✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৮. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৭. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
(৩৮)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*☘প্রাচীন বৈষ্ণবধর্ম প্রচারের স্থান-নির্ণয়☘*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻ভারতবর্ষের উত্তর-পশ্চিমাঞ্চলই বৈষ্ণবগণের ধর্ম প্রচারের প্রধান ও প্রাচীন ক্রীড়াভূমি ছিল। কিন্তু সেই প্রাচীন বৈষ্ণবগণের ইতিহাস ও তাঁদের ধর্ম-প্রচার-কাহিনী এত অস্পষ্ট যে বহুযত্ন করেও উহার আলোকরেখা অনুসন্ধান করতে সমর্থ হওয়া যায় না।তবে প্রচীন সাত্বত,(বৈষ্ণব), ভাগবত ও বৈখানস(বাণপ্রস্থ সম্বন্ধীয়) প্রভৃতি বৈষ্ণব সম্প্রদায় ভারতের পশ্চিমাঞ্চলে প্রাচীন কালে বৈদিক ও পঞ্চরাত্র-তন্ত্র সম্বন্ধীয় বৈষ্ণব-ধর্মের বিজয়-কেতন(জয় পতাকা) বহুকাল সমুড্ডীন(অতি উচ্চ প্রচার)রেখেছিলেন,তাতে কোন সন্দেহ নাই।বৈষ্ণব ধর্মের অমল-প্রবাহ উত্তর পশ্চিমাঞ্চলহতে ক্রমশঃ দক্ষিণ-পূর্বদিকে প্রবাহিত হতে হতে কালে সমগ্র দাক্ষিণাত্যভূমি পরিপ্লুত করে তুলেছিলেন।তখন গোদাবরী,কৃষ্ণা,কাবেরীর পবিত্রতম তীরে তীরে অমল-হৃদয় বৈষ্ণবগণের কন্ঠোত্থিত ভগবানের ভুবন-মঙ্গল নাম-গানে দিগদিগন্ত মুখরিত হয়ে উঠেছিল।আমরা শ্রীমদ্ভাগবত পাঠে অবগত(জ্ঞানপ্রাপ্ত) হতে পারি,কোন সময়ে দ্রাবিড় দেশে ভাগবতগণ বৈষ্ণবধর্মের পূত-প্রবাহে (পূত=পবিত্র) জনসাধারণকে নিমজ্জিত করেছিলেন।এই সময়ে কৃতমালা ও তাম্রপর্ণী নদীতট বৈষ্ণবগণের আবাসভূমি বলে প্রসিদ্ধিলাভ করেছিল।*
*"ক্বচিৎ ক্বচিন্মহারাজ দ্রবিড়েষু চ ভূরিশঃ।*
*তাম্রপর্ণী নদী যত্র কৃতমালা পয়স্বিনী।।*
*কাবেরী চ মহাপুণ্যা প্রতীচী চ মহানদী।*
*যে পিবন্তি জলং তাষাং মনুজা মনুজেশ্বর।।*
*প্রায়ো ভক্তা ভগবতি বাসুদেবেহমলাশয়াঃ"।।*
*(শ্রীমদ্ভাগবত=১১|৫)*
*🌻করভাজন বললেন=হে মহারাজ! সত্য প্রভৃতি যুগের উৎপন্ন প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণ করবার জন্য ইচ্ছা করে থাকেন।কারণ কলিতে উৎপন্ন লোক সকল "কোন কোন জায়গাতে" অবশ্যই নারায়ণপর হবেন।এস্থলে কোন্ কোন্ জায়গাতে বলতে গৌড়দেশকেও সূচিত করেছে। কিন্তু হে মহারাজ!দ্রবিড়দেশে ভূরি ভূরি ভগবদ্ভক্ত লোক জন্মগ্রহণ করবেন।সেই দ্রাবিড়ে তাম্রপর্ণী,কৃতমালা,পয়স্বিনী,কাবেরী, মহাপুণ্যা প্রতীচী নদী বিদ্যমান রয়েছে।হে মনুজেশ্বর!যাঁরা সেই সকল নদীর জল পান করেন,তাঁরা নির্মলচিত্ত হয়ে প্রায় ভগবান বাসুদেবের ভক্ত হন।আরও লিখিত আছে =*
*"স্কন্দং দৃষ্টা যযৌ রামঃ শ্রীশৈলং গিরিশালয়ং।*
*দ্রবিড়েষু মহাপুণাং দৃষ্টাদ্রিং কেকটং প্রভুঃ।।*
*কামকেশীং পুরীং কাঞ্চীং কাবেরীঞ্চ সরিদ্বরাং।*
*শ্রীরঙ্গাখ্যং মহাপুণ্যং যত্র সন্নিহিতো হরিঃ।।*
*ঋষভাদ্রিং হরেঃ ক্ষেত্রং দক্ষিণাং মাথুরং তথা"।।*
*(শ্রীমদ্ভাগবত=১০|৭৯অঃ)*
*🌻অনন্তর শ্রীবলরাম স্কন্দতীর্থ দর্শন করে গিরিশালায় শ্রীশৈলে যাত্রা করলেন।পরে সেখান হতে দ্রাবিড় দেশে মহাপুণ্য কেকট পর্বত দর্শন করে কামকেশী,কাঞ্চীপুরী,সরিদ্বরা, কাবেরী ও মহাপুণ্য শ্রীরঙ্গাখ্য তীর্থ দর্শন করলেন।এই শ্রীরঙ্গাখ্যতীর্থেই শ্রীহরি সন্নিহিত আছেন।অনন্তর হরিক্ষেত্রে ঋষভাদ্রি দর্শন করে দক্ষিণ-মথুরা গমন করলেন। সুতরাং দাক্ষিণাত্য প্রদেশেই যে বৈষ্ণব ধর্মের লীলাভূমি স্বরূপ হয়েছিল,তা এতদ্বারা সহজেই অনুমান করা যেতে পারে।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
*বানান,ভুল ক্ষমা করবেন*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩৯. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
