শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬৭. সনক বা নিম্বার্ক সম্প্রদায় 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob67.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৬. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
              *বৈষ্ণব-বিবৃতি*
*চতুর্থ, সনক বা নিম্বার্ক সম্প্রদায়*
*******************************
*🌻শ্রীমদ্ভাগবতই ব্রহ্মসূত্রের অকৃত্রিম বা অপৌরুষেয় ভাষ‍্য। এই রকম উত্তম ভাষ‍্য থাকতে শ্রীগৌরাঙ্গদেব স্বয়ং আর কোন ভাষ‍্য রচনার প্রয়োজন বোধ করেননি। পরন্তু শীমধ্বাচার্য‍্য প্রণীত ভাষ‍্যকেই অপেক্ষাকৃত শ্রীমদ্ভাগবতের অনুমোদিত দেখে উহাকেই স্বীয় সম্প্রদায়ের ভাষ‍্য বলে স্বীকার করে গেছেন।তবে মাধ্ব-ভাষ‍্যের যে যে অংশ আপাততঃ শ্রীমদ্ভাগবতের বিরোধী বলে বিবেচনা করেছেন, তিনি সেই সেই অংশের প্রকৃত ব‍্যাখ‍্যা করে দিয়ে তার সামঞ্জস‍্য বিধান করেছেন।এই সামঞ্জস‍্যের ফলই, শ্রীমদ্বলদেব বিদ‍্যাভূষণ কর্তৃক "গোবিন্দ ভাষ‍্যে" সঙ্কলিত হয়েছে  এবং তা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের গৌরব-বর্ধন করেছেন। খৃঃ ১৭১৮ অব্দে অম্বর-রাজ দ্বিতীয় জয়সিংহের রাজত্বকালে স্বকীয়া ও পরকীয়াবাদ নিয়ে বৈষ্ণবগণের মধ্যে মহাবিরোধ উপস্থিত হয়।বিরুদ্ধবাদিবৈষ্ণবগণ রাজাকে বুঝিয়ে দিলেন, শ্রীগোবিন্দদেবের সঙ্গে শ্রীরাধিকার মূর্তি পূজা শাস্ত্র-বিরুদ্ধ। রাজা শ্রীমতী রাধিকার শ্রীমূর্তি পৃথক গৃহে রেখে স্বতন্ত্র পূজার ব‍্যবস্থা করেন।তাঁরা আরও প্রতিবাদ করলেন, রামানুজাচার্য‍্য,মধ্বাচার্য‍্য,বিষ্ণুস্বামী ও নিম্বার্ক এই চার বৈষ্ণব সম্প্রদায়ের চারখানি বেদান্তভাষ‍্য আছে। বেদান্তের ভাষ‍্য না থাকলে সম্প্রদায় বদ্ধমূল বা সুসিদ্ধ হয় না। শ্রীচৈতন‍্যদেব যদিও মাধ্ব-সম্প্রদায়ী কেশব ভারতীর শিষ‍্য, তথাপি তাঁর মত মাধ্বমতের বিপরীত-- অচিন্ত‍্যভেদাভেদ।এজন‍্য শ্রীচৈতন‍্য প্রবর্তিত গোস্বামী-শিষ‍্যগণকে মাধ্ব সম্প্রদায়ী না বলে শ্রীচৈতন‍্য-পন্থী বলা উচিত  এবং বৃন্দাবনস্থ শ্রীগোবিন্দজীর সেবাতেও তাঁদের অধিকার নাই, কারণ তাঁরা অসাম্প্রদায়িক বৈষ্ণব। জয়পুরের অন্তর্গত গলতার গাদীর শাঙ্কর-সন্ন‍্যাসীগণ এই মর্ম রাজাকে জ্ঞাপন করলে, রাজা হঠকারীতায় প্রবৃত্ত না হয়ে চার সম্প্রদায়ী বৈষ্ণব পন্ডিত এবং শ্রীব‍ৃন্দাবনের গোস্বামীগণের শিষ‍্যগণকে নিয়ে এক মহতী সভার আয়োজন করেন।বৃন্দাবনে হুলস্থূল পড়ে গেল। পন্ডিত-প্রবর শ্রীবিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরই তখন গৌড়ীয় বৈষ্ণব সমাজের শীর্ষস্থানীয় এবং বার্ধক‍্যে জরাজীর্ণ হয়ে শ্রীরাধাকুন্ডে বাস করছিলেন। তিনি গোবর্ধনবাসী শ্রীমদ্ বলদেব বিদ‍্যাভূষণকে কিছু বৈষ্ণবসহ বিচার সভায় পাঠালেন।এঁরা উক্ত মর্মে জিজ্ঞাসিত হয়ে উত্তর করলেন-- "গায়ত্রীভাষ‍্যরূপোহসৌ ভারতার্থ-বিনির্ণয়ঃ"। ইত‍্যাদি প্রমাণ বলে শ্রীমদ্ভাগবতই বেদান্তভাষ‍্য। নীলাচলে সার্বভৌমের সঙ্গে বিচার প্রসঙ্গে মহাপ্রভু এই কথাই বলেছিলেন, মাধ্বচার্য‍্যের সিদ্ধান্ত নিয়ে শ্রীচৈতন‍্যদেব তার বিচার পূর্বক গোস্বামীগণকে উপদেশ দেন ; তাঁরা সেই অনুসারে ষট্-সন্দর্ভ গ্রন্থে সমস্ত ভাগবতরূপী ভাষ‍্যাদির মত প্রকটিত করেছিলেন।এই কথায় এক শাঙ্কর সন্ন‍্যাসী স্বপক্ষ দুর্বল ভেবে বিচারে উদ‍্যত হন। বলদেব বিদ‍্যাভূষণ শ্রীচৈতন‍্যদেব স্বীকৃত অর্থানুসারে বিচার করে ঐ সন্ন‍্যাসীকে পরাস্ত করেন।এতে সন্ন‍্যাসীপক্ষ বিদ‍্যাভূষণ মহাশয়কে বললেন-- "আপনি কোন ভাষ‍্যানুগত যুক্তি নিয়ে এই বিচার করলেন? বিদ‍্যাভূষণ মহাশয় বললেন, ইহা শ্রীচৈতন‍্য-সম্প্রদায়ের ভাষ‍্যানুগত। অনন্তর তাঁরা ভাষ‍্য দেখতে চাইলে বলদেব একমাসের মধ্যে সমগ্র বেদান্তসূত্রের ভাষ‍্য করে তাঁদেরকে দেখিয়েছিলেন।বস্তুতঃ তখন "ষট্-সন্দর্ভ" ব‍্যতীত কোন বেদান্তভাষ‍্য বা সিদ্ধান্ত গ্রন্থ ছিল না।ভাষ‍্য দেখানোর পর গৌড়ীয় বৈষ্ণবগণ মাধ্ব-সম্প্রদায়ী বলে শ্রীগোবিন্দজীর সেবাতে অধিকার প্রাপ্ত হন।শ্রীমদ্ বলদেব শ্রীগোবিন্দদেবের কৃপায় এই ভাষ‍্য রচনা করেন বলেই ইহা "শ্রীগোবিভাষ‍্য" নামে অভিহিত। এইভাবে সবাইকে জয় করে উক্ত শাঙ্কর সন্ন‍্যাসীদের গলতার গাদীতে জয়সূচক "শ্রীজিত-গোপাল" নামক শ্রীকৃষ্ণবিগ্রহ স্থাপন পূর্বক তাও অধিকার করেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৬. সনক বা নিম্বার্কস্বামী সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob66.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৬. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৫. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *বৈষ্ণব-বিবৃতি*
*চতুর্থ,সনক বা নিম্বার্কস্বামী সম্প্রদায়*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻মাধ্বগৌড়েশ্বর সম্প্রদায়ের প্রবৃত্তি।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀অন‍্যান‍্য সম্প্রদায়-প্রবর্তকদের মতো শ্রীচৈতন‍্যমহাপ্রভু স্বয়ং একটি নূতন ধর্মসম্প্রদায় গঠন করেছেন, তা নহে।বৈষ্ণবের প্রসিদ্ধ যে চার সম্প্রদায় আছে,তিনি তারমধ‍্যে মাধ্ব-সম্প্রদায়ের মতকে স্বীয় ভাবের বেশী অনুকূল বোধে গ্রহণ করেছেন। আবার জীব-শিক্ষার উদ্দেশ্যে দীক্ষা গ্রহণচ্ছলে গুরু-পরম্পরা অনুসারে আপনাকে (নিজেকে) মাধ্ব-সম্প্রদায়ের মধ্যেই গণনা করেছেন। যথা=*
*"শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি-বাদরায়ণ সংজ্ঞকান্।*
*শ্রীমধ্ব-শ্রীপদ্মনাভ-শ্রীসন্নৃহরি-মাধবান্।।*
*অক্ষোভ‍্য-জয়তীর্থ-শ্রীজ্ঞানসিন্ধু দয়ানিধীন্।*
*শ্রীবিদ‍্যানিধিরাজেন্দ্র-জয়ধর্মান্ ক্রমাদ্দৃয়ম্।।*
*পুরুষোত্তমব্রহ্মণ‍্য-ব‍্যাসতীর্থাংশ্চ সংন্তুমঃ।*
*ততো লক্ষ্মীপতিং শ্রীমন্মাধবেন্দ্রঞ্চ ভক্তিতঃ।।*
*তচ্ছিষ‍্যান্ শ্রীশ্বরাদ্বৈত-নিত‍্যানন্দান্ জগদ্ গুরূন্।*
*দেবমীশ্বর-শিষ‍্য শ্রীচৈতন‍্যঞ্চ ভজামহে।*
*শ্রীকৃষ্ণ-প্রেমদানেন যেন নিস্তারিতং জগৎ।।*
                     *(প্রমেয় রত্নাবলী)*
*(🙏বহু পুরোনো গ্রন্থ লেখাগুলো ঠিকমত বোঝা যাচ্ছে না,ভুলভ্রান্তি মার্জনা করবেন🙏।)*
*🌻অর্থ‍্যাৎ পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণের শিষ‍্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ‍্য দেবর্ষি নারদ, নারদের শিষ‍্য ব‍্যাসদেব, ব‍্যাসের শিষ‍্য শ্রীমধ্বাচার্য‍্য(আনন্দতীর্থ)মধ্বাচার্য‍্যের শিষ‍্য শ্রীপদ্মনাভ, পদ্মনাভের শিষ‍্য নৃহরি, নৃহরির শিষ‍্য মাধব, মাধবের শিষ‍্য অক্ষোভ‍্য,অক্ষোভ‍্যের শিষ‍্য জয়তীর্থ, জয়তীর্থের শিষ‍্য শ্রীজ্ঞানসিন্ধু, তাঁর শিষ‍্য মহানিধি বা দয়ানিধি, তাঁর শিষ‍্য বিদ‍্যানিধি, বিদ‍্যানিধির শিষ‍্য রাজেন্দ্র, তৎশিষ‍্য জয়ধর্মমুনি,তাঁর শিষ‍্য বিষ্ণুপুরী ও পুরুষোত্তম, তাঁর শিষ‍্য ব্রহ্মণ‍্য, ব্রহ্মণ‍্যর শিষ‍্য ব‍্যাসতীর্থ (বিষ্ণু সংহিতা প্রণেতা, তাঁর শিষ‍্য লক্ষ্মীপতি, তাঁর শিষ‍্য শ্রীমাধবেন্দ্র পুরী, তাঁর শিষ‍্য শ্রীঈশ্বরপুরী, শ্রীঅদ্বৈতাচার্য‍্য,জগদগুরু নিত‍্যানন্দপ্রভু, শ্রীঈশ্বরপুরীর শিষ‍্য শ্রীকৃষ্ণচৈতন‍্য মহাপ্রভু।*
*🌺সুতরাং গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায় চার সম্প্রদায়ের অতিরিক্ত একটি স্বতন্ত্র সম্প্রদায় নহে। শ্রীমধ্বা-সম্প্রদায়ের অন্তর্গত একটি প্রধানতম শাখা বিশেষ।মূল মাধ্ব সম্প্রদায় হতে বা অন‍্যান‍্য সম্প্রদায় হতে এর বিশেষত্ব এই যে,পরব্রহ্মের সঙ্গে জীবের যে শুদ্ধ সম্বন্ধ,তা শ্রীমৎ শঙ্করাচার্য‍্য বৌদ্ধ বিমোহনের জন্য মায়াবাদের আবরণে আবৃত করে ফেলেন।পরে শ্রীমদ্ রামানুজাচার্য‍্যের বিশিষ্টাদ্বৈতবাদ দ্বারা সে শুদ্ধ-সম্বন্ধের উন্মেষ সাধিত হয় ; কিন্তু তিনি সে সম্বন্ধজ্ঞানের প্রফুল্লতা প্রদর্শন করেননি।অনন্তর শ্রীমধ্বাচার্য‍্যস্বামী শ্রুতিমূলক দ্বৈতবাদ স্থাপন করে সেই সম্বন্ধ জ্ঞানকে আরও পরিস্ফুট করে তুললেন, কিন্তু তাতেও সম্বন্ধ-তত্ত্বের পূর্ণ বিকাশ হল না।অতঃপর শ্রীমন্নিম্বাদিত‍্য স্বামী দ্বৈতাদ্বৈতবাদ প্রচার দ্বারা এবং শ্রীমদ্বিষ্ণু স্বামী শুদ্ধাদ্বৈতবাদ প্রচার দ্বারা তার কিঞ্চিৎ উৎকর্ষ সাধন করেন মাত্র।অবশেষে শ্রীমন্মহাপ্রভু প্রেম ধর্মের নিত‍্যতা স্থাপন উদ্দেশ্যে অচিন্ত‍্যভেদাভেদবাদ দ্বারা সেই সম্বন্ধ জ্ঞানের চরম-উৎকর্ষ বা পূর্ণতা সম্পাদন করেন।*
🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৫. সনক সম্প্রদায় 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob65.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৫. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৪. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *বৈষ্ণব বিবৃতি*
       *চতুর্থ,সনক সম্প্রদায়* 
*🌻শ্রীকৃষ্ণ উপাসনা অবৈদিকী নহে।🌻*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌹প্রাচীন বৈষ্ণবাচার্য‍্যগণর ধর্মমত ও কার্য‍্য-কলাপ আলোচনা করলে,সহজেই অনুমিত হতে পারে যে,শ্রীরামানুজাচার্য‍্য ও শ্রীমধ্বাচার্য‍্যের ধর্মমতের ছায়া পরবর্তী বৈষ্ণব সম্প্রদায়ে বিশেষ ভাবে প্রতিফলিত হয়েছে।বেদ প্রতিপাদ‍্য বিষ্ণুই যে সকল সম্প্রদায়ী বৈষ্ণবের উপাস‍্য,তা ইতঃপূর্বে উক্ত হয়েছে হ এই ভগবান বিষ্ণুর অবতার ও অবতারিগণও বৈষ্ণবের আরাধ‍্য।বিশেষতঃ শ্রীকৃষ্ণাবতারের পূর্ণব্রহ্মত্ব সর্বাদি সম্মত। শ্রীমদ্ভাগবত বলেন-- "এতে চাংশ কলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং "।ঋগ্বেদের অষ্টম মন্ডলে নবম অধ‍্যায়ে শ্রীকৃষ্ণের নাম স্পষ্টভাবেই উল্লিখিত আছে এবং শ্রীরাধাকৃষ্ণের মধুর লীলাতত্ত্বের বীজাঙ্কুর বেদগর্ভে নিগূঢ় ভাবে নিহিত আছে, তার পরিচয়ও ইতঃপূর্বে প্রদর্শিত হয়েছে। সুতরাং বৈদিক কাল হতে শ্রীকৃষ্ণ উপাসনা সাম্প্রদায়িক রূপে পরিগৃহীত না হলেও,পূর্ণব্রহ্ম বিষ্ণুস্বরূপে তিনি যে শুদ্ধ-সত্ত্ব ঋষিগণ কর্তৃক পূজিত হতেন, তাতে কোন সন্দেহ নেই।মহাভারত রচনার সময় হতেই সাম্প্রদায়িক ভাবে শ্রীকৃষ্ণ উপাসনা প্রবর্তিত হয়েছে, এরকম অনেকে অনুমান করেন।অপর্ব বেদান্তগত শ্রীগোপাল-তাপনী শ্রুতিতে শ্রীকৃষ্ণের অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ ও তাঁর অর্চনা প্রণালী বিশদভাবে বর্ণিত হয়েছে এবং আরও তাতে শ্রীরাধার প্রাধান‍্য সূচিত হয়েছে।বেদ মূলক পুরাণে শ্রীকৃষ্ণতত্ত্বের উৎস উৎসারিত আছে। সুতরাং ব্রহ্মবৈবর্ত ও শ্রীমদ্ভাগবতাদি পুরাণ রচনা কালে সর্ববাদি-সম্মতরূপে শ্রীকৃষ্ণ উপাসনা প্রবর্তিত হয়েছিল, ইহা নিঃসন্দেহে স্বীকার করা যায়। নির্বিশেষ-ব্রহ্মবাদী শ্রীমৎ শঙ্করাচার্য‍্যও "শ্রীগৌবিন্দাষ্টকাদি" গ্রন্থে শ্রীকৃষ্ণের পূর্ণ-ভগবত্তা স্বীকার করে স্তব করেছেন। তিনি পরিশেষে আরও স্বীকার করেছেন---*
*"মুক্তোহপি লীলায়া বিগ্রহং কৃত্বা ভগবদ্ভজন্তি"।*
*🌷অর্থ‍্যাৎ সনকাদি চিরমুক্ত মুনিগণ ব্রহ্মভূত থেকেও নির্বিশষ ব্রহ্মানন্দ পরিত‍্যাগ পূর্বক সবিশেষ ব্রহ্মের অর্থ‍্য‍াৎ শ্রীভগবানের লীলা বিগ্রহ স্বীকার করে সেই ভগবানের ভজনা করে থাকেন।*
*💧শ্রুতি ="রসো বৈ সঃ"। "আনন্দরূপমমৃতং যদ্বিভাতি" ইত‍্যাদি বাক‍্যে সেই অখিল রসামৃতমূর্তি আনন্দ-স্বরূপ শ্রীকৃষ্ণকেই নির্দেশ করেছেন। সুতরাং শ্রীকৃষ্ণ-উপাসনা, উপাসনা-মার্গের চরম সীমা। ব্রহ্ম সম্প্রদায়-প্রবর্তক শ্রীমধ্বাচার্য‍্য কর্তৃক এই শ্রীকৃষ্ণ-উপাসনা জনসাধারণে বিশেষভাবে প্রচারিত হয়েছিল বটে, কিন্তু সার্বজনীনভাবে বিস্তৃত হতে পারেনি।সর্বশেষ শ্রীচৈতন‍্য মহাপ্রভু জাতি-বর্ণ-নির্বিশেষে ভক্তি-ধর্ম প্রচার করে বৈষ্ণবধর্মের আর্র উদারতা বাড়িয়ে তুলেছিলেন। শ্রীকৃষ্ণ উপাসনায় এত কাল যা কিছু অভাব অপূর্ণতা ছিল,করুণাবতারী শ্রীগৌরাঙ্গসুন্দর অবতীর্ণ হয়ে তার পূর্ণ-পরিপুষ্টি সাধন করেছেন, আর তিনি সর্বজীবকে সাধনার চরম তত্ত্ব শিক্ষাদান করেছিলেন।*
*🌻ভারতে হিন্দুরাজত্বের অবসান সময়ে, কালের অনিবার্য‍্য কুটিলচক্রে জীব সকল শ্রীভগবানের মধুর তত্ত্ব ভুলে দুঃখ-সাগরে ভাসতে লাগল। তন্ত্রের তামসিক আচারে সনাতন বৈদিক ধর্ম লুপ্তপ্রায় হল।জীব ভক্তির মঙ্গলময় পথহারা হয়ে কর্ম মার্গের কঠোরতার দিকে ধাবিত হল, শুকনো তর্কের কর্কশ কোলাহলে চারিদিক মুখরিত হয়ে উঠল।এই সময়ে স্মার্ত পন্ডিতগণ স্মৃতির কঠিন শাসনপ্রণালী বিধিবদ্ধ করে সমাজকে আরও নিপীড়িত(অত‍্যাচারিত) করতে লাগল।তার উপর ইসলাম-বিপ্লব, মুসলমানধর্মের প্রবল আক্রমণ! হিন্দু সমাজ চরম দুঃখসাগরে পড়ে হাবুডুবু খেতে লাগল। এই দুর্গতাবস্থার সময় পরম করুণাময় শ্রীভগবান শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়ে বেদ প্রতিপাদিত মুখ‍্য ধর্মের অর্থ‍্যাৎ বৈষ্ণবধর্মের ষাধনাবধি জীবকে অবাধে শিক্ষাদান করলেন। শ্রীগৌরাঙ্গদেবের অভয় আশ্বাস পেয়ে কাতর-প্রাণ জীবসকল এক নব-জীবন লাভ করল।প্রায় সমস্ত দুঃখ-কষ্ট-কঠোরতা ভুলে সে আনন্দের সংবাদে মেতে উঠল। উচ্চবর্ণা-অভিমানীগণের কৌশলে যারা সমাজে ঘৃণিত ও লাঞ্জিতভাবে দিনযাপন করছিল,তারা শ্রীগৌরহরির কৃপায় সাম‍্য ও উদারনীতিমূলক ভক্তিবাদের নব উদ্দীপনায় অনুপ্রাণিত হয়ে আত্মোন্নতি লাভের পথ পেয়ে গেলেন। আবার ব্রাহ্মণ-শূদ্র সমান অধিকারে শাস্ত্রচর্চা করে লুপ্ত মর্য‍্যাদা পুনরুদ্ধার করবার শুভ অবসর লাভ করল।*
*🙌জয় জয় পরমকরুণাময় শ্রীগৌরহরির জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৬. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৪. সনক-সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob64.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৪. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৩. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
              *বৈষ্ণব বিবৃতি*
    *🙏৪র্থ, সনক-সম্প্রদায়🙏*
 ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌻এই সম্প্রদায়ের আচার্য‍্যের নাম= নিম্বার্ক সম্প্রদায়।দর্শন-মত= দ্বৈতাদ্বৈত।প্রাচীন উপাসনা= শ্রীকৃষ্ণের পূর্ণব্রহ্মতা জ্ঞান ও ধ‍্যান। বতর্মান উপাসনা=ইঁনাদের প্রধান শাস্ত্র।নিম্বাদিত‍্যকৃত একখানি বেদান্তের ভাষ‍্যও আছে।তিনি খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর প্রথমভাগে শ্রীবৃন্দাবনের নিকটবর্তী জায়গায় জন্মগ্রহণ করেন।ফলে শ্রীমন্মহাপ্রভুর আবির্ভাবের পরবর্তীকালে শ্রীনিম্বাদিত‍্য স্বীয় ধর্মমত প্রচার করেন। কিন্তু এ বিষয়ে মত-দ্বৈধ আছে। পশ্চিমদেশে যে সমস্ত নিমাইৎ সম্প্রদায়ের মঠ আছে,তার প্রধান প্রধান গুলি ১৪০০ বৎসরের পূর্বের নির্মিত বলে কিম্বদন্তী(জনশ্রুতি) আছে। তাহলে পঞ্চম খৃষ্টীয় শতাব্দীতে বেদান্ত-সূত্রের নিম্বাকীয় ভাষ‍্যের সত্তা উপলব্ধি হয়।অতি প্রাচীন শ্রীনিবাস ও কেশব কাশ্মিরী কৃত টীকা দ্বয়যুক্ত নিম্বার্কভাষ‍্য শ্রীবৃন্দাবনে মুদ্রিত হয়েছে।অন‍্যান‍্য গ্রন্থ মথুরাতে ঔরঙ্গজেবের সময়ে (১৬৭০ খৃঃ অব্দে) নষ্ট হয়ে যায়। এজন‍্য তার কিছুই জানবার উপায় নাই। পরে সতেরশ, শতাব্দীতে আচার্য‍্য বিঠ্ ঠল ভক্ত কর্তৃক এই মত পরিস্ফুট হয়।নিম্বার্কের চলিত নাম নিমার্গী, নিমানন্দী ; নিম্বাদিত‍্যের পূর্ব নাম ভাস্করাচার্য‍্য। স্বয়ং সূর্য‍্যাবতার-- পাষন্ডদলনার্থ অবতীর্ণ।বৃন্দাবনের নিকট তাঁর বাস ছিল। 🍀নিম্বার্ক নামের উপাখ‍্যান  এই যে,একদা এক দন্ডী (কোন মতে জনৈক জৈন সন্ন‍্যাসী) অপরাহ্নে ভাস্করাচার্য‍্যের আশ্রমে উপস্থিত হন।আচার্য‍্য ক্ষুধিত অতিথি-সৎকারের জন্য আহার্য‍্য সঞ্চয়ে অধিক বিলম্ব করে ফেলেন ; অর্থ‍্যাৎ জনৈক জৈন সন্ন‍্যাসীর জন্য আহার সংগ্রহে দেরী হয়ে যায় ; এদিকে সূর্য‍্য অস্তোমুখ দেখে অতিথি আহার্য‍্য গ্রহণে অসম্মত হলেন।তখন আচার্য‍্য যোগবলে সূর্য‍্যদেবকে অতিথির ভোজনকাল পর্যন্ত আশ্রম সন্নিহিত নিম্বতরুতে (নিমবৃক্ষে) এনে প্রস্ফুট (প্রকাশিত)দিব‍্যলোক প্রদর্শন করলেন।অতিথির ভোজন হ'ল।পরে সূর্য‍্য অস্তমিত হলেন।এই ঘটনায় ভাস্করাচার্য‍্যের নিম্বার্ক বা নিম্বাদিত‍্য নাম হবার কারণ।নিম্বার্ক বেদেরও একখানি টীকা রচনা করেন।*🍀।
*🌹ইঁনারা ললাটে গোপীচন্দনের দুটি উর্ধরেখা রচনা করে মধ‍্যস্থলে কৃষ্ণবর্ণের গোলাকার এক তিলক রচনা করেন। কন্ঠমালা ও জপমালা, তুলসী নির্মিত।🌹*
*🌺নিম্বাদিত‍্যের কেশব ভট্ট ও হরিব‍্যাস নামক দুই শিষ্য হতে গৃহস্থ ও উদাসীন দুই সম্প্রদায় গঠিত হয়।যমুনা তীরে ধ্রুবক্ষেত্রে নিম্বার্কের গদি (মহান্তের সিংহাসন)আছে।হরিব‍্যাস গৃহস্থ ছিলেন। পশ্চিমাঞ্চলের বিশেষত মথুরায় অনেকেই এই সম্প্রদায় ভুক্ত।বাংলাতেও নিমাৎ সম্প্রদায়ী অনেক বৈষ্ণব আছেন।ইঁনাদের শাস্ত্রীয় মত বল্লভী সম্প্রদায় হতে তত ভিন্ন নহে তবে বল্লভাচারীদের মতো বিধি হতে তাদৃশ (সেইরকম) শিথিল নয়।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৫. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৩. রুদ্র সম্প্রদায় বা বিষ্ণুস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boosnob63.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৩. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬২. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
                *বৈষ্ণব বিবৃতি*
*🌻৩য়,রুদ্র সম্প্রদায় বা বিষ্ণুস্বামী*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻এই সম্প্রদায়ের ব্রহ্ম-সম্বন্ধ ও সমর্পণ বা আত্মনিবেদন করবার একটি মন্ত্র "সত‍্যার্থ প্রকাশ" গ্রন্থ হতে নেওয়া হয়েছে এবং এখানে উদ্ধৃত হল।*
*🍀"শ্রীকৃষ্ণঃ শরণং মম, সহস্র-বৎসর-পরিমিত-কালজাত কৃষ্ণবিয়োগ জনিত তাপক্লেশানন্ত তিরোভাবোহহং ভগবতে কৃষ্ণায় দেহেন্দ্রিয় প্রাণান্তঃকরণ তদ্ধর্মাংশ্চ দারাগার পুত্রাপ্ত বিত্তেহ পরান‍্যাত্মনা সহ সমর্পয়ামি দাসোহহং কৃষ্ণ তবাস্মি"।*
*🌹ফলে দেহেন্দ্রিয় প্রাণ,মন,বিবাহিতা-স্ত্রী,পুত্র,প্রাপ্তধন গৃহাদি সকল কিছুই শ্রীকৃষ্ণে অর্পণ করতে হবে।কিন্তু বাস্তবপক্ষে শ্রীকৃষ্ণরূপী গোঁসাইগণই উহা গ্রহণ করে থাকেন।ইঁনাদের মতে অন‍্য সম্প্রদায়ের গ্রন্থ পাঠ নিষিদ্ধ।এই সব কারণেই এঁরা চিরদিন গৌড়ীয়-বৈষ্ণব হতে পৃথক হয়ে রয়েছেন।এই বল্লভী সম্প্রদায় এক্ষণে দুটি শাখায় বিভক্ত হয়েছে।এক শাখার অনুরাগী শিষ‍্যেরা নিজেদের স্ত্রী,কন‍্যা,পুত্র,পুত্রবধূদের শ্রীগোঁসাইকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণজ্ঞানে সমর্পণ করেন,এঁরা "পুষ্টিমার্গী" বলে অভিহিত।দ্বিতীয় শাখায় লোকেরা বেদাদি সৎশাস্ত্রকে প্রামাণ্য বলে স্বীকার করেন, ঐরকম করেন না।বরং প্রথম শাখার ব‍্যক্তিদের ও তাদের গোঁসাইদের পুষ্টিমার্গী বলে অবজ্ঞা করেন।*
*🌷যে সম্প্রদায়-প্রবর্তক বল্লভাচার্য‍্য শেষে মহাপ্রভুর চরণাশ্রয় করলেন, তাঁর মতানুবর্তী হলেন ; কিন্তু সেই বল্লভাচার্য‍্য সম্প্রদায়ী বৈষ্ণবপন্ডিতগণ মহাপ্রভু প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত এখন পর্যন্ত ভাল করে বুঝে উঠতে পারলেন না।সম্প্রদায় প্রবর্তক আচার্য‍্যের পদাঙ্ক অনুসরণ করলেন না।ইহা অপেক্ষা দুঃখের বিষয় আর কি আছে।বল্লভাচার্য‍্যের পৌত্র গিরিধারী ভাগবতের "বালপ্রবোধিনী" নামে টীকা রচনা করেন।এই গিরাধারী ২৫২ টি দলভুক্ত লোককে স্বমতে আনয়ন করেন। ৭০ বৎসর বয়সে ১৫৮৬ খৃঃ অব্দে গোবর্ধন পর্বতে দেহরক্ষা করেন।মেরতার রাজা রতন সিংহের কন‍্যা ও উদয়পুরের রাণার প্রধানা মহিষী প্রসিদ্ধা মীরাবাই এই সম্প্রদায় ভুক্তা ছিলেন।মীরা খৃঃ ১৪৯৮ অব্দে জন্মগ্রহণ করেন।ইনি বহুতর পদ রচনা করেছেন।শাশুড়ী শক্তি-উপাসিকা রাজমাতা,বধূ-- পরমা বৈষ্ণবী।এই ধর্ম-বিষয়ে রাজমাতার সঙ্গে বিবাদের ফলেই মীরা স্বামীগৃহ ছেড়ে নির্বাসিত হন। মীরা এইরকমভাবে স্বতন্ত্রা হয়ে "রণছোড়" নামক শ্রীকৃষ্ণমূর্তির আরাধনায় নিযুক্ত হলেন।পরে খৃঃ ১৫৪৬ অব্দে মীরা অমানুষী ভক্তিবলে রণছোড়ের অঙ্গে লীন হয়েছিলেন,ইহাই প্রবাদ।এই ব‍্যাপারের স্মরণার্থ অদ‍্যাবধি উদয়পুরে রণছোড়ের সঙ্গে মীরার পূজা হয়ে থাকে।মীরা মোগল সম্রাট আকবরকে কৃষ্ণগুণ-গানে মুগ্ধ করেন।মীরা শ্রীবৃন্দাবনে অবস্থান কালে একদা শ্রীরূপ গোস্বামীর সাক্ষাৎ প্রার্থনা করলে শ্রীরূপ স্ত্রী সম্ভাষণ হবে ভেবে দেখা করেন নাই, তাতে মীরা দুঃখিত হয়ে শ্রীরূপকে বলে পাঠান*
*এতদিন শুনি নাই শ্রীমদ্ বৃন্দাবনে*।
*আর কেহ পুরুষ আছে কৃষ্ণ বিনে।।*
                               *(ভক্তমাল)*
*পরে শ্রীরূপ লজ্জিত হয়ে মীরার সঙ্গে দেখা করতে বাধ‍্য হলেন।মীরা শেষজীবন দ্বারকায় অতিবাহিত করেন।এ সম্প্রদায়ের শাখা-সম্প্রদায় তত নেই। বাংলা দেশেও প্রায় দেখা যায় না। বাঙ্গালীদের মধ্যে বল্লভাচারী বৈষ্ণব অতি বিরল।*
*🙏৩য় সম্প্রদায় বিরাম।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬৪. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds