✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬৬. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৬৬ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
/\/\/\/\/\/\/\/\/\\\/\\\\\\/\
*🌻যজ্ঞস্থলে মেঘনাদ তাঁর কাছে বর প্রার্থনা করলেন এবং অগ্নিদেবতা তার প্রার্থনা পূরণ করলেন।বর প্রাপ্ত হয়ে মেঘনাদের উৎসাহ বহুগুণ বেড়ে গেল।অনন্তর মেঘনাদ পূর্ব রণ ভূমিতে গিয়ে দেখল যে সেই জায়গায় নীল নামক বানর পূর্বদ্বার রক্ষা করবার জন্য ছিল।তার সঙ্গে মেঘনাদের প্রথমে বহু কথা কাটাকাটি হল,তারপর মেঘনাদ অকস্মাৎ(হঠাৎ)মেঘের পেছনে লুকিয়ে থেকে শর নিক্ষেপ করতে লাগল।অজস্র বানর-সৈন্য মেঘনাদের বাণে নিধন হল।বানরগণের দুর্দশা দেখে জীবিত বানরগণ অত্যন্ত দুঃখিত হল এবং বানররাজ সুগ্রীবের প্রতি অত্যন্ত রুষ্ট হল।মেঘনাদের সঙ্গে যুদ্ধে বানরবীর নীলেরও পতন হল।পূর্বদ্বার রণে জিতে মেঘনাদ দক্ষিণ রণভূমে গেল,তখন সময় নিশুতি রাত্রি।তাদের সামনে গিয়ে বানরবীরগণকে যুদ্ধে আহ্বান করল।বানরপক্ষে মহেন্দ্র,দেবেন্দ্র,অঙ্গদ ও শরভ প্রভৃতি বানরগণ জাগ্রত ছিল।মেঘনাদের হুঙ্কারে বা আস্ফালন শুনে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগল।মেঘনাদ পুনর্বার মেঘের অন্তরালে লুকিয়ে গেল।মেঘের আড়াল হতেষঅগণিত শর নিক্ষেপ করতে লাগল।তাতে মহেন্দ্র,দেবেন্দ্র ও অঙ্গদের পতন হল।মেঘনাদ এখানেও জয় পেল।তারপর মেঘনাদ উত্তর রণক্ষেত্রে এসে সেইখানে আস্ফালন পূর্বক মেঘনাদ কপি বীরগণকে যুদ্ধে আহ্বান করল।তখনও রাত্রি অবসান হতে বাকী ছিল।ধূম্রাক্ষ জাগ্রত ছিল।তার সঙ্গে সর্বপ্রথম বাকযুদ্ধ হয়েছিল।ধূম্রাক্ষর সমর কৌশল দেখে মেঘনাদ সেই পূর্বের কৌশল অবলম্বন করল অর্থ্যাৎ মেঘের আড়ালে লুকিয়ে পড়ল এবং মেঘের আড়াল হতে বহু বহু শর নিক্ষেপ করে অসংখ্য কপি সৈন্যগণকে নিধন করল এবং বানররাজ সুগ্রীবকেও পরাজয় করল। অবশিষ্ট ছিল পশ্চিম রণপ্রান্তর, উত্তর রণাঙ্গণ জয় করে সেখানে মেঘনাদ এলো।তার পূর্বের মত আস্ফালন শুরু করল,সেই জায়গায় পবন-পুত্র হনুমান ছিলেন। তাঁর সঙ্গে বাকযুদ্ধ হল।তদনন্তর মেঘ অন্তরালে লুকায়িত অবস্থায় অর্থ্যাৎ মেঘের আড়ালে লুকিয়ে থেকে অসংখ্য বাণ নিক্ষেপ করতে লাগলে শ্রীরাম ও লক্ষ্মণ জর্জরিত হলেন।শ্রীরাম ও লক্ষ্মণ সেদিনকার মত পতন হল।মেঘনাদের জয়-জয়কার হল। মেঘনাদ গর্বে আনন্দে পিতা রাবণের কাছে গিয়ে সমস্ত কথা বলল। অপরদিকে কেবল মাত্র দুইজন পূর্ণ জীবিত রইলেন, কেন*?
*দুইজনে অমর ব্রহ্মার পেয়ে বর।*
*না মরিল দুইজন কটক ভিতর।।*
*🌻এক হাজার নয়,দুই লক্ষ নয়, তিন কোটি নয়, একেবারে ছত্রিশ কোটি বানর প্রাণ হারাল।জাম্ববান মরেননি কিন্তু মৃতপ্রায়,কোনরকমে কথা বলতে পারছেন,বললেন যেভাবেই হোক প্রাণ ফিরিয়ে আনতে হবে,যুক্তি কর কিসে প্রাণ ফিরে পায়।তখন জাম্ববান বললেন একমাত্র প্রাণ রক্ষা করতে পারে পবন-পুত্র হনুমান। জাম্ববানের আর মুখে কথা বের হচ্ছে না,তখন বিভীষণ জাম্ববানের কানে কানে বললেন দেখ হনুমান এসেছে কি বলবে বলো।*
*হনুমান জাম্ববানের বন্দিল চরণ।*
*মৃদুভাষে জাম্ববান বলিছে তখন*।।
*পড়েছেন কপিগণ শ্রীরাম লক্ষ্মণ।*
*ঔষধ আনিলে তুমি জিয়ে সর্বজন।।*
*🌻হনুমান শূন্যে যেতে হবে,অতি উচ্চ পর্বত শিখর,ঋষ্যমূক পর্বত,হিমালয় পার হয়ে,ধবল পর্বত শ্বেত ধবল অর্থ্যাৎ সাদা পর্বত আছে,তার দক্ষিণ-পূর্বে কৈলাস পর্বত,তার পরেই সেই ঋষ্য পর্বতে ঔষধ বৃক্ষ আছে।*
*চারি বৃক্ষে আছয়ে ঔষধ চারি জাতি।*
*অন্ধকারে আলো করে ঔষধের জ্যোতি।।*
*বিশল্যকরণী এক সর্বলোকে জানি।*
*দ্বিতীয় ঔষধ নাম মৃতসঞ্জীবনী।।*
*তৃতীয় ঔষধ আছে অস্থি-সঞ্চারিণী।*
*চতুর্থ ঔষধ নাম সুবণকরণী।।*
*আনিতে ঔষধ যদি পার রাতারাতি।*
*চারিযুগে থাকিবেক তোমার সুখ্যাতি।।*
•••••••• •••••••• •••••••
•••••••• •••••••• •••••••
*নানা তীর্থ-ক্ষেত্র কত মুনির বসতি*।
*বারো বৎসরের পথ যায় এক রাতি।।*
*হিমালয়-পর্বত ছাড়য়ে শীঘ্রগতি।*
*কৈলাস পর্বত দেখে ধবল আকৃতি।।*
*ঋষ্যমূক পর্বতে উঠিল হনুমান।*
*ঔষধের গন্ধ পেয়ে রহে সেই স্থান।।*
*🌻কিন্তু জায়গা মত গিয়েও ঔষধ হনুমান পেলেন না।অনেক চিন্তা ভাবনা করে শেষে পর্বতের স্তব করতে লাগলেন।মূর্তিমান হয়ে পর্বত দর্শন দিলেন, কিন্তু তিনি ঋষিরূপ ধরে হনুমানের সামনে এলেন।তাঁকে জিজ্ঞেস করলেন পর্বত, তোমার পরিচয় দাও,হনুমান এক এক করে পরিচয় দিলে,ঋষি বললেন তোমার কোন চিন্তা নেই আমি তোমাকে ঔষধের বন দেখিয়ে দিচ্ছি।ঔষধ নিয়ে,*
*লাফ দিয়া বীর গিয়া উঠিল আকাশে।*
*লঙ্কাপুরে উপনীত চক্ষুর নিমেষে*।।
*🌻চারটি ঔষধ নিয়ে চার দ্বারে ঘুরে ঘুরে বেড়াতেই ঔষুধের ঘ্রাণে সকল বানরগণ,*
*নিদ্রাভঙ্গে উঠে যেন মেলিয়া নয়ন*।
*সেইরূপে উঠিলেন শ্রীরাম লক্ষ্মণ।।*
*সর্বজনে করে হনুমানের বাখান।*
*হনুমান হৈতে সবে পাইলাম প্রাণ*।।
*মিথ্যা হৈল যত যুদ্ধ কৈল ইন্দ্রজিৎ।*
*কৃত্তিবাস গাহিলেন লঙ্কা-কান্ড গীত।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






