✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৯. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*১৯,রামায়ণ তুলসীদাস*
🍀🌳🌴☘🌳🍀🌴
*চার ভাই সখা পরিবৃত হয়ে নিত্য মৃগয়ায় যেতেন।(ক্ষত্রিয় ধর্ম অনুসারে),পূত(পবিত্র) মৃগ শিকার করতেন তা এনে মহারাজ দশরথকে নিত্য দেখাতেন।শ্রীরামচন্দ্র ভ্রাতা ও সখা সকলকে সঙ্গে নিয়ে আহার করতেন। সকল কার্য্যেই জনক-জননীর অনুমতি পালন করতেন। কৃপানিধান রামচন্দ্রের লীলাসকল নগরের জনগণের প্রীতির উদ্দেশ্যে নিবেদিত থাকত।তিনি বেদ ও পুরাণ একাগ্রচিত্তে শ্রবণ করে,পরে তা অনুজদের ভালভাবে বুঝিয়ে বলতেন।প্রত্যহ প্রত্যুষে শয্যাত্যাগ করে রঘুনাথ প্রথমে জনক-জননী ও গুরুদেবকে প্রণাম নিবেদন করতেন আর তাঁদের রাজকার্য্যসকল দেখতেন।পুত্রের আচরণ রাজামশায়কে যৎপরোনাস্তি আনন্দ প্রদান করত।🌻যিনি সর্বব্যাপী,নিরবয়ব,অনীহ,অজ ও নির্গুণ ; যাঁর নাম নেই,রূপ নেই, সেই ভগবান ভক্তদের জন্য বিভিন্ন (অলৌকিক)লীলা সম্পাদন করেন। এই সকল বৃত্তান্ত বলে আমি পরের প্রসঙ্গে আসছি ; একাগ্রচিত্তে তা শ্রবণ করো। জ্ঞানী মহামুনি বিশ্বামিত্র অরণ্যে এক পবিত্র আশ্রম রচনা করে সেখানে বাস করতেন।মুনিবর আশ্রমে জপ,যজ্ঞ ও যোগাদি সম্পন্ন করতেন কিন্তু মারীচ ও সুবাহু রাক্ষসগণ তাতে বিঘ্ন সৃষ্টি করত। যজ্ঞ করলেই রাক্ষসেরা ছুটে আসত আর নানারকম উপদ্রব করত। তাদের অত্যাচারে মুনিবর ক্লেশ ভোগ করতেন। গাধিনন্দন মুনিবর বিশ্বামিত্র জানলেন যে এই রাক্ষসদের হাত থেকে পরিত্রাণ কেবল শ্রীহরিই দিতে পারেন। তিনি মনে মনে চিন্তা করে ভেবে দেখলেন যে ভূভার হরণ নিমিত্ত প্রভুর আগমন অবতাররূপে হয়েছে। (তিনি ভাবতে লাগলেন--) এই প্রসঙ্গে সেই প্রভুর চরণ দর্শন করে আসলে কেমন হয়!তারপর অনুনয় বিনয় করে এই আশ্রমে নিয়ে আসি।(আহা!) জ্ঞান-বৈরাগ্য ও সর্বগুণধাম শ্রীরামচন্দ্রকে আমি দুই নয়ন ভরে দর্শন করতে পারব।*
*🌻এইরকম মনস্কামনা নিয়ে মুনিবর তৎক্ষণাৎ যাত্রা করলেন।সরযূ নদীতে অবগাহন করে তিনি রাজপ্রাসাদের দ্বারে উপনীত হলেন। মুনিবরের আগমন বার্তা শ্রবণ করে মহারাজ দশরথ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তাঁকে অভ্যর্থনা করলেন। অতঃপর মহারাজ মুনিবরকে দন্ডবৎ প্রণাম করে সসম্মানে তাঁকে নিজ আসনে অধিষ্ঠিত করলেন। মহারাজ মুনিবর বিশ্বামিত্রের পাদ প্রক্ষালন করে তাঁর যথাবিধি পূজার্চনা করলেন।তারপর তিনি বললেন,আমার মতন ভাগ্যবান বোধকরি জগতে নেই, এরপর মহারাজ মুনিবরকে মহানন্দে সেবা দিলেন।সেবা পেয়ে মুনিবর অত্যন্ত প্রসন্ন হলেন।অতঃপর মহারাজ তাঁর চারপুত্রকে আহ্বান করেন এবং তাঁরা এসে অতি ভক্তি সহকারে মুনিবরকে দন্ডবৎ প্রণাম করলেন।প্রভু রামচন্দ্রের দিব্য কান্তি দর্শন করে মুনিবর তখন বিহ্বল হয়ে গেলেন।তাঁকে দেখে মনে হচ্ছিল যেন চকোর একাগ্রচিত্তে পূর্ণিমা চন্দ্র দর্শন করছে।রাজা তখন হর্ষোৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর!আপনার এমন কৃপা পূর্বে কখনও পাইনি।আপনার শুভাগমনের বিশেষ কারণ থাকলে বলতে দ্বিধা করবেন না।আপনার ইচ্ছে আমি তৎক্ষণাৎ পূর্ণ করব। মুনিবর বিশ্বামিত্র বললেন,হে রাজন! রাক্ষসের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই আমি কিছু চাহিতে এসেছি।যদি আপনার অনুমতি হয়,অনুজসহ শ্রীরামচন্দ্রকে আমার আশ্রমে নিয়ে যেতে চাই,যথাসময়ে আমি তাঁদের পুন আপনার রাজপ্রাসাদে প্রেরণ করব।*
*🌻হে রাজন!মোহ ও অজ্ঞান ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমি যা চাইলাম দিন।তাতে আপনার ধর্ম রক্ষা হবে, যশোগান হবে আর আপনার পুত্রদেরও মঙ্গল হবে।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
