✧═══════════•❁❀❁•═══════════✧
গিরিতটে দান ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/05/blog-post_73.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🌻🌻গিরিতটে দান🌻🌻
*সোঙরি পূরুব লীলা ত্রিভঙ্গ হইয়া*
*মোহন মুরলী গোরা অধরে লইয়া*
*মুরলীর রন্ধ্রে ফুঁক দিল গোরাচাঁন্দে*
*অঙ্গুলী নাচাঞা গায় সুললিত ছান্দে*
*নগরের লোক যত শুনিয়া মোহিত*
*সুরধূনী তীরে তরুলতা পুলকিত*
*ভূবনমোহন গোরা মুরলীর স্বরে*
*বাসুদেব ঘোষ ইথে কি বলিতে পারে*
*******************************
🌻🌻দ্বিতীয় গৌরচন্দ্রিকা🌻🌻
---------------------------------------------------
*কি ভাব উঠিল মনে*
*কান্দিয়া আকুল কেনে*
*সোনার অঙ্গ ধূলায় লোটায়*।
*ক্ষণে ক্ষণে বৃন্দাবন*
*করে গোরা সোঙরণ*
*ললিতা বিশাখা বলি ধায়*।।
*রাধাভাব অঙ্গে করি*
*রাধার বরণ ধরি*
*রাধা বিনা আর নাহি ভায়*।
*সুরধূনীতীরে বন*
*দেখি মনে বৃন্দাবন*
*গিরিতট বলি ধায়*।।
*রাধিকা রাধিকা বলি*
*ভূমে যায় গড়াগড়ি*
*রাধানাম জপয়ে সদায়*।
*প্রেমরসে হৈয়া ভোরা*
*সংকীর্তন মাঝে গোরা*
*রাধানাম জীবেরে বুঝায়*।।
*ত্রিভঙ্গ হইয়া গোরা*
*দুই নয়নে প্রেমধারা*
*পীতবসন বংশী চায়*।
*প্রেমধন অনুক্ষণ*
*দান করে জনে জন*
*এ লোচন দাস গুণ গায়*।।
#######################
🌻🌻🌻সামান্য ব্যাখ্যা🌻🌻🌻
*দানলীলায় প্রেম কলহের ভিতর দিয়া পারস্পরিক রূপ,গুণ,লীলা*-*মাধুরীর অপূর্ব আস্বাদন*। *সরস* *পরিহাসময় শ্রীযুগলের এই দানলীলা*। *শ্রীমৎ রূপগোস্বামীপাদ* *মহাবিরহরসময়* *ললিত মাধব নাটক* *প্রণয়ন করে* *শ্রীমৎ রঘুনাথদাস গোস্বামীপাদকে* *পড়তে দিয়াছিলেন*। *শ্রীদাস গোস্বামীপাদ* *সেই গ্রন্থ পাঠ করে*
*মহাবিরহসাগরে নিমজ্জিত হয়ে পাগলের ন্যায় গ্রন্থরত্ন বুকে ধরে অশ্রুধারায় ধরণীতল সিক্ত করেছিলেন*। *কখনও বা "হা রাধে"**কখনও বা "হা প্রাণেশ্বরী" বলে মূর্ছিত* *হয়ে পড়তেন* *শ্রীপাদ রঘুনাথ* *গোস্বামীর এইরকম প্রেম উন্মাদনার*
*কথা শুনে শ্রীপাদ রূপ গোস্বামী* *পরিহাসরসময় "দানকেলী কৌমুদী"* *নামক আরেকটি গ্রন্থ প্রণয়ন করে উহা শ্রীপাদদাস গোস্বামীকে দিয়া* *শোধন ব্যপদেশে(ওছিলায়,বা ছল)* *করে ললিত মাধব ফিরিয়ে নেন*। *পরবর্তী গ্রন্থ পাঠ করে দানলীলার সান্ত্বনা লাভ করেন* *এবং স্বয়ং (দানকেলী চিন্তামণি)নামক অতুলনীয় সম্ভোগরস মাধুর্য্য-পরিপূরিত* *গ্রন্থরত্ন প্রণয়ন করেন*। (সেই গ্রন্থে শ্রীপাদ দাস গোস্বামী বর্ণনা করেছিলেন), (বসুদেব মহাশয়ের ইচ্ছায় গোবর্ধনে ঋষিগণ যজ্ঞ আরম্ভ করেছেন,ঐ যজ্ঞে ঘৃতদানকারীর অভীষ্ট লাভ সুনিশ্চিত)
(শ্রীরাধা শারীকার মুখে এই সংবাদ পেয়ে সেই ঘৃতদানের জন্য উৎকন্ঠিতা হলেন,গিরিতট বা গোবর্ধন তটে যাবার জন্য বড়াইবুড়ি যোগমায়ার শরণাপন্ন হলেন)।
*********************************
🌻🌻🌻ব্রজ লীলা 🌻🌻🌻
*সুন্দরী শুনহ আজুক কথা*
*তাপ দূরে গেল,সব ভাল হৈল*
*ইহা উপজিল যথা* ধ্রু।।
*অরুণ উদয়ে, ব্রাহ্মণ নিচয়ে*
*আইল গোকুল মাঝ*
*জরতীর স্থানে, করি নিবেদনে*
*আপন মনের কাজ*।।
*গোবর্ধন পাশে, আমরা হরিষে*
*করিব যজ্ঞের কাম*
*যে গোপ-যুবতী,ঘৃত দিবে তথি*
*ইষ্টবর পাবে দান*
*জটিলা শুনিয়া, আমারে ডাকিয়া*
*যতন করিয়া বৈল*
*বধূরে সাজাঞা,গাবী-ঘৃত লৈয়া*
*তুরিতে তাহাই চৈল*
*বৈল=বলিল,চৈল=চলিল*
*এ সব বচনে, সব সখিগণে*
*রাইয়ের আনন্দ হোয়*।
*সে হেন নাগর, গুণের সাগর*
*দরশ হইবে মোয়*।।
*এত মনে করি, অতি রসে ভরি*
*অঙ্গহি সুবেশ কেল*
*ঘৃতের পসার, সাজাঞা সত্ত্বর*
*সভে মেলি চলি গেল*
*এ কথা জানিয়া, সে যে বিনোদিয়া*
*বান্ধিয়া ও চূড়া চান্দে*
*সুবলাদি লইয়া, আধ পথে যাইয়া*
*রহল দানীর ছান্দে*
*বেণুর নিসান, করয়ে সঘন*
*বাজায় ও জয়-তুরী*
*এ যদুনন্দন, করে দরশন*
*নিবিড় আনন্দে ভরি*
🌻🌻🌻দ্বিতীয় পদ🌻🌻🌻
*সহচরি সঙ্গে, রঙ্গে চলু কামিনী*
*দামিনী যৈছে উজোর*
*গোবর্ধন তট, নিকট বাটহি*
*যজ্ঞ-ঘৃত লেই ভোর*
*দেখ সখি অপরূপ রঙ্গ*
*নিরুপম বিলাস, রসায়ন পিবইতে*
*দুঁহু জন পুলকিত অঙ্গ*
*দূর সঞে দরশন,অনিমিখ লোচন*
*বহতহিঁ আনন্দ-নীর*
*আনন্দ সায়রে, ডুবল দুঁহু জন*
*বহু ক্ষণে ভৈ গেল থীর*
*অতিশয় আদর,বিদগধ নাগর*
*রাই নিয়ড়ে উপনীত*
*ইহ যদুনন্দন, নিরখই দুঁহু জন*
*অতিসুখে নিমগন চীত*
🌻🌻🌻পদ তিন মিলন🌻🌻🌻
*ঘন ঘন চুম্বন,ঘন পরিরম্ভণ*
*ভূজে ভূজ সঘন বন্ধান*
*ঘন ঘন নখ শর,ঘাতন দুঁহু জন*
*আনন্দে আপনা না জান*
*অপরূপ নিধুবন কেলি*
*অতি রসে নিমগন,দিনহি রাধা মাধব*
*মদন-কদন দূরে গেলি*
*দুঁহু দোঁহা উর পর, নিচল কলেবর*
*করত সঘন সিতকার*
*অভিনব ঘনবর, থীর বিজুরী কিয়ে*
*বেড়ি রহল অনিবার*
*দাস যদুনন্দন, কব সোই হেরব*
*হোয়ব বেলি অবসান*
*শুক শারী হেরি, তবহি নিবেদব*
*করইতে সো সমাধান*
🌻🌻🌻🌻জয় নিতাই 🌻🌻🌻🌻
*🌻🌻গিরিতটের দান সম্বন্ধে মূল তথ্য🌻🌻*
*শ্রীমতীরাধারাণী সখীগণ সঙ্গে স্নানাদি ক্রিয়া সমাপনান্তে নানান বসন ভূষণ পরিধান করে সূর্য্যকুন্ডে গিয়া শুদ্ধভাবে দিনপতির সেবা* *করলেন এবং শ্রীকৃষ্ণ প্রাপ্তির আকাঙ্খাবদ্ধ হৃদয়াকাশে গোষ্ঠচন্দ্রকে স্মরণ করতে করতে লালরঙের বেড়ের উপরে সুগন্ধ* *বিস্তারী হৈয়ঙ্গবীন(নব্যঘৃত)পূর্ণ* *স্বর্ণকুম্ভ মস্তকে নিয়ে প্রীতির সঙ্গে* *শ্রীরাধাকুন্ড হতে গোবর্ধনাভিমুখে* *যাত্রা করলেন*। *শ্রীরাধার অঙ্গ চ্ছটায় বনপথ* *আলোকিত*। *পথে যেতে যেতে নয়ন ঘূর্ণন অর্থ্যাৎ*
*কখনও ডানদিক আবার কখনও বামদিক, *দেখছেন উদ্দেশ্য একটি* *আশেপাশে প্রাণবঁধূর দর্শন হয় কি না*। *রাধারাণীর সখীগণসঙ্গে যজ্ঞে* *ঘৃত দানের জন্য আগমনের সংবাদ শুকের মুখে শুনে* *কৌতুকী ব্রজরাজনন্দন* *ঈষৎ* *(সামান্য)* *হাসলেন*। *এবং প্রিয়* *নর্মসখাগণে বেষ্টিত হয়ে সাবধানে* *গিরিরাজের উপরে অতি প্রচন্ড* *শ্যামবেদীতে দন্ডায়মান হইয়া অনুপম* *দানঘাটী* *রচনা করলেন*। *তুঙ্গবিদ্যা দূর হতে রাধারাণীকে দেখাচ্ছেন,* *রাধে!* *ঐ দেখ,তোমার প্রিয়সখা রমণীচোর গিরিরাজের* *শিখর দেশে আরোহণ করে আছেন*। *আহা-হা পারস্পরিক দর্শন,* *শ্রীমতী শ্যাম মাধুরী দর্শনে বিস্মিতা হয়ে* *বৃন্দার প্রতি বলছেন,সখী!* *আমার প্রাণবল্লভের অনেকবারই* *আমার নেত্র-পথের অতিথি হয়েছেন* *অর্থ্যাৎ আমি অনেকবারই কৃষ্ণ দর্শন করেছি*, *কিন্তু এইরকম মাধুর্য্য পূর্বে কখনও* *দেখিনি।* *যাঁর একটি অঙ্গের লবমাত্র শোভাও আমার নয়ন* *পান করতে পারছে না*, *সেই এক নেত্র এককালীন সর্বাঙ্গের* *শোভা কি ভাবে আস্বাদন করবে*। *অর্থ্যাৎ প্রাণবল্লভের অঙ্গের একটি অংশ দেখে বিচার ক্ষমতা হারিয়ে ফেলে,* *তাঁর পূর্ণ অঙ্গের বিচার কেমন করে করব?* *এবারে দূর হতেই শ্রীরাধার মাধুরী দর্শন করে শ্রীকৃষ্ণও বিস্মিত হয়ে বলছেন*---
*ইনি কি বিকশিত চম্পক লতিকা?*
*সেই চম্পকলতিকা তো গতিশীলা নয়,* *তবে গতি দেখছি কেন?*
*না,ইনি তবে চপলা লতা?না,উহা যে* *মেঘে ক্ষণকাল প্রকাশিত হয়ে লীন হয়ে যায়,সেই বস্তু দর্শন করলাম?* *উহু,তবে কি ইনি দীপ্তিতরঙ্গের তটিনী?* *তাহাও নয়,* *কারণ উহার মূর্তি নাই*। *রাধারাণী ধীরে ধীরে যত কাছে আসছেন* *তখন বলছেন,হ্যাঁ এবারে* *নিশ্চিত হলাম*, *ইনি সখীগণ বেষ্টিতা শ্রীরাধা বিনোদিনী একদিকেই* *আগমন করছেন*। *শ্যামনাগরের অপূর্ব দানীর বেশ,* *হাতে বাঁশী,মুখে হাসি,নয়নে কটাক্ষ*। *রাধারাণী সখীগণসহ যখন কাছে এসেছেন* *শ্যামনাগর বলতে লাগলেন,* *এইযে গোয়ালিনীগণ!* *আমায় দান দাও,আমায় দান দিয়ে এখান হতে অন্যত্র যাও*। *কৃষ্ণের সে কথায় কর্ণপাত না করে গরবিনীগণ বাহুনাড়া দিয়ে চলে যাচ্ছেন* *শ্রীকৃষ্ণ পুনঃ বলতে লাগলেন, হে গর্বিণী!* *তুমি বনপথে* *গোপনে নিতু নিতুই* *রোজ রোজই* *গব্যাদি বিক্রয় করে থাক,* *আজ ভাগ্যক্রমে আমার হাতে পড়েছ*। *তোমায় বন্ধন করব*।*শ্যামনাগরের কথা শুনে রাইধনির**কুটিল ভ্রুকুটির শোভা*, *নারীদের* *অপ্রীতিকর কথা বললে যেমন নয়নভঙ্গী হয়,তেমন ভাব করলেন।* *রাধার নয়ন যেন মদনের ধনুতে পরিণত হয়েছে*। *তারপর রাধা বললেন,* *হে মিথ্যাচারী,দূরে সরে যাও*, *আমি ব্রতচারিণী,যজ্ঞস্থলে যাচ্ছি*, *আমায় স্পর্শ করবে না।* *দানী বললেন,এইটী দানঘাটী,দান*
*দিয়ে যেতে হবে।* *তোমার সমস্ত অঙ্গের দান দিয়া যাও*। *দানীর কথা শুনে সকল হাস্যমুখী সখীগণ বলছেন,* *হে শ্যামচাঁদ! অঙ্গের আবার ভাড়া আছে নাকি?* *দানী* *মহারসিক,নয়ন ঘূর্ণন করে বলছেন,* *আমার দানঘাটীতে তাই দিতে হয়।* *এইকথা শুনে রাধার বদনের কি সুষমা(লাবণ্য)*। *রসিক মৌলি কৃষ্ণ রাধার বদন দেখে সভয় কৌতূকে তাঁর বদন শোভা নিরীক্ষণ করছেন।* *পাতলা বসনে গোলাপফুল ঢাকার মত বাইরে ক্রোধ,* *অবজ্ঞা,অনাদর, কিন্তু ভেতরে আকাঙ্খী,অভিলাষ,স্বাভীযোগ**(অন্তরেতে কৃষ্ণ মোর সদা সম্ভাষণ,* *বাইরে বিচ্ছেদ মাত্র লীলার কারণ)*। *রাধার অন্তরের কথা*।*এবারে আবার শ্রীকৃষ্ণ পথ আটকিয়ে দাঁড়িয়েছেন*, *সখীগণকে বলছেন, এবং রাধাকে দেখিয়ে বলছেন,* *যদি দানের অর্থ না থাকে,ওকে অর্থ্যাৎ রাধাকে আমার কাছে বাধা রেখে যাও।**তখন সখীগণ বলছেন,তা পারব না*। *তখন রাধে হুঙ্কারের সহিত বললেন,* *আমরা তোমার ক্রীতদাসী নয়,* *চন্দ্রাবলী, শৈব্যা ও* *পদ্মাও নই যে তুমি আমাদের কাছে* *যা ইচ্ছে তাই করবে বা বলবে?* *আজ আমরা ব্রজেশ্বরীর(যশোদার)* *কাছে তোমার এসব কথা বলে দিব।* *তখন শ্যামনাগর সামনে এসে বলছেন,* *দেখি তবে তোমরা**কেমন করে যাও*। *তখন সখীগণ* *হাসতে হাসতে ভীতি বিজড়িত নয়নে* *বলছেন*, *রাধে!তবে তুই থাক,* *আমরা চললাম।* *এই বলে সখীগণ অন্তরালে চলে গেলে,* *একটি মধুর কুঞ্জে শ্রীযুগল মধুর মিলন আস্বাদন করলেন।*
🌻🌻অতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা
করা হল,ভুল ভ্রান্তি মার্জনীয়🌻🌻
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
