✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীমদনমোহন জীউ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇 শ্রীধাম বৃন্দাবন 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীগোবর্দ্ধন দাস কর্ত্তৃক বিরচিত "শ্রীশ্রীব্রজধাম এবং শ্রীগোস্বামিগণ" গ্রন্থে দ্বিতীয় এবং তৃতীয় খন্ডে ১৬১ নম্বর পৃষ্ঠায় শ্রীমদনমোহন জীউর প্রসঙ্গে উল্লেখ করেছেন যে, সত্যযুগে মহারাজ অম্বরিষ স্বয়ং এই শ্রীমদনমোহন জীউর সেবা প্রতিষ্ঠা করেছিলেন। ক্রমন্বয়ে দেবরাজ ইন্দ্র ও লঙ্কাধিপতি রাবণের হস্তগত হয়। ত্রেতা যুগবতার ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের পর এই শ্রীবিগ্রহ প্রাপ্ত হয় এবং সেই শ্রীবিগ্রহ জানকী দেবীকে প্রদান করেন। ক্রমান্বয়ে শ্রীশত্রুঘ্ন মথুরাস্থ লবণাসুরকে বধ করে জনগণকে শান্তিতে বসবাসের ব্যাবস্থা করেছিলেন। এই সংবাদ প্রাপ্ত হইয়া শ্রীরামচন্দ্র তাঁহাকে প্রেমের সহিত শ্রীমদনমোহন জীউর শ্রীবিগ্রহ প্রদান করেন। তিনি সেই বিগ্রহকে মথুরায় স্থাপন করেন। এতঃপর এই শ্রীবিগ্রহ একসময় কুব্জা সেবা পূজা করেছিলেন। কুব্জার দেহবাসনে ক্রমশ এই শ্রীবিগ্রহ বৃন্দাবনস্থ যমুনা তটে বালুকা দ্বারা আবৃতাবস্থায় লুপ্ত ছিল।
একদা শ্রীঅদ্বৈতপ্রভু তীর্থযাত্রায় বহির্গত হইয়া যখন বৃন্দাবনে আসেন তখন স্বপ্নাদেশে শ্রীঅদ্বৈত প্রভু আদিত্যটীলায় ভূগর্ভ হইতে শ্রীমদনমোহন জীউকে প্রকট করেন এবং বাংলার দিকে গমন করার পূর্বে মথুরাস্থ চৌবে ব্রাহ্মনের কাছে প্রদান করেন। শ্রীমদনমোহন জীউকে লাভ করার পর শ্রীদামোদর চৌবে তা মথুরায় নিয়ে গিয়ে প্রেমের সহিত সেবা-পূজা করতে থাকেন, মতান্তরে শ্রীমদনমোহন জীউ শ্রীপরশুরাম চৌবের গৃহে বালকগণের সহিত নিত্য খেলা করতেন। ইতিমধ্যে ষড়গোস্বামীর অন্যতম শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীধাম বৃন্দাবন হইতে মথুরার উদ্দেশ্যে প্রত্যহ ভিক্ষার নিমিত্তে গমন করতেন। শ্রীপাদ সনাতন গোস্বামী ভিক্ষা করতে করতে দেখতে পান তাহার নিজপ্রভু বালকগণের সহিত খেলা করছেন এই রূপ অপরূপ লীলা দর্শন করে আনন্দের সহিত তিনি বৃন্দাবনে নিজ ভজন কুঠিরে ফিরে আসেন । রাত্রে তাহার আরাধ্য "শ্রীশ্রীমদনমোহন জীউ" তাহায় স্বপ্ন দেন -- "সনাতন ! তুমি চিন্তা করিও না। আমি শীঘ্রই চিরদিনের জন্য তোমার কাছে আসিব । আগামীকাল হইতে তাহাদের বাড়িতে খুব ব্যারাম দেখা দেবে, তোমাকেই আমি সেই ব্যাধির বৈদ্যরাজ হিসেবে তাহাদিকে স্বপ্ন দিব , তোমার কাছে তাহারা এই ব্যাধির নিরাময় স্বরুপ প্রণামী জানতে চাইলে তাহাদিকে বলিবে আপনাদের এক বালককে চাই, আমি প্রাণ ভরে তাহার সেবা করিব, সময় মত আপনাদের গৃহেও আসিবে, এই কথায় তাহার সন্তুষ্ট হয়ে তোমায় বালক নির্ণয়ের কথা বলিবে। তুমি যে বালকের বদনের সম্মুখে ভ্রমর পুনঃ পুনঃ গঞ্জন করতে দেখবে, তাহাকেই তুমি চাহিবে।" চৌবে হইতে শ্রীল সনাতন গোস্বামী শ্রীশ্রীমদনমোহন জীউকে লাভ করেন। সেই বালক স্বরুপ শ্রীশ্রীমদনমোহন জীউকে তিনি বৃন্দাবনে স্থাপন করেন এবং প্রেম ভক্তির সহিত শ্রীশ্রীমদনমোহন জীউর সেবা পূজা করতে থাকেন। কিছুদিন পর উৎকলের মহারাজ শ্রীপ্রতাপরুদ্রের তনয় শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে দুইখানি রাধা বিগ্রহ প্রেরণ করেছিলেন। কিন্তু শ্রীশ্রীমদনমোহন জীউ স্বপ্নাদেশ দেন বড় মূর্তিখানি শ্রীমতী ললিতাসখী এবং ছোট মূর্তিখানি শ্রীমতী রাধারানী। সেইজন্য শ্রীশ্রীমদনমোহন জীউর বামপার্শ্বে শ্রীমতী রাধারানীর শ্রীবিগ্রহ এবং দক্ষিণপার্শ্বে শ্রীমতী ললিতা সখীর শ্রীবিগ্রহ স্থাপন করেছিলেন।
তাহার কিছুকাল পর কালাপাহাড়ের উৎপাতের আশঙ্কায় শ্রীবিগ্রহ জয়পুরের রাজা জয়সিংহ শ্রীভগবৎ প্রেরনায় প্রেরিত হয়ে শ্রীশ্রীমদনমোহন জীউকে জয়পুরে স্থানান্তরিত করেন।
তবে মতান্তরে বৈষ্ণবগণ মনে করেন "শ্রীশ্রীমদনমোহন জীউকে" শ্রীকৃষ্ণের বড়ো ছেলে প্রদ্যুম্ন এবং তাহার সুচিহ্নিত সন্তান অনিরুদ্ধ এবং তাহার সন্তান ব্রজনাভ কর্ত্তৃক প্রকটিত।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





