.
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*ভাগবত কথন আস্বাদন করুন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বেদবিভাজন কর্তা,ব্রহ্মসূত্রকর্তা,মহাভারত রচয়িতা ও অষ্টাদশ পুরাণ প্রণেতা।* *অষ্টাদশ পুরাণ হ'ল=ব্রহ্মপুরাণ (দশহাজার শ্লোক),পদ্মপুরাণ(পঞ্চান্ন হাজার শ্লোক), বিষ্ণুপুরাণ(তেইশ হাজার শ্লোক),শিবপুরাণ(চব্বিশ হাজার শ্লোক),শ্রীভাগবত পুরাণ(আঠার হাজার শ্লোক),নারদ পুরাণ(পঁচিশ হাজার শ্লোক),মার্কন্ডেয় পুরাণ(নয় হাজার শ্লোক),অগ্নি পুরাণ (পনের হাজার চার শত শ্লোক),ভবিষ্য পুরাণ(চোদ্দ হাজার পাঁচশত শ্লোক),* *ব্রহ্মবৈবর্ত পুরাণ(আঠার হাজার শ্লোক),লিঙ্গ পুরাণ(এগার হাজার শ্লোক),বরাহ পুরাণ(চব্বিশ হাজার শ্লোক),স্কন্দ পুরাণ(একাশী হাজার এক শত শ্লোক),বামণ পুরাণ(দশহাজার শ্লোক),* *কূর্ম পুরাণ(সতের হাজার শ্লোক),মৎস্য পুরাণ(চোদ্দ হাজার শ্লোক),গরুড় পুরাণ(ঊনিশ হাজার শ্লোক), ব্রহ্মান্ড পুরাণ(বার হাজার শ্লোক),* *এই অষ্টাদশ পুরাণ হতে অতিরিক্ত সমসংখ্যক উপপুরাণ আছে।* *অষ্টাদশ উপপুরাণ থাকায় উক্ত অষ্টাদশ পুরাণকে মহাপুরাণ বলা হয়।* *শ্রীমদভাগবত মহাপুরাণ।*
*শ্রীমদ্ভাগবত ভগবদবতার মহর্ষি শ্রীকৃষ্ণদ্বৈপায়ন প্রণীত।দ্বাপরযুগের অন্তিম সময়ে প্রায় পাঁচ হাজার বৎসর পূর্বে এই মহাগ্রন্থ প্রকাশিত।*
*ইতিহাসবেত্তা নির্ণয় করেছেন যে, বোপদেব ত্রয়োদশ খৃষ্টাব্দের লোক।* *দেগিরির যাদববংশীয় রাজা মহাদেব ১২৬০খৃষ্টাব্দ হতে ১২৭১ খৃষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।* *১২৭১ হতে ১৩০৯খৃঃ*
*পর্যন্ত রামচন্দ্র রাজত্ব করেছিলেন।* *এই সময় নরপতির মন্ত্রী ও কার্য্যাধ্যক্ষ ছিলেন হিমাদ্রি।* *এই হিমাদ্রির প্রসন্নতার জন্য বোপদেব অনেক গ্রন্থ রচনা করেছিলেন।* *বোপদেব ব্যাকরণে দশটি,বৈদ্যশাস্ত্রে নয়টি,তিথা নির্ণয়ে একটি,সাহিত্যে তিনটি ও ভাগবততত্ত্ব বিষয়ে তিনটি মোট এই ছাব্বিশটি গ্রন্থ রচনা করেছিলেন।*
*ভাগবততত্ত্ববিষয়ে তিনটি গ্রন্থের নাম পরমহংসপ্রিয়া,হরিলীলামৃত ও মুক্তাফল।* *হরিলীলামৃত ও মুক্তাফল মুদ্রিত হয়েছে।* *হরিলীলামৃতেরই অপর নাম ভাগবতানুক্রমণিকা।* *হিমাদ্রি স্বয়ং মুক্তাফল গ্রন্থের টীকায় বোপদেব রচিত গ্রন্থের সংখ্যা ও নাম লিখেছেন।* *শ্রীমদভাগবতের মত বিশাল মহান গ্রন্থ যদি বোপদেব রচিত হত,* *হিমাদ্রি বোপদেবের অন্যান্য গ্রন্থের সঙ্গে অবশ্যই শ্রীমদভাগবতের নাম উল্লেখ করতেন।* *হিমাদ্রি ধর্মশাস্ত্রবিষয়ে চতুবর্গচিন্তামণি নামক গ্রন্থ রচনা করেছিলেন।* *তিনি নিজ গ্রন্থের দানখন্ডে শ্রীমদভাগবতের শ্লোক উদ্বৃত করে নিজ বক্তব্যের সমর্থন করেছেন।* *ধর্মনির্ণয়ে ঋষিবাক্যই গৃহীত হয়।* *শ্রীমদভাগবত বোপদেব রচিত হলে হিমাদ্রির প্রসন্নতাসাধনে গ্রন্থপ্রণেতা বোপদেবের বাক্য উদ্ধৃত হত না।*
