শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৬. তত্ত্ব---বিচার 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas16.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬)শ্রীমৎ হরিদাসঠাকুরের জীবন চরিত*
         *🌻🌻তত্ত্ব---বিচার🌻🌻*
*🍀অদ্বৈত-প্রকাশ গ্রন্থ হতে গ্রন্থকার স্বচক্ষে হরিদাস ঠাকুরকে প্রত‍্যক্ষ করে লিপিবদ্ধ করেছেন।(ঈশান নাগর,অদ্বৈতাচার্য‍্যের শিষ‍্য)।*
*🌹হরিদাস যখন একাকী বসে হরিনাম করতেন,নাম করতে করতে তখন তাঁর ভক্তি-প্রাচুর্য‍্যে প্রেমবিকার উপস্থিত হ'ত।একদিন নামাচার্য‍্য হরিদাস উচ্চৈঃস্বরে হরিনাম করছেন,এমন সময় তর্কচূড়ামণি-উপাধিধারী এক পন্ডিত সেখানে আসিলেন।ভাব-ভঙ্গী দেখে,তিনি হরিদাসকে পাগল বলেই মনে করলেন।* *কৃষ্ণদাস নামে একজন প্রাচীন☆*
*🍀হেন কালে আসি এক তর্ক চূড়ামণি।*
*কহে,এই বেটা বাউল হইল,অনুমানি।।*
*☆এই কৃষ্ণদাস শ্রীহট্টের অন্তর্গত লাউড়ের রাজা দিব‍্য সিংহ।এই দিব‍্য সিংহের নাম পূর্বে একবার করা গিয়েছে।অদ্বৈতের পিতা ইহাঁরই মন্ত্রী ছিলেন।শান্তিপুর আসিবার পর অদ্বৈতের প্রভাব চতুর্দিকে বিস্তারিত হ'লে,দিব‍্য সিংহ তা জানতে পারেন,ও বৃদ্ধ বয়সে পুত্রকে রাজ‍্য-অভিষিক্ত করে স্বয়ং শান্তিপুরে শান্তি লাভের জন্য আগমন করেন।তাঁর বৈষ্ণব-অবস্থার নাম "কৃষ্ণদাস"।অদ্বৈতের যা বাল‍্যলীলা শ্রীহট্টে ঘটেছিল,সে সমস্তই ইঁনার জানা ছিল, এবং তা সংস্কৃতে সূত্ররূপে বর্ণনা করেন।অদ্বৈত-প্রকাশ গ্রন্থকার বলেন যে,অদ্বৈতের বাল‍্যলীলার কথা ঐ সূত্র হতেই নিজ গ্রন্থে তিনি গ্রহণ করেছেন।*
*"তাহা শুনি কহে সুপন্ডিত কৃষ্ণদাস।*
*নাম প্রেমোন্মত্ত-- ইহার নাহি দুঃখভাস।।"*
                       *(অদ্বৈত-প্রকাশ)*
*🌻কৃষ্ণদাস নামে একজন প্রাচীন বৈষ্ণব নিকটে ছিলেন, তিনি বললেন "ইনি পাগল নহেন--প্রেমোন্মত্ত, শ্রীকৃষ্ণনামের পাগল।*
*🌺একটু পরেই হরিদাসের নাম-সংখ‍্যা পূর্ণ হ'ল।তখন তর্কচূড়ামণি মহাশয় তর্কের আশয়ে তূণীর হতে দুইটি প্রশ্ন-তীর ছুড়লেন। হরিদাসের প্রতি তাঁর প্রথম প্রশ্ন= ভগবান নিরাকার না সাকার?*
*"সগর্বেতে চূড়ামণি তারে প্রশ্ন কৈল।*
*ব্রহ্মেরে সাকার আর নিরাকার কয়।*
*ইথে সত‍্য অনাদি কারণ কেবা হয়।।"ঐ।।*
*☘হরিদাস এইসব কচকচি ভাল বাসেন না,আগেই বলেছি।তিনি যতদূর সাধ‍্য সংক্ষেপে উত্তর দিতে লাগলেন।* *"ভগবান সর্বশক্তিমান। তাঁকে কেবল সাকার বা শুধু নিরাকার বললে তাঁর মহিমা খর্ব করা হয়। স্বচিন্ত‍্য-শক্তিতে তিনি যুগপৎ (এককালে বা একই সময়ে সমকালিক) নিরাকার ও সাকার। ভগবান বিরুদ্ধ-ধর্মাশ্রয়,এটিই তাঁর চমৎকারীত্ব।*
*"সগুণো নির্গুণো যশ্চ গুণাতীতো গুণাধিকঃ।*
*নিরাকারঃ সাকারশ্চ তং নমামি জগৎপতিং।।"*
*🌷ব্রহ্মবৈবর্ত পুরাণীয় এই শ্লোকে তাঁর উভয় গুণেরই স্বীকার করা হয়েছে।দ্বিতীয়ত "সাকার" বলতে প্রাকৃত আকার মনে পড়ে,এই জ্ঞানই ভ্রম-উৎপাদক।তাঁর প্রাকৃত আকার নাই বলেই তাঁকে নিরাকার বলা হয়।প্রকৃত আকার নাই, তবে কি আছে? আছে অপ্রাকৃত দেহ।*
*"ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ।*
*অনাদিরাদি র্গোবিন্দঃ সর্বকারণকারণম্।।"*
                       *(ব্রহ্ম--সংহিতা)*
*🙏ভগবানের দেহ চিন্ময়।*
*"তাঁহার বিভূতি দেহ সব চিদাকার*।
*চিদ্বিভূতি আচ্ছাদিয়া কহে নিরাকার।।"চৈঃচঃ।।*
*🍀""অপাণিপাদঃ"" এই শ্রুতিতেও তাইই কথিত হয়েছে,তাঁর হস্ত নাই, পদ নাই, কিন্তু দ্রুতগতিতে গমন ও গ্রহণ করেন ; ইত‍্যাদি।◆*
*◆অনুরূপ-গীতা-শ্লোকঃ ====*
*"অপাণিপাদো জবনো গ্রহীতা, পশ‍্যত‍্যচক্ষুঃ স শৃণোত‍্যকর্ণঃ।*
*স বেত্তি বিশ্বং নহি তস‍্য বেত্তা,তমাহুরগ্রং পুরুষং পুরাণং।।"*
*🙏শ্রীচৈতন‍্য চরিতামৃতে পায়=*
*সর্বেশ্বর্য‍্যপরিপূর্ণ স্বয়ং ভগবান।*
*তারে নিরাকার করি করহ ব‍্যাখ‍্যান।।*
*নির্বিশেষ তারে কহে যেই শ্রুতিগণ।*
*প্রাকৃত নিষেধ করে অপ্রাকৃত স্থাপন।।*
*🙏শ্রীমদ্ভাগবত বলেন=*
*"বদন্তি তত্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ জ্ঞানমদ্বয়ং।*
*ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে।।"*
*🙏পুনঃ শ্রীচৈতন‍্যচরিতামৃতে বলেন*
*যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ‍্যস‍্য তনুভা।*
*ব্রহ্ম,আত্মা,ভগবান,অনুবাদ তিন*।
*অঙ্গপ্রভা,অংশ,স্বরূপ তিন বিধেয় চিহ্ন।।*
*🌻🌻অতএব🌻🌻*
*"সচ্চিৎ আনন্দ ব্রহ্ম অনাদি ঈশ্বর*।
*নিত‍্যসিদ্ধ সাকার তিহোঁ শাস্ত্রে পরচার।।*
*তাঁন অঙ্গ-কান্তি সর্বব‍্যাপী নিরাকার।*
*যৈছে একসূর্য‍্য তেজ ব‍্যাপী চরাচর।।*
                    *(অদ্বৈত-প্রকাশ)*
*🌺তর্কচূড়ামণির দ্বিতীয় প্রশ্ন= সৃষ্টিতে বৈষম‍্য অর্থ‍্যাৎ ==*
*"সুখে দুঃখের তারতম‍্য জীবে দেখি কায়?ঐ।*
*🍀এই প্রশ্নের উত্তরও হরিদাস অতি সংক্ষেপে দিলেন,"অদ্বৈত-প্রকাশ" গ্রন্থ হতে উদ্ধৃত হইল।=*
*যৈছে সর্বশক্তিমান ব্রহ্ম নিত‍্য হয়*।
*সৃষ্টির নিত‍্যত্ব তৈছে সর্ব শাস্ত্রে কয়।।*
☆               ☆               ☆               ☆
*মায়াবৃত জীব আত্মা-কর্ম অনুসারে।*
*নানা যোনি ভ্রমি সুখ দুঃখ ভোগ করে।।*
*ইথে পরব্রহ্মে না হয় বিষমতা দোষ।*
*বিচারিয়া দেখ সত‍্য না করিহ রোষ।।ঐ।।"*
*🌹হরিদাসের সিদ্ধান্ত শুনে তর্কচূড়মণি চমকিত হলেন।এইরকম কথাবার্তা।এমন সময় অদ্বৈতাচার্য‍্য সেখানে উপস্থিত হলেন।*
*অদ্বৈতের,তেজঃপুঞ্জ কলেবর দেখি দ্বিজবর।*
*প্রভুকে প্রণাম কৈল করি যোড় কর।।ঐ।।*
*🌻তর্কচূড়ামণি হরিদাসের মহিমা ও অদ্বৈতাচার্য‍্যের প্রভাব দর্শন করেই বিস্মিত হলেন।উভয়কেই তাঃর মহাপুরুষ বলেই বোধ হ'ল।তর্কচূড়ামণি শ্রীঅদ্বৈতাচার্য‍্যের শ্রীচরণে আত্ম-সমর্পণ করলেন।🙏সেই তর্কচূড়ামণি হলেন রঘুনাথদাসের গুরু প্রসিদ্ধ যদুনন্দনাচার্য‍্য।*
*"শ্রীযদুনন্দনাচার্য‍্য প্রভুর এক শাখা।*
*তর্কচূড়মণি আখ‍্যা সর্বস্থানে ব‍্যাখ‍্যা।।*
*সঙ্গীতে গন্ধর্ব সম যার অধিকার।*
*প্রভুর কৃপায় পাইলা ভক্তিতত্ত্ব সার।।ঐ।।"*
*🍁এর পর হরিদাস অদ্বৈতাচার্য‍্যের নিকট বিদায় নিয়ে আরও কিছু কাল এদিক ওদিক ভ্রমণ ও হরিনাম-মাহাত্ম‍্য প্রচার করতে করতে গমন করলেন।পথই তাঁর সবকিছু।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫. শিক্ষা ও দীক্ষা 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas15.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
      *🙏🙏শিক্ষা ও 🙏দীক্ষা🙏*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹জীব নিজের ক্ষমতায় তত দূরে কখনও পৌঁছতে পরে।এই জন্যই তা গুরুরূপা সখীর সাহায্য-সাপেক্ষ। ভগবানের বামে প্রকৃতিরূপে দাঁড়াতে পারে,এমন ভাগ‍্য জীবের অল্পই আছে। কিন্তু একেবারে হতাশ হতে হবে না।মহাভাবস্বরূপা শ্রীরাধা আছেন, তাঁকে ভগবানের বামে বসানো,সখীগণ আছেন,তাঁদের সাহায্যে ভগবানের শ্রীমুখে তাম্বূল দেওয়া, অভিষ্ট সিদ্ধ হবে, পরিতৃপ্ত হবে। একটি কথা মনে রাখতে হবে, গুরুপাদাশ্রয় ছাড়া এ অপূর্ব ভাব কখনোই লাভ হবে না। এই জন্যই শাস্ত্রে কথিত আছে=*
*"শ্রীবৈষ্ণব গুরু উপদেশ নাই যার*।
*কোটি যুগে কৃষ্ণসিদ্ধি নাহি হয় তার।।*
                  *(অদ্বৈত--প্রকাশ)*
*☘হরিদাসকে দীক্ষা-গ্রহণে ইচ্ছুক দেখে,অদ্বৈতাচার্য‍্য পরম আনন্দিত হলেন ও প্রীতিভরে হরিদাসকে সম্বোধন করে বললেন=*
*"হরিদাস!তোর কিছু নাহি অগোচর।*
*তথাপি করিলা মোরে,আচার্য‍্য স্বীকার।।*
*ধর্ম প্রবর্তন হেতু লহ হরিনাম।।(দীক্ষা)*
                          *(অদ্বৈত--প্রকাশ গ্রন্থ )*
*🌺হরিদাস অদ্বৈতের অভিপ্রায় অনুসারে গঙ্গাতীরে গেলেন। সেখানে হরিদাসকে-----*
*"হরিনাম (মন্ত্র)দিলা প্রভু শক্তি সঞ্চারিয়া।।ঐ।।*
*🍀তখন======*
*"গঙ্গার গহ্বরে পাঞা নাম চিন্তামণি।*
*প্রেমেতে মাতিলা শ্রীবৈষ্ণব চূড়ামণি।।ঐ।।*
*উন্মত্তের (পাগলের)জ্ঞান থাকে না ; প্রেমোন্মত্ত যিনি, তাঁরও সহজ জ্ঞান নাই।হরিদাস প্রেমে মাতলেন অর্থ‍্যাৎ উন্মত্ত হলেন।প্রেমের বেগ কতক্ষণ পরে কিছু পরিমাণে প্রশমিত হল।তিনি সংজ্ঞা(চেতনা)লাভ করলেন।*
*"সংজ্ঞা পাঞা অষ্ট অঙ্গে দন্ডবৎ কৈলা।*
*কৃষ্ণপ্রাপ্তিরস্তু বলি প্রভু বর দিলা।।ঐ।।*
*🙏হরিদাসের দীক্ষা কার্য‍্য হয়ে গেল। অদ্বৈতাচার্য‍্য হরিদাসের দীক্ষা ও শিক্ষা গুরু হলেন।*
*"জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্ত‍্যরূপে।"*
*🍀ইত‍্যাদি লোক বিশ্রুত কথার দৃষ্টান্ত হরিদাস অদ্বৈত-সম্মিলনের পূর্বেই দেখিয়েছেন।*
*🌹হরিদাস প্রতিদিন তিনলক্ষ নাম করেন==*
*"নাম সমাপিয়া করে ধর্মের প্রচার*।
*অলৌকিক কার্য‍্য তার,লোকে চমৎকার।।ঐ।।*
*☘এইভাবে পরমানন্দে হরিদাস শান্তিপুরে রইলেন।*
      🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪. শিক্ষা ও 🙌 দীক্ষা 🙌 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas14.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *🙏শিক্ষা🙏ও 🙌দীক্ষা🙌*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*"যস্মান্নোদ্বিজতে লোকা লোকান্নোদ্বিজতে চ যঃ।*
*হর্ষ মর্ষভয়োদ্বেগৈর্মুক্তো যঃ স চ মে প্রিয়ঃ।।*
*অনপেক্ষঃ শুচির্দক্ষ উদাসীনো গতব‍্যথঃ।*
*সর্বারম্ভপরিত‍্যাগী যো মদ্ভক্ত স মে প্রিয়ঃ।।"(গীতা)*
*🍀অদ্বৈতাচার্য‍্য দেখলেন,হরিদাসে শাস্ত্র কথিত এ সব লক্ষণ বিদ‍্যমান।তখন অদ্বৈতাচার্য‍্য তাঁকে স্নেহ প্রীতি ও শ্রদ্ধার চক্ষে দেখতে লাগলেন। ভক্তির নির্মল সলিলে হৃদয়-কন্দর যখন বিধৌত হয়ে যায়,তখন অজ্ঞও বিজ্ঞতা লাভ করে,মূর্খও তাত্ত্বিক হয়ে দাঁড়ায়। এটি স্বতঃ পরীক্ষিত।*
*☘অদ্বৈতাচার্য‍্য ভাবলেন, হরিদাস যদিও স্বভাব-সিদ্ধ জ্ঞানে গরীয়ান্, তথাপি যদি তাঁকে শাস্ত্র শিক্ষা দেওয়া হয়,সেই স্বতঃসিদ্ধ জ্ঞান তবে পরিমার্জিত হবে।সুন্দরকে আরও সুন্দর দেখতে কোন মনস্বীর না ইচ্ছা হয়? তখন ==*
*প্রভু কহে,ইহা রহি করহ বিশ্রাম।* *ধর্ম শাস্ত্র পড়, সিদ্ধ হৈবে মনস্কাম।।*
*হরিদাস কহে,ভাগ‍্যে দয়াসিন্ধু পাইনু।*
*ইহার হিল্লোলে মন প্রাণ জুড়াইনু*।।
*তবে হরিদাস প্রভু অদ্বৈতের স্থানে*।
*ব‍্যাকরণ সাহিত‍্যাদি পড়িলা আপনে।।*
*ক্রমে দর্শনাদি পড়ি পাইলা ব‍্যুৎপত্তি।*
*শ্রীমদ্দাগবত পড়ি পাইলা শুদ্ধ ভক্তি।।*
             *(অদ্বৈত-প্রকাশ,ঈশান নাগর)*
*🌹হরিদাসের যেরকম প্রকৃতি,তাতে বহুকাল অদ্বৈতালয়ে থেকে যে এতগুলি শাস্ত্র অধ‍্যয়ন করেছিলেন তা নয়।এতগুলি শাস্ত্র দুই-দশদিনে আয়ত্ব হবারও নয়, তবে কি? হরিদাসের লোকাতীত ক্ষমতা। অদ্বৈত-প্রকাশ বলেন=*
*শ্রুতিধর হরিদাসের মহিমা অপার*।
*অল্পে শ্লোক অর্থ হৈল কন্ঠমণি হার।।*
*🌺হরিদাস শ্রুতিধর,যা একবার শুনতেন, পাঠ করতেন,আর ভুলতেন না। সুতরাং অধ‍্যয়নের জন্য দীর্ঘকাল তাঁকে অদ্বৈতালয়ে থাকতে হয়নি।*
*☘বিবিধ গ্রন্থে অদ্বৈতাচার্য‍্যকে "যাজ্ঞিক" বলা হয়েছে।বাস্তবিক অদ্বৈতাচার্য‍্যের আচার ব‍্যবহার প্রাচীন মুনি ঋষিদের মতো ছিল।অদ্বৈত যদিও অন্তরানুরাগী ভক্ত, তথাপি তিনি অতি সতর্ক ভাবে শাস্ত্র সম্মান রক্ষা করতেন।শাস্ত্রে দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে।হরিদাস অদীক্ষিত,অদ্বৈতের প্রাণে এটি অসহনীয় ; হরিদাসকে তিনি দীক্ষা দিতে মনস্থ করলেন। একদিন হরিদাস,অদ্বৈতাচার্য‍্যকে "গোপীভাব লাভের উপায় কি" জিজ্ঞাসা করলেন। অদ্বৈত কহিলেন, "ভগবানের ভজন দুই প্রকার=ঐশ্বর্য‍্যমিশ্রা ও কেবলা।কেবলা কৃষ্ণরতির ঐশ্বর্য‍্য স্বীকার করে না।ব্রজগোপীগণ কেবলা-ভক্ত।তাঁরা ভগবানকে কান্ত ভাবে উপপতিরূপে উপাসনা করেন। ভগবানের এতদ্রূপ উপাসনা অতি স্বাভাবিক। উপপতির সঙ্গ লাভে বহু বাধা বিপত্তি আছে,ভগবানকেও সহজে পাওয়া যায় না।উভয়ের প্রকৃতিই একরকম--, উন্মাদকর, বিচার-বুদ্ধি পরিশূন‍্য। কিন্তু মুখে বললেই মনে তদ্রূপ ভাবের উদয় হয় না, সাধন চাই।প্রথম সোপান দাস‍্য,তারপর সখ‍্য,বাৎসল‍্য অতিক্ষম করতে পারলে তেবে মধুরে পৌঁছা যায়।মধুরেই পূর্ব পূর্ব ভাবগুলি পর্য‍্যবসিত(সমাপ্ত)হয়েছে।(সাধারণের পাঠ‍্য গ্রন্থে এ সব সারতত্ত্বের বিস্তারিত আলোচনা অনুপযোগী বোধে, সে চেষ্টা করা গেল না।চরিতামৃতে পাঠক সমস্ত বক্তব‍্য বুঝতে পারবেন)।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৩. অদ্বৈত------সম্মিলন 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas13.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *অদ্বৈত------সম্মিলন*
       ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*☘শ্রীহরিদাস ঠাকুরের দুইটি পাটবাড়ীর উল্লেখ করা গিয়াছে, একটি ফুলিয়ায় অপরটি কুলীন গ্রামে।কুলীন গ্রাম একটি প্রাচীন জনপদ।কুলীন গ্রাম কৃষ্ণবিজয় ও লক্ষ্মীচরিত্র প্রণেতা গুণরাজ খাঁনের স্থান।গুণরাজ খাঁন মুসলমান রাজসরকারে চাকরী করতেন।কেউ কেউ বলেন, সনাতনের পূর্বে বৃদ্ধ মালাধর বসু বা গুণরাজই বঙ্গাধিপতির মন্ত্রী ছিলেন।গুণরাজ খাঁনের রাজশ্রী একসময়ে বিশেষ সমৃদ্ধ ছিল ; কুলীন গ্রামে সেখানকার পাটবাড়ীর চিহ্ন ও চতুর্দিকস্থ গড়ের সীমাদি দেখলেই তা বুঝা যায়। কুলীন গ্রামে গুণরাজের পৌত্র রামানন্দের প্রতিষ্ঠিত এক মূর্তি গোপাল আছেন, গোপালের অনতিদূরে তাঁর প্রতিষ্ঠিত শিব মন্দির ; শিব মন্দিরে একটি বৃষ আছে, বৃষটি গুণরাজ খাঁনের পুত্র সত‍্যরাজ খাঁনের স্থাপিত।বৃষের গলদেশে এই শ্লোকটি অঙ্কিত আছে =*
*"শাকে বিশতি বেদে খেমনৌহি শিবসিন্নিধৌ।*
*খাঁন শ্রীসত‍্যরাজেন স্থাপিতোয়ং ময়া বৃষঃ।।"*
*🍀সত‍্যরাজ এবং রামানন্দ শ্রীচৈতন‍্য দেবের পার্ষদ ভক্ত ছিলেন।পূর্বে যে তিন শ্রেণীর বৈষ্ণবের লক্ষণ উদ্ধৃত হয়েছে, মহাপ্রভু কুলীন গ্রামীর প্রশ্নের উত্তরে তা বলেছিলেন।*
*🌺এই কুলীন গ্রামে এক সময় হরিদাস ঠাকুর গমন করেছিলেন। সেখানে তাঁর একটি ভজনবাটী আছে।পূর্বোক্ত গোপালের বাড়ী হতে তা প্রায় আধ মাইল দূরে। হরিদাসের কুলীন গ্রাম বাসের কাহিনী কোন গ্রন্থে পাই নাই।চৈতন‍্য চরিতামৃতের দুইটি পদে এইটুকু জানা যায় যে,কুলীন গ্রামের অনেকেই হরিদাসের "শাখা" ভুক্ত ছিলেন। যথা===*
*"তাঁর উপশাখা আর কুলীন গ্রামী জন।*
*সত‍্যরাজ রামানন্দ তাঁর কৃপার ভাজন।।"*
*🌹শ্রীহরিদাসের নবদ্বীপ কাহিনী বৈচিত্রপূর্ণ।অদ্বৈতাচার্য‍্যের সঙ্গে এইখানেই তাঁর মিলন ঘটে।* 
*☘হরিদাস নবদ্বীপে অদ্বৈত সভায় ভক্ত-সম্মিলন, (অদ্বৈত সভার একটু বিবরণ চৈতন‍্য-চরিতামৃত হতে দিলাম=*
*"প্রভুর আবির্ভাব পূর্বে যত বৈষ্ণবগণ।*
*অদ্বৈত আচার্য‍্য স্থানে করেন গমন।।*
*গীতা ভাগবত কহে আচার্য‍্য গোসাঞি।*
*জ্ঞান কর্ম নিন্দা করি ভক্তির বড়াই।।*
      *🌷আর কি করেন?*
*"কৃষ্ণকথা কৃষ্ণপূজা নাম সংকীর্তন।"*
*🌺ভক্তিরত্নাকর ও অদ্বৈত-প্রকাশ এবং প্রাচীন পদাদি দ্রষ্টব‍্য।*
*🌹হরিদাস নবদ্বীপে অদ্বৈত সভায় ভক্ত-সম্মিলন সংবাদ শুনে পরম পুলকিত হন।তাতেই তিনি নবদ্বীপে আকৃষ্ট হন। চৈতন‍্যভাগবতে যথা=*
*কতদিনে বৈষ্ণব দেখিতে ইচ্ছা করি।*
*আইলেন হরিদাস নবদ্বীপ পুরী।।*
*হরিদাসে দেখিয়া সকল ভক্তগণ।*
*হইলেন অতিশয় পরমানন্দ মন।।*
*আচার্য‍্য গোসাঞি হরিদাসেরে পাইয়া।*
*রাখিলেন প্রাণ হইতে আদর করিয়া।।*
*🍀অদ্বৈতাচার্য‍্যের জন্মস্থান শ্রীহট্ট।অদ্বৈত পিতা কুবের মিশ্র তত্রৈত‍্য (সেখানকার)রাজা দিব‍্যসিংহের মন্ত্রী ছিলেন। কুবের বৃদ্ধ বয়সে গঙ্গাবাসের জন্য শান্তিপুর আগমন করেন ; নবদ্বীপেও তাঁর একটি বাড়ী ছিল।নবদ্বীপের বাড়ীতেই অদ্বৈতাচার্য‍্য শ্রীবাসাদি ভক্তগণের সঙ্গে সম্মিলিত হয়ে ভক্তিচর্চা করতেন,এরই নাম অদ্বৈত সভা।*
*☘হরিদাস যখন নবদ্বীপে আগমন করেন,অদ্বৈতাচার্য‍্য তখন নবদ্বীপের বাড়ীতে ছিলেন। অদ্বৈত সেই ভক্তি-শূন‍্য সময়ে, যখন =*
*সকল সংসার মত্ত ব‍্যবহার রসে।*
*কৃষ্ণ পূজা বিষ্ণু-ভক্তি কারো নাহি বাসে।।*
*🌹যখন প্রায় সকল লোকই "মদ‍্য মাংস দিয়ে যজ্ঞ পূজা" করত, তখন লোকে দুই চারটি বাহ‍্যিক আচারকেই মাত্র ধর্ম মনে করত,তখন ভক্তি রাজ‍্যের রাজা, তিনিই তখন ভক্তি চর্চার অগ্রণী।কাজেই হরিদাস তাঁর সঙ্গে মিলিত হলেন।তখন মহাপ্রভুর আবির্ভাব ঘটে নাই। হরিদাসের নাম সকলেই জানেন।হরিদাসকে পেয়ে ভক্তগণ পুলকিত হলেন, হরিদাসকে সকলেই পরম সমাদরে গ্রহণ করলেন।অদ্বৈতাচার্য‍্য তাঁকে নিজের কাছে থাকতে আগ্রহ দেখাতে লাগলেন ; হরিদাস সানন্দে স্বীকৃত হলেন।কিছুদিন নবদ্বীপে থাকার পর অদ্বৈতাচার্য‍্য শান্তিপুর চলে গেলেন, হরিদাসকে কাজেই শান্তিপুর আসতে হল।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds