শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২৭. শ্রীমতীর বিষম বিরহ 🌻শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya127.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻🌻শ্রীমতীর বিষম বিরহ🌻🌻*
•••••••••••••••••••••••••••••••••••••••••
*🌼পুত্রের বিরহে শচীমায়ের পুত্রের প্রতি অনুরাগ শতগুণ বর্ধিত হয়েছে।নিমাইচাঁদকে যখন তিনি সর্বদা দেখতে পেতেন, তখন এত অনুরাগ ছিল না।এক্ষণে পুত্রের অদর্শনে পুত্রের গুণানুকীর্তন করতে করতে বৃদ্ধা জননী যেন আত্মহারা হয়ে পড়েন।শ্রীকৃষ্ণ-কীর্তন-তরঙ্গে ডুবলে জীবের সর্বদুঃখ নাশ হয়।শচীমা পুত্র-গুণ-রূপ-কীর্তন-রস-সুধাপানে উন্মত্তা হয়েছেন।দিবানিশি শ্রীগৌর-কথায় প্রাণ শীতল করছেন,পুত্র ভজনই শচীমায়ের শ্রীকৃষ্ণভজন।এই তাঁর শ্রেষ্ঠ সাধনা, এই সাধনার ফল অবশ্যই ফলবে।শচীমা এক্ষণে কথঞ্চিৎ সুস্থিরা হয়েছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে সঙ্গে করে ঈশানের সঙ্গে গঙ্গাস্নানে যান।গৃহদেবতার পূজার জন্য পুষ্পচয়ন করেন।ঠাকুরের ভেগের জন্য পূর্বের মত নানাবিধ অন্নব‍্যঞ্জন পাক করেন।নিমাইয়ের মঙ্গলের জন্য নিত‍্য  ঠাকুরের সামনে বসে করজোড়ে প্রার্থনা করেন।পুত্র যে যে দ্রব‍্য আহার করতে ভাল বাসতেন,সেই সেই দ্রব‍্যাদি আহোরণ করে ঠাকুরের ভোগ দিতেন।মহাপ্রভুর ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করেন।এইভাবে শচী ঠাকুরাণীর দিন অতিবাহিত হচ্ছে।*
*🌹কৃপাময় পাঠক-পাঠিকা! শচীদেবীকে আপাতত এই স্থানে রেখে একবার শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর নিকটে চলুন।শচীমায়ের শান্তিপুর হতে ফিরে আসার দিনে শ্রীমতীকে মরার মত শাশুড়ীর কোলে শয়ান দেখিয়েছিলেন।শ্রীগৌর-বক্ষ বিলাসিনী স্বামীসোহাগিনী বিরহ বিধুরা দুঃখিনী শোকে দুঃখে অতিশয় শীর্ণা হয়েছেন।সর্বদাই শচীমার সঙ্গে সঙ্গে থাকেন।পাছে শচীমা মনঃকষ্ট পান, সেই জন্য আর উচ্চৈঃস্বরে ক্রন্দন করেন না, কিন্তু মনের মধ্যে শ্রীমতীর বিন্দুমাত্র সোয়াস্তি নেই।শ্রীগৌর-বিরহাগুনে তাঁর হৃদয় সর্বদা দহিছে,সে অগ্নি আর নির্বাপিত হবার নয়।বিষ্ণুপ্রিয়া মনে মনে স্থির করলেন, তিনি আয়তির লক্ষণ সবকিছুই আর রাখবেন না।কারণ তিনি এক্ষণে চিরজীবনের মতো স্বামী-সঙ্গ-সুখে বঞ্চিতা এবং কাজে কাজেই সধবা হয়েও বিধবা।তাঁর আর বস্ত্রালঙ্কারে প্রয়োজন কী? কঠোর ব্রহ্মচর্য‍্যব্রত এক্ষণে তাঁর পালনীয়।কারণ তাঁর প্রাণনাথ গৃহত‍্যাগী হয়েছেন,দন্ড-কমন্ডলু ধারণ করে সন্ন‍্যাসী হয়েছেন।ভিক্ষালব্ধে সামান্য দ্রব‍্যে তিনি জীবন করছেন।বৃক্ষতলে তাঁর বাস,কৌপীন ও কন্থা তাঁর সম্বল।দীন দুঃখীর মতো শীত, গ্রীষ্ম রৌদ্রে তিনি দেশে দেশে পদব্রজে ভ্রমণ করে কতই না দুঃখ ভোগ করছেন।তাঁর প্রাণবল্লভের শিরীষকুসুমের মত সুকোমল চরণ দুখানিতে,যাতে তিনি ব‍্যথা লাগবার ভয়ে সাত দিতে সাহস করতেন না, এক্ষণে তাতে কতই না আঘাত লাগছে।*
     *🍀কেমনে হাঁটিয়া যাবে পথে।*
*🍀শিরীষ কুসুম যেন,সুকোমল চরণ,*
       *পরশিতে ডর লাগে হাথে।।*
                                 *(শ্রীচৈঃমঃ)*
*🌻তাঁর দাসী কি না বস্ত্রালঙ্কার পরিধান করে দিব‍্য শয‍্যায় শয়ন, দিব‍্য আহার ভোজন করবে?এ কাজ তো শাস্ত্রানুমোদিত নহে।শ্রীমতী মনে মনে এইরকম ভাবছেন আর প্রাণনাথের সন্ন‍্যাসবেশ স্মরণ করে অঝোর নয়নে কাঁদছেন।নিজেকে শত শত ধিক্কার দিচ্ছেন।আর কপালে করাঘাত করে মনে মনে বলছেন,"প্রভু"!এই হতভাগিনী পাপিনীর জন‍্যই গৃহত‍্যাগী হয়েছেন।ধিক্ এ জীবনে।এ পাপ জীবন রেখে ফল কী? আমি কোন মুখে আমার বস্ত্রালঙ্কার পরিধান করব।শ্রীমতী মনে মনে এইরকম আন্দোলন করছেন,এই সময়ে কে যেন তাঁর কর্ণে বলে দিল=*
*তোমার অঙ্গের শাটী পরা,*
*তার কৌপীন পরিধান,*
*তুমি থাক গৃহ মাঝে।*
*শীত গ্রীষ্ম রৌদ্রে সে যে,*
*নিশিদিন প্রভুর আমার,*
*বৃক্ষ তলে অবস্থান।।(বলরাম দাস)*
*শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ভূমিশয‍্যায় শয়ন করেছিলেন,উঠে বসলেন।গৃহে আর কেউ নেই।তিনি একাকিনী আছেন।একে একে অঙ্গের আভরণগুলি সমস্ত খুলে ফেললেন।শ্রীঅঙ্গে ভস্ম মাখলেন,হাতের কঙ্কণ দু'গাছি কেবল খুলতে পারলেন না।বিষ্ণুপ্রিয়ার মনে ভয় হল,প্রাণবল্লভের অকল‍্যাণ হবে, বৃদ্ধা শাশুড়ির মনে দারুণ ব‍্যথা লাগবে।পরিধানের পট্টবস্ত্রখানি খুলে একখানি গৈরিক(গেরুয়া) বস্ত্রে সর্বাঙ্গ আচ্ছাদন করে ধূলিশয‍্যায় পুনরায় শয়ন করলেন।অতুলিত কেশদাম রুক্ষ ও আলুলায়িত ভাবে ভূমিতে লুন্ঠিত হচ্ছে।শ্রীমতী সন্ন‍্যাসিনী সেজেছেন। স্বামী সন্ন‍্যাসী হলে স্ত্রীর কি কি নিয়ম করতে হয়,তা দেবী জানেন না।কি আহার করা উচিত, কি পরিধান করা উচিত,কাকেই বা জিজ্ঞাসা করবেন।এ সমস্ত কথা শচীমাকে বলা যাবে না, বলতেও পারবেন না।এ সকল কথা তাঁর নিকট বললেই তিনি দুঃখে ও শোকে হয়ত মরে যাবেন।শ্রীমতী এক একবার মনে করছেন,কাকে দিয়েই বা প্রভুর নিকট হতে এ সকল বিষয়ের মীমাংসা করিয়ে নিব? তিনি ভিন্ন এ বিষম সমস‍্যার মীমাংসা অন‍্য কেউ করতে পারবে না।*
*🙌জয় বিষ্ণুপ্রিয়াদেবীর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৬. শ্রীমতীর বিষম বিরহ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya126.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৬)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*😭😭শ্রীমতীর বিষম বিরহ😭😭*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শান্তিপুর হতে বিদায় নেবার সময় শ্রীগৌরহরি সকলের সমক্ষে বলেছিলেন=*
*🍀কিবা ভক্ত কিবা বিষ্ণুপ্রিয়া মাতা শচী।*
*🍀যে ভজয়ে কৃষ্ণ তার কোলে আমি আছি।।চৈঃমঃ।।*
*🌺মহাপ্রভুর কেষ্ণন্রেম অতুলনীয়। তিনি কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে দেশে দেশে ভ্রমণ করেছেন। "হা কৃষ্ণ! হা কৃষ্ণ! কৃষ্ণরে!কৃষ্ণরে!বলে অঝোর নয়নে কেঁদে আকুল হয়ে দ্বারে দ্বারে (দুয়ারে দুয়ারে) ভিখারীর মতো ভ্রমণ করেছেন।যিনি একটি বার তাঁর প্রাণেশ্বর হৃদয় রতন শ্রীকৃষ্ণের নাম নিয়েছেন,মহাপ্রভুতাঁকে প্রাণ ভরে আলিঙ্গন দিয়ে কৃতকৃতার্থ করেছেন।মহাপ্রভুর উক্ত বাণী প্রত‍্যেক গৌরভক্তের কন্ঠের হার করে রাখা কর্তব‍্য।সুবর্ণ অক্ষরে হৃদয়-ফলকে দৃঢ়াঙ্কিত করে রাখা কর্তব‍্য।এমন দয়াল ভক্তবৎসল প্রভুর কৃপাবাণী আর কোথাও শ্রবণ করতে পাবেন না।শ্রীশচীমা পুত্রের বাক‍্যে ভরসা করেই তাঁকে বিদায় দিতে পেরেছিলেন।শচীমা নবদ্বীপে ফিরে এসে পুত্রবধূকে নিয়ে শ্রীকৃষ্ণভজন কঠোর ব্রত গ্রহণ করলেন।শ্রীকৃষ্ণভজন উপলক্ষ্য করে শচীমা পুত্র-ভজন করতে লাগলেন।বাৎসল‍্যরসে অভিষিক্ত হয়ে তিনি শ্রীভগবানকে পুত্ররূপে গ্রহণ করে স্নেহ মমতার নয়নে দর্শন করছেন। তিনি যখনই শ্রীকৃষ্ণকে ডাকেন,তাঁর মুখে পুত্রের নাম এসে পড়ে। হা নিমাই!নিমাইরে!এই ডাকেই তিনি ভগবানকে ডাকেন বা আহ্বান করেন।আর শ্রীভগবান্ সেই মধুর ডাকেই মহানন্দে তাঁর নিকট এসে "মা!মা!বলে মধুর সম্ভাষণে জননীকে পরিতুষ্ট করেন,তাঁকে দেখা দেন।(শ্রীহরিনামামৃত সিন্ধু পর্বগুলি যদি মনোযোগ দিয়ে অধ‍্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন,"নাম আর নামী অভেদ" আবার নামীর থেকে নাম বড়)।যাইহোক, সুতরাং শচীদেবীর দুঃখ-সমুদ্রের মধ্যেও কখনও কখনও সুখের তরঙ্গ লক্ষিত হয়।নিরানন্দের ভিতরেও আনন্দ অনুভূত হয়।ঘোর নিরাশার ছায়ার ভিতরেও আশার আলোক দেখা যায়। এই সুখ টুকু,এই আশাটুকু না থাকলে শচীমা প্রাণে বাঁচতেন না।এত দুঃখেও বৃদ্ধা মা আমার সুখী,সে সুখ অন‍্য কেউ বুঝতে পারেন না।তিনি যখনই "বাপ নিমাই" বলে পুত্রকে আহ্বান করতেন,শ্রীগৌর ভগবান তখনই জননীর সম্মুখে এসে উপস্থিত হন,মিষ্টি মধুর স্বরে তাঁকে মা বলে সম্বোধন করেন।শচীমায়ের মনে আছে নিমাই তাঁকে বলে গিয়েছেন, "অনুরাগে" তাঁকে ডাকলেই তিনি আসিবেন।"বিরহে অনুরাগ বৃদ্ধি হয়"।নিমাইচাঁদ যখন গৃহে ছিলেন,শচীমা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারতেন। এখন নিমাই গৃহে নেই,দেশে দেশে ভ্রমণ করছেন,কত বিপদ-আপদ তাঁর মাথার উপর দিয়ে যাচ্ছে।মায়ের মনে এই কথা উদয় হলেই প্রাণ শুকিয়ে যায়।*
*🙏জয় জয় শচীমা শ্রীমতীর জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৫. শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন ,শ্রীমতীর বিষম বিরহ 😴 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya125.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৫)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🍀শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন,শ্রীমতীর বিষম বিরহ🍀*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻ক্রমে একথা শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কর্ণে গেল।শ্রীমতী প্রথমতঃ বিশ্বাস করতে চাইলেন না।বিষ্ণুপ্রিয়া ভাবলেন,একি কখনও হতে পারে?একি সম্ভব?মা হয়ে পুত্রকে কি কখনও কেউ এইরকম ভাবে বিদায় দিতে পারে? এ অসম্ভব কথা। লোকে মিথ‍্যা একটা জনরব তুলেছে মাত্র।বিষ্ণুপ্রিয়া মনে মনে স্থির করলেন, শাশুড়ীকে একবার জিজ্ঞাসা করে দেখি না কেন।আবার ভাবলেন,না,তা ঠিক নয়।একথা তুললে শোকাচ্ছন্না বৃদ্ধা শাশুড়ী প্রাণে নিদারুণ আঘাত লাগবে, তিনি মনে বিশেষ কষ্ট পাবেন, না, একথাষতাঁর নিকট বলা হবে না।এই সাত-পাঁচ ভেবে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী শাশুড়ীকে এ সম্বন্ধে কিছুই জিজ্ঞাসা করলেন না।শ্রীমতী বড় বুদ্ধিমতীর কাজ করলেন।এই যে জননীর সম্মতি নিয়ে মহাপ্রভু নীলাচলে চললেন,সকলের সমক্ষে জননীর সম্মান রেখে বললেন,তুমি যদি পুনরায় গৃহে বল,তাহাই করব,এটি মহাপ্রভুর বিচিত্র লীলা।লোকশিক্ষার জন্য জননীর কর্তব‍্য কি তা দেখালেন।শ্রীকৃষ্ণ-ভজনের জন্য তিনি গৃহত‍্যাগী হয়েছেন,জীবমাত্রেই কৃষ্ণদাস।মহাপ্রভুর জননীও একটি জীব।শ্রীভগবানের সংসারে দাসত্ব করতে জীবের জন্ম।সংসার মায়ার বন্ধন মাত্র।শ্রীকৃষ্ণ-ভজন জীবের মুখ‍্য লক্ষ্য।জীব এই লক্ষ্যভ্রষ্ট হয়ে ভবসাগরে হাবুডুবু খাচ্ছে।মহাপ্রভু জননীকে লক্ষ্য-ভ্রষ্ট হতে দেখে সাবধান করে দিলেন,পুত্রের উপযুক্ত কাজ করলেন।পুত্রকে শ্রীকৃষ্ণভজনে বাধা না দিয়ে শচীমা জননীর উপযুক্ত কাজ করলেন।মহাপ্রভুর  জননী কি সামান্য নারীর মতো ধর্মবিরুদ্ধ কাজ করতে পারেন? শ্রীগৌরভগবানের জননী আদর্শ জননীর কাজ করেছেন।শ্রীগৌরাঙ্গলীলা-রস-লোলুপ কৃপাময় পাঠক, পাঠিকাগণ!শচীমায়ের কার্য‍্যে দোষারোপ করে পাপের ভাগী হবেন না। শচীদেবী জগন্মাতা,তাঁর কার্য‍্যে কটাক্ষ করলে নিরয়গামী (নরকগামী) হতে হবে।*
*🌺শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর মনে যে ভাবটি উদয় হয়েছিল, মহাপ্রভুর কোন কোন ভক্তও সেই ভাবটি হৃদয়ে পোষণ করেছিলেন।শ্রীমতীর মনের  ভাব মুখে প্রকাশ পায়নি,মনে হওয়া মাত্রই তাকে মন থেকে দূর করে দিয়েছিলেন।ভক্তগণের মধ্যে কেউ কেউ সেই সময়ে শচীমায়ের প্রতি ক্রোধ প্রকাশ করেছিলেন।শচীমা স্থির সঙ্কল্প হয়ে সর্বসমক্ষে পুত্রকে বিদায় দিলেন।পুত্রকে গৃহে নিয়ে আসিলে পুত্রের ধর্মনাশ হবে, একাজ শ্রীভগবানের জননী কি করে করবেন।শচীমায়ের কার্য‍্য দেখে সকলেই বিস্মিত হলেন। কিন্তু শচীদেবীর সংকল্প অটল ও স্থির।এমন জননী না হলে তাঁর গর্ভে শ্রীগৌরভগবান জন্ম নিবেন কেন?*
*🙌জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৪. শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন ,শ্রীমতীর বিষম বিরহ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya124.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৪)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🍀শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন,শ্রীমতীর বিষম বিরহ🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শচীদেবীর সঙ্গে অনেক কুলনারীগণ এসেছেন।মালিনীদেবী ও শচীমার ভগ্নীও এসেছেন,তাঁরা বৃদ্ধা শচীমাকে হাত ধরে উঠিয়ে গৃহে তুললেন।শ্রীমতীর সখীগণ অতি কষ্টে বিষ্ণুপ্রিয়ার মূর্ছা অপনোদন(খন্ডন) করলেন।শ্রীমতীর চৈতন‍্যসম্পাদন হলে শাশুড়ী ও পুত্রবধূর চারচক্ষের মিলন হল,নয়নের দরদর বারিধারায় উভয়ের বক্ষ ভেসে গেল।উভয়েরই বাকশক্তি রহিত ; শচীমা শ্রীমতীকে কোলে নিয়ে বসলেন,তিনি মরার মত শাশুড়ীর কোলে পড়ে রইলেন।*
*🍀শচীদেবী কান্দে কোলে করি বিষ্ণুপ্রিয়া।*
*🍀বিষ্ণুপ্রিয়া মরা যেন রহিল পড়িয়া।।(চৈঃমঃ)*
*🌻শচীমা পুত্রকে স্বচ্ছন্দে বিদায় দিয়ে এসেছেন। তিনি যদি একটিবার বলতেন,বাপ নিমাই!তোকে গৃহে ফিরতে হবে,মাতৃভক্ত নিমাইচাঁদ জননীর অনুরোধ এড়াতে পারতেন না।লোকে বলছে,নিমাই,অদ্বৈতাচার্য‍্যের ভবনে সকলের সামনে বলেছিলেন, "মা যা বলবেন" আমি তাইই করব,এমন কি যদি তিনি পুনরায় সংসারে প্রবেশ করতে বলেন,তাই করব।শচীদেবী পুত্রের ধর্মনাশ হবে,এই ভয়ে এ কথার উত্তর দিতে পারেন নাই।মৌনী থেকে সম্মতি লক্ষণ দেখিয়ে ছিলেন।তাঁর স্বামী জগন্নাথ মিশ্রও বিশ্বরূপকে সন্ন‍্যাসাশ্রম হতে ফিরিয়ে আনবার কথা হলে সকলকে এই কথায় বলতেন।শচীদেবীর মনে সেই সাধু পুরুষের বাক‍্য জাগরিত ছিল।তাই তিনি তাঁর নিমাইচাঁদকে গৃহে ফিরিয়ে আসতে অনুরোধ করে পুত্রের ধর্মনাশের পাপের ভাগী হলেন না।নবদ্বীপে অবুঝ লোক এই বিষয় নিয়ে নানাকথা বলছেন।মহাপ্রভুর ভক্তগণও কেউ কেউ শচীমায়ের কার্য‍্যে ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হয়েছেন।মহাপ্রভুকে নীলাচলে গমন করতে শচীমা আদেশ দিয়েছেন।শচীমা যদি তাঁকে গৃহে ফিরতে বলতেন, অবশ্যই মহাপ্রভু নবদ্বীপে আবার আসতেন,নদীয়ার চাঁদ নবদ্বীপে ফিরে এসে নদীয়াবাসীর আঁধার হৃদয় পুনরায় আলোকিত করতেন।কারণ, ভক্তগণ বিশেষরূপে জানতেন যে, মাতৃ-আজ্ঞা মহাপ্রভু লঙ্ঘন করতে পারবেন না।তাই তাঁরা অতীব দুঃখের সঙ্গে সেই সময়ে শচীমাকে বলেছিলেন=*
*🍀হেন বাক‍্য কেন মাতা কহিলে আপনে।*
*🍀শ্রুতিবাক‍্য সম ইহা খন্ড কোন জনে।।*
*🍀নীলাচলে যাইতে আপনে আজ্ঞা দিলে।*
*🍀দুর্লঙ্ঘ‍্য তোমার বাক‍্য কেন বা কহিলে।।*
                  *(শ্রীচন্দ্রোদয় নাটক)*
*🙏জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যের জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৩. শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন, বিষ্ণুপ্রিয়ার বিষম বিরহ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya123.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৩)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🍀শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন,বিষ্ণুপ্রিয়ার বিষম বিরহ🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
            *শচীমায়ের উক্তি*
*আমার দ্বিতীয় কেহো নাহি এ সংসারে।*
*বিষ্ণুপ্রিয়া শেলমাত্র রহিল অন্তরে।।(চৈঃমঃ)*
*🌻শচীমা তিনদিন হল নিমাই-দর্শনে গিয়েছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শাশুড়ীর আগমনপথ চেয়ে বসে আছেন, মনে মনে ভাবছেন,হয়ত পুনরায় প্রাণনাথের দর্শন পাবেন।শাশুড়ী পুত্রকে ছেড়ে কখনই আসতে পারবেন না, অবশ‍্য একবার সঙ্গে করে আনবেন।গৃহে রাখতে না পারেন, আমাকে দেখাতে তো একবার আনবেন?শাশুড়ী আমাকে সঙ্গে করে নিয়ে যাননি ; তাতে তাঁর বড় দুঃখ।জননীর কথা প্রাণবল্লভ এড়াতে পারবেন না,তাঁকে একবার আসতেই হবে।তবে যদি না আসেন, তাহলে এ হতভাগিনী গঙ্গায় ডুবে মরবে,না হয় গরল ভক্ষণে প্রাণত‍্যাগ করবে।শ্রীমতী এইরকম মহা মানসিক উদ্বেগে দিন কাটাচ্ছেন।এক একদিন যেন তাঁর পক্ষে কোটিযুগ বলে বোধ হতে লাগল।*
*🍀উদ্বেগে দিবস মোর হৈল কোটি যুগ।(চৈঃমঃ)*
*🌹শ্রীমতীর মনে বড় আশা এবং দৃঢ়বিশ্বাস যে শাশুড়ী তাঁর গৃহত‍্যাগী পুত্রটিকে ধরে আনবেন।একবার দেখা পেলে আর কি ছেড়ে দিতে পারবেন?শ্রীমতী এই মনের ভাবটি কারও কাছে প্রকাশ করতে পারছেন না।স্বামী সন্ন‍্যাসী হয়ে গৃহত‍্যাগ করেছেন, আবার তিনি জানেন সন্ন‍্যাসীর স্ত্রীর মুখদর্শন করতে নেই। তিনি পুনরায় গৃহে ফিরবেন,স্ত্রীকে দর্শন দেবেন একথা বিশ্বাসযোগ্য নহে, এ আশা দুরাশা মাত্র।একথা কারও কাছে বলবারও নয়,তবে প্রধানা সখী কাঞ্চনার নিকট তিনি কখনও কোন কথা বা মনের ভাব গোপন করেননি।শ্রীমতী কাঞ্চনাকে অতি গোপনে এই মনের ভাবটি, অন্তরের এই অতি গুহ‍্য কথাটি বললেন।কাঞ্চনা শুনে বুঝলেন,শ্রীমতীর বিরহ অতীব ভীষণ ; গৌরবিরহ-ব‍্যাধি অতি উৎকট হয়ে দাঁড়িয়েছে।কাঞ্চনা সখীকে প্রবোধ বাক‍্যে তুষ্ট করে বললেন, সখী!তুমি ঠিক বলেছ। তোমার শাশুড়ী কখনই পুত্রকে ছেড়ে আসতে পারবেন না, হয় তিনি তোমার প্রাণনাথকে নিয়ে আসবেন, না হয় তিনি তাঁর সঙ্গে যাবেন।সখির কথায় বিষ্ণুপ্রিয়ার মনে কিছু আশার সঞ্চার হল বটে, কিন্তু তাঁর মনের মধ্যে তখন আর এক ভাবের উদয় হল, তিনি ভাবলেন, স্বামী তো গৃহত‍্যাগী হয়েছেন,তাঁর গৃহে ফিরবার আশা অতি অল্প, আবার এর উপর যদি শাশুড়ী পুত্রের সঙ্গে গৃহত‍্যাগিনী হন, তাহলে তাঁর মরণ অবশ্যই।বিষ্ণুপ্রিয়া এইরকম ভাবছেন,এই সময়ে সংবাদ এলো, শচীমা শান্তিপুর হতে একাকী ফিরে আসিলেন।তাঁর সঙ্গে নিমাইচাঁদ আসেন নাই।শ্রীমতী আরও শুনলেন, তার শাশুড়ী পুত্রটিকে জনমের মত বিদায় দিয়ে এসেছেন, পুত্রের ধর্মনাশ ভয়ে তিনি তা করেননি।শ্রীমতীর সকল আশা ভরসা একেবারে ভস্মীভূত হয়ে গেল।মস্তকে আকাশ ভেঙ্গে পড়ল, নয়নে অন্ধকার দেখতে লাগলেন,এইসময় শচীমায়ের দোলা দুয়ারে এসে দাঁড়াল।উচ্চৈঃস্বরে কাঁদতে কাঁদতে শচীমা দোলা হতে নেমে এলেন।শ্রীমতীর কানে শাশুড়ীর করুণ রোদনের রোল প্রবেশ করিবামাত্র তিনি মূর্ছিতা হয়ে পড়লেন।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২২. প্রভুর নিষেধ,সকলকে আনবে একজন ছাড়া ❌ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya122.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২২)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*প্রভুর নিষেধ,সকলকে আনবে একজন ছাড়া*
++++++++++++++++++++++++++++++++
*🌻মালিনী দেবী চন্দ্রশেখর আচার্য‍্যের পত্নী প্রভৃতি বর্ষীয়সী রমণীগণ প্রায় সকলেই শচীদেবীর সঙ্গে শ্রীগৌরহরি দর্শনে শান্তিপুরে গেছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নিকট বর্ষীয়সী আত্মীয়া রমণী বলতে কেউ নাই।মহাপ্রভুর পুরাতন ভৃত‍্য ঈশানের উপর শ্রীমতীর রক্ষণাবেক্ষণের ভার আছে।ঈশান মহাপ্রভু দর্শনে শান্তিপুর যাননি।গৃহ রক্ষার ভার তাঁর উপর।শচীমা গেছেন,ঘরে শ্রীমতীকে একা ফেলে তো যাওয়া যায় না।শ্রীমতী মর্মী সখিদের নিকট প্রাণ খুলে হৃদয়বেদনা বলবার সুযোগ পেয়েছেন।সখীগণ সকলেই শ্রীমতীর দুঃখে দুঃখী,এক তিলার্ধের জন্য তাঁরা বিষ্ণুপ্রিয়ার সঙ্গ ত‍্যাগ করেননি,দিবারাত্রি শ্রীমতীকে নানাবিধ প্রবোধ সান্ত্বনা দিচ্ছেন। কিছুতেই তাঁর মন বুঝছে না,তিনি নিয়ত কান্নাকাটি করে ধূলায় গড়াগড়ি দিচ্ছেন। মধ্যে মধ্যে মূর্ছিতা হচ্ছেন, মূর্ছা ভঙ্গেই বিষ্ণুপ্রিয়া হাহাকার করে শিরে করাঘাত করে কাঁদতে কাঁদতে বলছেন, হা নাথ! দাসীকে দর্শনে বঞ্চিত করলে কেন? তোমার নিকট তোমার দাসী শত অপরাধ করলেও সে তোমার দাসী।অবলা স্ত্রীলোককে এত কষ্ট দিয়ে তুমি কি সুখ পাচ্ছ? বিষ্ণুপ্রিয়ার ক্রন্দনে সকলেই অস্থির,সকলেই সন্তপ্ত।শ্রীনিত‍্যানন্দের প্রতি মহাপ্রভুর কঠোর আদেশের কথা স্মরণ করে শ্রীমতী বক্ষে করাঘাত করে উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে লাগলেন, তখন কেউই তাঁকে নিবারণ করতে পারলেন না।কেউ কিছু বললেই বিষ্ণুপ্রিয়া কাতর কন্ঠে আক্ষেপ করে বলছেন, "অভাগিনী আমি মহাপ্রভুর পত্নী হয়ে কেন জন্মগ্রহণ করলাম।যদি আমি তাঁর পত্নী না হতাম, তাঁর দর্শনে বঞ্চিত হতাম না।তিনি নদীয়া শুদ্ধ লোককে শান্তিপুরে নিয়ে যেতে অনুমতী করেছেন ; আর নিষেধ কেবল এই হতভাগিনী চিরদুঃখিনী দাসীর পক্ষে।তিনি সকলকে দয়া করলেন, কেবল বঞ্চিত হল অভাগিনী বিষ্ণুপ্রিয়া।এই হতভাগিনী তাঁর নিকট এমন কি গুরুতর অপরাধ করেছে যে, তিনি তাকে শুধু দর্শনের সুখ হতেও বঞ্চিত করলেন।অধম গ্রন্থকার রচিত দেবীর বিলাপপূর্ণ একটি পদ দেওয়া হল।*
*ওহে জগতের নাথ!*
     *জগত তারিতে এসে মোরে ছাড়িলে।*
    *অভাগী পাপিনী বলে দুখে ডারিলে।।*
        *(ডারিলে=ফেলিলে)*
       *মো সম দুঃখিনী নাই,*
       *তাই হে দিলে না ঠাঁই,*
   *দুখহারী সুশীতল চরণতলে।*
*জগত তারিতে এসে মোরে ছাড়িলে।।*
*এ দুখ কাহারে বলি তা'ত জানিনে*
   *দিবা নিশি জ্বলি তাই হৃদি-দহনে।।*
*ত্রিজগত নাথ তুমি, চরণের দাসী আমি,*
      *কি সুখ পাইলে নাথ!ঠেলি চরণে।*
     *এ দুখ কাহারে বলি তা‍'ত জিনিনে।।*
  *দয়ার সাগর কেন বলে তোমারে*
*কি দয়া দেখালে প্রভু বল আমারে।।*
*বঞ্চিত দরশনে, করিলে দাসীরে কেনে,*
 *কি পাপে এমন তাপ দিলে দাসীরে।*
*(কেন)দয়ার সাগর নাথ!বলে তোমারে।।*
*দাসীর কপালে নাথ!এ কি লিখিলে।*
*পদসেবা অধিকারে কেন বঞ্চিলে।।*
*কি সুখে বাঁচিয়া রবে,পতিপদ সেবাভাবে,*
   *তোমার চরণদাসী তা-কি ভাবিলে।।*
*দাসীর কপালে নাথ!এ কি লিখিলে।*
*শান্তিপুরে এসে নাথ!সবে ডাকিলে।*
     *দরশন দিয়ে তুমি কৃপা করিলে।।*
*নিত‍্যানন্দে নিষেধিলে,দুখিনী পাপিনী বলে,*
  *স্থান দিতে অধিনীরে চরণতলে।*
*শান্তিপুরে এসে নাথ!সবে ডাকিলে।।*
   *এ দুখ জীবনে মোর কভু যাবে না।*
*(তুমি)দেশে এসে এ দাসীরে দেখা দিলে না।।*
*না হতা'ম যদি আমি, তোমার রমণী মণি,*
   *দরশন দিতে তুমি, এ কি ছলনা*
*এ দুঃখ জীবনে মোর কভু যাবে না।।*
*উচ্চ পদ দিয়ে তুমি নিচে ফেলিলে*।
*সে কথা ভাবিয়া ভাসি আঁখি-সলিলে।।*
*কি করি জীবন ধরি,বল বল গৌরহরি,*
*কি দোষে দাসীরে তুমি পদে ঠেলিলে।*
*উচ্চ পদ দিয়ে নাথ! নিচে ফেলিলে।।*
*দেখে যাও গুণমণি হেথা আসিয়া*
*রাজরাণী ভিখারিনী সে বিষ্ণুপ্রিয়া।।*
*(শুধু)কাঁদাতে রাখিলে তারে,দুখভরা এ সংসারে,*
*দুঃখ দিলে মনোসাধে হৃদি ভরিয়া*
*দেবী দুঃখে কেঁদে মরে হরিদাসিয়া।।*
*🌻শ্রীমতীর সখিগণ এ কথার উত্তর আর কি দিবেন?সকলে মিলে মহাপ্রভুর বজ্রসম কঠিন হৃদয়ের কথা মনে করে শ্রীমতীর গলা জড়িয়ে ধরে করুণস্বরে কাঁদতে লাগলেন।শ্রীমতীর অশ্রুজলে সখীগণের সখীগণের অশ্রুজল মিশে সকলের বক্ষ ভেসে গেল,গঙ্গাসাগরে মিশিলেন,মহাপ্রভুর গৃহ সাগরসঙ্গম হল।শ্রীমতীর নয়নজলের সঙ্গে নদীয়ানাগরীগণের নয়নজল মিশে মহাতীর্থোদকে পরিণত হল।এই পবিত্র তীর্থ উদকে কলিহত জীবের সর্বপাপ ধৌত করবার জন‍্যই মহাপ্রভু ইহার সৃজন করেছিলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার নয়ননীরে কলি ক্লিষ্ট জীবের সর্বপাপ ধূয়ে গেল।কলির জীব সকল পাপশূন‍্য হল।মহাপ্রভুর মনোরথ পূর্ণ হল,শ্রীমতীর নয়নজল কলির জীবের পঞ্চম পুরুষার্থ। শ্রীগৌরাঙ্গলীলার এ রহস‍্য, এ রস মাধুর্য‍্য যে বুঝেছেন তিনি আজীবন কাঁদবেন,নয়নজলে তাঁর বক্ষ ভেসে যাবে ; ক্রন্দনই কলির ভজন।*
*🙌জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২১. প্রভুর বারণ, সকলকে আনবে একজন ছাড়া ❇️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya121.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২১)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*প্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*বিষ্ণুপ্রিয়া বললেন আমার প্রাণনাথের কথায় বল, আন কথা বলিস না।বিষ্ণুপ্রিয়ার উক্তি অধম গ্রন্থকার-রচিত একটি পদ আস্বাদন করুন।*
       *সজনী!কহ লো গৌরকথা।*
*পরাণ ভরিয়া, সে কথা শুনিয়া,*
         *জুড়াই মনের ব‍্যথা।।*
*কহ লো সজনি, রসময় বাণী,*
         *গৌরকথা রসে ভরা।*
*হিয়া মাঝে মোর, বিরাজে গৌর,*
         *গোরারূপ মনোহরা।।*
*পরাণ সম্বল, গৌর-কথা বল,*
         *আন কথা শুনিব না।*
*প্রেমময় গাথা, হয় গৌরকথা,*
         *সেকথা মোরে বল না।।*
*পিয়াস মিটিবে, আনন্দ ছুটিবে,*
        *দগধ হৃদয় মাঝে।*
*মানস মুগধ, গৌর শবদ,*
        *পরাণে মধুর বাজে।।*
               *(০২)*
     *সখি! চরণে তোমার ধরি।*
*গৌরকথা কও, পরাণ জুড়াও,*
         *গোরার বিরহে মরি।।*
*সকল সময়, কথা রসময়,*
        *শুনাও আমার কানে।*
*বাঁচাও পরাণে, সুধা বরিষণে,*
       *জুড়াও তাপিত প্রাণে।।*
                     *(০৩)*
      *সখি! রূপের মাধুরী কহ।*
*কি বা সে বদন, কি বা সে নয়ন,*
           *কি বা সুবলিত দেহ।।*
*রূপের ছটায়, উছলে হিয়ায়,*
          *নবানুরাগ লহরী।*
*জগত ভুলিয়া, সে রূপ স্মরিয়া,*
          *রয়েছি জীবন ধরি।।*
*সোনার বরণ, গৌর রতন,*
          *কিবা সে মোহন হাসি।*
*রূপের কাহিনী, কহ লো সজনি,*
         *শুনি আমি দিবানিশি।।*
                     *(০৪)*
     *সখি! শুনাও শ্রীগৌর নাম।*
*পরাণ জুড়ান, পরম রতন,*
           *মধুসম রস-ধাম।।*
*আখরে আখরে , কত মধু ঝরে,*
        *গোরা নামে মাখা সুধা।*
*এ নাম শুনিলে, প্রেম যে উথলে,*
        *দূর হয় ভব-ক্ষুধা।।*
                    *(০৫)*
   *সখী! নাহি কহ আন কথা।*
*চরণেতে ধরি, ছাড়হ চাতুরী,*
         *লয়ে চল গৌর যথা।।*
*জীবনে আমার, গোরা ধন সার,*
        *নাহি জানি গোরা ভিন্ন।*
*গৌর জীবন , গৌর পরাণ,*
          *নাহিক ভাবনা অন‍্য।।*
                  *(০৬)*
        *সখি! জুড়াও মনের ব‍্যথা।*
*বিয়াকুল মন, করিতে শ্রবণ,*
         *মধুমাখা গৌর কথা।।*
*কহ লো সজনি, অমিয়ার খনি,*
         *রসময় গৌর-লীলা।*
*যে কথা শ্রবণে, জীবের পরাণে,*
          *উথলে প্রেমের খেলা।।*
*রসের সাগর, গৌর নাগর,*
         *সুধার কলস নাম।*
*গৌরলীলা-রস, সদাই সরস,*
         *সর্ব রসের ধাম।।*
                    *(০৭)*
*সখি! বাঁচাও পরাণ মোর।*
*শুনাও মধুর, নাম গৌর,*
        *দেখাও সে চিত-চোর।।*
*জনম গোঁয়ানু, তবু না পাইনু,*
        *সে মন-চোরার মন।*
*বিরহে তাঁহার, জ্বলে অনিবার,*
          *হিয়া মোর অনুক্ষণ।।*
*ভণে হরিদাস , করি অভিলাষ,*
          *তোমার চরণ-ধূলি।*
*শয়নে স্বপনে, জীবনে মরণে,*
         *গোরা যেন নাহি ভুলি।।*
*🙌জয় জয় বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২০. প্রভুর বারণ সকলকে আনবে একজন ছাড়া ❌ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya120.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*প্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর ভীষণ বিরহদশা দেখে তাঁর সখীগণ বিশেষ ব‍্যথিতা হলেন।তন্মধ‍্যে শ্রীমতীর শ্রেষ্ঠা অন্তরঙ্গা মর্ম-সখী কাঞ্চনা,বিষ্ণুপ্রিয়ার দুঃখ আর সহিতে না পেরে পাগলিনীর মতো গঙ্গাতীরে ছুটলেন।গঙ্গাতীরে যেখানে বসে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে শাস্ত্রালাপ করতেন,কৃষ্ণ-কথা বলতেন,কাঞ্চনা সেখানে গিয়ে একেবারে বসে পড়লেন।শ্রীমতীর দুঃসহ বিরহ-যাতনা ও ভীষণ বিরহদশা স্মরণ করিয়ে সখী কাঞ্চনা শ্রীগৌরাঙ্গের উদ্দেশ্যে নানাবিধ প্রলাপবচন বলতে লাগলেন।কাঞ্চনার দুইনয়ন হতে দরদর নীরধারা প্রবাহিত হচ্ছে। বেশভূষা পাগলিনীর ন‍্যায়,লোকলজ্জা নাই,সেই গঙ্গাতীরে বসে একেবারে আত্মহারা হয়ে গিয়েছেন।সখীর দুঃখে কাঞ্চনা পাগলিনীর মতো বিলাপ করছেন।তাঁর করুণ বিলাপধ্বনি মনে হচ্ছে গগন ভেদ করছে।গঙ্গার তরঙ্গরাজি পর্যন্ত নিস্তব্ধ হয়ে সেই গৌর-বিরহ কাহিনী শ্রবণ করছি।তীরবাসী পশুপক্ষী পর্যন্ত ব‍্যাকুলিত।মনুষ‍্য তো পরের কথা,পাষাণ পর্যন্ত গলে যাচ্ছে।*
*তছু দুঃখ দুঃখী, এক প্রিয় সখি,*
         *গৌর-বিরহে ভোরা।*
*সহিতে নারিয়া, চলিলে ধাইয়া,*
        *যে-মত বাউরি পারা।।*
*নদীয়া নগরে, সুরধূনী তীরে,*
         *যেখানে বসিতা পহুঁ।*
*তথায় যাইয়া, গদগদ হৈয়া,*
         *কি করয়ে লহু লহু।।*
*সে সব প্রলাপ, বচন শুনিতে,*
        *পাষাণ মিলাঞা যায়।*
*নীলাচল পুরে, যৈছন গৌড়ে,*
        *যাইয়া দেখিতে পায়।।*
*আঁখি ঝর ঝর, হিয়া গর গর,*
        *কহয়ে কান্দিয়া কথা।*
*মাধব ঘোষের, হিয়া বেয়াকুল,*
       *শুনিতে মরমে ব‍্যথা।।*
*🌻অন‍্যান‍্য সখীগণ বিষ্ণুপ্রিয়ার অনুমতিক্রমে গঙ্গাতীর হতে কাঞ্চনাকে ধরে গৃহে আনলেন।কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার প্রধানা সখী, বিষ্ণুপ্রিয়া সব কথাই তাঁকে বলেন।কাঞ্চনাকে দেখে শ্রীমতী স্থির হলেন,গৌর-বিরহ-দুঃখ সহ‍্য করতে না পেরে সখী পাগলিনীর মতো হল, এতে দেবীর মনে বড় দুঃখ হল,সে দুঃখ আর হৃদয়ে চেপে রাখতে পারলেন না।কাঞ্চনার গলা জড়িয়ে ধরে অঝোর নয়নে কান্দিতে লাগলেন।অন‍্যান‍্য সখীগণ নানা কথা বলে শ্রীমতীকে প্রবোধ দিবার চেষ্টা করলে দেবী বললেন,সখী!এ সময়ে অন‍্য কোন কথা বলিও না, আমার প্রাণনাথের কথায় বলো।সেই কথায় আমার বড় ভাল লাগে, অন‍্য কথা আমি শুনব না।*
*🙌জয় গৌরহরি জয় গৌরহরি🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৯. মহাপ্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া ❌ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya119.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১১৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*প্রভুর বারণ,সকলকে আনবে একজন ছাড়া*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻বিষ্ণুপ্রিয়া দেবীর মনের ভাব প্রকাশ করেছেন এই পদগুলির মধ‍্য দিয়ে।*
=== === ===
*কহ সখি! জীবন উপায়।*
*ছাড়ি গেলা গোরা নটরায়।।*
*ঝুরি ঝুরি তনু ভেল ক্ষীণ।*
*এ দুঃখে বঞ্চিব কত দিন।।*
*যদি যায় সুরধূনী ঘাটে।*
*কত কি দেখিয়া হিয়া ফাটে।।*
*আন গিয়ে গোরা গল-মালা।*
*অনলে পশিব জুড়াইব জ্বালা।।*
*কহে বাসু না সরে বয়ান।*
*গোরা বিনে না বাঁচে পরাণ।।*
               *(০৩ পদ)*
*সন্ন‍্যাসী হইয়া গেলা,পুন যদি বাহুড়িলা,*
     *না আইলা নদীয়া নগরে।*
*হৃদয়ে হৃদয়ে ধরি,নিজ পর এক করি,*
     *চাঁদ মুখ দেখিবার তরে।।*
*হরি! হরি! গৌরাঙ্গ এমন কেনে হৈলা।*
*সবারে সদয় হৈয়া,মুঞি নারীরে বঞ্চিয়া,*
      *এ শোক-সাগরে ভাসাইলা।।*
*এ নব-যৌবন কালে,মুড়াইয়া চাঁচর চুলে,*
      *না জানি সাধিল কোন সিদ্ধি।*
*কি ছার পুরাণ সে,পশুবত পন্ডিত যে,*
    *গৌরাঙ্গের সন্ন‍্যাস দিলা বিধি।।*
*অক্রূর আছিল ভাল,রাজা বোলে লৈয়া গেল,*
     *রাখিলা সে মথুরা নগরী।*
*নিতি লোক আইসে যায়,তাহাতে সম্বাদ পায়,*
     *ভারতী করিল দেশান্তরী।।*
*এত বলি বিষ্ণুপ্রিয়া,মরমে বেদনা পাঞা,*
      *ধরণীরে মাগয়ে বিদায়।*
*বাসুদেব ঘোষ কয়,মো সম পামর নাই,*
     *হিয়া নাহি বিদরিয়া যায়।।*
            *(০৪ পদ)*
*গৌর-গরবে হাম, জনম গোঙায়লুঁ,*
    *অব কাহে নিরদয় ভেল।*
*পরিজন বচনহি, গরলে গরাসল,*
      *গেহ দহন সম কেল।।*
*সজনি!অব দিন বিফল হিঁ ভেল।*
*সোঙরিতে সো মুখ, হৃদয় বিদারত,*
     *পাঁজরে বরজক শেল।।*
*উঠ বস করি কত,ক্ষিতি মাহা লুন্ঠত,*
      *পবন অনল দহ অঙ্গ।*
*কি করব কা দেই,সমবাদ পাঠাওব,*
      *মিলব কিয়ে তছু সঙ্গ।।*
*বেথিত বেদন জন,বোঝায়ত অনুক্ষণ,*
      *ধৈরজ ধর হিয়া মাঝ।*
*নিরবধি সো গুণ, করি অবলম্বন,*
      *সাধই আপনক কাজ।।*
              *(পদকর্তা মাধব ঘোষ)*
*🌻পাঁচ নম্বর পদটি আগামী পর্বে।🌻
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds