✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩১. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩০. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩১)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻বৈষ্ণব বিবৃতি🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻যদি সৃষ্টির আরম্ভেই এই শাস্ত্র রচিত হ'ত, তাহলে সৃষ্টির লক্ষবর্ষ পরে যে সকল ঘটনা ঘটেছে,তার ইতিবৃত্ত উহাতে সংগৃহীত হ'ল কিরূপে? অতএব ইহাতে এই সিদ্ধ হচ্ছে যে,প্রচলিত মনুস্মৃতি আসল মনুস্মৃতি নহে,যা ব্রহ্মা মনুকে এবং মনু, মরীচি প্রভৃতি মুনিগণকে পড়িয়েছিলেন।দশম অধ্যায়ে বামদেব,ভরদ্বাজ ও বিশ্বামিত্র আদি ঋষির কথা লিখিত থাকায় এই গ্রন্থের আধুনিকতা সহজেই সিদ্ধ হচ্ছে। যথা=*
*"শ্বমাংসমিচ্ছন্নার্তোহত্তুং ধর্মাধর্মবিচক্ষণঃ।*
*প্রাণানাং পরিরক্ষার্থং বামদেবো ন লিপ্তবান্।।*
*ভরদ্বাজঃ ক্ষুধার্তস্তু সপুত্রো বিজনে বনে।*
*বহ্বীর্গাঃ প্রতিজগ্রাহ বৃধোস্তক্ষ্ণোমহাতপাঃ।।*
*ক্ষুধার্তশ্চাত্তু মভ্যাগাদ্বিশ্বামিত্রঃ শ্বজাঘনীম্।*
*চন্ডালহস্তাদাদায় ধর্মাধর্মবিচক্ষণঃ"।।*
*🌻অর্থ্যাৎ ধর্মাধর্মবিচক্ষণ ঋষি বামদেব ক্ষুধার্ত হয়ে প্রাণরক্ষার্থ কুক্কুর-মাংস ভোজন অভিলাষী হয়েও পাপলিপ্ত হননি।সপুত্র মহাতপস্বী ভরদ্বাজ ক্ষুধার্ত হয়ে বিজন বনে বৃধুনামক সূত্রধরের বহু গো-হরণ করেন।তাতে তাঁর পাপ হয়নি।* *ধর্মাধর্মবিচক্ষণ ঋষি বিশ্বামিত্র ক্ষুধাকাতর হয়ে চন্ডালের হাত থেকে কুক্কুরমাংস নিয়ে ভোজন করলেও পাপে লিপ্ত হননি*।
*🌻আবার একাদশ অধ্যায়ের ১২শঃ হতে ১৫শঃ শ্লোকে আরও এক বড় কৌতুকের কথা লিখিত হয়েছে যে,যদি যজ্ঞকার্য্য সম্পাদন জন্য ধনের অভাব হয়,তবে বৈশ্য ও শূদ্রের কাছ থেকে সহজে হয় না,বলপূর্বক লুন্ঠন করে নিয়ে আসবে।বাঃ!কি সুন্দর অনুশাসন!মনুস্মৃতি কি তবে ডাকাতের "ওস্তাদ"? বিশেষ অনুসন্ধান করে দেখলে এইরকম শত শত বিরোধ ও অসঙ্গতি এই আধুনিক মনুস্মৃতিতে জায়গা পেয়েছে।কয়েকটি উদাহরণ দেখান হল মাত্র। এইরকম বিরোধ ও অসঙ্গতি অন্যান্য স্মৃতিতেও যথেষ্ট আছে। সর্বস্মৃতি- চক্রবর্তিনী মনুস্মৃতিরই সামান্য দিগদর্শন মাত্র করে "যথা রাজা তথা প্রজা" এই ন্যায়কেই নিমিত্ত করা হল।বুদ্ধিমান লোক উহা দেখে অবশ্য বিচার করবেন।তবে ইহা অবশ্য স্বীকার করতে হবে যে,মন্বাদি স্মৃতিতে শত শত উত্তম সিদ্ধান্ত আছে,দেহাভিমানী কর্মজড়জন তদনুসারে কর্মানুষ্ঠান করলে অবশ্য লাভবান্ হতে পারবেন,তাতে সন্দেহ নাই।*
*🌻কিন্তু যে সকল স্মার্তধন্য মহোদয় আপনাদের উচ্চ জ্ঞানবত্তা প্রকাশ করতে গিয়া বৈষ্ণবের উপর অযথা আক্রোশ প্রকাশ করেন,তাঁদের নিজের ঘর অনুসন্ধান করে দেখাই এই ক্ষুদ্র প্রবন্ধ প্রকাশের প্রয়াস,নতুবা স্মৃতির মত খন্ডন বা স্মার্তজনের নিন্দা করা উদ্দেশ্য নহে।🙏*
*🌻মন্ত্র ও ব্রাহ্মণভাগই অপৌরুষেয়=ভগবদ্ বাক্য।কল্পসূত্র ও অপরাপর যাবতীয় শাস্ত্র পৌরুষেয় অর্থ্যাৎ মনুষ্য-রচিত।মন্ত্র-ব্রাহ্মণের নাম শ্রুতি,উহা স্বতঃ প্রমাণ।উহাতে ভ্রমপ্রমাদাদি থাকবার সম্ভাবনা নাই।অতএব কল্পসূত্র ও মনুস্মৃতি প্রভৃতির যে যে অংশ শ্রুতিমূলক তাই-ই সর্ববাদিসম্মত প্রামাণ্য।শ্রুতি বিরুদ্ধ অংশ অপ্রামাণ্য,যথা=*
*"শ্রুতিস্মৃতি বিরোধেষু শ্রুতিরেব গরীয়সী"।*
*🌻শ্রুতি ও স্মৃতির মধ্যে পরস্পর বিরোধ দেখা গেলেও শ্রুতিকেই প্রধান বলে মানতে হবে।এ বিষয়ে স্বয়ং মনু সংহিতাও বলেছেন=*
*"যা বেদবাহ্যঃ স্মৃতয়ো যাশ্চ কাশ্চ কুদৃষ্টয়ঃ।*
*সর্বাস্তা নিষ্ফলাঃ প্রেত্য তমোনিষ্ঠা হি তাঃ স্মৃতাঃ"*
.. *(১২ অধ্যায় ৯৫)*
*পরবর্তী লেখনীতে ব্যাখ্যা*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩২. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
