✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৪. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(১৪ পর্ব)*
▪ ▪ ▪ ▪ ▪ ▪ ▪ ▪
*রুইদাস আনন্দে আত্মহারা হয়ে গেয়ে উঠলেন=*
*ভজরে মন রামনাম নিশিদিন,*
*রামনাম নিশিদিন।*
*রাম ভজন বিনা কুছু নাহি জগমে,*
*বল মুখ সদা রাম রাম।।*
*সংসার সুখ সায়কি বন্ধন,*
*সভি হৈ মন দুঃখ কি কারণ*
*রাম ভজমে সব সুখ আওয়ে,*
*পাওয়ে সন্তোষ সুখ।।*
*🌻রুইদাস গান থামিয়ে লছমীকে কাছে টেনে নিয়ে বলে, লছমী!তোমার বড় কষ্ট! কেন তুমি কষ্ট করতে আমার ঘরে এলে? লছমী রুইদাসের কোলে মাথা রেখে বলেন, কেমন করে রামজীকে ডাকতে হয়,তাই তোমার কাছে শিখতেই এলাম।রামনাম করতে করতে খুরপাইয়ের উপর মাথা রেখে কত তুমি কেঁদেছ, সবাই তোমাকে ঠকিয়েছে,তবুও তুমি কাউকেও প্রবঞ্চনা করোনি।তোমার কাছ থেকে জুতো সেলাই করে,সেই জুতো দিয়ে কত জনে তোমায় মেরেছে,তুমি তাদের একটিও কথা বলোনি!নয়নজলে বক্ষ ভাসিয়ে কেবল তুমি রঘুনাথকেই ডেকেছ।যেদিন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যাবে,তখন তোমার কাছ থেকে শিক্ষা পেয়ে,তোমার অপূর্ণ,আমি পূর্ণ করব।এইজন্যই তো তোমার কাছে এসেছি।দুইজনে তাঁকে ডাকব,দুইজনে একসঙ্গে চার নয়নের জল ফেলব তবুও কি তাঁর দয়া হবে না?*
*🌻রুইদাস লছমীর কথা শুনে বললেন,লছমী!হবে গো হবে! আমাদের দুইজনের ডাকে দয়াল ঠাকুর সাড়া না দিয়ে থাকতে পারবেন না।ভক্ত রুইদাস!সাধক রুইদাস!পরম বৈষ্ণব রুইদাস। তুমি তো জান না,তুমি কাঁদলে তিনিও কাঁদবেন।তোমার নয়নজলে নদী বয়ে যাচ্ছে, আর তাঁর নয়নের জলে সাগর সৃষ্টি হচ্ছে।*
*🍀তোমার যে নিত্য রামনামে অবগাহন কর, সেই সাগরের জলে। ডুবে যাও রুইদাস,অতল তলে তলিয়ে যাও। মণি মুক্তা যে সেখানেই আছে।ডাঙ্গায় ডুব দেওয়া যায় না,জলে নামো,আরও নামো,ডুবে যাও অতল তলে।*
*🌺রুইদাস নিত্য এই ছাতিমতলায় বসে জুতো সেলাই করেন।তাঁর যতটুকু প্রয়োজন তার বেশী রোজগার হলেই তিনি তা সাধু-সন্তদের দিয়ে দেন অথবা কোন সাধু-সন্তকে সাথে করে ঘরে নিয়ে এনে তাঁর সেবা-যত্ন করেন।সদাসর্বদা তাঁর মুখে রামনাম, খদ্দেরের সঙ্গে কথা বলতে বলতেও রামনাম করতে ভুল হয় না।আপন মনে সেলাই করতে করতে বলে উঠেন- ঠাকুর!গতজন্মে যে ভুল করেছিলাম সবই আমার মনে আছে।গুরুদেবের শাপে মুচির ঘরে জন্মেছি।তাতেও আমার কোন দুঃখ নেই।শুধু এইটুকু কৃপা চায় আমি যেন আর ভুল পথে না যায়।বড় শান্তি আমার,বহু ভাগ্যে আমি ভগবানের নাম করতে পারছি।মৃত্যুর পূর্ব পযর্ন্ত যেন আমি রামনাম করতে পারি।*
*🌻এক ব্রাহ্মণ বলছেন,আরে তোর আক্কেলটা কি-রে? চামড়াটাকে পথে রেখে দিয়েছিস, আমি যাচ্ছি গঙ্গামাকে ফুল দিতে,এ ফুলগুলো অপবিত্র করে দিসনে। রুইদাস দেখলেন এক বাহ্মণ চলেছেন গঙ্গায়,তিনি করজোড়ে ক্ষমা চেয়ে চামড়াটা সরিয়ে বললেন,বাবা,মাফ করুন, আমার একটি উপকার করবেন? ব্রাহ্মণ বললেন, কি উপকার? আমি দুটো ফুল দিচ্ছি আমার নাম করে গঙ্গামাকে দেবেন? ব্রাহ্মণ ইতস্ততঃ(এদিক ওদিক) দেখছেন, আর বলছেন,বেটা মুচি ওর সাহস তো কম নয়!আমার হাতে ও ফুল দিতে চায়!রুইদাস বুঝতে পারলেন,ব্রাহ্মণের মনের কথা। তিনি বললেন,বাবা কোন চিন্তা নেই,আমি নিত্য গঙ্গাস্নান করেই এখানে বসি, বিশ্বাস করুন এতটুকু অপবিত্র আমি নই। ব্রাহ্মণ বললেন,দে বেটা ফুল দে!তাইতো ফুল কোথায়?এখানে তো ফুল নেই!তবে কি দেবেন তিনি? কিছু দূরে দেখলেন ছোট একটা জঙ্গলের মধ্যে কতকগুলো জংলা ফুল ফুটে আছে।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


