✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫. নিত্যানন্দ তত্ত্ব ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*নিত্যাশ্রীরাধিকা নাম আনন্দ রসবিগ্রহ।
উভয়োর্মিলন্নাম নিত্যানন্দ বসুন্ধরে ।।*
( ব্রহ্মাণ্ড পুরাণে ধরণী শেষ সংবাদে নিত্যানন্দ প্রভুর অষ্টোত্তর শতনাম স্তোত্রম্।)।
*নিত্যা রাধারাণীর নাম, যিনি আনন্দ ঘন রসের মূর্তি।*
*নন্দস্তু আত্মজ উৎপন্নে জাতাহ্লাদ।*
*আহ্লাদ বা আনন্দ জাত হল বা জন্ম হল।।
রসরাজ কৃষ্ণ ও বলরাম অভিন্ন তত্ত্ব সেই বলরাম নিত্যানন্দ।
আনন্দ ও রস একিভুত হয়ে "নিত্যানন্দ" হয়েছেন।*
*নিত্যানন্দ ধামের অসমোর্দ্ধ বৈশিষ্ট্য।*
*(শেষশায়ী সঙ্কর্ষণ অবতারী নারায়ণ যার অংশ কলাতে গণন।)*
*বলরামের অংশ সঙ্কর্ষণ, সঙ্কর্ষণের অংশ কারণার্নবশায়ী বিষ্ণু। শেষজী তাঁর অংশের অংশ।*
*বিরজায় কারণ সাগরে শেষ শয্যায় এক মহাপুরুষ শয়ন করে আছেন, তিনি কারণার্নবশায়ী প্রথম পুরুষ যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ।*
*তার নীচে গর্ভোদকশায়ী বিষ্ণু দ্বিতীয় পুরুষ, ইনি একটি ব্রহ্মাণ্ডের পরিচালক। ইনার নাভিকমল থেকে ব্রহ্মার উৎপত্তি।*
*তৃতীয় পুরুষ ক্ষীরোদকশায়ী বিষ্ণু ইনি পরমাত্মা রূপে সকল জীবের হৃদয়ে বিরাজ করেন ও পালন করেন।*
*ব্রহ্মাণ্ডের ভিতরে চতুর্দশ ভুবন । যথা- ভূর্ভুব স্ব মহ জন তপ সত্য ও নীম্নে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল,পাতাল।* ( রূপ গোস্বামীপাদের লঘুভাগবতামৃত)।
*শ্রীকৃষ্ণের প্রধান অংশ বলরাম তিনিই অংশে সংকর্ষন ও শেষ জী যিনি সহস্র ফনায় পৃথিবী ধারণ করে আছেন।*
*সেই দ্বাপর যুগের কৃষ্ণ বলরাম এবার কলিতে নিতাই-গৌরাঙ্গ রূপে প্রকট হলেন ।*
*সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান ।
তাঁহার দ্বিতীয় দেহ শ্রীবলরাম ।।
একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায় ।
আদ্য কায়ব্যুহ কৃষ্ণ লীলার সহায়।।*
*সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীচৈতন্য চন্দ্র।
সেই বলরাম সঙ্গে শ্রীনিত্যানন্দ ।।*
*শ্রীবলরাম গোসাঞি মূল সংকর্ষন ।
পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন ।।*
*আপনে করেন কৃষ্ণ-লীলার সহায়।
সৃষ্টি লীলা কার্য করে ধরি চারি কায় ।।*
*সৃষ্ট্যাদিক সেবা তাঁর আজ্ঞার পালন ।
শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন ।।*
*সর্ব রূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ ।
সেই রাম চৈতন্যের সঙ্গে নিত্যানন্দ ।।*
*প্রকৃতির পার পরব্যোম নামে ধাম ।
কৃষ্ণ বিগ্রহ যৈছে বিভুত্বাদি গুনবান্।।*
*সর্বোপরি শ্রীগোকুল ব্রজলোকধাম।
শ্রীগোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম ।।
সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম ।
উপর্য্যধো ব্যাপি আছে নাহিক নিয়ম।*
*ব্রহ্মাণ্ডে প্রকাশ তাঁর কৃষ্ণের ইচ্ছায় ।
একই স্বরূপ তার নাহি দুই কায়।*
*ব্রহ্মাণ্ডের অন্তে প্রকৃতি তত্ত্ব তাঁর পরে পরব্যোম তাঁর উপরে বৈকুণ্ঠধাম. তাঁর উপরে গোলক ধাম । এর তিনটি ভাগ শ্বেতদ্বীপ, গোলক ও বৃন্দাবন। বৃন্দাবনের আবার তিনটি ভাগ মথুরা দ্বারকা গোকুল । এ সমস্ত দিব্য ধাম সর্বগ মানে সব জায়গায় গমন করতে পারে । অনন্ত বিভু ভগবানের মতই । কৃষ্ণের যখন ইচ্ছা হবে লীলা করবার তখন ধাম প্রকট হবে আবার তাঁর ইচ্ছা হলে এই ধাম সেই ধামে গিয়ে মিশে যাবে ।*
ব্রহ্মসংহিতা ৫/২৫
*ধামের সকল বৃক্ষ কল্পবৃক্ষ ।
ভূমি চিন্তা মনিময় ।
জল অমৃত তুল্য ।
চিন্তামনি ভূমি কল্পবৃক্ষ ময় বন।
চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম ।।
প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ ।
গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস ।।*
*সর্বাশ্রয় সর্ব্বাদ্ভুত ঐশ্বর্য অপার ।*
*অনন্ত কহিতে নারে মহিমা যাহার ।।*
*তুরীয় বিশুদ্ধ সত্ত্ব সংকর্ষণ নাম ।*
*তেঁহ যার অঙ্গ সেই নিত্যানন্দ রাম ।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫. নিত্যানন্দ তত্ত্ব ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একটি অনবদ্য ও অনুপম স্থান । মা জাহ্নবা ঠাকুরাণী একচক্রায় এলে স্বপনে যোগপীঠ দর্শন করেন, ভক্তিরত্নাকরে পাওয়া যায়। স্বপ্নচ্ছলে দেখে একচক্রার বসতি।
দিতে নাই উপমা সর্বাংশে শোভা অতি ।।*
*তালবৃন্ত, চামর, চন্দন চুয়া আর ।
সুবাসিত বারি পাত্রে , নানা পুস্পহার।।*
*তাম্বুল সম্পূট আদি লইয়া সর্ব জনে ।
দেখে নিত্যানন্দ শোভা , রত্নসিংহাসনে ।।*
*শ্রীনিত্যানন্দের বাম দক্ষিণ দিকেতে ।
বসুধা জাহ্নবা শোভা উপমা কি দিতে ।।*
*দেখি প্রেম রীত দাসী তাম্বুল লইয়া ।
বসুধা জাহ্নবা করে দেন হৃষ্ট হইয়া।।*
*নিত্যানন্দ মুখে দোঁহে তাম্বুল যোগায়।
প্রসাদী তাম্বুল, প্রভূ দোঁহারে ভুঞ্জায় ।।*
*আপনা গলার মালা দুহু গলে দিয়।
রহে সুভঙ্গিতে অঙ্গে অঙ্গ মিশাইয়া ।।*
*দেখিতেই পরম অদ্ভুত এনা রঙ্গ।
শ্রীজাহ্নবা -ঈশ্বরীর হৈল নিদ্রা ভঙ্গ।।*
*(একচক্রা ধাম যোগপীঠ।)*
ক্রমশ......
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






