✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মুসলমান রাজত্বকালে শ্রীমথুরার নাম ছিল মমিনাবাদ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*মুসলমান রাজত্বকালে শ্রীমথুরার নাম ছিল মমিনাবাদ,শ্রীবৃন্দাবনের নাম ছিল ফকিরাবাদ ও আগ্রার নাম ছিল আকবরাবাদ।১৬৮ পৃষ্ঠা,শ্রীশীব্রজধাম ও শ্রীগোস্বামীগণ গ্রন্থে।* *মুসলমান রাজত্বকালে দিল্লীর রাজসিংহাসনে লোদী বংশের পর খৃষ্টাব্দ ১৫২৩ মোগল সম্রাট বাবরের রাজত্বকালে কৃষ্ণদাস কপূর মতান্তরে রামদাস কপূর দ্বারা প্রথম মন্দির নির্মিত হয়।* *তৎপরে খৃঃ ১৬৫৮----১৭০৭ খৃঃ পর্যন্ত ঔরঙ্গজেব রাজত্ব করে,১৬৮০ খৃঃ ঔরঙ্গজেব হিন্দু মন্দিরাদি ধ্বংস করবার আদেশ জারী করে।এই সময় শ্রীমদনমোহন জীউ জয়পুর রাজ্যের করৌলীতে চলে যান এবং কথিত আছে (উড়িষ্যার)রাজা শ্রীগুণানন্দকে স্বপ্ন দান করিয়া প্রথম মন্দিরের পার্শের দ্বিতীয় মন্দিরে প্রতিনিধি বিগ্রহরূপে অবস্থান করেন।* *তৎপরে বর্তমান নূতন মন্দিরের পাশেই ১৭০৭ খৃঃ ঔরঙ্গজেবের রাজত্বের পর তৃতীয় মন্দির নির্মিত হয় ; তার স্পষ্ট নিদর্শন এখনও বর্তমান আছে।১৭১৫ খৃষ্টাব্দে মতান্তরে ১৮২৩ খৃঃ পুনরায় ঁনন্দকুমার বসু মহাশয়কে স্বপ্নাদেশ করিয়া এই চতুর্থ মন্দিরাভ্যন্তরে শ্রীরাধা মদনমোহনজীউ বিরাজ করছেন।*
*এই সময়েই মৃত নন্দকুমার বসু মহাশয় দ্বারা শ্রীগোবিন্দ ও শ্রীগোপীনাথেরও বতর্মান শ্রীমন্দির নির্মিত হয়।১৭১৩ খৃঃ হতে শ্রীকৃষ্ণচরণ গোস্বামী সেবা প্রাপ্ত হন অর্থ্যাৎ ইনি তৃতীয় এবং চতুর্থ মন্দিরের সেবা করেছেন।ইঁহার সময়েই বর্তমান মন্দির নির্মিত হয়।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ মুসলমান রাজত্বকালে শ্রীমথুরার নাম ছিল মমিনাবাদ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*করৌলীর শ্রীমদনমোহন মন্দির ও শ্রীবৃন্দাবনের শ্রীমদনমোহন মন্দিরের সেবাইত সূত্রেও ইহাদের নাম জানা যায়।ইঁহারা বঙ্গদেশ,মুর্শিদাবাদ জেলার গজা গ্রামের ভট্টাচার্য্য ব্রাহ্মণ বলিয়া পরিচিত।শ্রীশ্রীমদনমোহনজীউর প্রথম সেবক, ১)সনাতন গোস্বামী,২)শ্রীকৃষ্ণদাস ব্রহ্মচারী,৩)পূজারী গোপালদাস,৪)চন্দ্র গোস্বামী,৫)দাস গোস্বামী,৬)বংশীদাস,৭)কিশোরদাস,৮)সুবল দাস,তৎপরে গৃহস্থ বৈষ্ণবগণ এই সেবার অধিকারী হন।৯)শ্রীকৃষ্ণ চরণ,১০)শ্রীরাম কিশোর,(শ্রীকৃষ্ণচরণের জামাতা,১১)নৃসিংহকিশোর (শ্রীরাম কিশোরের পুত্র,)১২)হরি কিশোর,(নৃসিংহের কনিষ্ঠ ভ্রাতা),১৩)প্রাণ কিশোর,১৪)দামোদর কিশোর(পৌত্র)১৫)অটল কিশোর (দামোদরের পিতা)১৬)মোহন কিশোর(ভ্রাতৃষ্পুত্র)।* *শ্রীসনাতন গোস্বামীপাদ শ্রীবৃন্দাবনে শ্রীমদন গোপালের সেবা প্রাপ্তির তিন কি চার বৎসর পরে শ্রীব্রজমন্ডলে নন্দগ্রামে নন্দ,যশোদা,বলভদ্র ও শ্রীকৃষ্ণ এই চারটি মূর্তি ১৫৯৫ সম্বতে(১৫৩৮খৃঃ)মাঘী শুক্লাষষ্ঠিতে প্রতিষ্ঠা করে সেবা পূজার ব্যবস্থা করেন।""সেব্য প্রাকট্য"" ও "বৃন্দাবন কথা ৬৮ পৃষ্ঠা।এই নন্দগ্রামের "পাবন সরোবর" তীরে শীসনাতন গোস্বামী,আর কদমটেরিতে শ্রীরূপ গোস্বামী একান্তে ভজনে নিবিষ্ট থাকতেন।বর্তমানে শ্রীভক্তিহৃদয় বন মহারাজ পাবন সরোবরস্থ "ভজন কুটীরের"সেবা সৌভাগ্য লাভ করেছিলেন।* *🌻(ভক্ত প্রসঙ্গ বা সপ্তগোস্বামী গ্রন্থ হতে সংগ্রহ, ১৬৭ পৃষ্ঠা শ্রীশ্রীব্রজধাম ও শ্রীগোস্বামীগণ গ্রন্থ হতে পাওয়া🌻)।* *শ্রীশ্রীব্রজধাম ও শ্রীগোস্বামীগণ গ্রন্থ মতে,শ্রীসনাতন গোস্বামীপাদ, তৎপরে,১)শ্রীকৃষ্ণদাস (ব্রহ্মচারী,) গোস্বামী,১৫২৩ খৃঃ।২)শ্রীচন্দ্রদাস গোস্বামী,৩)শ্রীবংশীদাস গোস্বামী,৪)শ্রীকিশোরীদাস গোস্বামী,৫)শ্রীসুবলদাস গোস্বামী,(খৃঃ=১৭০৩) ৬)শ্রীকৃষ্ণচরণ গোস্বামী(খৃঃ=১৭১৩)৭)শ্রীরামকিশোর গোস্বামী(খৃঃ=১৭৫৪)৮)শ্রীনৃসিংহ কিশোর গোস্বামী,(খৃঃ১৭৯২),৯)শ্রীহরিকিশোর গোস্বামী(খৃঃ=১৮২৭)১০)শ্রীপ্রাণ কিশোর গোস্বামী,(খৃঃ=১৮৪৪)১১)শ্রীদামোদর কিশোর গোস্বামী(খৃঃ=১৮৫১)১২)শ্রীঅটল কিশোর গোস্বামী(খৃঃ=১৮৬২)১৩)শ্রীমোহন কিশোর গোস্বামী,১৪)শ্রীবীরেশ্বর কিশোর গোস্বামী ও(১৫)শ্রীআনন্দ কিশোর গোস্বামী,(খৃষ্টাব্দ=১৯৬৫)।* *(🌻১৬৮ পৃষ্ঠা শ্রীশ্রীব্রজধাম ও শ্রীগোস্বামীগণ)*।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