*শ্রীমদভাগবত বোপদেব রচিত হলে বোপদেবের পূর্ববর্তী শ্রীমদাচার্য্য আনন্দতীর্থ বা পূর্ণপ্রজ্ঞ শ্রীমদভাগবতের টীকাকার হতেন না।* *এই পূর্ণপ্রজ্ঞ আনন্দতীর্থ শ্রীমধ্ব্যচার্য্যনামে বিখ্যাত।* *ইনি ১১৯৯খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন।* *বোপদেব মধ্ব্যচার্য্যের প্রায় শতবর্ষ পরে জন্মগ্রহণ করেছিলেন।* *মধ্ব্যচার্য্য বিরচিত টীকার নাম ভাগবততাৎপর্য্যনির্ণয়।* *মধ্ব্যচার্য্যের সময়ে শ্রীমদ্ ভাগবত প্রামাণিত প্রসিদ্ধ গ্রন্থরূপে সমাদৃত থাকতেই তিনি টীকা লিখতে প্রবৃত্ত হয়েছিলেন।* *মধ্ব্যচার্য্যের রচিত টীকাই শ্রীমদভাগবতের প্রথম টীকা নয়।* *মধ্ব্যচার্য্য রচিত টীকায় শ্রীমদভাগবতের প্রাচীন টীকাকারের নাম উল্লিত হয়েছে।*
*শ্রীরামানুজাচার্য্য স্বকীয় বেদান্ততত্ত্বসারগ্রন্থে শ্রীমদভাগবতের নাম উল্লেখ করে কয়েকটি শ্লোক উদ্ধৃত করেছেন।*
*শ্রীমদরামানুজাচার্য্য শ্রীমধ্ব্যাচার্য্যের*
*অনেক পূর্ববর্তী।* *বোপদেব সমকালিক হিমাদ্রি শ্রীমদভাগবতের টীকাকাররূপে শ্রীধর স্বামীর নাম লিখেছেন।* *কাশ্মীরের প্রত্যভিজ্ঞাসম্প্রদায়ের মহামান্য, সংস্কৃতরসশাস্ত্রের মুখ্য আচার্য্য শ্রীমদ্ অভিনব গুপ্ত স্বকৃত শ্রীমদভাগবদগীতার টীকায় শ্রীমদভাগবতের নাম উল্লেখ করে কয়েকটি শ্লোক উদ্ধৃত করেছেন।*
*তিনি নিজেই নিজ সময়ের উল্লেখ করেছেন।* *তাঁর রচিত শ্রীমদভগবদগীতাটীকা মুদ্রিত হয়েছে।* *তাতে তাঁর সময় খৃঃ দশম শতাব্দী লিখিত হয়েছে।* *শ্রীমদ অভিনব গুপ্তের সময়ে সুপ্রচারিত সুপ্রমাণিত গ্রন্থরূপে শ্রীমদভাগবত বিদিত না হলে শৈবাচার্য্য শ্রীমদ অভিনব গুপ্ত এই বৈষ্ণবগ্রন্থে শ্রীমদভাগবতের শ্লোক উদ্ধৃত করতেন না।* *সুদূর কাশ্মীরে দশম শতাব্দীতে প্রমাণিত গ্রন্থরূপে বিদিত হওয়ায় শ্রীমদভাগবতের জনপ্রিয়তা ও প্রাচীনতাই প্রমাণিত হয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧ ꧁ *শ্রীমদ্ভাগবত কথন* (প্রথম) ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* (দ্বিতীয়) ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* (তৃতীয়) ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* (চতুর্থ) ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* (পঞ্চম) ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীমদ্ভাগবত কথন (ষষ্ঠ)꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
🌐
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧









