শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীবলদেব বিদ্যাভূষণ 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2026/06/balodeb.html


✧═══════•❁❀🙇❀❁•═══════✧

🆕 শ্রীবলদেব বিদ্যাভূষণ 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2026/06/balodeb.html

✧═══════•❁❀🙇❀❁•═══════✧
শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ ছিলেন নিষ্কিঞ্চন পরম ভাগবত । কোন প্রতিষ্ঠার আকাঙ্খা তাঁর বিন্দুমাত্র ছিল না। বহু অমূল্য গ্রন্থ রত্ন লিখে মানব জাতির মহৎ উপকার করে গেছেন। তিনি কোথাও নিজের বংশ, পিতা-মাতা কিম্বা জন্মস্থানের কোন পরিচয় প্রদান করেন নাই। তজ্জন্য তাঁর জন্ম সম্বন্ধে সঠিক খবর পাওয়া যায় না। কেহ কেহ অনুমান করেন বালেশ্বর জেলার অন্তর্গত রেমুনার পার্শ্ববর্তী কোন গ্রামে খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীতে তাঁর জন্ম হয় । অল্প বয়সে ব্যাকরণ কাব্য অলঙ্কার ও ন্যায় শাস্ত্রে বিশেষ সুদক্ষতা লাভ করেন এবং তিনি তীর্থ ভ্রমণে বের হন । এ সময় কিছুদিন তিনি তত্ত্ববাদী শ্রীমাধবাচার্য্যের মঠে অবস্থান করে তত্ত্ববাদ, সিদ্ধান্তে পারঙ্গত হন। পরে তত্ত্ববাদ সিদ্ধান্ত প্রবল ভাবে ভারতের বিভিন্ন স্থানে প্রচার করেন । ভ্রমণ করতে করতে শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ পুনরায় উৎকল দেশে আগমন করেন এবং কিছুদিন প্রচার কার্য চালান।
শ্রীরসিকানন্দ দেবের প্রশিষ্য পণ্ডিত শ্রীরাধাদামোদর দেবের সঙ্গে তার সাক্ষাৎ ও বাক্যালাপ হয় । শ্রীমদ্ রাধাদামোদর দেব গোস্বামী তখন তাঁর কাছে শ্রীশ্রীগৌরসুন্দরের কৃপা অবদানের কথা বর্ণন করেন এবং গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তের সার্বভৌমত্বের কথা তাঁকে জানান ৷ শ্রীমদ্ রাধাদামোদর দেব গোস্বামীর কথা শ্রীবলদেব বিদ্যাভূষণের মর্ম স্পর্শ করে। কয়েক দিবস তাঁর কথা শ্রবণের পর তিনি রামকৃষ্ণ মন্ত্র নিয়ে গোস্বামীর নিকট শ্রীমদ্ জীবগোস্বামী পাদের
'ষট্ সন্দর্ভ' অধ্যয়ন করতে লাগলেন । শ্রীমদ্ বলদেব বিদ্যাভূষণ অল্পকাল মধ্যে গৌড়ীয় সিদ্ধান্তে পারঙ্গত হলেন। কিছু দিন শ্রীরাধাদামোদর দেব গোস্বামীর নিকট অবস্থান করবার পর, তিনি তাঁর অনুমতি নিয়ে গৌড়ীয় বৈষ্ণব দর্শন আর কিছু বিশেষ জানবার আশায় বৃন্দাবনে শ্রীমদ্ বিশ্বনাথ চক্রবর্ত্তী পাদের নিকট আগমন করেন । 

শ্রীবিশ্বনাথ চক্রবর্ত্তী (শ্রীহরিবল্লভ দাস) শ্রীবলদেবের বিনয়, নম্রতা বৈরাগ্য ও স্বাধ্যায়শীলতা দর্শন করে বড় সুখী হন । তিনি তাঁকে তাঁর কাছে রেখে গৌড়ীয় অচিন্ত্যভেদাভেদ সম্বন্ধে বিশেষ ভাবে শিক্ষা প্রদান করতে লাগলেন । শ্রীবলদেব বিদ্যাভূষণ এ সময় থেকে গৌড়ীয় সম্প্রদায়ের সিদ্ধান্ত মনে-প্রাণে একান্ত ভাবে গ্রহণ করেন এবং প্রচার করতে থাকেন। এই সময় জয়পুর রাজ দরবারে গৌড়ীয় সম্প্রদায় সম্বন্ধে শ্রীরামানুজ সম্প্রদায়ের লোকেরা কিছু তর্ক উত্থাপন করেন । তাঁরা রাজাকে জানান গৌড়ীয় সম্প্রদায়ের কোন ভাষ্য-গ্রন্থ নাই, অতএব তাঁদের মত সিদ্ধান্ত নহে । শ্রীগোবিন্দ-গোপীনাথের সেবা তজ্জন্য শ্রীসম্প্রদায়ের হাতে দেওয়া হউক। তখন জয়পুরের রাজা গৌড়ীয়-সম্প্রদায়ের শিষ্য ছিলেন। তিনি তৎক্ষণাৎ এ সংবাদ বৃন্দাবনে শ্রীবিশ্বনাথ চক্রবর্ত্তীর নিকট প্রেরণ করেন এবং জানতে চান গৌড়ীয় সম্প্রদায়ের বেদান্ত ভাষ্যগ্রন্থ আছে কিনা ? যদি থাকে তাহা যেন শীঘ্র জয়পুরে শ্রী সম্প্রদায়ী পণ্ডিতগণের সম্মুখে স্থাপন করা হয় ৷ তখন শ্রীবিশ্বনাথ চক্রবর্ত্তী পাদ অতি বৃদ্ধ, দুর্গম পথ অতিক্রম করে জয়পুরে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নহে ৷ তাই তিনি তাঁর শিষ্য ও ছাত্র শ্রীবলদেবকে প্রেরণ করলেন। শ্রীবলদের বিদ্যাভূষণ সর্ব্ব দর্শন শাস্ত্রে পারঙ্গত । তিনি বিশাল সভামধ্যে ঐসম্প্রদায়ী রামানন্দী পন্থি পণ্ডিতগণের সহিত তুমুল তর্ক যুদ্ধ আরম্ভ করলেন সিদ্ধান্ত বিচারে তাঁরা শ্রীবলদেবের সম্মুখে দাড়াতে পারলেন না। তিনি বললেন— গৌড়ীয় সম্প্রদায়ের প্ৰবৰ্ত্তক শ্ৰীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ভাগবতকেই অকৃত্রিম বেদান্ত, ভাষ্য বলে স্বীকার করেছেন ষট্‌ সন্দর্ভ তার প্রমাণ। ইহাতে সভাস্থলে শ্রীসম্প্রদায়ী পণ্ডিতগণ আপত্তি তুললে—সাক্ষাৎ বেদান্ত ভাষা ব্যতীত অন্য কিছু স্বীকার করতে চাইলেন না। অগত্যা শ্রীবলদেব বিদ্যাভূষণ তাঁদের ভাষ্য দেখাবেন বলে প্রতিশ্ৰুতি দিলেন ! শ্রীবলদেব বিদ্যাভূষণ অতি দুঃখিত মনে শ্রীগোবিন্দ মন্দিরে এলেন এবং স্বাষ্টাঙ্গে বন্দনা করে সমস্ত কথা শ্রীগোবিন্দ দেবের কাছে নিবেদন করলেন। রাত্রে স্বপ্নে শ্রীগোবিন্দদেব তাঁকে বললেন তুমি ভাষ্য রচনা কর : উহা আমার সম্মত ভাষ্য হবে । কেহই অগ্রাহ্য করতে পারবে না। স্বপ্ন দর্শনে শ্রীবলদেব সুখী হলেন ও হৃদয়ে পূর্ণবল লাভ করলেন। অতঃপর শ্রীগোবিন্দ পাদপদ্ম যুগল ধ্যানপূর্ব্বক ভাষ্য লিখতে আরম্ভ করলেন, কয়েক দিবসের মধ্যে সম্পূর্ণ করলেন। ভাষ্যের নাম রাখা হল: গোবিন্দ ভাষ্য ' ভাষ্যের শেষভাগে শ্রীবলদেব বিদ্যাভূষণ লিখলেন—

বিদ্যারূপং ভূষণং মে প্রদায় খ্যাতিং নিন্যে তেন যো মামুদারঃ।
শ্রীগোবিন্দ স্বপ্ননির্দিষ্ট ভাষো রাধাবন্ধুবন্ধুরাঙ্গঃ স জীয়াৎ।।

যিনি আমার প্রতি অতি উদার ও দয়া পরবশ হয়ে স্বপ্নাদেশ দিয়ে ভাষা লিখিয়েছেন, যে ভাষ্য বিদ্বৎ সমাজে পরম খ্যাতি লাভ করেছে এবং যে ভাষ্যের জন্য বিদ্বানগণ আমাকে বিদ্যাভূষণ উপাধি দান করেছেন সে শ্রীরাধিকার প্রাণবন্ধু শ্রীগোবিন্দ জয় যুক্ত হউন ভাষ্য গ্রন্থ নিয়ে শ্রীবলদেব বিদ্যাভূষণ সভাস্থলে এলেন এবং রামানন্দী পণ্ডিতগণকে দেখালেন । এবার সকলে নিৰ্ব্বাক হল । গৌড়ীয় সম্প্রদায়ের জয় ঘোষিত হল । রাজা এবং গৌড়ীয় ভক্তগণ পরম সুখী হলেন । পণ্ডিতগণ শ্রীবলদেবকে বিদ্যাভূষণ উপাধি প্রদান করলেন।
এই সভ! জয়পুরে গলতা নামক স্থানে ১৬২৮ শকাব্দতে হয়েছিল। এই দিন থেকে মহারাজ ঘোষণা করেন যে—
শ্রী শ্রীগোবিন্দজীউর আরতি সর্ব্বাগ্রে হবে ।
শ্রীসম্প্রদায়ের পণ্ডিতগণ বলদেব বিদ্যাভূষণের নিকট পরাভব স্বীকার করলেন এবং শিষ্যত্ব গ্রহণ করতে চাইলেন। শ্রীবলদেব বিদ্যাভূষণ অতি বিনীত ভাবে তাতে অস্বীকৃতি জানালেন ৷ চারি সম্প্রদায়ের মধ্যে শ্রীসম্প্রদায় ভগবদ্ দাস্য ভক্তিতে শ্রেষ্ঠ ও সর্বমান্য। তাঁদের কোন প্রকার মর্যাদাহানি হলেই অপরাধ সম্ভাবনা।

শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ জয়পুর থেকে জয়পত্র নিয়ে শ্রীবিশ্বনাথ চক্রবর্ত্তীর শ্রীপাদ পদ্মে অর্পণ করলেন ও সমস্ত কথা নিবেদন করলেন। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ পরম সুখী হলেন। শ্রীবিশ্বনাথ চক্রবর্তী শ্রীবলদেবকে প্রচুর আশীর্ব্বাদ করলেন। শ্রীবলদেব ষট্‌ সন্দর্ভের ভাষ্য লিখতে আরম্ভ করলেন । অতঃপর শ্রীমদ্ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অপ্রকট হলেন । গৌড়ীয় বৈষ্ণব জগতের একটী জ্যোতিষ্ক যেন অস্তমিত হল। সেই সময় শ্রীমদ্ বলদেব বিদ্যাভূষণ পাদ গৌড়ীয় বৈষ্ণব সঙ্ঘের পাত্ররাজ রূপে অধিষ্ঠিত হন ।
শ্রীগৌর-পার্ষদ-চরিতাবলী
✧═══════•❁❀🙇❀❁•═══════✧

      📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇꧂



✧═══════•❁❀🙇❀❁•═══════✧


✧═══════•❁❀🙇❀❁•═══════✧

*❀꧁👇🏠Home Page🏠👇꧂❀* 


✧═══════•❁❀🙇❀❁•═══════✧

 *••❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀••* 



✧═══════•❁❀🙇❀❁•═══════✧
*••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••* 


✧═══════•❁❀🙇❀❁•═══════✧
*••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••* 
              শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
        হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
            ❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀
       হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
       হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
              ꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧═══════•❁❀🙇❀❁•═══════✧









adds