ঃ।*
*কো নু যুষ্মদবিধগুরোঃ কামানামবশিষ‍্যতে।।*
*◆গুরু সান্দীপনি বললেন=হে বৎস!তোমরা উভয়েই গুরুদক্ষিণা সম্পূর্ণরূপে প্রদান করেছ, তোমাদের মত শিষ‍্যগণের যিনি গুরু তার কামনা সমূহের মধ্যে কোন কামনা অপূর্ণ থাকে?*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*গচ্ছতং স্বগৃহং বীরৌ!কীর্তির্বামস্তু পাবনী।*
*ছন্দাংস‍্যযাতযামানি ভবন্তিবহ পরত্র চ।।*
*◆হে বীরদ্বয়!তোমরা নিজগৃহে গমন কর।তোমাদের লোকপাবন যশ ও কীর্তি বিস্তৃত হোক,এবং অধৃত বেদসমূহ ইহলোকে ও পরলোকে তোমাদের সতত স্ফুরিত হোক।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*গুরুণৈবমনুজ্ঞাতৌ রথেনানিলরংহসা।*
*আয়াতৌ স্বপুরং তাত! পর্জন‍্যনিনদেন বৈ।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*◆হে মহারাজ পরীক্ষিত!এইরকম গুরুর আজ্ঞা পেয়ে শ্রীকৃষ্ণ ও বলরাম বায়ুর ন‍্যায় বেগগামী ও মেঘের ন‍্যায় শব্দকারী রথে আরোহণ করে নিজপুরীতে আগমন করলেন।*
*🌻🌻🌻ক্রমশ🌻🌻🌻*

*🌻দ্বিজশ্রেষ্ঠ গুরু সান্দীপনি শ্রীকৃষ্ণ ও বলরামের বিশুদ্ধ ভক্তিভাবযুক্ত সেবায় পরম তুষ্ট হয়ে শিক্ষা,কল্প,ব‍্যাকরণ, নিরুক্ত,ছন্দ ও জ‍্যোতিষ এই বেদের ষড়ঙ্গ ও উপনিষদের সহিত সমগ্র বেদ তাঁদেরকে উত্তমরূপে উপদেশ করলেন।* *ঐ ছয়টি অঙ্গের জ্ঞান না হলে বেদের জ্ঞান সম্পূর্ণ হয় না।* *বেদের ষড়ঙ্গের মধ্যে "শিক্ষা" হল বৈদিক স্বরবিষয়ক শাস্ত্র।"কল্প"হল বৈদিক যজ্ঞসম্পর্কীয় কল্পসূত্র ও গার্হস্থ‍্য ধর্ম-পালনের সূত্র নিয়মাবলী।"কল্পসূত্রের" যে অংশে বৈদিক যাগযজ্ঞাদি নিদিষ্ট হয়েছে তার নাম"শ্রৌতসূত্র"* *এবং যেখানে গৃহস্থের দৈনন্দিন জীবনের আচরণীয় অনুষ্ঠানগুলি উপদিষ্ট হয়েছে,তার নাম "গৃহ‍্যসূত্র"।প্রথমাংশে অর্থ‍্যাৎ "শ্রৌতসূত্রে " অগ্নিহোত্র,দর্শপূর্ণমাস,চতুর্মাস‍্য, সোমযোগ প্রভৃতি বৈদিক যজ্ঞগুলি এবং দ্বিতীয়াংশে অর্থ‍্যাৎ "গৃহ‍্যসূত্রে" গর্ভধান হতে আরম্ভ করে গৃহস্থের সকল সংস্কার,পঞ্চমহাযজ্ঞ,গৃহনির্মাণ, বাস্তুশোধন,পশুপালন,কৃষি প্রভৃতি আলোচিত হয়েছে।* *সূত্রসাহিত‍্যে বৈদিক মন্ত্রগুলির বিনিয়োগের,অর্থ‍্যাৎ কোন কার্য‍্য কখন কিভাবে কোন মন্ত্র হবে, সেই সকলের উল্লেখও আছে।* *"গৃহ‍্যসূত্র"গুলির পরিশিষ্টরূপে পরবর্তীকালে রচিত হয়েছে "ধর্মসূত্র" বা "সংহিতা"।* *"ব‍্যাকরণ হল বৈদিক ব‍্যাকরণ শাস্ত্র,যার জ্ঞান না হলে বৈদিক ভাষারই অর্থবোধ হয় না।"নিরুক্ত"হল (বৈদিক অভিধান বা বৈদিক শব্দকোষ ও তার অর্থ নির্ণয়কারী শাস্ত্র)।* *"ছন্দঃ"হল বৈদিক ছন্দ বিষয়ক গ্রন্থ,এবং "জ‍্যোতিষ"শাস্ত্রের প্রয়োজনীতা বৈদিক যাগযজ্ঞাদির প্রশস্ত কালাদির নির্ণয়,কালাদির শুদ্ধি জ্ঞান ও বৈদিক যজ্ঞের জন্য বেদিনির্মাণের নিখুঁত মাপজোখ প্রভৃতি জানবার জন্য।* *এইরূপে বেদের এই ষড়ঙ্গের জ্ঞানও অত‍্যাবশ‍্যক,যা ব‍্যতীত বেদের জ্ঞান সম্পূর্ণ হয় না।* *ঐ সকল শাস্ত্র ব‍্যতীত ও গুরু সান্দীপনি মুনি মন্ত্রজ্ঞান ও দেবতাজ্ঞানের সঙ্গে ধনুর্বেদ,মনুসংহিতা প্রভৃতি ধর্মশাস্ত্র সমূহ, "পূর্বমীমাংসা"(বেদের কর্মকান্ড)* *ও "উত্তরমীমাংসা", (বেদের জ্ঞানকান্ড উপনিষৎ সমূহ) এই মীমাংসাশাস্ত্রদ্বয়, তর্কবিদ‍্যা, (তর্ক বা ন‍্যায়শাস্ত্র),* *এবং সন্ধি, বিগ্রহ,যান, আসন, দ্বৈধীভাব ও সমাশ্রয় বা সংশ্রয়,এই ষড়বিধ রাজনীতি বিদ‍্যাও শ্রীকৃষ্ণ-বলরামকে উপদেশ করলেন।* *এখানে এই ষড়বিধ রাজনীতি বিদ‍্যারও অতিসংক্ষিপ্ত পরিচয় লিখিত হল।*

*"সন্ধিঞ্চ বিগ্রহঞ্চৈব যানমাসনমেব চ।*
*দ্বৈধীভাবং সংশ্রয়ঞ্চ ষড়গুণাংশ্চিন্তয়েৎ সদা।।*
*অর্থ‍্যাৎ রাজা রাজনীতির অঙ্গীভূত=সন্ধি,বিগ্রহ, যান,আসন, দ্বৈধীভাব ও সংশ্রয়,এই ছয়টি বিষয় বিশেষ ভাবে মনন করবে।* *রাজ‍্যে শান্তি স্থাপন ও যুদ্ধ বিষয়ে এই ছয়টি বিষয় (ষড়গুণ) বিশেষ ভাবে অনুধ‍্যানের যোগ্য।* *রাজা যখন দেখবেন যে তাৎক্ষণিক সামান্য ক্ষতি স্বীকার করেও ভবিষ্যতে রাজ‍্যে শান্তি হবে তখন তিনি শত্রুপক্ষের সঙ্গে "সন্ধি"স্থাপন করবেন।* *"বিগ্রহ"অর্থ‍্যাৎ যুদ্ধ।*
*যখন রাজার রাজ‍্যে শাসন ব‍্যবস্থা বেশ শৃঙ্খলার সঙ্গে বর্তমান,প্রজারাও বেশ ভাল আছে,এবং রাজার সৈন‍্যবল,রসদ,অর্থবল প্রভৃতি বেশ শক্তিশালী ও প্রচুর পরিমাণে আছে,তখন রাজা প্রয়োজন হলে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারেন।* *""যান""অর্থ‍্যাৎ যুদ্ধযাত্রা।যখন রাজার সৈন‍্যদল এবং অন‍্যান‍্য যুদ্ধোপকরণ যথেষ্ট শক্তিশালী,সৈন‍্যগণ উদ‍্যম ও উৎসাহপূর্ণ, বিপরীত পক্ষে যখন শত্রুপক্ষ দুর্বল,তখন রাজা শত্রুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন।* *"আসন" অর্থ‍্যাৎ স্থিরভাবে অবস্থান।যখন রাজা দেখবেন যে তিনি সংকটময় মুহূর্তের সম্মুখীন হয়েছেন এবং তার সৈন‍্যবল ও অন‍্যান‍্য যুদ্ধোপকরণ ক্ষীণ হয়ে পড়েছে,তখন রাজা যুদ্ধ না করে স্থিরভাবে সুযোগের প্রতীক্ষায় অবস্থান করবেন।* *"দ্বৈধীভাব" হল গুপ্তচরের দ্বারা শত্রুপক্ষের সৈন‍্যদলে ভেদসৃষ্টি এবং নিজেল পক্ষের সৈন‍্যগণেরও দুইভােগ ভাগ করা।* *একভাগ সুবিধাজনক জায়গায় অবস্থান করে শত্রুপক্ষের অগ্রগতি লক্ষ‍্য করবেন।* *এবং অপর ভাগের দ্বারা রাজা নিজের দুর্গের মধ্যে অবস্থান করে দ্রুতগতিতে তার যুদ্ধোপকরণাদির উন্নতি ও বৃদ্ধি করবেন।* *"সমাশ্রয় বা সংশ্রয়" হল অন‍্য কোন শক্তিশালী মিত্র রাজার আশ্রয় গ্রহণ করা।যখন রাজা দেখবেন যে তিনি সহজেই শত্রুপক্ষের দ্বারা পরাজিত বা বিশেষ ক্ষতিগ্রস্ত হবেন, তখনই তিনি এইরকম কোন শক্তিশালী মিত্র রাজার আশ্রয় গ্রহণ করবেন। সংক্ষেপে এটাই হল রাজনীতির "ষড়গুণ" বা সন্ধি বিগ্রহাদি ছয়টি বিষয়,যার বিশেষ জ্ঞান রাজনীতির পক্ষে আবশ‍‍্যক।*
      *🌻🌻ক্রমশ🌻🌻*

 *অবন্তীখন্ডে পাওয়া যায় =*
*ততঃ পঞ্চজনং হত্বা গ্রাহরূপং মহাসুরম্।*
*তন্মধ‍্যস্থং স জগ্রাহ শঙ্খং গ্রস্তং হি যৎপুরা।।*
*অর্থ‍্যাৎ তৎপর ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে যমের প্রিয় "সংযমনী" নামক পুরীতে গমন করে শঙ্খধ্বনি করলেন।সেই শঙ্খের ধ্বনি শ্রবণ করাইয়া কৃপাসিন্ধু শ্রীকৃষ্ণ যমলোকের সমস্ত নারকিগণকে উদ্ধার করে তাদেরকে নিজশক্তিতে বৈকুন্ঠ প্রাপ্তি করালেন।* *(অবনীখন্ডে এই বিষয়ে বিস্তৃত বর্ণনা দেখা যায় )*
*তেন শব্দেন বিত্রস্তাঃ কৃতান্তালয়বাসিনঃ।*
*নরকান্তর্গতা মর্ত‍্যা পাপাচারপরায়ণাঃ।।*
*সুখমাপুঃ প্রশান্তাশ্চ বহ্বঃ কৃষ্ণ দর্শনাৎ।।*
*অসিপত্রবনং নাম শীর্ণপত্রমজায়ত।*
*রৌরবং নাম নরকমরৌরবমভূত্তদা।।*
*অর্থ‍্যাৎ=যমলোকবাসী নরকান্তর্গত পাপাচার পরায়ণ মানবগণ সকলে সুখ ও প্রশান্তি লাভ করল।"অসিপত্রবন"নামক নরক শীর্ণপত্র হল,রৌরব নরক অরৌরব হল।*
*পাপক্ষয়াৎ ততঃ সর্বে বিমুক্তা নারকা নরাঃ।*
*বিমানাযুতসহস্রৈরারূঢ়াস্তে সমন্ততঃ।*
*সমীক্ষ‍্য পুন্ডরীকাক্ষং মুক্তাস্তে সর্বপাতকাৎ।।*
*🌻সমস্ত নরকবাসীগণের পাপ ক্ষয় হওয়ায় তারা সকলে মুক্ত হয়ে গেল।সহস্র অযুত বিমানে আরোহণ করে তারা বৈকুন্ঠে গমন করল।*
*তখন প্রাণীগণের শাসনকারী যম শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি শুনে সত্বর সেখানে আগমন করলেন এবং ভক্তিভাবে শ্রীকৃষ্ণ-বলরামের মহতী পূজো করলেন।*
+++++++++++++++++++++++++++++
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮

adds