✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(২৪ পর্ব)*
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*এমন গুরু ক'জনার ভাগ্যে মেলে? সত্যদ্রষ্টা যিনি, তিনিই গুরু।* *ভগবানের দরজার দ্বারী হচ্ছেন গুরু।গুরু যে পথ দেখাবেন শিষ্যকে ঠিক সেই পথে চলা উচিত। যদি চলে* *অবশ্যই আধ্যাত্মিক জীবন লাভ করবে।কিন্তু তা হয় না।এইসকল গুরুর শরণাপন্ন হয়ে মানুষকে ভিক্ষা করেও গুরুসেবা* *করতে হয়।শিষ্যগণও দীক্ষিত হয়ে,কোন আচরণ করে না,কাজে কাজেই তাদের* *মানসিক সেবার কোন উন্নতি হয় না।*
*হে রঘুনাথ!তোমাকে ডাকতে পারলে সেই আমার মন্ত্রদীক্ষা হবে।সুখে দুঃখে তোমাকে যদি স্মরণ করতে পারি, তবে সেই হবে আমার শুদ্ধাচারণ ; শাস্ত্র বলে,পুঁথি বলে সবই তো তুমি।তোমাকে যদি জানতে পারি তাহলে আমার শাস্ত্রপাঠ হবে।তোমার কৃপায় অজ্ঞও বিজ্ঞ হয়ে যায়।আমি তোমাকে দেখতে চাই না,সে পাত্র আমি নয়।তুমি আমাকে দেখ,তোমাকে পাবো,এমন ভাগ্য আমার নেই,তুমি আমাকে গ্রহণ কর,সেই হবে আমার পরম লাভ।* *🍀রুইদাস আজন্ম তাপস।তাঁর সাধনা ক'জনা জানে।সিদ্ধি বুদ্ধি সবই তাঁর করতলগত।তাই তিনি সিদ্ধপুরুষ, তাই তিনি মহামানব।সর্বপূজ্য মহান সাধক।*
*🍀ছাতিমতলায় বসে রুইদাস তেমনি ভাবে।আজ-কাল আর জুতো সেলাই করেন না।রঘুনাথ তাঁকে পাকা চাকরীতে নিয়োগ করেছেন।দিনরাত তাঁর হরিমন্দিরেই কেটে যায়।সব সময় তিনি নাম-গান নিয়েই বিভোর। সংসারের ভাবনা লছমী ভাবে। একদিন লছমী অভিযোগের সুরে বলেন=আচ্ছা!মন্দির করে যে তুমি সব ছেড়ে দিলে।আগে জুতো সেলাই করতে,দুই-চারটে পয়সাও ঘরে আনতে, এখন তো তাও বন্ধ। রুইদাস উত্তর দেন, তোমার যা কিছু চাই তুমি রঘুনাথকে বল, তিনি সব দেবেন, তাঁর অদেয় কিছুই নেই।আমি তাঁর নির্দেশেই তো চলছি।তিনি যদি আবার আদেশ দেন আমি জুতো সেলাই করব। একটু থেমে বললেন, লছমী!বড় ভাগ্যবান আমি,তাই রঘুনাথ এই চাকরী দিয়েছেন।তোমার একটু কষ্ট হচ্ছে এই যা।লছমী তাঁর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, এসব কথা তুমি বোলো না। আশীর্বাদ কর এমন কষ্ট যেন আমি জীবনভোর করতে পারি।একটু আগে আমি যা বলেছি তা অন্য কথা। কি কথা লছমী! তোমার একটা ভাল কাপড় নেই, একটা ভাল জামা নেই,দিনরাত কত মানুষ আসছে,তাদের কাছে তুমি ঐ বেশে থাক।আমার বড় কষ্ট হয়। রুইদাস হাসলেন, বললেন লছমী! আমারও বড় কষ্ট হয়,এই ভাবে যে এই জগতে আমার মত কত মানুষ আছে, যাদের কোন কিছুই নেই বললেই চলে।একবেলা খেয়ে সারাদিন উপোস করে তাদের দিন কাটে। তাদের তুলনায় আমি তো অনেক সুখী। আমার রঘুনাথ চৌদ্দ বছর বনে বনে ঘুরে বেড়িয়েছেন গাছের বাকল পরে,গাছের ফল খেয়ে, একথা তুমি জান লছমী?*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
