✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ দয়াল নিতাইচাঁদ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏🙏🙏দয়াল নিতাইচাঁদ🙏🙏🙏*
*এসো মোর নিত্যানন্দ প্রাণ-অভিরাম!*
*জুড়াক তাপিত হিয়া হয়েছে শ্মশান;*
*সকলে ছেড়েছে মোরে,*
*তাই ডাকি বারে বারে,*
*কৃপাবারি কর প্রভু এবে বরিষণ।*
*অন্তর্য্যামী রূপে জান' সবাকার মন।।*
*চতুর্ব্যূহের একজন জানে যে সবাই,*
*ভক্তাভিমান কর সদা যেথাই কানাই;*
*মহাবিষ্ণু রূপে ভাই,*
*সৃষ্টি কর হে বলাই,*
*করিয়ে ঈক্ষণ ওগো প্রকৃতির পানে।*
*পশিয়া সবার মাঝে পরমাণুকিরণে।।*
*ভগবান্ হয়ে নিজে,ভক্ত অভিমান,*
*কর তুমি সঙ্কর্ষণ নয়নাভিরাম;*
*কভূ বা হও বাহন,*
*জানি আমি বিলক্ষণ,*
*কভূ বা পাদুকা হয়ে কর কৃষ্ণ-সেবা।*
*নানারূপ ধরি,জানে ভক্ত হয় যেবা।।*
*বৈকুন্ঠ বেড়িয়া এক আছে জলনিধি,*
*কব কি বর্ণিয়া তার নাইকো অবধি;*
*নিত্যানন্দ রায় মোর,*
*থাক সেথা মনচোর,*
*যেথায় নাইকো ভাই মায়ার বিস্তার।*
*পুরুষ রূপেতে আছ তুমি সারাৎসার।।*
*একদশ রূদ্র হয় অংশ যে তোমার,*
*জীবাত্মা দেখিয়ে তোমায় করিছে আহার;*
*মৎস্য কুর্ম অবতার,*
*তোমারি যে হয় বিকার,*
*সেই সব অবতারের তুমি অবতারী।*
*কৃপাদৃষ্টি কর মোরে বিপদ-কান্ডরী।।*
*কৃষ্ণ-বিলাসরূপে প্রিয় বলরাম,*
*জীব-শক্তি অধিষ্ঠিত সুন্দর সুঠাম;*
*বদ্ধজীব আছে যত,*
*সৃষ্টি কর সময় মত,*
*আসন রূপেতে আস গর্ভে দেবকীর।*
*কৃষ্ণ-বার্তা পেয়ে ওগো তুমি মহাবীর।।*
*তোমা হতে হয় বিশ্ব অতি চমৎকার,*
*তোমাতেই পায় লয় ওগো পরাৎপর;*
*তুরীয় বিশুদ্ধ-সত্ত্ব,*
*ভক্ত জানে এইতত্ত্ব,*
*রুদ্ধ হিয়া ল'য়ে খুঁজি হতভাগ্য আমি।*
*পশিয়া মরমে মোর আলো কর তুমি।।*
*কিবা তত্ত্ব জানি তব বলিব সবাই,*
*সঞ্চার করহ শক্তি ওগো দয়াময়;*
*রামকৃষ্ণ যেবা হয়,*
*স্বরূপেতে ভিন্ন নয়,*
*"নিতাই" 'গৌর' রূপে দোঁহে ধর ভিন্ন কায়।*
*বহির্মুখ নাহি জানে নিজ-কল্পনায়।।*
*জীব উদ্ধারিতে তুমি এলে নদীয়ায়,*
*সংস্কার বিনাশিতে পশ তাদের কায়;*
*হরি হ'য়ে "হরি" বল,*
*নাম-বন্যায় ভেসে গেল,*
*ভব-সিন্ধুর কুল কিনারা দেখতে নাহি পাই।*
*তাই ভরসা তোমার চরণ ক'রেছি নিতাই।।*
*পুরুষোত্তম পন্ডিতে যে উদ্ধারিলে তুমি,*
*বলরাম দাসে প্রেম দিলে গুণমণি;*
*কবিচন্দ্র যদুনাথ,*
*কালাকৃষ্ণ দাসনাথ,*
*এস মোর প্রাণনাথ নিষ্কলঙ্ক শশী।*
*তোমার বিরহে সদা আঁখিনীরে ভাসি।।*
*শ্রীসদাশিব-তনয় নাম পুরুষোত্তম,*
*জন্মাবধি ধ্যান করে তোমার চরণ;*
*সুবর্ণ বণিক জাতি,*
*পবিত্র হইল অতি,*
*যবে তুমি উদ্ধারণে করিলে উদ্ধার।*
*কৃপাদৃষ্টি বিনে তব না আছে নিস্তার।।*
*জগাই মাধাই মহাপাপী ছিল নদীয়ায়,*
*তোমার তরে গেল তরি নিত্যানন্দ রায়;*
*আমি যে ভাই আছি বাকী,*
*বিশ্বমাঝে ঘোর পাতকী,*
*উদ্ধারিয়ে মোরে ওগো প্রাণের বলরাম।*
*ধরার মাঝে দাও গো ধরা অবধূত-শ্যাম।।*
*তোমায় পেলে গৌর পাব জানি যে গো আমি,*
*গৌর পেলে মিলবে রাধা ওহে হৃদয়স্বামী!*
*রাধা পেলে কৃষ্ণ পাবো,*
*যুগল সেবা না ভুলিবো,*
*সদাই আমি থাকবো মাতি চিদানন্দে ভাই।*
*চরণ তুমি দাওগো মোরে হে দয়াল নিতাই।।*
*তব প্রেম সবার সেরা জানে প্রেমিক জন,*
*গৌর-মাধুর্য্য ছাপতে তাই না পাবে কখন;*
*সবার সেরা পাপী আমি,*
*তার নাম জগৎস্বামী,*
*নইলে আমি কাঁদবো বসি নদীর কিনারায়।*
*'দয়াল' ব'লে ডাকবে না কেউ ওহে দয়াময়।।*
*🙏🙏🙏জয় নিতাই🙏🙏🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


