✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৮. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৫৮)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*সংকীর্তনানন্দ।*
শ্রীবাসের গৃহে প্রতি রাত্রে কীর্তন হয়। বিমুখের প্রবেশাধিকার নেই। একদিন শ্রীবাস পন্ডিতের শাশুড়ি মহাপ্রভুর নৃত্য দেখার জন্য ঘরের এক কোণে ডোলমুড়ি দিয়ে লুকিয়ে রইলেন। মহাপ্রভু কীর্তন করতে করতে বলছেন - আজ কেন আনন্দ পাচ্ছি না। বারবার নাচেন আর বারবার এই কথা বলেন। শ্রীবাস পন্ডিত দেখলেন ঘরে বহিরঙ্গ লোক তো কেউ নেই। আবার মহাপ্রভু বলছেন- আজ কীর্তনের সুখ পাচ্ছি না, আজ মনে হয় কৃষ্ণের অনুগ্রহ নেই আমার উপরে।সবাই চিন্তিত হয়ে পড়লেন সকলে ভাবছেন আমরা কি কোন অপরাধ করলাম? মহাপ্রভুর আজ আনন্দ হয় না। আবার শ্রীবাস পণ্ডিত চারিদিকে তন্নতন্ন করে খুঁজে খুঁজে দেখছেন যে, তার শাশুড়ি এক কোণে ডোলমুড়ি দিয়ে বসে আছে। শ্রীবাস চুলের মুঠি ধরে তাকে টেনে বের করে আনলেন, নিয়ে ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। এরপরে মহাপ্রভু বলছেন-এবারে আনন্দ আসছে। এমনিভাবে মহাপ্রভুর সংকীর্তন হয়।বিমুখেরা সে সুখে বঞ্চিত।
আর একদিন মহাপ্রভু নাচতে নাচতে মূর্চ্ছিত হয়ে পড়লেন। সুযোগ বুঝে অদ্বৈত প্রভু মহাপ্রভুর চরণ ধুলি সারা দেহে লেপন করলেন।মূর্চ্ছা ভঙ্গে মহাপ্রভু নাচতে নাচতে বলছেন- আজকে কি কেউ আমার প্রেম চুরি করেছে? সে অপরাধে আমি আনন্দ পাচ্ছিনা?কেউ কি আমার পায়ের ধুলো নিয়েছে ?সবাই সত্য করে বল।
ভয়ে সবাই চুপ করে আছেন ,কারো মুখে কোন কথা নেই।বললে অদ্বৈতের ভয় আর না বললে প্রভুর ভয়। অবস্থা বুঝে অদ্বৈত জোড়হাত করে বলছেন- শোন প্রভু! চোরে যদি সাক্ষাতে না পায় তো সে অগোচরে চুরি তো করবেই । আমিই চুরি করেছি, আমার দোষ ক্ষমা কর। তোমার মনে যদি কষ্ট হচ্ছে, তাহলে আর করব না।
শুনে মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলছেন - সারা সংসার তুমি সংহার করো, তাও তোমার আশা মিটে নাই? শেষ আমি কেবল রয়েছি।আমাকেও সংহার করে তবে তুমি ছাড়বে। তপস্বী সন্ন্যাসী, জ্ঞানী,যোগী কাকে তুমি বাদ দাও?সকলকে শূলের দ্বারা সংহার করো।
অনন্ত ব্রহ্মাণ্ডে আছে যত ভক্তিযোগ সব কৃষ্ণ তোমাকে দিল, তথাপিও তুমি ক্ষুদ্রলোকের স্থানে চুরি করো, ক্ষুদ্রলোকের প্রতি একটুও কৃপা হয় না? তুমি মহাডাকাইত, তুমি চোরের চোর মহাচোর। তুমিই আমার প্রেম চুরি করেছো। তুমি চুরি করলে আমি পারিনা?দেখো চোরের উপর আমি কেমন চুরি করি! এই বলে অদ্বৈত কে ধরে পেড়ে ফেলে চরণধূলি নিয়ে গায়ে মাখছেন হেসে হেসে। মহাবলী গৌরসিংহের সঙ্গে অদ্বৈত পেরে উঠছেন না। অদ্বৈতের চরণ নিয়ে মহাপ্রভু নিজের মাথায়, বুকে ঘষছেন।
বলছেন - দেখো চোরকে কেমন বেঁধেছি নিজের কোলে।
চোর একশো বার চুরি করে, গৃহস্থ একবারে সব উদ্ধার করে নেয়। অদ্বৈত বলছেন -সত্য বললে । তুমি যে গৃহস্থ তা আমি জানতাম না। প্রাণ, বুদ্ধি, মন, দেহ সবই তোমার ।কে রাখবে প্রভু!তুমি যদি সংহার করো?
তুমি আনন্দ দিতে পার, দুঃখও দিতে পার।তুমি সংহার করলে কে রাখতে পারে? চরণধূলির কি কথা তুমি যদি মাথাটাও কেটে ফেলো তাও তোমাকে বলার কেউ নেই।তোমার দেহ, তুমি রাখো অথবা সংহার করো যে তোমার ইচ্ছা, তুমি তাই কর। বিশ্বম্ভর - তুমি ভক্তির ভান্ডারী, এজন্য তোমার চরণ সেবা করি। তোমার চরণ ধুলি সর্বাঙ্গে ধারণ করলে সবাই কৃষ্ণপ্রেম-রসে ভাসবে।তুমি না দিলে ভক্তি কেউ পেতে পারে না। তুমি যেখানে আমায় বিক্রি করো আমি সেখানেই বিক্রীত হই।অদ্বৈতের প্রতি কৃপা দেখে সব ভক্তগণ আশ্চর্য মানলেন।সত্যই এই মহাপুরুষ প্রভুর সেবা করেছে। কোটিমোক্ষের সঙ্গে এ কৃপালেশের তুলনা হয় না। অদ্বৈত আচার্য আনন্দ মনে নৃত্য করতে লাগলেন।
"জয় কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী"।
এই নামে সকলে মিলে উন্মত্ত হয়ে নাচতে লাগলেন।নিত্যানন্দ প্রভু বিহ্বল দশায়,তথাপি মহাপ্রভুর নৃত্য করতে করতে পড়ে যেতে লাগলে ধরে ফেলেন। পরম আবেশে সকলে নৃত্য করছেন।
অদ্যাপিহ সেই লীলা করে গোরারায়।
কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়।।
ক্রমশ....
GOPISARAN DAS
http//MrinmoyNandy.blogspot.com/2022/12/blogéôépost_30.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

