✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* (দ্বিতীয়) ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*ভক্তির অনুরোধে তাঁর পুত্রদ্বয়ের সম্পাদনের জন্য আমি অঙ্গুলি সমূহের দ্বারা পুনঃ পুনঃ বিমর্দিত (দলন)করতে করতে বলতে লাগলাম*, *"জ্ঞান প্রবুধ্যতাং শীঘ্রং রে বৈরাগ্য প্রবুধ্যতাম্" বেদ বেদান্ত গীতা পাঠ করতে লাগলাম।* *তাতে তাঁরা চেতনা লাভ করে চারিদিকে দৃষ্টি দিয়াই পুনর্বার সুষূপ্ত (গভীর নিদ্রিত) হয়ে পড়িল।* *আমি গোবিন্দকে স্মরণ করলাম।* *তখন আকাশবাণী হল,দেবর্ষি নারদ!তুমি খিন্ন (দুঃখিত) হইও না।* *তোমার প্রয়াস সফল হবে।* *সজ্জনশিরোমণি সাধুগণ তোমাকে যে কর্ম করতে বলবেন,তা করলেই জ্ঞান ও বৈরাগ্যের বৃদ্ধত্ব ও মূর্ছা দূরীভূত হবে।* *ঐ কর্মানুষ্ঠানের সঙ্গে সঙ্গেই ভক্তির সর্বত্র প্রসার ও সমাদর হবে।* *দেবর্ষি নারদ বললেন,মুনিগণ!আকাশবাণী শ্রবণ করে আমি অতিশয় চিন্তিত হলাম।*
*কোন কর্মের অনুষ্ঠান করতে হবে?* *যাঁরা সেই কর্মের উপদেশ করবেন?* *সেই সজ্জন শিরোমণিগণের সহিত কোথায় সাক্ষাৎ হবে?* *যমুনাতীরে* *ভক্তিদেবীর কাছে জ্ঞান-বৈরাগ্যকে মূর্ছিত অবস্থায় রেখে আমি তীর্থে* তীর্থে সজ্জন *শিরোমণিগণের অন্বেষণ*
*করতে লাগলাম।* *কিন্তু কোন সজ্জনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।* *কেহ কেহ অসাধ্য,কেহ কেহ দুর্বোধ্য বললেন।* *কেহ কেহ মন্তব্য করলেন যে যোগীবর নারদ যা জানেন না,অন্য মানুষ তা কেমনকরে জানবে?* *এইভাবে হতাশ হয়ে এই বদরিকাশ্রমে এসেছি।* *ভক্তি,জ্ঞান ও বৈরাগ্যের স্বাভাবিক সুস্থতার ও প্রসন্নতার কারণ জানবার জন্য দুষ্কর তপশ্চরণ করব,স্থির করেছি।* *এমন সময় আপনাদের সঙ্গে দেখা হল।* *আপনারা হরিকীর্তন তৎপর,হরিলীলারসে উন্মত্ত,বহু শাস্ত্রজ্ঞ বুদ্ধিমান ও যোগশক্তিধর।*
*"হরি শরণম্"এই বাক্য সর্বদা আপনাদের মুখে বিরাজিত।* *আপনাদের ভ্রুভঙ্গে বৈকুন্ঠেশ্বরের দ্বারপালদ্বয় ভূপতিত ও পরে বৈকুন্ঠে ফিরে এসেছিলেন।* *মুনিগণ!আপনারা অনুগ্রহ করে সেই কর্মের উপদেশ করুন,আকাশবাণী কথিত যে কর্মের দ্বারা সপুত্রা ভক্তিদেবীর সুখ উৎপন্ন হবে।* *নারদের কথা শুনে সনৎকুমার প্রভৃতি মুনিগণ বললেন,* *"মা চিন্তাং কুরু দেবর্ষে"*
*নারদ!তুমি চিন্তা করিও না।* *পূর্বকাল হতেই সুখসাধ্য উপায় আছে।* *তুমি শ্রীমদ্ভাগবত প্রবচনরূপ জ্ঞানযজ্ঞ কর।* *শ্রীমদ্ভাগবত ধ্বনির প্রভাবে কলির সমস্ত দোষ লয়প্রাপ্ত হবে।*
*জ্ঞানবৈরাগ্যসংযুক্তা প্রেমরসাবহা ভক্তি প্রতিগেহং প্রতিজনং ততঃ ক্রীড়াং করিষ্যতি",* *অর্থ্যাৎ প্রত্যেক গৃহে প্রত্যেকজনে সানন্দে খেলা করবেন।* *বেদবেদান্ত,গীতাপাঠে যাহা নাই, শ্রীমদ্ভাগবত প্রভাবে তা অনায়াসে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।* *বেদবেদান্তাদি কল্পতরু।* *শ্রীমদ্ভাগবত সেই তরুর সুপক্ক ফল।* *"ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্মসম্মিতম্।ভক্তিজ্ঞানবিরাগাণাং স্থাপনায় প্রকাশিতম্।""* *নারদ!বেদবেদান্ত গীতাদি শাস্ত্র প্রকাশিত করে অপ্রসন্নচিত্তে চিন্তারত বেদব্যাসকে তুমিই তো পূর্বে শ্রীমদ্ভাগবত বলিয়েছ।* *তাতেই তো বাদরায়ণ পরম প্রসন্ন হয়েছিলেন।* *এইরকম অবস্থায় তুমি শ্রীভাগবতের মহিমায় বিস্মিত হয়ে প্রশ্ন করছ কেন?* *কুমারগণের কথা শুনে দেবর্ষি ভক্তি,জ্ঞান ও বৈরাগ্যের সুস্থতার জন্য ও সর্বত্র স্থাপনের জন্য শ্রীভাগবত প্রবচনরূপ জ্ঞানযজ্ঞ করবেন,স্থির করলেন।* *তাঁরা নারদকে বললেন--* *গঙ্গাদ্বারের কাছে ""আনন্দনামক"তটে জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান কর্তব্য।* *সেখানে শ্রীভাগবতী কথা অপূর্ব রসরূপা হবেন।* *যে স্থানে ভাগবতী বার্তা,সেই স্থানে ভক্তি-জ্ঞান-বৈরাগ্যের গমন হয়।*
*রসময়ী কথার শ্রবণে তাদের তারুণ্য প্রকাশিত হয়।* *এইরূপ বলে তাঁরা নারদের সঙ্গে গঙ্গাতটে আগমন করলেন।*শ্রীভাগবত প্রফচন অনুষ্ঠানের সমাচার অতিদ্রুত সর্বত্র প্রচারিত হল।* *ভূলোকের দেবলোকের ব্রহ্মলোকের শ্রীভাগবত পীযূষপানে(সুধাপানে) পরম রসিকগণ সকলে খুব তাড়াতাড়ি আগমন করতে লাগলেন।* *ভৃগু,বশিষ্ঠ,চ্যবন,গৌতম,বিশ্বামিত্র,ব্যাস,পরাশর প্রভৃতি ঋষি মুনি জ্ঞীনীগুণী যোগী প্রভৃতি সকলে পুত্র শিষ্যসহ উপস্থিত হলেন।* *বেদবেদান্ত তন্ত্র মন্ত্র সপ্তদশ পুরাণ ষড়্ দর্শন মূর্তিধারণ করে সমাগত হলেন।* *গঙ্গাদি সকল তীর্থ দেব গন্ধর্ব দানব সকলেই আগমন করলেন।* *গুরুত্ববশতঃ যাঁরা আসিতে পারছিলেন না,তাঁদের উৎসাহিত করে ভৃগু আনয়ন করলেন।* *বৈষ্ণবজন সন্ন্যাসী ব্রহ্মচারী সকলে সম্মুখে বসলেন।*
*একদিকে ঋষিগণ,অপরদিকে দেবগণ,একদিকে শাস,অপরদিকে তীর্থগণ ও অন্যান্য শ্রোতৃগণ (শ্রবণকারী) বসলেন।* *জয় জয় শব্দ,নমো নমঃ শব্দ,শঙ্খ শব্দ ঐ স্থানকে মুখরিত করল।* *বিমান হতে দেবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন।* *কুমারগণ শ্রীভাগবতের মাহাত্ম্য বলতে আরম্ভকরলেন।* *"যস্য শ্রবণমাত্রেণ মুক্তিঃ করতলে স্থিতা"*
*যে শাস্ত্রের শ্রবণমাত্রেই মুক্তি করতলগত হয়।* *(সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদদ্ভাগবতী কথা।)* *শ্রীমদ্ভাগবতী কথা সদা সেব্য সদা সেব্য।* *যে কথার শ্রবণমাত্র ভগবান শ্রীহরি শ্রোতার চিত্তকে সম্পূর্ণ ভাবে আশ্রয় করেন।* *এই মহান গ্রন্থ অষ্টাদশসহস্র শ্লোকময় ও দ্বাদশ স্কন্ধ যুক্ত,* *পরীক্ষিত মহারাজের ও ব্যাসনন্দন শুকদেবের সংবাদ স্বরূপ এই শ্রীভাগবত অবশ্য শ্রোতব্য।* *বহু শাস্ত্রের প্রয়োজন নাই,এক শ্রীভাগবতই সকল পুরুষার্থ প্রদানে সমর্থ।* *অশ্বমেধাদি যজ্ঞ,গয়াগঙ্গাদিতীর্থ শুক শাস্ত্র-কথা শ্রবণের তুল্যফল দিতে পারে না।* *যদি তুমি পরমাগতি পেতে ইচ্ছুক হও,তাহলে শ্রীমদভাগবতের একটি শ্লোক কিংবা শ্লোকার্ধ অথবা শ্লোকের চতুর্থাংশ প্রত্যহ পাঠ কর।*
*ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১
📱 +91 70011 38871
✧═══════════•❁❀❁•═══════════✧
লীলা কীর্তন PDF 📚 ভবিষ্যতে আরো PDF এই লিঙ্কে আপলোড করা হবে।👉 https://drive.google.com/drive/folders/1j7S6jqXPssNeUbC2Fq9lPJbN2vFwfWn3
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম।
ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম। নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
📚 *PDF গ্রন্থ* 📚
👉 https://www.facebook.com/groups/SriMrinmoyNandy 👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR
Whatsapp Group 👉 https://chat.whatsapp.com/KaxjcTegzmy9y1DJzQjIFI
✧═══════════•❁❀❁•═══════════✧
