শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৮. নীলাচলে 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas28.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৮)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *🙏🙏নীলাচলে🙏🙏*
      ************************
*🍀হরিদাস শ্রীমন্দিরে যেতেন না,প্রত‍্যহ সকালবেলা মন্দিরের  শ্রীচক্র দূর হইতে দর্শন করে দন্ডবৎ করতেন।হরিদাসের ভোজন ব‍্যবস্থা মহাপ্রভু স্বয়ংই করেছিলেন,তাঁর ইচ্ছায় ভাগ‍্যবান্ গোবিন্দ (মহাপ্রভুর সেবাধিকারী)প্রত‍্যেকদিন প্রসাদ এনে দিতেন,তাতেই তাঁর চলত। নীলাচলে গৌরহরির যে যে লীলা,পরম ভক্ত হরিদাসের তাতে যে যোগ ছিল,তা বলা বাহুল‍্য। মন্দির মার্জন (ধোয়া পাখলা)লীলা নীলাচলের একটি ঘটনা,হরিদাসকে এর মধ্যে পাওয়া যায়।*
*🌲নরেন্দ্র সরোবরের জলকেলি লীলায় ভক্তগণ প্রত‍্যক্ষ ব্রজরস ভোগ করেন⭐*
*পূর্বে যেন জলক্রীড়া হৈল যমুনায়*।
*সেই সব ভক্ত লই শ্রীচৈতন‍্য রায়*।।
*যে প্রসাদ পাইলেন জাহ্নবী যমুনা*।
*নরেন্দ্র জলের হৈল সেই ভাগ‍্যসীমা।।*
*এ সকল লীলা জীব-উদ্ধার কারণে।*
*কর্ম-বন্ধ ছিন্ডে ইহার শ্রবণে পঠনে।।চৈঃভাঃ।।*
*🍀হরিদাসও তারও মধ্যে ছিলেন একজন। তার পর বন-ভোজন। যখনই ভোজন ব‍্যাপার উপস্থিত হত, হরিদাসের তখনই প্রাণ উড়িত,তখনই তিনি দূরে দূরে থাকতেন।সন্ন‍্যাসের পর অদ্বৈতালয়ে যখন মহাপ্রভু উপস্থিত হন, তখন হতেই হরিদাসের এই ভয়ের উৎপত্তি।মহাপ্রভু নিত‍্যানন্দ সহ অদ্বৈতাচার্য‍্য গৃহে যখন ভোজনে বসিলেন,তখন বসেই তিনি হরিদাস ও মুকুন্দকে ডাকলেন,ইচ্ছে একত্র বসে ভোজন করেন।*
*🙏যে ভক্ত,সেইই দ্বিজ শ্রেষ্ঠ ; এটিই তাঁর মত।তথাপি যে অল্প একটু বন্ধন ছিল,সন্ন‍্যাস গ্রহণ করে তা হতেও মুক্ত হয়েছেন,এখন ভক্ত-শ্রেষ্ঠ হরিদাসের সঙ্গে একত্রে ভোজনের আর বাধা কি? কিন্তু মুকুন্দ দত্ত বা হরিদাস গৃহের ভেতরে গেলেন না,হরিদাস বললেন--,প্রভো!এ অধমকে যত উপরে তুলতে ইচ্ছে হয়েছে তা তুমি তুলেছ,এখন ক্ষমা দাও,আমি পরে বাইরে একমুষ্টি পাব।*
*🙏হরিদাস বলে মুঞি পাপিষ্ঠ অধম।*
*🙏বাহিরে এক মুষ্টি মুই করিব ভোজন।।চৈঃচঃ।।*
*🍁নীলাচলের "আইটোটা"নামক বিস্তৃত উদ‍্যানে ভক্তগণের ভোজন পঙক্তি(সারি বা শ্রেণী)বসিল।ভক্তগণ সারি সারি ভাবে বসে হরিধ্বনি করলেন।সে ভোজন-শোভা অনুপম।*
*🍀পিন্ডার উপরে প্রভু বৈসে লঞা ভক্তগণ।*
*🍀তার তলে তারতলে করি অনুক্রম।*
*🍀উদ‍্যান ভরি বৈসে ভক্ত করিতে ভোজন।চৈঃচঃ।।*
*🌹গৌরহরি চারিদিকে একবার ভাল করে দেখে নিলেন।হরিদাসের খোঁজ পড়ল।তিনি "হরিদাস,হরিদাস" বলে ঘন ঘন ডাকতে লাগলেন।হরিদাস বুঝলেন,বিপদ উপস্থিত।তখন কি করেন?দূরে থেকেই কাকুতি মিনতি দ্বারা মহাপ্রভুকে নিবৃত্ত (শান্ত) করলেন।চরিতামৃতে পায়=*
*🍀হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘন।*
*🍀দূরে রহি হরিদাস করে নিবেদন।।*
*🍀ভক্ত-সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার।*
*🍀এ সঙ্গে বসিতে যোগ‍্য নহোঁ মুঞি ছার।।*
*🍀পাছে মোরে প্রসাদ দিবে গোবিন্দ বহিদ্বারে।*
*🌷এই যে "পাছে"প্রসাদ পাওয়া,এর আর একটি অভিপ্রায় আছে।মহাপ্রভুর ভোজনাবশেষ ; কোন কোন মর্মী ভক্তকে গোবিন্দ "পাছে বা পরে" এনে দিতেন।*
*🌻এর পর শ্রীজগন্নাথের রথোৎসব। এই উৎসবে সগণ মহাপ্রভু নীলাচলে যে আনন্দোৎসব করতেন-- যেরকম নৃত্য-গীত হ'ত--যেরকম প্রেমের লহরী  বহিত,তা কল্পনাতীত।সে আনন্দোৎসবে হরিদাস প্রধান একজন। হরিদাস কিরকম নৃত্য করতেন বলা অসম্ভব⭐*
*🍀রথোৎসবের অদ্ভুত বিবরণ চরিতামৃত "মধ‍্য খন্ডের ১৩শ পরিচ্ছেদে দ্রষ্টব‍্য।*
*🌹শ্রীচৈতন‍্য ভাগবত বলেন=*
*অশ্রুপাত রোমহর্ষ হাস‍্য মূর্ছা ঘর্ম।*
*কৃষ্ণ-ভক্তি বিকারে যত আছে মর্ম।।*
**প্রভু হরিদাস মাত্র নৃত‍্যে প্রবেশিলে।*
*সকল আসিয়া তাঁর শ্রীবিগ্রহে মিলে।।*
*🌳স্থানান্তরে লিখিত আছে,হরিদাসের সে নৃত্য ও প্রেমানন্দধারা দর্শনে "পাষন্ডীও" মুগ্ধ হয়ে যেত।সে ভাব,সে অদ্ভুত প্রেমবিকার দর্শনে "ব্রহ্মা শিব পর্য‍্যন্ত" কুতূহলী হতেন।*
          🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৯. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৭. নীলাচলে 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas27.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৭)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *🙏🙏নীলাচলে🙏🙏*
     ====================
*🍀১৪৩১ শকে শ্রীমহাপ্রভু সন্ন‍্যাস গ্রহণ করেন।নদীয়ায় নিরানন্দ ধারা বহিল ; নিত‍্যানন্দ বহু চেষ্টার পর শ্রীমন্মহাপ্রভুকে শান্তিপুরে এনে ভক্তপ্রাণে কিছু-পরিমাণ শান্তি-বারি সেচন করেন,ভক্তগণের প্রাণ রক্ষা করেন।মাতৃভক্ত গৌরহরি মাতৃ-আজ্ঞায় নীলাচলে বাস করবেন স্থির হল।নীলাচল বিংশ (২০) দিবসের ব‍্যবধান, (সেই সময় হাঁটা পথে কম করেও কুড়ি দিন লাগত)ভক্তগণ ইচ্ছে করলেই যেতে পারেন, অগত‍্যা তাঁরাও সন্তুষ্ট হলেন।*
*🌹গমনোদ‍্যত মহাপ্রভু সকলকেই সান্ত্বনা করলেন, কিন্তু হরিদাস* *কিছুতেই কিছু বুঝতে চাইলেন না, তিনি বিষাদ-ভরে বিনিয়ে বিনিয়ে কেঁদে মহাপ্রভুর চরণে পড়লেন। "তোমার সকল ভক্ত নীলাচলে তোমায় দেখতে পাবে, কিন্তু এ* *দুর্ভাগার উপায় কি?এইকথা বলে হরিদাস দ্বিগুণ বেগে রোদন করতে লাগলেন।মহাপ্রভু হরিদাসকে অতি স্নেহে ভূমি হতে উঠালেন, স্নেহভরে বলতে লাগলেন, হরিদাস!স্থির হও, আমি জগন্নাথদেবকে নিবেদন করব, তিনি নিশ্চয়ই কৃপাময়,তোমায় নিয়ে যাবেন(আমার শ্রীমন্মহাপ্রভুই তো* *স্বয়ং শ্রীজগন্নাথ, তিনি যখন বললেন,* *তোমায় নিয়ে যাবেন,তখন তো আর কোনই বাধা রইল না)।হরিদাস স্থির* *হলেন,বুঝলেন যে,নীলাচলে তিনি স্থান পাবেন।মহাপ্রভুও তখন আনন্দে* *নীলাচল-চন্দ্রের দর্শনে ধাবিত হলেন। পুরীর মধ্যে যবনের* *প্রবেশাধিকার নাই,হরিদাস যবন প্রপালিত,তিনিও যবন বলে যেতে পারবেন না, এই ভেবেই আতঙ্কে শিহরিয়া ক্রন্দন করেছিলেন।* *শ্রীমহাপ্রভু কিছুদিন নীলাচলে বাস করে দক্ষিণদেশ উদ্ধার করতে গমন করেন।সেখান হতে ফিরে আসতে দুইবৎসর লাগে।তিনি নীলাচলে ফিরে এসেছেন।এ সংবাদ দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল*
 *সংবাদ শুনে নবদ্বীপবাসীগণ নীলাচলে চলিলেন, সঙ্গে হরিদাসও চলিলেন।*
*🌻যখন মহাপ্রভু হরিদাসকে বুঝিয়ে স্থির করলেন, তখন হরিদাস বলছেন=*
*সবা বিদায় দিয়া চলিতে হৈল মন*।
*হরিদাস কান্দি কহে করুণ বচন।।*
*নীলাচলে যাবে তুমি মোর কোন গতি।*
*নীলাচলে যাইতে মোর নাহিক শকতি।।*
*মুই অধম না পাইমু তোমার দরশন।*
*কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন*।।
*প্রভু কহে কর তুমি দৈন‍্য সম্বরণ ।*
*তোমার দৈন‍্যেতে মোর ব‍্যাকুল হয় মন।।*
*তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন।*
*তোমা লঙা যাব আমি শ্রীপুরুষোত্তম।।(চৈঃচঃ)*
*🌹যথা সময়ে ভক্তগণ নীলাচলে পৌঁছলেন।যথাসময়ে সকলে পৌঁছিয়া মহাপ্রভুর সহিত সম্মিলিত হলেন, কেবল হরিদাস ব‍্যতীত। হরিদাসকে না দেখে মহাপ্রভু তাঁর কথা জিজ্ঞাসা করলেন।হরিদাস দূরে রাজ-পথ-প্রান্তে মাটিতে পড়ে রইছিলেন।মহাপ্রভুর কথা শুনে ভক্তগণ তাঁকে আনতে দৌড়লেন, কোন ভক্ত দৌড়ের মুখেই তাড়াতাড়ি হরিদাসকে বলছেন=*
*"প্রভু তোমায় মিলিতে চাহে চলহ ত্বরিতে।"*
*🍀হরিদাস কহে, আমি নীচ জাতি ছার।*
*🍀মন্দির নিকট যাইতে মোর নাহি অধিকার।।*
*🍀নিভৃতে টোটামধ‍্যে স্থান যদি পাঙ।*
*🍀তাহা পড়ি রহো একলে কাল গোয়াঙ।।*
*🍀জগন্নাথ সেবক মোর স্পর্শ নাহি হয়।*
*🍀তাহা পড়ি রহো মোর এই বাঞ্জা হয়।।চৈঃচঃ।*
*🙏কি দৈন‍্যতা!মর্য‍্যাদা রক্ষার কি অপূর্ব ভাব!!*
*🌻ভক্তগণ হরিদাসের মনের কথা বা সঙ্কল্প মহাপ্রভুকে জানালেন ; শুনে সেই ধর্মমূর্তি অতি আনন্দিত হলেন।তখন তাঁর আর বিলম্ব সহিল না, স্বয়ংই হরিদাসের সঙ্গে দেখা করতে চলিলেন।মহাপ্রভু হরিদাসের সম্মুখে।হরিদাস প্রেম-পুলকিত চিত্তে দন্ডবৎ করলেন,আর আনন্দাশ্রু বর্ষণ করতে লাগলেন।মহাপ্রভুর নয়নও যে একেবারে শুকনো ছিল তা নয়।হরিদাসের ভাব-- "মহাপ্রভু সেই তুমি, তোমাকে পাইলাম,এতদিন যাঁর জন‍্য প্রাণে প্রাণ ছিল না,আর যেন নয়নের আড়াল না হও"।*
*🌹মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গন দিতে গেলেন। হরিদাস বললেন, প্রভু! আমাকে ছুঁবে না, আমি অস্পৃশ‍্য পামর।এই বলে হরিদাস দুই এক পা পিছনে যেতে শুরু করলে মহাপ্রভু হরিদাসকে জোর করে ধরে প্রেম আলিঙ্গন দিলেন,যথা চরিতামৃতে পায়=*
*প্রভু কহে--তোমা স্পর্শি পবিত্র হইতে।*
*তোমার পবিত্র ধর্ম নাহিক আমাতে।।*
*ক্ষণে ক্ষণে কর তুমি সর্ব তীর্থে স্নান।*
*ক্ষণে ক্ষণে কর তুমি যজ্ঞ তপ দান।।*
*নিরন্তর কর তুমি বেদ অধ‍্যয়ন।*
*দ্বিজ ন‍্যাসী হৈতে তুমি পরম পাবন।।*
*🌷তার পর মহাপ্রভু শ্রীমদ্ভাগবতের=*
*"অহোবত শ্বপচোহতো গরীয়ান,*
*যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ‍্যং।*
*তেপুস্তপ স্তেজুহুবুঃ সম্নুরার্য‍্যাঃ,*
*ব্রহ্মা নূচুর্ণাম গৃণন্তি যে তে।।*
*🌺এই শ্লোকটি উচ্চারণ করলেন*
*🍀হরিদাস নিভৃত পুষ্পোদ‍্যানে একটি বাসস্থান পেলেন, এবং নামানন্দে মনের সুখে দিন অতিবাহিত করতে লাগলেন।মহাপ্রভু প্রতিদিন একবার করে হরিদাসের সঙ্গে দেখা করতেন, নিয়ম করে।হরিদাসের আর সুখের অবধি রইল না।(যে বস্তু পেলে আর পৃথিবীর কোন বস্তুর প্রয়োজন নাই, সেই বস্তু লাভ করলেন)।*
     *আজ এই পর্য‍্যন্ত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৬. নবদ্বীপে 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas26.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৬)শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন চরিত*
     *🌳🌲🌴নবদ্বীপে🌳🌲🌴*
   ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀তাই চৈতন‍্য-ভাগবতে কথিত হয়েছে =*
*এ সব বৈষ্ণব অবতারে অবতরি।*
*প্রভু অবতরে,ইহা সবা অগ্রে করি।।*
*🌺পুনশ্চ*
*অতএব বৈষ্ণবের জন্ম মৃত‍্যু নাই।*
*সঙ্গে আইসেন,সঙ্গে যায়েন তথাই।।*
*🍁যাইহোক,ভক্ত-সম্মিলনের পর নবদ্বীপে যে যে লীলা হয়,সে সকলেই হরিদাস লিপ্ত ছিলেন।নবদ্বীপের একটি প্রধান ঘটনা =জগাই মাধাই উদ্ধার ; নিত‍্যানন্দ আর হরিদাস ইহার প্রধান উদ‍্যোগী।*
*🌹নবদ্বীপের আর একটি কান্ড, কৃষ্ণলীলা বা নববৃন্দাবন নাকটাভিনয় ; হরিদাস হতে সূত্রধার। এইভাবে প্রত‍্যেক লীলায়,প্রত‍্যেক কাজে, হরিদাস-- যদিও বৃদ্ধ-- পরম উৎসাহে নিজ কর্তব‍্য সম্পাদন করেছেন।মহা প্রকাশের সময়ও হরিদাসকে উপস্থিত দেখতে পাই।মহাপ্রভু কৃপা করে হরিদাসকে তখন যা বলেছিলেন, প্রতপ্ত জীবের তা আশাস্থল,ভক্তের তা প্রাণতৃপ্তিকর।মহাপ্রভু বলেছিলেন=*
*শুন শুন হরিদাস তোমারে যখনে*।
*নগরে নগরে মারি বেড়ায় যবনে*।।
*দেখিয়া তোমার দুঃখ চক্র ধরি' করে।*
*নামিনু বৈকুন্ঠ হৈতে সবা কাটিবারে।।*
*প্রাণান্ত করিয়া তোমা মারয়ে সকলে।*
*তুমি মনে চিন্ত তাহে সবার কুশলে।।*
*আপনে মারণ খাও তাহা নাহি দেখ।*
*তখনও তা' সবারে ভাল মনে দেখ।।*
*তুমি ভাল চিন্তিলে না করোঁ মুই বল।*
*মোর চক্র তোমা লাগি হইল বিকল।।(চৈঃভাঃ)*
*🙏ভগবানের অভয়প্রদ শ্রীকর ভক্ত রক্ষায় নিয়ত(সবসময়) নিযুক্ত।হরিদাসকে উপলক্ষ্য করে শ্রীভগবান ইহাই বলিলেন। হরিদাসকে মহাপ্রভু তখন নবনীরদপটল-সন্নিভ শ‍্যামরূপ দেখালেন ; হরিদাস আর স্থির থাকতে পারলেন না, মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছা অপগত (দূরীগত)হলে হরিদাস স্তুতি করতে লাগলেন।*
           *🙏হরিদাসের স্তুতি🙏*
*এক সত‍্য করিয়াছ আপন বদনে।*
*যে জন তোমার করে চরণ স্মরণে।।*
*কীট তুল‍্য হয় যদি,তারে নাহি ছাড়।*
*ইহাতে অন‍্যথা হৈলে,নরেন্দ্রেরে পাড়।।*
*এহ বল নাহি মোর, স্মরণবিহীন।*
*স্মরণ করিলে মাত্র,রাখ তুমি দীন।।*

*সভা মধ্যে দ্রৌপদী করিতে বিবসন।*
*আসিল পাপিষ্ঠ দুর্য‍্যোধন-দুঃশাসন।।*
*সঙ্কটে পড়িয়া কৃষ্ণা তোমা সঙরিলা।*
*স্মরণ-প্রভাবে তুমি বস্ত্রে প্রবেশিলা।।*
*স্মরণ-প্রভাবে বস্ত্র হইল অনন্ত।*
*তথিপিও না জানিল সে সব দুরন্ত।।*


*কোন কালে পার্বতীরে ডাকিনীর গণে।*
*বেড়িয়া খাইতে কৈল তোমার স্মরণে।।*
*স্মরণ-প্রভাবে তুমি,আবির্ভূত হঞা।*
*করিলা সবার শাস্তি,বৈষ্ণবী তারিয়া।।*
*হেন তোমা স্মরণ-বিহীন মুঞি পাপ।*
*মোরে তো'র চরণে স্মরণ দেহ বাপ।।*


*বিষ সর্প অগ্নি জ্বলে পাথরে বাঁধিয়া।*
*ফেলিল প্রহ্লাদে দুষ্ট হিরণ‍্য ধরিয়া।।*
*প্রহ্লাদ করিল তোমা' চরণ স্মরণ।*
*স্মরণ-প্রভাবে সর্ব দুঃখ বিমোচন*।।
*কার বা ভাঙ্গিল দন্ত কার তেজ নাশ।*
*স্মরণ-প্রভাবে তুমি হইলা প্রকাশ।।*

*হেন তোর চরণ স্মরণ-হীন মুঞি।*
*তথাপিহ প্রভু মোরে না ছাড়িলি তুঞি।।(চৈঃভাঃ)*
*🌺শ্রীমহাপ্রভু হরিদাসের প্রতি কৃপা করে তিনি বর গ্রহণ করতে হরিদাসকে অনুমতি করলেন।যিনি বর দিতে উদ‍্যত,তিনি কে?হরিদাস জানেন, যা চাইব,তাইই দিতে বরদাতার ক্ষমতা আছে ; তিনি জানেন, বর দাতা আর কেউ নয়,স্বয়ং ভগবান।ভগবান "বর নাও" বলিলে লোকে কি চাহিবে? একটি সাম্রাজ্য চাইবে,কি কুবেরের সম্পদ বা ঐহিক (ইহলোকের) সুখের চরম যা যা তাইই চাইবে ; এই তো? হরিদাস কিন্তু এ সব  কিছুই চাইলেন না, বললেন প্রভো! তুমি আমার সামনে,আমার সর্বার্থ সিদ্ধ হয়েছে,আর কি বর চাইব?তোমায় সামনে পেয়েছি,আমার জীবনের সব থেকে মূল‍্যবান বস্তু পাওয়া হয়ে গেল। তখন ভগবান বললেন=আমার দর্শন নিষ্ফল হয় না, বর নাও। হরিদাস বললেন= যদি বর নিতান্তই দিতে হয়,তবে প্রভো! এই বর দাও, যেন তোমার দাসের সঙ্গ সবসময় পাই, তোমার দাসের উচ্ছিষ্টে যেন শ্রদ্ধা থাকে,তাইই যেন সর্বদা ভোজন করতে পাই ; আর দয়াময়! মনে যেন অভিমান না জন্মে। এই অদ্ভুত বর প্রার্থনা শুনে ভক্তগণ জয়ধ্বনি করলেন।শ্রীচৈতন‍্য ভাগবতে বর্ণিত আছে, অতঃপর শ্রীমহাপ্রভু হরিদাসকে সন্তানের মতো কোলে তুলে স্তন পান করিয়েছিলেন। জগজ্জীব দেখিল, তিনিই ভক্তের স্নেহবতী জননী, তিনিই পিতা, তিনিই পাতা,এবং তিনিই একমাত্র ভর্তা।*
*🍀নবদ্বীপে যে উত্তাল তরঙ্গ উত্থিত হয়েছিল,প্রেম-সাগরের সে তুঙ্গ তরঙ্গ হরিদাসকে বড় রঙ্গেই নাচিয়েছিল,নাচতে নাচতে হরিদাস ক্লান্ত,প্রেম-রস পানে বিভ্রান্ত হয়ে গিয়ে ছিলেন। কিন্তু হায়!কোন অনিবার্য‍্য কারণে ভক্তগণের সে সুখ শীঘ্রই ভঙ্গ হল,উদ্বেলিত সাগর গম্ভীর-- প্রশান্ত ভাব ধারণ করল, ভক্তগণ কেঁদে আকুল হলেন। হরিদাস এতে যে ব‍্যথা পেলেন, আজীবন তিনি তা পাশরিতে পারেন নাই, আজীবন তা তাঁর মনে ছিল। আমার কৃপা-পরায়ণ পাঠক পরে তা জানতে পারবেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৫. নবদ্বীপে 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas25.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৫. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
        *🌲🌳নবদ্বীপে🌲🌳*
      ************************
*🙏শ্রীমন্মহাপ্রভু ১৪০৭ শকে ১৪৮৬ খৃঃঅব্দে ১৮ই ফেব্রুয়ারিতে নবদ্বীপে অবতীর্ণ হন।*
*🙌শ্রীমহাপ্রভুর যখন জন্ম হয়,তখন হরিদাস ঠাকুর ও অদ্বৈতাচার্য‍্য শান্তিপুরে।সেই সময়ে অন্তরের স্ফুর্তিতে তাঁরা কোন অজানিত আনন্দকর রহস‍্যের অনুভব করছিলেন। শ্রীপাদ কৃষ্ণদাস গোস্বামী বলেন=*
*সেই কালে নিজালয়,উঠিয়া অদ্বৈত রায়,*
      *নৃত‍্য করে আনন্দিত মনে।*
*হরিদাস লঞা সঙ্গে,হুঙ্কার কীর্তন রঙ্গে,*
     *কেনে নাচে কেহ নাহি জানে।।*
*🍀বেনাপোলের জঙ্গল হতে হরিদাস ফুলিয়া গ্রামে,সেখান হতে নবদ্বীপ,তারপরে শান্তিপুরে গমন করেন।ঐ সময়টি ১৪০৭ শকের আগে।তাঁর চান্দপুর গমন এই সময়ের পরে।হরিদাস যখন চান্দপুরে, রঘুনাথ তখন বালক। রঘুনাথ মহাপ্রভুর বয়ঃকনিষ্ঠ অর্থ‍্যাৎ বয়সে ছোট,১৪২০ শকে তাঁর জন্ম ; সুতরাং হরিদাসের শান্তিপুর গমন চান্দপুর গমনের বহু আগে-- এতে কোন সন্দেহ নেই।হরিদাসের ভ্রমণ-ক্রম মোটামুটিভাবে এইরকম।*
*🌹মহাপ্রভুর বয়োবৃদ্ধি সহকারে অর্থ‍্যাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে,মহাপ্রভুর নাম চারিদিকে পরিব‍্যাপ্ত হল বা ছড়িয়ে পড়তে লাগল।সকলেই তাঁকে মহাপ্রভাবশালী পন্ডিত বলে মান‍্য করতে লাগলেন। কিন্তু মহাপ্রভুর এ ভাব খুব তাড়াতাড়ি পরিবর্তিত হল, গয়া হতে ফিরে এসেই  তিনি লোকের কাছে পরমভক্ত রূপে পরিচিত হলেন। কিন্তু ভক্তগণ প্রকৃত বস্তু শীঘ্রই চিনে নিলেন,শ্রীগৌরাঙ্গ ও তাঁদের কাছে ভগবান রূপে প্রকাশিত হলেন।তখনই নানা জায়গার ভক্তগণ ভিন্ন ভিন্ন নদী যেমন সাগরে পতিত হয় --যে যেখানে আছেন,নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে সম্মিলিত হলেন।*
*🌲অদ্বৈতাচার্য‍্য একটি মহানদী ; অনেক শাখানদী ও উপনদী নিয়ে তিনি সাগরে এসে মিশলেন।বলা বাহুল‍্য, হরিদাস অদ্বৈতাচার্য‍্যর সঙ্গে সমগতি লাভ করলেন। নদী বড়ই হোক, আর ছোটই হোক, যতক্ষণ পর্যন্ত সাগরে এসে না মিলে,ততক্ষণই সে স্বতন্ত্র। সাগরে মিশিলে জলের আর পার্থক্য থাকে না ; হরিদাসেরই বা থাকবে কেন? অতঃপর হরিদাস যতদিন ছিলেন,নিরবচ্ছিন্ন (নিরন্তর বা সবসময় )গৌরপ্রেমামৃত পাথারে সাঁতারই দিয়েছেন ; যা কিছু করেছেন, সকলই যন্ত্রচালিত পুতুলের মতো।কেবল হরিদাস বলেই নয়,সকল ভক্তের পক্ষেই এইকথা।তাঁর ইচ্ছায় সবকিছুই হয়,ইচ্ছাময় কর্তার ইচ্ছায় সবকিছুই হয়।রামানন্দ, সার্বভৌম,সনাতন প্রভৃতি স্পষ্ট-অক্ষরে মহাপ্রভুকে এইকথা বলেছেন।অতএব হরিদাস যা'র, হরিদাসের কার্য‍্যও তাঁর।(🙏নইলে একদিন মহাপ্রভু বলেছিলেন,হরিদাস! তোমাকে যখন ঐ ম্লেচ্ছর দল প্রহার করছিল, তখন আমি আমার সুদর্শন চক্রকে পাঠিয়ে ছিলাম, তাদের বধ করবার জন‍্য, কিন্তু তুমি যখন তাদের কল‍্যাণ কামনা করলে তখন আমার সুদর্শন চক্র পুনরায় ফিরে এলো, অর্থ‍্যাৎ আমার ভক্ত যখন কারও মঙ্গল কামনা চায় তখন আমার শক্তি হীন হয়ে যায়,কারণ আমার থেকে আমার ভক্ত বড়, আর আমাতে আর ভক্তে কোন ভেদ নাই।আমার ইচ্ছায় ভক্ত চলে, ভক্তের ইচ্ছায় আমি চলি)।*
*🌷তবে হরিদাসের উপর যে কাজের দায়িত্ব ছিল =*
*"হরিদাস দ্বারায় নাম মাহাত্ম্য প্রচার।"(চৈঃচঃ)*
*🌹তাঁরদ্বারায় বিশ্বস্ত ভাবে সম্পাদিত হয়েছিল।*
*🍀যখন কোন সম্রাট রাজ‍্যভ্রমণে বাহির হবেন বলে নিরূপিত(নিশ্চিত) হয়, তখন হতেই তার উদ‍্যোগ হতে থাকে ; যেখানে যাবেন,তাঁর লোকজন,দ্রব‍্যসামগ্রী আগেই সেখানে পাঠিয়ে দেওয়া হয়।জগতে অবতার বলে যাঁরা পূজিত,তাঁদের আগমনের আগেই আমরা এর অন‍্যথা দেখি না।তাঁরা মানবসমাজের রাজা বা সম্রাট। মহাপ্রভু প্রেমধর্ম প্রচার করতে আসিলেন। তাঁর আগে শ্রীজয়দেব গোস্বামী, বিদ‍্যাপতি,চন্ডীদাস, বসন্ত রাজের আগমনের আগে কলকন্ঠ বসন্ত-দূতের কুহুধ্বনির মতো,প্রেমগীতি গেয়ে গেলেন।মহাপ্রভুর কার্য‍্যের সহায় ইঁনারা।*
*🙏শ্রীপাদ মাধবেন্দ্রপুরী,অদ্বৈত,হরিদাস,শ্রীবাস প্রভৃতি সেই সঙ্গীতে সুর মিলালেন,ধ্বনি আরও উচ্চে উঠিল, কিন্তু তখনও পূর্ণতা পেল না ; শ্রীমহাপ্রভুর আবির্ভাবে সে সঙ্গীতধ্বনি ব্রহ্মান্ড মাতিয়ে তুলিল।অতএব ইঁনারা সকলেই তাঁর সহায়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds