✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৪ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
*মা শচীদেবীর আনন্দের সীমা নেই*--------------
*প্রেমানন্দে গরগর,কোলে করি বিশ্বম্ভর,*
*চুম্ব দেই সে চাঁদ বদন।*
*আনন্দে বিভোর হঞা,আইহগণ মাঝে গিয়া,*
*বধূ কোলে শচীর নাচন।।*
*(শ্রীচৈঃমঃ)*
*আহা-হা-হা, নব-বধূ কোলে করে শচীদেবীর নৃত্য দেখে সকলে অবাক হলেন। আনন্দ উৎসবে মহাপ্রেমের স্রোত চলেছে।সকলেরই নৃত্য করতে ইচ্ছে করছে।আনন্দ যখন হৃদয়ে ভরপূর হয়,তখন উছলিয়ে উঠে।লজ্জার বাঁধ ভেঙ্গে যায়, আজ শচীমায়েরও তাই-ই হয়েছে।যাইহোক,কিছুক্ষণ পরে শচীমা প্রকৃতিস্থা হলেন।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগলে গৃহ-প্রাঙ্গণে দাঁড়ালেন।যুগলরূপ-মাধুরীতে চতুর্দিকে যেন আলোয় আলোকিত হল।উপস্থিত নরনারীবৃন্দ যুগলরূপ দর্শন করে মন্ত্র মুগ্ধের মতো দাঁড়িয়ে রইলেন।শচীমায়ের গৃহপ্রাঙ্গণে আজ শ্রীশ্রীলক্ষ্মীনারায়ণের আবির্ভাব হয়েছে।গ্রন্থকার রচিত এই সময়োচিত নিম্নলিখিত পদটি প্রীতি উপহার দেওয়া হল।*
*গৌর-বিষ্ণুপ্রিয়া, যুগল মূরতি,*
*অপরূপ-রূপ-মাধুরী।*
*নটবর বেশে, প্রেমের আবেশে,*
*হাসিছে কিশোর কিশোরী।।*
▪▪▪ ▪▪▪ ▪▪▪
▪▪▪ ▪▪▪
▪▪▪
*গৌর-চরণে, দুলিছে নূপুর,*
*প্রিয়ার চরণে মল।*
*অলক্তক রাগে , রঞ্জিত শ্রীপাদ,*
*লহরী খেলে ঢলঢল।।*
*🌻শচীমা বর-কন্যাকে বরণ করে ঘরে তুললেন।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া স্বগৃহে যুগলে বসলেন।চতুর্দিকে মঙ্গল হরিধ্বনি উঠিল।পুরনারীগণ পুন হুলুধ্বনিতে শচীমায়ের গৃহ পূর্ণ হল।ঘরের লক্ষ্মী ঘরে বসিলেন। শ্রীশ্রীলক্ষ্মী-নারায়ণের মিলন পূর্ণ হল।*
*গৃহে আসি বসিলেন লক্ষ্মী-নারায়ণ।*
*জয়ধ্বনি ময় হইল সকল ভুবন।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*এক্ষণে ভাট,বাদ্যকর,নট ও ব্রাহ্মণগের বিদায় আরম্ভ হল।মহাপ্রভু স্বয়ং সকলকেই যথাযোগ্য ধন ও বস্ত্র দান করে পরিতোষ করলেন।*
*তবে যত ভাট নট ভিক্ষুকগণেরে।*
*তুষিলেন বস্ত্র-ধন-বচনে সভারে।।*
*বিপ্রগণ আপ্তগণ সভারে প্রত্যেকে।*
*আপনে ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*মহাভাগ্যবান বুদ্ধিমন্ত খাঁ কে প্রভু আলিঙ্গন দিয়া কৃতার্থ করলেন।তাঁর আনন্দের আর সীমা রইল না।তিনি মহাপ্রভুর কৃপা পেয়ে আত্মহারা হলেন।মহাপ্রভুর শ্রীমুখচন্দ্র পানে অনিমেষ চেয়ে রইলেন। (মনের ভাব, হে মহাপ্রভু!যেন এ দাসকে ভুলে যেও না।) অন্তর্য্যামী মহাপ্রভু তার মনের কথা জেনে ঈষৎ হাসলেন।সে মধুর হাসির মর্ম "তাও কিহে হয়? তোমাকে কি আমি কখনও ভুলতে পারি?তুমি যে আমার বিয়ের পান্ডা।বুদ্ধিমন্ত খাঁ কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণতলে পড়লেন।আনন্দাশ্রুতে তাঁর নয়নযুগল প্লাবিত হল।*
*বুদ্ধিমন্ত খানে প্রভু দিলা আলিঙ্গন।*
*তাহার আনন্দ অতি অকথ্য কথন।।*
*মহাপ্রভুর এই বিয়েতে নবদ্বীপবাসীর যে কি আনন্দ হ'ল, তা বর্ণনা করা যায় না।এই শুভ বিবাহ যারা দেখলেন,তাঁরা সর্বপাপ মুক্ত হলেন।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহের বর্ণনা কাহিনী ভক্তিপূর্বকভাবে শ্রবণ কিম্বা পাঠ করেন,তিনি মহাপ্রভুর সঙ্গে বিহার করেন।এটি শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের উক্তি।*
*কি আনন্দ হইল সে অকথ্য কথন*।
*সে মহিমা কোন জনে করিবে বর্ণন।।*
••••••• ••••••• ••••••••
••••••• ••••••• ••••••••
*এ সব ঈশ্বরলীলা যে পড়ে যে শুনে।*
*সে অবশ্য বিহরয়ে গৌরচন্দ্র সনে।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


