শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯. অগ্রজ বিশ্বরূপ 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu9.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. অগ্রজ বিশ্বরূপ 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. বালক নিমাই 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu8.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৯)সংক্ষিপ্ত কথন🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏অগ্রজ বিশ্বরূপ🙏*
"""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীগৌরসুন্দর শিশুরূপে কত খেলা করেন।পিতামাতা কাউকেও ভয় করেন না।কেবল অগ্রজ বিশ্বরূপকে দেখলে নিমাইচাঁদ অতি নম্রভাব অবলম্বন করেন।বিশ্বরূপ আজন্ম বিরক্ত(বৈরাগ‍্যযুক্ত),বিষয়ে অনাসক্ত।সকল শাস্ত্রে বিষ্ণুভক্তি ব‍্যাখ‍্যা করেন।তাঁর ব‍্যাখ‍্যা খন্ডন করতে কারও শক্তি নাই।ছোট ভাইয়ের ভাব লক্ষণ দেখে মনে মনে ভাবেন=*
*"এ বালক কভো নহে প্রকৃত ছাওয়াল।*
*রূপে আচরণে যেন শ্রীবালগোপাল"।।*
*🌻বিশ্বরূপ তাঁর মনের কথা কারও কাছে ব‍্যক্ত করেন নাই বা করেন না।জীব কৃষ্ণভক্তিহীন দেখে বিশ্বরূপ একাকী ক্রন্দন করেন।আর অদ্বৈতাচার্য‍্যের বাড়ী গিয়া তাঁর সঙ্গে মিলিত হয়ে জীবের দুঃখে কাঁদেন।বিশ্বরূপ উষাকাল হতে মধ‍্যাহ্ন কাল পর্যন্ত অদ্বৈতের সভায় কৃষ্ণকথা রসে ডুবে থাকতেন।শচীমা রান্না সম্পন্ন করে নিমাইকে বলেন,দাদাকে ডেকে আন।নিমাই আসে অদ্বৈতের হরি সভায়।নিমাইয়ের মোহন রূপ দেখে সকলে সমাধিস্থ প্রায় হয়ে যান।নিমাই দাদাকে ডেকে গৃহে নিয়ে যান। বলেন,*
*"ভোজনে আইস ভাই!ডাকয়ে জননী।*
*অগ্রজ বসন ধরি চলয়ে আপনি"*।।
*🌻গোরাচাঁদের রূপমাধুরী দেখে ভট্টগণ সঙ্গে অদ্বৈতাচার্য‍্য মনে মনে চিন্তা করেন,"প্রকৃত মানুষ কভু এ বালক নয়"।*
*🌼বিশ্বরৃপের বয়স ষোল বৎসর।পিতামাতা বিয়ের উদ‍্যোগ করতে লাগলেন।অবস্থা বিবেচনা করে বিশ্বরূপ সংসার ত‍্যাগ করে চলে গেলেন।*
*"ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে*।
*বিশ্বরূপ সন্ন‍্যাস করিলা কথোদিনে"।।*
*🌻বৈষ্ণব অগ্রগণ‍্য বিশ্বরূপ শ্রীশঙ্করারণ‍্য নাম গ্রহণ করে অনন্তের পথে চলে গেলেন।পিতামাতা নিদারুণ বেদনাহত হয়ে অনেক আর্তনাদ করলেন।বন্ধু-বান্ধব সজ্জনগণ প্রবোধ দিয়ে বললেন=*
*"গোষ্ঠীরে পুরুষ যার করয়ে সন্ন‍্যাস।*
*ত্রিকোটি কুলের হয় শ্রী বৈকুন্ঠে বাস"।।*
*🌼অগ্রজের বিরহ ব‍্যথায় গোরাচাঁদও কাতর হলেন।তাঁর বাল‍্যচাপল‍্য তদবধি কমে গেল।সর্বদাই পিতামাতার কাছে থাকেন। যাতে তাঁরাষদাদার বিয়োগ দুঃখ ভুলতে পারেন।*
*"নিরবধি থাকে পিতা-মাতার সমীপে।*
*দুঃখ পাসরয়ে যেন জননী জনকে"।।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
          *বানান,ভুল মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১০. পাঠ বন্ধ এবং পাঠ আরম্ভ 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu10.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৮. বালক নিমাই 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu8.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. বালক নিমাই 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu8.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. তৈথিক বিপ্র সঙ্গে লীলা 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৮)সংক্ষিপ্ত কথন🌻* 
~~~~~~~~~~~~~~~~~
*🌼🌼বালক নিমাই🌼🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শুভদিনে শুভক্ষণে নিমাইয়ের হাতে খড়ি হ'ল।হাতে খড়ির দিনই বর্ণমালা শিখে ফেলিল।*
*"কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ বোলে।*
*তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে।।*
*🌻দুই তিন দিনে বানান ফলা শিখলেন।তারপর নাম লেখা।পাতার উপর নাম লিখেন,নিরন্তর কৃষ্ণের নাম-মালা লিখেন।*
*"রাম,কৃষ্ণ,মুরারি,মুকুন্দ,বনমালী*
*অহর্নিশি লিখেন পড়েন কুতুহলী*।।
*🌻সঙ্গে খেলাধূলাও বাড়িল।অদ্ভুত অদ্ভুত খেলা করতে আরম্ভ করলেন।যখন যা বায়না ধরবেন না দিয়ে উপায় নাই।আকাশের চাঁদ চাই।মিটি মিটি তারাগুলো চাই উড়ে যাওয়া পাখীটি চাই।যা চাই,না পেলেই কান্না আরম্ভ হয়ে গেল।কান্নার সময় যদি কেউ "হরিবোল হরিবোল"বললেই কান্না থেমে যায়।একদিন বালক নিমাই এক অদ্ভুত বায়না ধরল।অদ‍্য একাদশী,জগদীশ পন্ডিত ও হিরণ‍্য ভাগবতের বাড়ীতে কৃষ্ণের জন্য যে নৈবেদ‍্য তৈরী হয়েছে,তা এনে দাও।ঐ নৈবেদ‍্যই খাবে।আবদার শুনে সকলেই অবাক।আজ যে একাদশী তিথি এত ছোট শিশু কি করে জানল!ঐ দুই পন্ডিতের নামই বা কি করে জানতে পারল!পন্ডিতদ্বয়ও ঐ কথা শুনে বিস্ময়ান্বিত।তাঁরা তাঁদের গৃহ হতে প্রস্তুত করা নৈবেদ‍্য এনে দিলেন,বালক নিমাই তা সাদরে গ্রহণ করল।*
*"দুই বিপ্র বোলে "বাপ"!খাও উপহার।*
*সকল কৃষ্ণের স‍্যাৎ হইল আমার*।।
*গৌরসুন্দর গঙ্গায় স্নান করেন,শিশুদের সঙ্গে জল ফেলাফেলি করেন।যখন সাঁতার কাটেন,তখন সকলের গায়ে তাঁর পায়ের জল ছিটে পড়ে।কারো গায়ে মুখের কুলকুচি দিয়ে দেই।বয়স্ক ব্রাহ্মণগণ গিয়ে জগন্নাথ মিশ্রের কাছে অভিযোগ করে।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
*🌻কেউ বলে,তোমার ছেলের জন‍্যে গঙ্গায় স্নান করতে পারি না।কেউ বলে, গায়ে জল দিয়ে আমার ধ‍্যান ভঙ্গ করে দেয়।নিমাই কি বলে?কারে কর ধ‍্যান?কলিযুগে আমিই নারায়ণ।কেউ বলে, আমার উত্তরীয় নিয়ে চলে যায়।কেউ বলে,আমি জলে নেমে সন্ধ‍্যা করি,তোমার পুত্র আমার পা ধরে টেনে নেয়।কেউ বলে,আমার ফুলের সাজি নিয়ে নেয়।পরনের ধুতি নিয়ে যায়,গীতা পুঁথি ফেলে দেয়।ব্রাহ্মণগণের কথা শুনে মিশ্রবর তাঁদেরকে সান্ত্বনা দিয়ে ঘরে ফিরিয়ে দেন।ভাবেন,না!পুত্রকে যথোচিত শাসন করতে হবে।বালিকারা এসে শচীমায়ের কাছে অভিযোগ করে।আমরা সকলে স্নান করব বলে এক জায়গায় বসি,আমাদের মাঝখানে এসে বসে পড়ে,আমাদের সঙ্গে পূজার সজ্জা থাকে,নিমাই বলে "আমাকে পূজো কর-- গঙ্গা,দূর্গা সব আমার দাসী।শিব আমার ভৃত‍্য।আমাকে পূজো করলে বর দেব।ধন ধান‍্যবান স্বামী হবে।সাতপুত্রের মা হবে।যে আমাকে পূজো করবে না,সে বুড়ো স্বামী পাবে।চার সতীনের ঘর হবে।এই সব কথা বলতে বলতে নিজেই দেবতা পূজার চন্দন,মালা পরতে থাকে।নৈবেদ‍্য কেড়ে খেতে আরম্ভ করে।তখন শচীমা বালিকাদের বলেন,আজ আমি নিমাইকে বেঁধে শাসন করব,যাতে আর ঐরকম উপদ্রব না করে।শচীমার কথা শুনে তারা চলে গেল।এমন সময় বিশ্বম্ভর পাঠশালা হতে গৃহে ফিরেন,হাতে মোহন পুঁথি,গায়ে লিখন কালির বিন্দু,নিমাই মাকে ডেকে বলেন,মা তেল দাও,স্নান করতে যাব।শচীমা হতবাক হয়ে তাকিয়ে দেখেন নিমাইয়ের গায়ে কোন স্নানের লক্ষণ নাই।মিশ্র ঘরে এসে নিমাইয়ের দিকে তাকিয়ে দেখেন=*
*"মিশ্র দেখে সর্ব অঙ্গ ধূলায় ব‍্যাপিত।*
*স্নান চিহ্ন না দেখিয়া হইল বিস্মিত।।*
*🌻গৌরসুন্দর তেল মাখতে মাখতে গঙ্গায় স্নান করতে গেলেন।জগন্নাথ ও শচীমা ভাবতে লাগলেন=*
*"যে যে কহিলেন কথা সেহো মিথ‍্যা নহে।*
*তবে কেন স্নান চিহ্ন কিছু নাহি দেহে।।*
*সেইমত অঙ্গে ধূলা,সেই মত বেশ।*
*সেই পুঁথি,সেই বস্ত্র সেই মত বেশ*।।
*এ বুঝি মনুষ‍্য নহে--শ্রীবিশ্বম্ভর।*
*মায়া রূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর"।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
                *বানান ভুল মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯. অগ্রজ বিশ্বরূপ 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu9.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৭. তৈথিক বিপ্র সঙ্গে লীলা 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu7.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. তৈথিক বিপ্র সঙ্গে লীলা 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬. চোরের ভ্রান্তি 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mohaprabhu6.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🌻(০৭)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼তৈথিক বিপ্র সঙ্গে লীলা🌼*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীজগন্নাথ মিশ্র ঘরে একজন অতিথি এসেছেন।অতিথি তীর্থ পর্য‍্যটক ব্রাহ্মণ।তিনি নিত‍্য স্বপাকে নিজ ইষ্ট বালগোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করেন।রন্ধন করে তিনি ভোগ দিয়েছেন।অমনি দেখা গেল কোথা হতে নিমাই এসে থালা হতে মুষ্টি মুষ্টি খেতে আরম্ভ করেছেন।নিমাইয়ের মুঠি মুঠি তুলে সেবার জন্য উচ্ছিষ্ট হবার ফলে ব্রাহ্মণের আহার নষ্ট হল।(ভগবানকে চেনা বড়ই অসাধ‍্য),ব্রাহ্মণ ক্রোধান্বিত হলেন, কিন্তু মিশ্র মহাশয়ের অনুনয়ে ব্রাহ্মণ পুনঃ রন্ধন করলেন।ঐদিকে নিমাইকে কোলে নিয়ে জননী অন‍্যবাড়ী চলে গেলেন। কিন্তু হায়!যেই মাত্র ভোগ দিয়াছেন অমনি পূর্ববৎ নিমাই এসে থালা হতে তুলে মনের সুখে সেবা করছেন।এবারও বিপ্র ক্রোধে জ্বলতে লাগলেন,তখন সকলের বিশেষ অনুরোধে ব্রাহ্মণ তৃতীয়বার রন্ধন করলেন।তখন অনেক রাত্রি।নিমাই সহ সকলে নিদ্রিত।ব্রাহ্মণ চক্ষু বুজে গোপালকে নিবেদন করতে বসলেন।অমনি সম্মুখে ইষ্টদেব এসে উপস্থিত,ব্রাহ্মণকে বললেন=*
*"🍀মোর মন্ত্র জপি মোরে করহ আহ্বান।*
*🍀রহিতে না পারি আমি,আসি তোমা স্থান।।*
*🌻ব্রাহ্মণ চোখ খুলে দেখলেন, নিমাইচাঁদ চতুর্ভূজ।*
*🍀এক হস্তে নবনীত আর একহস্তে খায়।*
*🍀আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়।।*
*🌻এবারে ব্রাহ্মণ নিজ আরাধ‍্য ধন চিনতে পারলেন।তখন গৌরসুন্দর ব্রাহ্মণকে নিষেধ করলেন,এসব কথা কাউকেও যেন জানিও না।*
*🍀এ সব আখ‍্যান এবে কারো না কহিবে।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
           *ধারাবাহিক*
        *বানান ভুল মার্জনীয়*
🙏 ক্রমশ 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮. বালক নিমাই 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu8.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬. চোরের ভ্রান্তি 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mohaprabhu6.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬. চোরের ভ্রান্তি 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mohaprabhu6.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫. শিশু নিমাই 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu5.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০৬)সংক্ষিপ্ত কথন🌻*
~~~~~~~~~~~~~~~~~
*🌼চোরের ভ্রান্তি🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻নিমাইয়ের অঙ্গে কত কত সুবর্ণের অলঙ্কার।লোভে পড়ে দুই চোর পরামর্শ করল।যখন এই শিশুটির কাছে কেউ নাই,তখন শিশুটিকে নিয়ে সরে পড়ি,দূরে নিয়ে গিয়ে সমস্ত অলঙ্কার খুলে পথে ছেড়ে দিব।নিমাই সকলের নয়নের তারা।তাই হল, মুহূর্তে নিমাইকে না পেয়ে পাড়াশুদ্ধ লোক দুশ্চিন্তাগ্রস্ত।ব‍্যস্ত ত্রস্ত হয়ে চারিদিকে ছুটোছুটি,খোঁজাখুঁজি, নিমাই,নিমাই বলে উচ্চৈঃস্বরে ডাকাডাকি।শিশুকে কাঁধে নিয়ে চোর ছুটেছে।কিন্তু নিজের বাড়ীর পথ আর চোর খুঁজে পায় না।ঘুরতে ঘুরতে শেষে চোরেরা নিজের ঘর মনে করে শচীর অঙ্গনে এসে শিশু নিমাইকে কাঁধ হতে নামাল।চারিদিক তাকিয়ে দেখল চোরেরা,নিজ ভুল বুঝতে পারল,এও বুঝতে পাড়ল যে এ শিশু কোন সাধারণ শিশু নয়,যেখান থেকে তাকে নিয়ে গেলাম পুন তাকে সেখানেই নিয়ে এলাম। বুঝতে পেরে চোরেরা সরে পড়ল। এবারে নিমাই ছুটে গিয়ে বাবার কোলে উঠিল।হারানো রতন পেয়ে সকলে মহানন্দে হরিধ্বনি করিল।*
*🌻বাবা বললেন,বিশ্ব‍ম্ভর ঘর হতে আমার পুঁথিখানা আন বাবা।শিশু নিমাই ছুটে গিয়ে গ্রন্থ আনিল।মিশ্র পুরন্দর তখন রুণু রুণু ঝুনু ঝুনু নূপুরের ধ্বনি শুনলেন।কি আশ্চর্য‍্য!আমার বিশ্বম্ভরের পায়ে তো কোন নূপুর নাই,এই নূপুরের ধ্বনি কোথা থেকে এলো!শচীমা ও জগন্নাথ মিশ্র একে অপরের মুখে চাওয়া-চায়ি করতে লাগলেন।মিশ্র মহাশয় বললেন-- ঘরে যে শালগ্রাম রূপী দামোদর আছেন, মনে হয় তাঁরই এই কান্ড।তিনি ঘরের মধ্যে খেলা করেন,সেই নূপুরের ধ্বনি শুনতে পেলাম। জগন্নাথ মিশ্র শচীদেবীকে বললেন,পূর্বে বেশ কয়েকবার শুনতে পেয়েছিলাম তোমার মনে নেই? আজ তাঁকে পঞ্চগব‍্য দ্বারা স্নান করিয়ে ভাল ভাবে ভোগ দাও।*
*🍀মিশ্র বোলে শুন বিশ্বরূপের জননী।*
*🍀ঘৃত পরমান্ন গিয়া রাঁধহ আপনি।।*
*🍀ঘরে যে আছেন দামোদর শালগ্রাম।*
*🍀পঞ্চগব‍্যে সকালে করা তারে স্নান।।*
*🍀বুঝিলাম তিঁহো ঘরে বুলেন আপনি।*
*🍀অতএব শুনিলাম নূপুরের ধ্বনি।।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
            *বানান* *ভুল মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭. তৈথিক বিপ্র সঙ্গে লীলা 🌼 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu7.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



জয় জয় শ্যামসুন্দর মদনমোহন বৃন্দাবনচন্দ্ৰ 🏵️ জয় জয় রাধারমণ রাসবিহারী শ্রীগোকুলানন্দ 🏵️ আহ্নিক কীৰ্ত্তন 🔔 ভজন, পাঠের অন্তে 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/kirttan_22.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
জয় জয় শ্যামসুন্দর মদনমোহন বৃন্দাবনচন্দ্ৰ 🏵️ জয় জয় রাধারমণ রাসবিহারী শ্রীগোকুলানন্দ 🏵️ আহ্নিক কীৰ্ত্তন 🔔 ভজন, পাঠের অন্তে 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/kirttan_22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ꧁ স্তত্রম- বন্দনা- গীত- আরতি 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
জয় জয় যশোদা-নন্দন শচীসুত গৌরচন্দ্র 🏵️ জয় জয় রোহিণী-নন্দন বলরাম নিত্যানন্দ 🏵️ আহ্নিক কীৰ্ত্তন 🔔 ভজন, পাঠের আদিতে 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/kirttan.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ।।
জয় জয় শ্যামসুন্দর মদনমোহন বৃন্দাবনচন্দ্ৰ।
জয় জয় রাধারমণ রাসবিহারী শ্রীগোকুলানন্দ।।
জয় জয় রাধাকান্ত রাধাবিনোদ শ্রীরাধাগোবিন্দ।
জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুলচন্দ্ৰ।।
জয় জয় ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ।
জয় জয় শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ।।
জয় জয় পৌর্ণমাসী কুন্দলতা জয় বীরা-বৃন্দ।
তোমরা কৃপা করি দেহ যুগল চরণারবৃন্দ।।
🙏 শ্রীশ্রীমনোহর ভজন দীপিকা 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





গৌরপ্রিয় নৃত্যপটু বক্রেশ্বর পন্ডিত 😭 মহাপ্রভুর প্রিয় পার্ষদ বক্রেশ্বর পণ্ডিতের তিরোভাব তিথি 👣 হেরাপঞ্চমী 👣 ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
গৌরপ্রিয় নৃত্যপটু বক্রেশ্বর পন্ডিত 😭 মহাপ্রভুর প্রিয় পার্ষদ বক্রেশ্বর পণ্ডিতের তিরোভাব তিথি 👣 হেরাপঞ্চমী 👣 ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
গৌরপ্রিয় নৃত্যপটু বক্রেশ্বর পন্ডিত।
আজ মহাপ্রভুর প্রিয় পার্ষদ বক্রেশ্বর পণ্ডিতের তিরোভাব তিথি।

#বক্রেশ্বর_পণ্ডিত_প্রভুর_বড়_প্রিয়_ভৃত্য ।
#একভাবে_চব্বিশ_প্রহর_যার_নৃত্য ।।

মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ গণের মধ্যে অন্যতম ছিলেন বক্রেশ্বর পণ্ডিত।  শ্রীমন্মহাপ্রভুর সবসময়ের সঙ্গী ছিলেন বক্রেশ্বর পণ্ডিত। মহাপ্রভু যখন নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে নামসংকীর্তন আরম্ভ করেন তখন থেকেই বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুর সান্নিধ্যে আসেন।একটানা চব্বিশ প্রহর অর্থাৎ ৭২ ঘন্টা মানে তিনদিন অবিশ্রান্ত ভাবে তিনি কীর্ত্তনের সাথে নৃত্যে পারঙ্গম ছিলেন।মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে নীলাচল পুরীতে চলে আসেন তার কিছু পরেই বক্রেশ্বর পণ্ডিত পুরীতে চলে আসেন মহাপ্রভুর কাছে।

দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছেন।সেই পাঠ শুনে শ্রীবাস পণ্ডিতের চোখে প্রেমাশ্রু।কিন্তু দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা শ্রীবাসের সেই নয়নধারা দেখে বুঝতে না পেরে শ্রীবাস পণ্ডিতকে ভাগবত পাঠের আসর থেকে বের করে দেন। দেবানন্দ পণ্ডিতও কোনো প্রতিবাদ করেন নি।ফলে শ্রীবাস পণ্ডিতের কাছে দেবানন্দ পণ্ডিতের অপরাধ হয়ে যায়। পরবর্তীকালে মহাপ্রভু যখন বক্রেশ্বর পণ্ডিত কে সাথে নিয়ে কুলিয়াতে আসেন তখন দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের সেবা করে তাঁর প্রীতিভাজন হন।এবং বক্রেশ্বর পণ্ডিতের প্রীতিভাজন হয়েছে জেনে মহাপ্রভুও  দেবানন্দ পণ্ডিত কে ক্ষমা করেন।এমনই ছিল বক্রেশ্বর পণ্ডিতের মহিমা। মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যের ভূয়সী প্রশংসা করতেন। বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভুকে বলেছিলেন "প্রভু তুমি আমাকে সহস্র গন্ধর্ব  গণের সঙ্গীতে নৃত্য করার সুযোগ করে দাও।"অর্থাৎ বক্রেশ্বর পণ্ডিত এতটাই নৃত্যপ্রিয় ছিলেন।রথযাত্রার সময়ে মহাপ্রভু যে চার সম্প্রদায় তৈরি করেছিলেন নৃত্য কীর্ত্তনের জন্য তাঁর মধ্যে চতুর্থ সম্প্রদায়ের নর্তক হিসেবে মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকেই স্থির করেছিলেন।হরিদাস ঠাকুরকে যখন শ্রীমন্মহাপ্রভু  সমাধি দেন তখন সংকীর্তনের মধ্যে  বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করেছিলেন। মহাপ্রভুর অন্ত্য লীলাক্ষেত্র পুরীর গম্ভীরা মঠে এখনো এই বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য  পরম্পরায় সেবা চলে আসছে।*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর 👣হেরাপঞ্চমী👣 দর্শন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/herapanchami.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর 👣হেরাপঞ্চমী👣 দর্শন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/herapanchami.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর হেরাপঞ্চমী দর্শন

রথযাত্রা সুসম্পন্ন হল।এল আষাঢ়ের শুক্লা পঞ্চমী তিথি।জগন্নাথ মন্দির থেকে দেবী লক্ষ্মী অভিমান বশতঃ যাবেন গুণ্ডিচা মন্দিরে জগন্নাথের সাথে দেখা করতে।এটাই রীতি।এই উৎসবের নাম লক্ষ্মীবিজয় উৎসব ।আর এই তিথির নাম হেরাপঞ্চমী তিথি।
রাজা প্রতাপরুদ্রদেব কাশীমিশ্র কে জানালেন যে,এই বছর হেরাপঞ্চমী খুব ঘটা করে করতে হবে।যেন এই উৎসব দেখে মহাপ্রভু বিশেষ পরিতুষ্ট হন।
#মহোৎসব_কর_তৈছে_বিশেষ_সম্ভার।
#দেখি_মহাপ্রভুর_যৈছে_হয়_চমৎকার ।।

জগন্নাথ মন্দিরের নিজস্ব ভাণ্ডারে আর রাজভাণ্ডারে যা আছে সব দিয়ে এই উৎসব করতে হবে।চিত্রবস্ত্র-কিঙ্কিণী,ছত্র,চামর,ধ্বজা পতাকা ঘন্টা ইত্যাদি সামগ্রী সাথে লক্ষ্মীদেবীকে শোভাযাত্রা সহযোগে জগন্নাথ মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে  নিয়ে আসা হল।সকাল বেলাতে মহাপ্রভু নিজগণ সাথে গম্ভীরা থেকে চলে এলেন গুণ্ডিচা মন্দিরের সামনে।মহাপ্রভু আজ খুব আনন্দিত হেরাপঞ্চমী দেখবেন বলে।কাশীমিশ্র মহাপ্রভু এবং সঙ্গের বৈষ্ণবদের সুন্দর একটা জায়গায় বসার ব্যবস্থা করলেন, যাতে মহাপ্রভুর উৎসব দেখতে অসুবিধা না হয়।
এবার মহাপ্রভু ভক্তদের আস্বাদন করাবেন বলে স্বরূপ দামোদর আর শ্রীবাস পণ্ডিতের সাথে কথোপকথন আরম্ভ করলেন। স্বরূপ দামোদর কে মহাপ্রভু বললেন,"জগন্নাথ দ্বারকাতে মহিষীগণের সাথে বিলাস করেন।তবুও তাঁর মনটা পড়ে থাকে বৃন্দাবনে ।তাই তো বছরে একবার এই গুণ্ডিচা রূপী শ্রীবৃন্দাবনে তিনি আসেন।বৃন্দাবন কে দেখার জন্য কৃষ্ণের উৎকণ্ঠা প্রচুর।সে কারণেই দাদা আর বোনের সাথে রথযাত্রার ছলনায় কৃষ্ণ বৃন্দাবনে আসেন। পুষ্পোদ্যানে বৃষভানুরাজনন্দিনীর সাথে লীলাবিলাস করেন।কিন্তু এই লীলাবিলাস দেবী লক্ষ্মীর সাথে সংঘটিত হয় না কেন?"
স্বরূপ দামোদর উত্তর দিলেন, "প্রভু বৃন্দাবনে কৃষ্ণের সহায় একমাত্র রাধারাণী এবং গোপীরা। সেই গোপীগণ হলেন মাধুর্যের পরম পরাকাষ্ঠা ।গোপীগণ ছাড়া কৃষ্ণের হৃদয় হরণ করার ক্ষমতা কারো নেই।তাই দ্বারকানাথ কৃষ্ণ রাজৈশ্বর্যে মণ্ডিত হলেও দেবী লক্ষ্মীর সাথে সে লীলাবিলাস করতে পারঙ্গম নন,যে লীলাবিলাস তিনি ব্রজগোপীদের সাথে করেন। "
এইভাবে কথোপকথন চলতে থাকল।রাধাতত্ত্ব, নায়িকা প্রকরণ সব উঠে এল এই উক্তি প্রত্যুক্তি তে। পরবর্তীতে #শ্রীপাদ_রূপ_গোস্বামী তাঁর #উজ্জ্বলনীলমণি গ্রন্থে এই সমস্ত তত্ত্ব সংকলন করেছেন।এই কথোপকথনের মাঝেই জগন্নাথ মন্দির থেকে সোনার চতুর্দোলায় চেপে দেবী লক্ষ্মী এলেন গুণ্ডিচা মন্দিরের কাছে।দেবীর সাথে এল বহুবিধ সামগ্রী ।দেবী লক্ষ্মী কুপিত হয়েছেন জগন্নাথের প্রতি।তাই তিনি গুণ্ডিচা মন্দিরের সিংহদরজার সামনে এলেন।জগন্নাথের সেবকদেরকে লক্ষ্মীদেবীর সেবকেরা বেঁধে ফেললেন  । জগন্নাথের সেবকেরা করজোড়ে দেবীর কাছে নিবেদন জানালেন যে, কিছুদিনের মধ্যেই প্রভুকে তাঁরা মন্দিরে নিয়ে যাবেন।এইরকম ভাবে লক্ষ্মীবিজয় উৎসব চলতে লাগল। গণসহ মহাপ্রভু দেখে আনন্দ উপভোগ করতে লাগলেন।পুনরায় স্বরূপ দামোদর গোস্বামীর সাথে কথোপকথন শুরু হল।সেই সমস্ত কথোপকথনে যে তত্ত্ব কথার উদ্ভব হয়েছিল তা #রূপ_গোস্বামী  পরবর্তী সময়ে #উজ্জ্বলনীলমণি গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।এইভাবে কথোপকথন চলাকালে লক্ষ্মী ভাবাবেশে শ্রীবাস পণ্ডিত হঠাৎ বললেন,"লক্ষ্মীদেবী সম্পদের অধিষ্ঠাত্রী দেবী।কোনোকিছুর অভাব নেই।বৃন্দাবনের ঐ কুঞ্জ কিশলয় গিরি গোবর্ধন ময়ূর ময়ূরী ইত্যাদি প্রাকৃতিক শোভা নেহাৎই দেবী লক্ষ্মীর সম্পত্তির কাছে নগণ্য ।সেই সম্পত্তি ছেড়ে দিয়ে জগন্নাথ-কৃষ্ণ শেষ পর্যন্ত কিনা এই বৃন্দাবনে এলেন।শুধু মাত্র ফুল ফল তুলসীর লোভে বৈকুন্ঠ ত্যাগ করে বৃন্দাবনে এলেন।এইরকম কাজ কি কোনো বিদগ্ধ মানুষের শোভা পায়?অবিলম্বে দেবীলক্ষ্মীর কাছে তাঁর ফিরে যাওয়া উচিত । "
#তোমার_ঠাকুর_এত_সম্পত্তি_ছাড়ি।
#পত্র_ফল_ফুল_লোভে_গেলা_পুষ্পবাড়ি।।
#এই_কর্ম_করে_কাঁহা_বিদগ্ধ_শিরোমণি?
#লক্ষ্মীর_অগ্রেতে_নিজ_প্রভুরে_দেহ_আনি।।

এইভাবে রাধারসে মগ্ন স্বরূপ দামোদরের সাথে লক্ষ্মীরসে মগ্ন শ্রীবাস পণ্ডিতের রঙ্গ রসিকতা চলতে লাগল।আর রসিকতা-প্রিয় গৌরহরি দুজনের কথাবার্তা শুনে হাসতে লাগলেন। শ্রীবাস পণ্ডিত বললেন," দেবী লক্ষ্মী তো বৈকুন্ঠে রাজ সিংহাসনে বিরাজিতা।আর ব্রজের গোপীনীরা সারাজীবন শুধু দুধ থেকে দই ঘি তৈরি করে গেল।কোথায় রাজ সিংহাসনে বসে থাকা বিষ্ণুবক্ষ বিলাসিনী? আর কোথায় দই ঘি তৈরি করা বৃন্দাবনের গোয়ালিনী?
স্বরূপ দামোদর উত্তর দিলেন,"শ্রীবাস!বৈকুন্ঠে রাজসিংহাসন থাকতে পারে।থাকতে পারে ঐশ্বর্য!
কিন্তু যে প্রেম মাধুর্য্য বৃন্দাবনে আছে, যে প্রেমমাধুর্যে বশীভূত কৃষ্ণ,তাঁর একবিন্দুও বৈকুন্ঠে নেই।তাই সারাবছর বৈকুন্ঠ রূপী দ্বারকা শ্রীমন্দিরে জগন্নাথ থাকলেও প্রেমের টানে তাকে বছরে এই একবার বৃন্দাবনে আসতেই হয়।এইভাবে কথোপকথন চলতে লাগল।মহাপ্রভু শ্রীবাসকে বললেন," তোমার নারদ স্বভাব।তাই সেই স্বভাব ছলে তোমার মুখে আজ লক্ষ্মী তত্ত্ব উদ্ঘাটিত হল।আর স্বরূপ দামোদরের সম্পূর্ণ ব্রজ প্রেমাবেশ।তাই তার মুখে আজ ব্রজ তত্ত্ব উদ্ঘাটিত হল। " এইভাবে মহাপ্রভু হেরাপঞ্চমী দর্শন করলেন।  নিত্যানন্দ প্রভু সহ ভক্তগণ সঙ্গে মহাপ্রভু কীর্ত্তন নর্তনে মগ্ন হলেন।তারপর জগন্নাথের প্রসাদ এল।দেবী লক্ষ্মীর প্রসাদ এল।মহাপ্রভু প্রাণ ভরে প্রসাদ পেয়ে সন্ধ্যা স্নান সেরে গুণ্ডিচা ভিতরে জগন্নাথ কে দর্শন করলেন।*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds