শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩২. বৈদিক বিশুদ্ধ বৈষ্ণব-সম্প্রদায়ই সাত্বত নামে অভিহিত 📖 বৈষ্ণব বিবৃতি 🔔 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob32.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩২)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
           *🌻বৈষ্ণব বিবৃতি🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻স্মার্তজনের নিন্দা করা উদ্দেশ্য নহে,এই উল্লাসটির প্রায় অধিকাংশ শ্রীধামবৃন্দাবনবাসী শ্রীশ্রীরাধারমণ জীউর সেবাইত শ্রীপাদ মধুসূদন গোস্বামী সার্বভৌম কৃত "স্মার্তধর্ম" নামক হিন্দি পুস্তিকা হতে সঙ্কলিত।🌻*
*🌻৩১ পর্বের শ্লোকের ব‍্যাখ‍্যা🌻*
*🌼যে সকল স্মৃতি ও তর্ক বেদ-বিরুদ্ধ সে সমুদয় নিষ্ফল জানিবেন, এবং সে সকল তমোনিষ্ঠ বা নরক-সাধন বলে কথিত হয়েছে।*
*🌻এতে বুঝা যাচ্ছে যে,অধিকাংশ স্মৃতি বেদ হতে সঙ্কলিত বা বেদ সম্মত নহে।পরবর্তী ঋষিদের স্বকপোল-কল্পিত ও সমাজ-শাসনের অনুকূল‍্যে স্বার্থপ্রণোদিত শাসন-শাস্ত্র বিশেষ।আবার কোন কোন অংশ পরম্পরাগত লোকাচার অবলম্বন করেও লিখিত হয়েছে।কুমারিল ভট্ট-প্রণীত "তন্ত্রবার্তিকে" লিখিত আছে,*
*"তত্র যাবদ্ধর্ম মোক্ষ সমন্ধি তদ্বেদ প্রভম্।*
*যত্ত্বর্থ সুখবিষয়ং তল্লোকব‍্যবহার পূর্বক মিতি বিবেক্তব‍্যম্।*
*এষৈবেতিহাস পুরাণয়ো রপ‍্যুপদেশ বাক‍্যানাং গতিঃ"।।*
*🌻উহার মধ্যে যে যে অংশ ধর্ম ও মোক্ষ সম্বন্ধীয়,তা বেদ হতে সঙ্কলিত, আর যে যে অংশ অর্থ ও সুখবিষয়ক তা লৌকিক আচার-ব‍্যবহার দৃষ্টে সংগৃহীত হয়েছে,এইরকম বিবেচনা করতে হবে।ইতিহাস ও পুরাণের উপদেশ বাক‍্যেরও এইরকম গতি জানবেন*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻পৌরাণিক প্রকরণ,সাত্বত সম্প্রদায়🌻*
*🌼বৈদিক বিশুদ্ধ বৈষ্ণব-সম্প্রদায়ই সাত্বত নামে অভিহিত।ইতিহাস ও পুরাণাদিতে এই বৈষ্ণব-সম্প্রদায়ের আদি-প্রবর্তক সাত্বতগণের বিশেষ পরিচয় ও লক্ষণ পরিদৃষ্ট হয়।*
*🌹পদ্মপুরাণে উক্ত হয়েছে 🌹*
*"সত্ত্বং সত্ত্বাশ্রয়ং সত্ত্বগুণং সেবতে কেশবম্।*
*যোহনন‍্যত্বেন মনসা সাত্ত্বতঃ সমুদাহৃতঃ।।*
*বিহায় কাম‍্যকর্মাদীন্ ভজেদেকাকিনং হরিং।*
*সত্ত্বং সত্ত্বগুণোপেতং ভক্ত‍্যা তং সাত্বতং বিদুঃ।।*
*মুকুন্দপাদ সেবায়াং তন্নাম শ্রবণোহপি চ।*
*কীর্তনে চ রতো ভোক্তা নাম্নঃ স‍্যাৎ স্মরণে হরেঃ।।*
*বন্দনার্চনয়ার্ভক্তি রনিশং দাস‍্যসখ‍্যয়োঃ।*
*রতিরাত্মর্পণে যস‍্য দৃঢ়ানন্তস‍্য সাত্বতঃ"।।*
*🌺অর্থ‍্যাৎ সত্ত্ব ও সত্ত্বের আশ্রয়,সত্ত্বগুণস্বরূপ শ্রীহরিকে যে ব‍্যক্তি অনন‍্যমনে সেবা করেন, তিনিই সাত্বত নামে অভিহিত।যিনি কাম‍্য কর্মাদি পরিত‍্যাগ করে সত্ত্বগুণাবলম্বনে সত্ত্বমূর্তি শ্রীভগবানকে একান্ত ভক্তি পূর্বক ভজনা করেন তাঁকে সাত্বত বলিয়া জানবেন।শ্রীমুকুন্দের পাদপদ্ম সেবায়,তদীয় নাম শ্রবণকীর্তনে,তাঁর অর্চনে,স্মরণে,দাস‍্যে,সখ‍্যে ও আত্মসমর্পণে যাঁর দৃঢ়া রতি বা অনুরাগ তিনিই সাত্বত।*
*🌻এই প্রমাণে বৈদিককালের সাত্বত সম্প্রদায়ী বৈষ্ণবগণের ভগবদ্ভক্তজন প্রণালীর ভাব স্পষ্টরূপে পরিস্ফুট আছে। ফলতঃ এই সাত্বিক-বিধানই যে প্রাচীন বৈষ্ণব মত তা মহাভারতপাঠে নিঃসন্দেহরূপে অবগত হওয়া যায়*
*"ভক্ত‍্যা পরময়া যুক্তৈর্মনোবাক্ কর্মভিস্ততঃ।*
*নারায়ণপরো ভূত্বা নারায়ণ-জপং জপন্"।।*
                           *(শান্তিপর্ব)*
*🌻অর্থ‍্যাৎ পরমাভক্তির সঙ্গে মন, বাক‍্য ও কর্মদ্বারা নারায়ণপরায়ণ হয়ে নারায়ণমন্ত্র জপ করবে।*
*🌼বৈদিক-সাহিত‍্যে বিষ্ণু ও নারায়ণের নাম যথেষ্ট উল্লিখিত হয়েছে।সেই প্রাচীনযুগে বিষ্ণুই যে সত্ব নামে অভিহিত হতেন,তাতে সন্দেহ নাই।রাজা উপরিচর বসু বৈদিক দেবতা,ইন্দ্রের সমসাময়িক ও তার সখা।এই উপরিচর বসু সাত্বত ধর্মে দীক্ষিত ছিলেন। সুতরাং বৈদিককালে বৈষ্ণব বা সাত্বত-সম্প্রদায়ের অস্তিত্ব সহজেই উপলব্ধ হয়েছে।যথা মহাভারতে=*
*"রাজোপরিচরো নাম বভূবাধিপতি ভুবাঃ।*
*আখন্ডলসখঃ খ‍্যাতো ভক্তো নারায়ণং হরিং।।*
*ধার্মিকো নিত‍্যভক্তশ্চ পিতুর্নিত‍্যমতন্দ্রিতঃ।*
*সাম্রাজ‍্যং তেন সম্প্রাপ্তং নারায়ণবরাৎ পুরা।।*
*সাত্বতবিধি মাস্থায় প্রাকসূর্য‍্য মুখনিঃসৃতম্।*
*পূজয়ামাসদেবেশং তচ্ছেষেণ পিতামহান্ "।।*
                                 *(মোক্ষধর্ম)*
*🌻রাজা উপরিচর বসু যে বৈদিককালের সম্রাট তা নিঃসন্দেহ। তিনি ধার্মিক ও হরিভক্ত বলে খ‍্যাত ছিলেন। তিনি নারায়ণের বরেই সাম্রাজ্য লাভ করেছিলেন এবং তিনি সূর্য‍্য-মুখনিঃসৃত সাত্বত-বিধান অনুসারে নিত‍্য সুরেশ্বর বিষ্ণুর পূজা করতেন। সুতরাং অতি প্রাচীন যুগেও যে সাত্বত-সম্প্রদায়ের প্রভাব ছিল, তা এতদ্বারা স্পষ্ট প্রতীত হচ্ছে।অধিকন্তু রাজা উপরিচর বসুর বহু পূর্বেও যে সাত্বত বা বৈষ্ণব বিধানের প্রচলন ছিল তা "প্রাক্ সূর্য‍্যমুখ-নিঃসৃতম্" এই বাক‍্যে প্রমাণিত হচ্ছে।ফলতঃ সাত্বত বিধির আদিম প্রবর্তকই সূর্য‍্য। কিন্তু সাত্বত ধর্ম অনাদি ; এর পূর্বেও যে সাত্বত ধর্ম প্রচলিত ছিল,তারও প্রমাণ পাওয়া যায়।* 
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
             *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩১. শ্রুতি ও স্মৃতির মধ্যে পরস্পর বিরোধ দেখা গেলেও শ্রুতিকেই প্রধান বলে মানতে হবে 📖 বৈষ্ণব বিবৃতি 🥀 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob31.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩১)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
          *🌻বৈষ্ণব বিবৃতি🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻যদি সৃষ্টির আরম্ভেই এই শাস্ত্র রচিত হ'ত, তাহলে সৃষ্টির লক্ষবর্ষ পরে যে সকল ঘটনা ঘটেছে,তার ইতিবৃত্ত উহাতে সংগৃহীত হ'ল কিরূপে? অতএব ইহাতে এই সিদ্ধ হচ্ছে যে,প্রচলিত মনুস্মৃতি আসল মনুস্মৃতি নহে,যা ব্রহ্মা মনুকে এবং মনু, মরীচি প্রভৃতি মুনিগণকে পড়িয়েছিলেন।দশম অধ‍্যায়ে বামদেব,ভরদ্বাজ ও বিশ্বামিত্র আদি ঋষির কথা লিখিত থাকায় এই গ্রন্থের আধুনিকতা সহজেই সিদ্ধ হচ্ছে। যথা=*
*"শ্বমাংসমিচ্ছন্নার্তোহত্তুং ধর্মাধর্মবিচক্ষণঃ।*
*প্রাণানাং পরিরক্ষার্থং বামদেবো ন লিপ্তবান্।।*
*ভরদ্বাজঃ ক্ষুধার্তস্তু সপুত্রো বিজনে বনে।*
*বহ্বীর্গাঃ প্রতিজগ্রাহ বৃধোস্তক্ষ্ণোমহাতপাঃ।।*
*ক্ষুধার্তশ্চাত্তু মভ‍্যাগাদ্বিশ্বামিত্রঃ শ্বজাঘনীম্।*
*চন্ডালহস্তাদাদায় ধর্মাধর্মবিচক্ষণঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ ধর্মাধর্মবিচক্ষণ ঋষি বামদেব ক্ষুধার্ত হয়ে প্রাণরক্ষার্থ কুক্কুর-মাংস ভোজন অভিলাষী হয়েও পাপলিপ্ত হননি।সপুত্র মহাতপস্বী ভরদ্বাজ ক্ষুধার্ত হয়ে বিজন বনে বৃধুনামক সূত্রধরের বহু গো-হরণ করেন।তাতে তাঁর পাপ হয়নি।* *ধর্মাধর্মবিচক্ষণ ঋষি বিশ্বামিত্র ক্ষুধাকাতর হয়ে চন্ডালের হাত থেকে কুক্কুরমাংস নিয়ে ভোজন করলেও পাপে লিপ্ত হননি*।
*🌻আবার একাদশ অধ‍্যায়ের ১২শঃ হতে ১৫শঃ শ্লোকে আরও এক বড় কৌতুকের কথা লিখিত হয়েছে যে,যদি যজ্ঞকার্য‍্য সম্পাদন জন্য ধনের অভাব হয়,তবে বৈশ‍্য ও শূদ্রের কাছ থেকে সহজে হয় না,বলপূর্বক লুন্ঠন করে নিয়ে আসবে।বাঃ!কি সুন্দর অনুশাসন!মনুস্মৃতি কি তবে ডাকাতের "ওস্তাদ"? বিশেষ অনুসন্ধান করে দেখলে এইরকম শত শত বিরোধ ও অসঙ্গতি এই আধুনিক মনুস্মৃতিতে জায়গা পেয়েছে।কয়েকটি উদাহরণ দেখান হল মাত্র। এইরকম বিরোধ ও অসঙ্গতি অন‍্যান‍্য স্মৃতিতেও যথেষ্ট আছে। সর্বস্মৃতি- চক্রবর্তিনী মনুস্মৃতিরই সামান‍্য দিগদর্শন মাত্র করে "যথা রাজা তথা প্রজা" এই ন‍্যায়কেই নিমিত্ত করা হল।বুদ্ধিমান লোক উহা দেখে অবশ‍্য বিচার করবেন।তবে ইহা অবশ‍্য স্বীকার করতে হবে যে,মন্বাদি স্মৃতিতে শত শত উত্তম সিদ্ধান্ত আছে,দেহাভিমানী কর্মজড়জন তদনুসারে কর্মানুষ্ঠান করলে অবশ‍্য লাভবান্ হতে পারবেন,তাতে সন্দেহ নাই।*
*🌻কিন্তু যে সকল স্মার্তধন‍্য মহোদয় আপনাদের উচ্চ জ্ঞানবত্তা প্রকাশ করতে গিয়া বৈষ্ণবের উপর অযথা আক্রোশ প্রকাশ করেন,তাঁদের নিজের ঘর অনুসন্ধান করে দেখাই এই ক্ষুদ্র প্রবন্ধ প্রকাশের প্রয়াস,নতুবা স্মৃতির মত খন্ডন বা স্মার্তজনের নিন্দা করা উদ্দেশ্য নহে।🙏*
*🌻মন্ত্র ও ব্রাহ্মণভাগই অপৌরুষেয়=ভগবদ্ বাক‍্য।কল্পসূত্র ও অপরাপর যাবতীয় শাস্ত্র পৌরুষেয় অর্থ‍্যাৎ মনুষ‍্য-রচিত।মন্ত্র-ব্রাহ্মণের নাম শ্রুতি,উহা স্বতঃ প্রমাণ।উহাতে ভ্রমপ্রমাদাদি থাকবার সম্ভাবনা নাই।অতএব কল্পসূত্র ও মনুস্মৃতি প্রভৃতির যে যে অংশ শ্রুতিমূলক তাই-ই সর্ববাদিসম্মত প্রামাণ‍্য।শ্রুতি বিরুদ্ধ অংশ অপ্রামাণ‍্য,যথা=*
*"শ্রুতিস্মৃতি বিরোধেষু শ্রুতিরেব গরীয়সী"।*
*🌻শ্রুতি ও স্মৃতির মধ্যে পরস্পর বিরোধ দেখা গেলেও শ্রুতিকেই প্রধান বলে মানতে হবে।এ বিষয়ে স্বয়ং মনু সংহিতাও বলেছেন=*
*"যা বেদবাহ‍্যঃ স্মৃতয়ো যাশ্চ কাশ্চ কুদৃষ্টয়ঃ।*
*সর্বাস্তা নিষ্ফলাঃ প্রেত‍্য তমোনিষ্ঠা হি তাঃ স্মৃতাঃ"*
                       .. *(১২ অধ‍্যায় ৯৫)*
      *পরবর্তী লেখনীতে ব‍্যাখ‍্যা*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                  *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৩০. শ্রীমতীর বিষম বিরহ 🌻 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya130.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
* *(১৩০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻🌻শ্রীমতীর বিষম বিরহ🌻🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌼 গভীর তত্ত্বোপদেশপূর্ণ প্রবোধ বাক‍্য শ্রীমতীর কর্ণে প্রবেশ করল কি না, জানি না।তবে যতক্ষণ শচীমা এই কথাগুলি বললেন,শ্রীমতী স্থিরভাবে মনোযোগের সহিত শুনলেন।শাশুড়ীর মুখ পানে তাকিয়ে আছেন।যেই শচীমায়ের কথা শেষ হল, অমনি শ্রীমতী মূর্ছিতা হয়ে পড়লেন।তখন কাঞ্চনা প্রভৃতি সখিগণ মিলে শ্রীমতীর কর্ণের কাছে তাঁর প্রাণবল্লভের নাম করতে লাগলেন।শচীদেবীও এই নামকীর্তনে যোগ দিলেন।সকলের মুখেই হা গৌরাঙ্গ! হা গৌরাঙ্গ! ধ্বনি ভিন্ন আর কিছুই নাই।শ্রীমতীর কর্ণে শ্রীগৌরনাম প্রবেশ করিবামাত্র তাঁর মূর্ছা ভঙ্গ হল।*
*🍀গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি ডাকে তাঁর কানে।*
*কথোক্ষণে বিষ্ণুপ্রিয়া পাইল চেতনে।।চৈঃমঃ।*
*🌻এ রোগের এই ঔষধ, রোগের উপযুক্ত ঔষধ পড়লেই তার উপশম হয়। গৌর-বিরহ-ব‍্যাধির গৌরনামই মহৌষধি।এ ব‍্যাধির চিকিৎসক শ্রীমতীর মরমী সখীবৃন্দ।তাঁরা নদীয়ার নাগরী,শ্রীগৌরাঙ্গ তাঁদের ভজনধন, ব্রজের সখি এবং নদীয়া নাগরীতে কোন প্রভেদ নেই,শ্রীধাম নবদ্বীপ গৌর-ব্রজভূমি-- নব বৃন্দাবন।শচীনন্দন আর নন্দনন্দন একই বস্তু। একটি পদে একদিন মনের সাধে লিখেছিলেন।*
*নব বৃন্দাবন, নবদ্বীপ ধাম,*
            *নন্দনন্দন গোরা।*
*ইথে যার হয়, সংশয় মনেতে,*
        *হৃদি তার দুঃখে ভরা।।*
*🌻একথা ঠিক,সংশয় ও কুতর্কের বশীভূত হয়ে যাঁরা শ্রীগৌরভগবানকে ও তাঁর ভগবত্তাকে বিচার ও তর্কের মধ্যে টেনে আনতে বৃথা প্রয়াস পান,তাঁদের প্রতি এ জীবাধমের করজোড়ে নিবেদন, কুতর্ক ত‍্যাগ করে এবং সমস্ত সংশয় হৃদয় হতে দূরীভূত করে প্রকৃত অনুরাগ সহকারে আমার হৃদিদেবতা কাঙালের ঠাকুর দয়াল প্রাণগৌরকে একটিবার যেন প্রাণ খুলে ডেকে দেখুন।দেখবেন,সেই সর্বদুঃখহারী,মঙ্গলময় কলিকষ্ট জীবপরিত্রাতা, শ্রীগৌরগোবিন্দ আপনিই সমস্ত সংশয় দূর করে দিয়ে স্বরূপ দেখাবেন।মোহান্ধ জীব!ঐ দেখ সেই চিরদয়াল অনাথশরণ পতিতপাবন গৌরহরি তোমাদের জন্য ব‍্যাকুল হয়ে দ্বারে দ্বারে কেঁদে বেড়াচ্ছেন।কলিহত জীবের দুঃখ দেখে শ্রীগৌর ভগবানের কুসুমকোমল হৃদয় বিগলিত হয়েছে। ঐ দেখ শ্রীগৌরাঙ্গসুন্দর বাহু বাড়িয়ে তোমাদের প্রেমআলিঙ্গন দিতে চাইছেন।হরিনামরূপ অমৃতভান্ড মহাপ্রভুর হাতে,তিনি বিলাতে বসেছেন, এই অমৃত পান করতে কারও নিষেধ নাই। এস ভাই!সকলে মিলে ছুটে এসো, সংসারের দুঃখজ্বালা দূরে ফেলে একবার শ্রীশ্রীগৌরগোবিন্দের শ্রীচরণে শরণ নাও।একবার সবকিছু ভুলে কেবল তাঁকে প্রাণ ভরে ডাক,আর দয়াল মহাপ্রভুর হাত থাকে অমৃত আস্বাদন কর ; আত্মীয়স্বজন, ভাই বন্ধু সকলকে সেই অমৃতের ভাগ দিয়ে সুখী কর এবং নিজেও সুখী হও।এ সুযোগ ছেড়ো না জীবের ভাগ‍্যে এমন সুযোগ আর হবে না।*
*🌻শ্রীগৌরনামে বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্ছা ভঙ্গ হল, তিনি উঠে বসলেন। গৌরপ্রেম-তরঙ্গ হৃদয়ে একবার উঠিলে,তা উছলে উছলে সর্ব অঙ্গ ব‍্যাপ্ত করে,নয়ন,বদন,হস্ত,পদ প্রভৃতি সর্ব অঙ্গ আনন্দে নেচে উঠে। তখন কেউ আর স্থির থাকতে পারেন না।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া উঠে বসে মস্তকে অবগুন্ঠন (ঘোমটা) টেনে দিলেন। নিজের বেশভূষার প্রতি দৃষ্টি করে লজ্জিতা হলেন।মনে ভাবলেন,হয়ত শাশুড়ির মনে তাঁর এই সন্ন‍্যাসিনীর বেশ দেখে কতই না দুঃখ হচ্ছে।কেন তিনি সন্ন‍্যাসিনী বেশ ধারণ করলেন?বৃদ্ধা শচীমাকে কেন বৃথা কষ্ট দিলেন?এইকথা ভাবতে ভাবতে শ্রীমতীর কমল-নয়নদ্বয় জলে ভরে উঠিল।তখন তিনি অধোবদনে বসে অঝোরনয়নে কাঁদতে লাগলেন।দেবীর নয়নে নীরধারা দেখে শচীমা ও কাঞ্চনা সখীগণ আশ্বস্ত হলেন।শ্রীমতী এক্ষণে প্রকৃতিস্থ হয়েছেন।শচীমা বিষ্ণুপ্রিয়াকে কোলে টেনে নিয়ে বসলেন।শাশুড়ীর কোলে মুখ লুকিয়ে শ্রীমতী গুমরে গুমরে কাঁদছেন, এ রোদনের মর্ম শচীমায়ের বুঝতে বাকী রইল না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১২৯. শ্রীমতীর বিষম বিরহ 🌻 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya129.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻🌻শ্রীমতীর বিষম বিরহ🌻🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌺কাঞ্চনা আরও বলেছেন, প্রভুর গৃহত‍্যাগ অবধি বিষ্ণুপ্রিয়ার নয়নের জল শুকায়নি,এ পর্যন্ত কেউ কখন শ্রীমতীর শুকনো নয়ন দেখেননি।শ্রাবণের বারিধারার মত বিষ্ণুপ্রিয়ার নয়নের জল দেখা গিয়েছিল, এমন কি, নিদ্রিত অবস্থায়তেও তাঁর নয়নজলে অঙ্গের বসন ও বালিস ভিজে যেত।এইরকম অবস্থায় কাঞ্চনা শ্রীমতীর নয়নে জলবিন্দু না দেখে ভীতা হলেন।শচীদেবীর এইরকম অবস্থা মাঝে মধ্যে হত।সকলে দেখেছেন,শচীমা মধ্যে মধ্যে আকাট(কাষ্ঠ বা কাঠ) হয়ে পাগলিনীর মতো একদৃষ্টে কার পানে তাকিয়ে আছেন, মুখে কথাবার্তা নেই,এতে কারও মনে তত ভয় হত না। কিন্তু বিষ্ণুপ্রিয়ার নয়নে জল নাই,নিষ্পন্দ ভাবে বসে বসে কি ভাবছেন।চক্ষের পলক কদাচিত কখনও কখনও পড়ছে,মুখের ভাবে উন্মাদ-লক্ষণ দেখা যাচ্ছে।কাজেই কাঞ্চনা শঙ্কিতা হলেন, তিনি শ্রীমতীকে কিছু না বলে,তাঁর অঙ্গ স্পর্শ করে একেবারে শচীমায়ের নিকট দৌড়িয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, "মাগো! একবার তোমার পুত্রবধূকে দেখে এসো।সে চুপ করে বসে আছে মুখে কথা নেই,নয়নে জল নাই, আকাট হয়ে তাকিয়ে আছে,যেন পাগলিনী।বস্ত্র-অলঙ্কার সব খুলে ফেলেছে, সর্বাঙ্গে ভস্ম মেখেছে।শচীমা বুদ্ধিমতী,তিনি সবকিছু বুঝলেন, অধৈর্য‍্য হলেন না।তাঁর নিজের অবস্থা মনে পড়িল, বৃদ্ধার কোটরাগত দৃষ্টিহীন দুটি চক্ষু জলে ভরে উঠিল।অতি কষ্টে মনের দুঃখ চেপে ধীরে ধীরে কাঞ্চনার হাত ধরে বিষ্ণুপ্রিয়ার ঘরে চললেন।শচীমা শ্রীমতীকে দেখেই তাঁর প্রকৃত অবস্থা বুঝতে পারলেন।উন্মাদের লক্ষণগুলি স্পষ্টই দেখতে পেলেন।পূর্বে শচীমাকে দেখলেই বিষ্ণুপ্রিয়া মাথায় ঘোমটা দিতেন, এখন তা দিলেন না।শ্রীমতী মাথার কাপড় ফেলে বসে আছেন।শচীমাকে দেখে মস্তকের কাপড় উঠালেন না।একদৃষ্টে শচীমায়ের মুখের পানে তাকিয়ে আছেন।শচীমা আর স্থির থাকতে পারলেন না, তিনি পুত্রবধূকে কোলে করে সেইখানেই বসে পড়লেন।অতি কষ্টে হৃদয়াবেগ সংবরণ করে তিনি পুত্রবধূকে আদর করে বললেন,"মা! তুমি অমন করছ কেন?তুমি তো মা!অবুঝ মেয়ে নও। তোমার স্বামী জগতের জীবের মঙ্গলের জন্য আমাদের কাঁদিয়ে গৃহত‍্যাগী হয়েছেন, আমাদের নয়নজলে কলিহত জীবের সর্বপাপ ধৌত হবে,জীবোদ্ধার হবে, ইহাই সেই ইচ্ছাময়ের ইচ্ছে।তাঁর ইচ্ছায় বাঁধা দিও না মা!তুমি প্রাণ ভরে কাঁদ, আমিও তোমার সঙ্গে কাঁদি।তাতেই আমরা সুখ পাব মা!তাতেই আমাদের সকল দুঃখ দূর হবে,আর জগতের মঙ্গল হবে,রোদনই আমাদের ভজন, এ ভজন তুমি কেন ছাড়লে মা?*
*🌻শচীমায়ের মুখ হতে যখন এই কথাগুলি বাহির হচ্ছিল, তখন তাঁর মুখেরভাব দিব‍্য জ‍্যোতিপূর্ণ বোধ হচ্ছিল।জগন্মাতা শচীদেবী জগজ্জীবের মঙ্গল-কামনায় অঞ্চলের নিধিকে বিসর্জন দিয়েছেন। নিঃস্বার্থ পরতার পরাকাষ্ঠা দেখিয়েছেন।এমন উপদেশপূর্ণ হিতকর কথা তার মুখেই শোভা পায়।পুত্রবধূর উন্মাদের লক্ষণ দেখেও শচীমা নিজ কর্তব‍্য ভুললেন না।ভুবনমঙ্গল শ্রীগৌরাঙ্গজননী জগৎ জীবের মঙ্গলের জন্য,জীব উদ্ধারের জন্য বদ্ধপরিকর হয়েছেন।এ দৃশ্য অতি মহান্ অতি পবিত্র।*
*🙌জয় জয় শচীমা শ্রীমতীর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
 ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৮. শ্রীমতীর বিষম বিরহ 🌻 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya128.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻🌻শ্রীমতীর বিষম বিরহ🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹কে গিয়ে মহাপ্রভুর নিকট শ্রীমতীর এই আবেদনটি করবেন,কার উপর এই অত‍্যাবশ‍্যকীয় গুরুতর বিষয়ের ভার অর্পণ করবেন,কাকে এই মনের গুহ‍্য কথাটি বিশ্বাস করে বলবেন, এই চিন্তাতে শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার মন বড়ই অস্থির হয়ে উঠিল। তিনি ভূমিশয়নে ছিলেন উঠে বসলেন।কোন গ্রন্থে দেখেন নাই, কিন্তু জনশ্রুতি আছে,শ্রীমতীর এই মনের ভাবটি মহাপ্রভুকে পত্রের দ্বারা জানিয়েছিলেন।এই জনশ্রুতি অবলম্বন করে গোলোকগত মহাত্ম‍্যা শ্রীশিশির বাবু বিষ্ণুপ্রিয়া দেবীর উক্তি একটি অতি সুন্দর পদ রচনা করেছিলেন,সেই মধুময় সুললিত পদটির কিয়দংশ এ স্থলে উদ্ধৃত হল=*
*সন্ন‍্যাসী ঘরণীর নিয়ম কিছুই না জানি।*
*কি খাইব কি পরিব লিখিবে আপনি।।*
*হাতের কঙ্কণ ফেলিবারে হলো ভয়।*
*পাছে বা তোমার কিছু অমঙ্গল হয়।।*
*তোমার পাটের জোড় গলার চাদর।*
*তোমার গলার হার চরণ নূপুর।।*
*কি করিব এ সকল সামগ্রী লইয়া।*
*রাখিব কি,গঙ্গা মাঝে দিব ভাসাইয়া।।*
*এ সব বারতা আমি কাহারে সুধাই।*
*মাকে সুধাইলে মরি যাবেন নিশ্চয়।।*
*মার কাছে থাকে যদি বড় ভাল হয়।*
*আমি কাছে না যাইব না করিহ ভয়।।*
*তা হ'লে সে শান্ত হবে দুঃখিনী জননী।*
*তাঁরে বলে দিও নিয়ম কি পালিব আমি।।*
*আপনি যে সব তুমি নিয়ম পালিবে।*
*তা' হতে কঠোর নিয়ম এ দাসীরে দিবে।।*
*বাঁচিব ত‍্যজিয়া আমি ভূষণ ভোজন।*
*সুখেতে করিব আমি মাটিতে শয়ন।।*
*লোকে বলে তুমি নাকি আমার লাগিয়া।*
*গার্হস্থ‍্য ছাড়িয়া গেলে সন্ন‍্যাসী হইয়া।।*
*কেন আমি তোমার কি করিলাম ক্ষতি।*
*কোন দিন সংকীর্তনে করেছি আপত্তি।।*
*আছাড়ে তোমার সর্ব অঙ্গে লাগে ব‍্যথা।*
*বল দেখি কোন দিন কহিয়াছি কথা।।*
*খাট হ'তে ভূমে গড়াগড়ি দিতে তুমি।*
*বল কোন দিন রাগ করিয়াছি আমি।।*
*পাষাণ গলিত তোমার করুণ রোদনে।*
*মোর দুঃখ রাখিতাম আপনার মনে।।*
*আমারে দেখিলে যদি ধর্ম নষ্ট হয়*।
*আমি নহে রহিতাম বাপের আলয়।।*
*🌻পূর্বে বলেছি,শ্রীমতী একাকিনী গৃহে আছেন।শচীমা অন‍্য গৃহে ঠাকুরের সেবায় ব‍্যস্ত আছেন। কাঞ্চনা কিছুক্ষণের জন্য নিজ কার্য‍্যে গিয়েছেন, গৃহ নির্জন দেখে শ্রীমতী মনের সাধে সন্ন‍্যাসিনী সেজেছেন, সন্ন‍্যাসিনী সেজে শ্রীমতী আর কাঁদছেন না। দৃঢ়ব্রত হয়ে ভূমিশয‍্যা হতে উঠে বসে মহাপ্রভুর শ্রীচরণধ‍্যানে মগ্না আছেন। এমত সময়ে কাঞ্চনা এসে শ্রীমতীর গৃহে প্রবেশ করলেন।শ্রীমতীর বেশ পরিবর্তন দেখে ভীত চকিতনয়নে একদৃষ্টে তাঁর মুখের দিকে তাকিয়ে রইলেন,আশ্চর্য‍্য! বিষ্ণুপ্রিয়ার নয়নে জলবিন্দুও নেই, এ কি নব রূপ?এইটি নূতন দৃশ্য।*
*🙌জয় শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৭. শ্রীমতীর বিষম বিরহ 🌻শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya127.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*🌻🌻শ্রীমতীর বিষম বিরহ🌻🌻*
•••••••••••••••••••••••••••••••••••••••••
*🌼পুত্রের বিরহে শচীমায়ের পুত্রের প্রতি অনুরাগ শতগুণ বর্ধিত হয়েছে।নিমাইচাঁদকে যখন তিনি সর্বদা দেখতে পেতেন, তখন এত অনুরাগ ছিল না।এক্ষণে পুত্রের অদর্শনে পুত্রের গুণানুকীর্তন করতে করতে বৃদ্ধা জননী যেন আত্মহারা হয়ে পড়েন।শ্রীকৃষ্ণ-কীর্তন-তরঙ্গে ডুবলে জীবের সর্বদুঃখ নাশ হয়।শচীমা পুত্র-গুণ-রূপ-কীর্তন-রস-সুধাপানে উন্মত্তা হয়েছেন।দিবানিশি শ্রীগৌর-কথায় প্রাণ শীতল করছেন,পুত্র ভজনই শচীমায়ের শ্রীকৃষ্ণভজন।এই তাঁর শ্রেষ্ঠ সাধনা, এই সাধনার ফল অবশ্যই ফলবে।শচীমা এক্ষণে কথঞ্চিৎ সুস্থিরা হয়েছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে সঙ্গে করে ঈশানের সঙ্গে গঙ্গাস্নানে যান।গৃহদেবতার পূজার জন্য পুষ্পচয়ন করেন।ঠাকুরের ভেগের জন্য পূর্বের মত নানাবিধ অন্নব‍্যঞ্জন পাক করেন।নিমাইয়ের মঙ্গলের জন্য নিত‍্য  ঠাকুরের সামনে বসে করজোড়ে প্রার্থনা করেন।পুত্র যে যে দ্রব‍্য আহার করতে ভাল বাসতেন,সেই সেই দ্রব‍্যাদি আহোরণ করে ঠাকুরের ভোগ দিতেন।মহাপ্রভুর ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করেন।এইভাবে শচী ঠাকুরাণীর দিন অতিবাহিত হচ্ছে।*
*🌹কৃপাময় পাঠক-পাঠিকা! শচীদেবীকে আপাতত এই স্থানে রেখে একবার শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর নিকটে চলুন।শচীমায়ের শান্তিপুর হতে ফিরে আসার দিনে শ্রীমতীকে মরার মত শাশুড়ীর কোলে শয়ান দেখিয়েছিলেন।শ্রীগৌর-বক্ষ বিলাসিনী স্বামীসোহাগিনী বিরহ বিধুরা দুঃখিনী শোকে দুঃখে অতিশয় শীর্ণা হয়েছেন।সর্বদাই শচীমার সঙ্গে সঙ্গে থাকেন।পাছে শচীমা মনঃকষ্ট পান, সেই জন্য আর উচ্চৈঃস্বরে ক্রন্দন করেন না, কিন্তু মনের মধ্যে শ্রীমতীর বিন্দুমাত্র সোয়াস্তি নেই।শ্রীগৌর-বিরহাগুনে তাঁর হৃদয় সর্বদা দহিছে,সে অগ্নি আর নির্বাপিত হবার নয়।বিষ্ণুপ্রিয়া মনে মনে স্থির করলেন, তিনি আয়তির লক্ষণ সবকিছুই আর রাখবেন না।কারণ তিনি এক্ষণে চিরজীবনের মতো স্বামী-সঙ্গ-সুখে বঞ্চিতা এবং কাজে কাজেই সধবা হয়েও বিধবা।তাঁর আর বস্ত্রালঙ্কারে প্রয়োজন কী? কঠোর ব্রহ্মচর্য‍্যব্রত এক্ষণে তাঁর পালনীয়।কারণ তাঁর প্রাণনাথ গৃহত‍্যাগী হয়েছেন,দন্ড-কমন্ডলু ধারণ করে সন্ন‍্যাসী হয়েছেন।ভিক্ষালব্ধে সামান্য দ্রব‍্যে তিনি জীবন করছেন।বৃক্ষতলে তাঁর বাস,কৌপীন ও কন্থা তাঁর সম্বল।দীন দুঃখীর মতো শীত, গ্রীষ্ম রৌদ্রে তিনি দেশে দেশে পদব্রজে ভ্রমণ করে কতই না দুঃখ ভোগ করছেন।তাঁর প্রাণবল্লভের শিরীষকুসুমের মত সুকোমল চরণ দুখানিতে,যাতে তিনি ব‍্যথা লাগবার ভয়ে সাত দিতে সাহস করতেন না, এক্ষণে তাতে কতই না আঘাত লাগছে।*
     *🍀কেমনে হাঁটিয়া যাবে পথে।*
*🍀শিরীষ কুসুম যেন,সুকোমল চরণ,*
       *পরশিতে ডর লাগে হাথে।।*
                                 *(শ্রীচৈঃমঃ)*
*🌻তাঁর দাসী কি না বস্ত্রালঙ্কার পরিধান করে দিব‍্য শয‍্যায় শয়ন, দিব‍্য আহার ভোজন করবে?এ কাজ তো শাস্ত্রানুমোদিত নহে।শ্রীমতী মনে মনে এইরকম ভাবছেন আর প্রাণনাথের সন্ন‍্যাসবেশ স্মরণ করে অঝোর নয়নে কাঁদছেন।নিজেকে শত শত ধিক্কার দিচ্ছেন।আর কপালে করাঘাত করে মনে মনে বলছেন,"প্রভু"!এই হতভাগিনী পাপিনীর জন‍্যই গৃহত‍্যাগী হয়েছেন।ধিক্ এ জীবনে।এ পাপ জীবন রেখে ফল কী? আমি কোন মুখে আমার বস্ত্রালঙ্কার পরিধান করব।শ্রীমতী মনে মনে এইরকম আন্দোলন করছেন,এই সময়ে কে যেন তাঁর কর্ণে বলে দিল=*
*তোমার অঙ্গের শাটী পরা,*
*তার কৌপীন পরিধান,*
*তুমি থাক গৃহ মাঝে।*
*শীত গ্রীষ্ম রৌদ্রে সে যে,*
*নিশিদিন প্রভুর আমার,*
*বৃক্ষ তলে অবস্থান।।(বলরাম দাস)*
*শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ভূমিশয‍্যায় শয়ন করেছিলেন,উঠে বসলেন।গৃহে আর কেউ নেই।তিনি একাকিনী আছেন।একে একে অঙ্গের আভরণগুলি সমস্ত খুলে ফেললেন।শ্রীঅঙ্গে ভস্ম মাখলেন,হাতের কঙ্কণ দু'গাছি কেবল খুলতে পারলেন না।বিষ্ণুপ্রিয়ার মনে ভয় হল,প্রাণবল্লভের অকল‍্যাণ হবে, বৃদ্ধা শাশুড়ির মনে দারুণ ব‍্যথা লাগবে।পরিধানের পট্টবস্ত্রখানি খুলে একখানি গৈরিক(গেরুয়া) বস্ত্রে সর্বাঙ্গ আচ্ছাদন করে ধূলিশয‍্যায় পুনরায় শয়ন করলেন।অতুলিত কেশদাম রুক্ষ ও আলুলায়িত ভাবে ভূমিতে লুন্ঠিত হচ্ছে।শ্রীমতী সন্ন‍্যাসিনী সেজেছেন। স্বামী সন্ন‍্যাসী হলে স্ত্রীর কি কি নিয়ম করতে হয়,তা দেবী জানেন না।কি আহার করা উচিত, কি পরিধান করা উচিত,কাকেই বা জিজ্ঞাসা করবেন।এ সমস্ত কথা শচীমাকে বলা যাবে না, বলতেও পারবেন না।এ সকল কথা তাঁর নিকট বললেই তিনি দুঃখে ও শোকে হয়ত মরে যাবেন।শ্রীমতী এক একবার মনে করছেন,কাকে দিয়েই বা প্রভুর নিকট হতে এ সকল বিষয়ের মীমাংসা করিয়ে নিব? তিনি ভিন্ন এ বিষম সমস‍্যার মীমাংসা অন‍্য কেউ করতে পারবে না।*
*🙌জয় বিষ্ণুপ্রিয়াদেবীর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৬. শ্রীমতীর বিষম বিরহ 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya126.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৬)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*😭😭শ্রীমতীর বিষম বিরহ😭😭*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শান্তিপুর হতে বিদায় নেবার সময় শ্রীগৌরহরি সকলের সমক্ষে বলেছিলেন=*
*🍀কিবা ভক্ত কিবা বিষ্ণুপ্রিয়া মাতা শচী।*
*🍀যে ভজয়ে কৃষ্ণ তার কোলে আমি আছি।।চৈঃমঃ।।*
*🌺মহাপ্রভুর কেষ্ণন্রেম অতুলনীয়। তিনি কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে দেশে দেশে ভ্রমণ করেছেন। "হা কৃষ্ণ! হা কৃষ্ণ! কৃষ্ণরে!কৃষ্ণরে!বলে অঝোর নয়নে কেঁদে আকুল হয়ে দ্বারে দ্বারে (দুয়ারে দুয়ারে) ভিখারীর মতো ভ্রমণ করেছেন।যিনি একটি বার তাঁর প্রাণেশ্বর হৃদয় রতন শ্রীকৃষ্ণের নাম নিয়েছেন,মহাপ্রভুতাঁকে প্রাণ ভরে আলিঙ্গন দিয়ে কৃতকৃতার্থ করেছেন।মহাপ্রভুর উক্ত বাণী প্রত‍্যেক গৌরভক্তের কন্ঠের হার করে রাখা কর্তব‍্য।সুবর্ণ অক্ষরে হৃদয়-ফলকে দৃঢ়াঙ্কিত করে রাখা কর্তব‍্য।এমন দয়াল ভক্তবৎসল প্রভুর কৃপাবাণী আর কোথাও শ্রবণ করতে পাবেন না।শ্রীশচীমা পুত্রের বাক‍্যে ভরসা করেই তাঁকে বিদায় দিতে পেরেছিলেন।শচীমা নবদ্বীপে ফিরে এসে পুত্রবধূকে নিয়ে শ্রীকৃষ্ণভজন কঠোর ব্রত গ্রহণ করলেন।শ্রীকৃষ্ণভজন উপলক্ষ্য করে শচীমা পুত্র-ভজন করতে লাগলেন।বাৎসল‍্যরসে অভিষিক্ত হয়ে তিনি শ্রীভগবানকে পুত্ররূপে গ্রহণ করে স্নেহ মমতার নয়নে দর্শন করছেন। তিনি যখনই শ্রীকৃষ্ণকে ডাকেন,তাঁর মুখে পুত্রের নাম এসে পড়ে। হা নিমাই!নিমাইরে!এই ডাকেই তিনি ভগবানকে ডাকেন বা আহ্বান করেন।আর শ্রীভগবান্ সেই মধুর ডাকেই মহানন্দে তাঁর নিকট এসে "মা!মা!বলে মধুর সম্ভাষণে জননীকে পরিতুষ্ট করেন,তাঁকে দেখা দেন।(শ্রীহরিনামামৃত সিন্ধু পর্বগুলি যদি মনোযোগ দিয়ে অধ‍্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন,"নাম আর নামী অভেদ" আবার নামীর থেকে নাম বড়)।যাইহোক, সুতরাং শচীদেবীর দুঃখ-সমুদ্রের মধ্যেও কখনও কখনও সুখের তরঙ্গ লক্ষিত হয়।নিরানন্দের ভিতরেও আনন্দ অনুভূত হয়।ঘোর নিরাশার ছায়ার ভিতরেও আশার আলোক দেখা যায়। এই সুখ টুকু,এই আশাটুকু না থাকলে শচীমা প্রাণে বাঁচতেন না।এত দুঃখেও বৃদ্ধা মা আমার সুখী,সে সুখ অন‍্য কেউ বুঝতে পারেন না।তিনি যখনই "বাপ নিমাই" বলে পুত্রকে আহ্বান করতেন,শ্রীগৌর ভগবান তখনই জননীর সম্মুখে এসে উপস্থিত হন,মিষ্টি মধুর স্বরে তাঁকে মা বলে সম্বোধন করেন।শচীমায়ের মনে আছে নিমাই তাঁকে বলে গিয়েছেন, "অনুরাগে" তাঁকে ডাকলেই তিনি আসিবেন।"বিরহে অনুরাগ বৃদ্ধি হয়"।নিমাইচাঁদ যখন গৃহে ছিলেন,শচীমা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারতেন। এখন নিমাই গৃহে নেই,দেশে দেশে ভ্রমণ করছেন,কত বিপদ-আপদ তাঁর মাথার উপর দিয়ে যাচ্ছে।মায়ের মনে এই কথা উদয় হলেই প্রাণ শুকিয়ে যায়।*
*🙏জয় জয় শচীমা শ্রীমতীর জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২৫. শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন ,শ্রীমতীর বিষম বিরহ 😴 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bishnupriya125.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৫)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🍀শান্তিপুর হতে শচীমা গৃহে ফিরে এলেন,শ্রীমতীর বিষম বিরহ🍀*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻ক্রমে একথা শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কর্ণে গেল।শ্রীমতী প্রথমতঃ বিশ্বাস করতে চাইলেন না।বিষ্ণুপ্রিয়া ভাবলেন,একি কখনও হতে পারে?একি সম্ভব?মা হয়ে পুত্রকে কি কখনও কেউ এইরকম ভাবে বিদায় দিতে পারে? এ অসম্ভব কথা। লোকে মিথ‍্যা একটা জনরব তুলেছে মাত্র।বিষ্ণুপ্রিয়া মনে মনে স্থির করলেন, শাশুড়ীকে একবার জিজ্ঞাসা করে দেখি না কেন।আবার ভাবলেন,না,তা ঠিক নয়।একথা তুললে শোকাচ্ছন্না বৃদ্ধা শাশুড়ী প্রাণে নিদারুণ আঘাত লাগবে, তিনি মনে বিশেষ কষ্ট পাবেন, না, একথাষতাঁর নিকট বলা হবে না।এই সাত-পাঁচ ভেবে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী শাশুড়ীকে এ সম্বন্ধে কিছুই জিজ্ঞাসা করলেন না।শ্রীমতী বড় বুদ্ধিমতীর কাজ করলেন।এই যে জননীর সম্মতি নিয়ে মহাপ্রভু নীলাচলে চললেন,সকলের সমক্ষে জননীর সম্মান রেখে বললেন,তুমি যদি পুনরায় গৃহে বল,তাহাই করব,এটি মহাপ্রভুর বিচিত্র লীলা।লোকশিক্ষার জন্য জননীর কর্তব‍্য কি তা দেখালেন।শ্রীকৃষ্ণ-ভজনের জন্য তিনি গৃহত‍্যাগী হয়েছেন,জীবমাত্রেই কৃষ্ণদাস।মহাপ্রভুর জননীও একটি জীব।শ্রীভগবানের সংসারে দাসত্ব করতে জীবের জন্ম।সংসার মায়ার বন্ধন মাত্র।শ্রীকৃষ্ণ-ভজন জীবের মুখ‍্য লক্ষ্য।জীব এই লক্ষ্যভ্রষ্ট হয়ে ভবসাগরে হাবুডুবু খাচ্ছে।মহাপ্রভু জননীকে লক্ষ্য-ভ্রষ্ট হতে দেখে সাবধান করে দিলেন,পুত্রের উপযুক্ত কাজ করলেন।পুত্রকে শ্রীকৃষ্ণভজনে বাধা না দিয়ে শচীমা জননীর উপযুক্ত কাজ করলেন।মহাপ্রভুর  জননী কি সামান্য নারীর মতো ধর্মবিরুদ্ধ কাজ করতে পারেন? শ্রীগৌরভগবানের জননী আদর্শ জননীর কাজ করেছেন।শ্রীগৌরাঙ্গলীলা-রস-লোলুপ কৃপাময় পাঠক, পাঠিকাগণ!শচীমায়ের কার্য‍্যে দোষারোপ করে পাপের ভাগী হবেন না। শচীদেবী জগন্মাতা,তাঁর কার্য‍্যে কটাক্ষ করলে নিরয়গামী (নরকগামী) হতে হবে।*
*🌺শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর মনে যে ভাবটি উদয় হয়েছিল, মহাপ্রভুর কোন কোন ভক্তও সেই ভাবটি হৃদয়ে পোষণ করেছিলেন।শ্রীমতীর মনের  ভাব মুখে প্রকাশ পায়নি,মনে হওয়া মাত্রই তাকে মন থেকে দূর করে দিয়েছিলেন।ভক্তগণের মধ্যে কেউ কেউ সেই সময়ে শচীমায়ের প্রতি ক্রোধ প্রকাশ করেছিলেন।শচীমা স্থির সঙ্কল্প হয়ে সর্বসমক্ষে পুত্রকে বিদায় দিলেন।পুত্রকে গৃহে নিয়ে আসিলে পুত্রের ধর্মনাশ হবে, একাজ শ্রীভগবানের জননী কি করে করবেন।শচীমায়ের কার্য‍্য দেখে সকলেই বিস্মিত হলেন। কিন্তু শচীদেবীর সংকল্প অটল ও স্থির।এমন জননী না হলে তাঁর গর্ভে শ্রীগৌরভগবান জন্ম নিবেন কেন?*
*🙌জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১২৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds