✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ভক্ত চরিত (রামচন্দ্র খান) ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*বেনাপোল অঞ্চলের জমিদার বৈষ্ণবদ্বেষী।ধীরে নামাচার্য্য হরিদাসের প্রতি প্রায় সকলের ভক্তিভাব জন্মাইলে,হরিদাসকে বিপথে নিয়ে যাবার জন্যে নিযুক্ত করল লক্ষহীরাকে। তাকে বলল,রাত্রিকালে হরিদাসের কুটিরে যাও,তাঁর চরিত্রে দোষ-সৃষ্টি করো।লক্ষহীরাই লক্ষচ্যুত হল,দ্বারে বসে রইল নিস্তব্ধ প্রতীক্ষায়।হরিদাস বললেন, আমার নামসংখ্যা এখনো পূর্ণ হয় নাই।তুমি বসে বসে আমার নামকীর্তন শোনো।সংখ্যাপূর্ণ হলেই তোমার যা মনোগত অভিলাষ তা পূর্ণ করব।রাত্রি শেষ হয়ে গেল তবুও নামাচার্যের নামকীর্তন শেষ হল না।লক্ষহীরা ব্যর্থ হয়ে ফিরে গেল।এমনি পর পর তিনরাত,নাম শুনে শুনে লক্ষহীরা "মধুমতী" হয়ে গেল।নাম শুনে রসনায় নামক্ষরণ করতে লাগল।এবারে লক্ষহীরা "লক্ষেশ্বরী" হয়ে গেল,সে দিনে একলক্ষ নাম করে সেই লক্ষেশ্বরী।লক্ষহীরার পরিবর্তন হলেও রামচন্দ্র খানের পরিবর্তন হল না।শ্রীনিত্যানন্দ নীলাচল থেকে গৌড়ে ফিরছেন, সশিষ্য রামচন্দ্রের গৃহে এসে উপস্থিত হলেন।বললেন,আমাদের থাকবার জায়গা করে দাও।রামচন্দ্র তার ভৃত্যকে বললে, বলে দাও গোয়াল ঘরে থাকবে।ভৃত্য পর্যন্ত বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল।রামচন্দ্র গর্জন করে বলল,ওসব বৈষ্ণব সাঙ্গোপাঙ্গোদের গোয়াল ঘরই উপযুক্ত স্থান।নিত্যানন্দ ক্রব্ধ হয়ে তৎক্ষণাৎ চলে গেলেন।শিষ্যগণও অনুগমন করলেন।এই অসম্মান অসহনীয়।সত্যিই এই গৃহ আমাদের যোগ্য নহে,বললেন নিতাইচাঁদ।এখানে একদিন ম্লেচ্ছ এসে চরম অপকর্ম করবে।বৈষ্ণবগণ চলে গেলে রামচন্দ্র ভৃত্যদের আদেশ করল,যেখানে ওরা বসেছিল সেখানকার মাটি চেঁছে ফেল।তারপর সমস্ত উঠোন,মন্দির প্রাঙ্গণ গোবরজল দিয়ে শুদ্ধ কর।তাই হল,রামচন্দ্র স্বস্তিতে ঘুমোতে গেল। কিন্তু কতক্ষণের ঘুম!রাজকর বাকী পড়েছে সেই অপরাধে রাজার ম্লেচ্ছ উজির রামচন্দ্রের ঘরে এসে হানা দিল।টাকা বার কর শিগগির, যতক্ষণ তা না করছ,আমি আর আমার অনুচরেরা বসছি তোমার দূর্গামন্ডপে।আমাদের খাবারের জন্য তোমাকে ব্যস্ত হতে হবে না,আমরা নিজেরাই রেঁধে নিতে পারব। দূর্গামন্ডপেই তারা অবধ্যবধ করে রান্না করে খেল।দাবির টাকা রামচন্দ্র বার করতে পারল না।কোন কথা নেই,সস্ত্রীক রামচন্দ্রকে বেঁধে ফেলল উজির।তারপর তার গৃহ,গ্রাম লুঠ করে একেবারেই সর্বস্বান্ত করল ম্লেচ্ছেরদল।রামচন্দ্র এবার বুঝল, হাড়ে-হাড়ে,মর্মে-মর্মে বুঝল,মহতের কাছে অপরাধের এই বিষময় ফল।*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

