✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* (তৃতীয়) ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*সর্ব শাস্ত্রের সার শ্রীমদ্ভাগবত কথন*।
*শ্রীকৃষ্ণ প্রকটলীলার পর নিত্যধামে গমনে উদ্যত হলে ভগবৎপ্রিয় উদ্ধব তাঁকে বললেন=গোবিন্দ!* *তুমি ভক্তকার্য্যের সম্পাদন করে চলে যাচ্ছ।* *কিন্তু ঘোরকলি সকল মানুষকে খল ও উগ্র করবে।* *ঐ পাপিষ্ঠদের ভারে পীড়িতা পৃথিবী কাকে আশ্রয় করবে?কমললোচন!ভক্তবৎসল!সজ্জনগণের প্রতি সদয় হয়ে তুমি চলে যেও না।* *নির্গুণব্রহ্মের উপাসনা অতিশয় কষ্টসাধ্য।* *অতএব তুমি বিচার করে কর্তব্য স্থির কর।* *উদ্ধবের প্রার্থনা ও অনুরোধ শুনে শ্রীগোবিন্দ নিজ কর্তব্য স্থির করলেন।* *তিনি স্বীয়(নিজের) সমস্ত তেজ শ্রীমদ্ভাগবতে সন্নিবিষ্ট(সংযুক্ত) করলেন।*
*"তেনেয়ং বাঙময়ীমূর্তি প্রত্যক্ষা বর্ততে হরেঃ"।* *শ্রীমদ্ভাগবত শ্রীহরির বাঙময়ী(সরস্বতী)মূর্তি।*
*এইভাবে শ্রীমদ্ভাগবতের মাহাত্ম্য কীর্তন করতে করতে কুমারগণ একটি উপাখ্যান বললেন।* *ব্রহ্মদৈত্য মহাপাপিষ্ঠও শ্রীভাগবত কথা নিষ্ঠ হয়ে কিভাবে পরাগতি বা পরমগতি প্রাপ্ত হয়েছিল তা বিস্তৃতভাবে বলে তাঁরা শ্রীমদভাগবতপাঠ আরম্ভ করলেন।* *তখন শ্রবণকারীর মধ্যে শুদ্ধ ভক্তিভাবেরপ্রকাশ হল।* *নিজধাম ত্যাগ করে ভগবান ভক্তবৎসল বনমালী ঘনশ্যাম পীতাম্বর মনোহর-*মুকটকুন্ডলধর* *ত্রিভঙ্গসুন্দর কৌস্তভধর কোটিকন্দর্প-*
*লাবণ্য* *চন্দনচর্চিত পরমানন্দচিন্মূর্তি মধুরমুরলীধর শ্রীহরি শ্রবণকারীর নির্মল হৃদয়ে আবিষ্ট হলেন।* *সভার সকল শ্রবণকারী দেহগেহবিস্মৃতি ও আত্মবিস্মৃতি হল।* *সেখানে তখন এক অত্যাশ্চর্য্য ঘটনা ঘটিল।* *শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ'* *এইসব নাম পুনঃপুনঃ উচ্চারণ করতে করতে প্রেমৈকরূপা ভক্তিদেবী নিজ তরুণ পুত্রদ্বয়কে সঙ্গে নিয়ে হঠাৎ সকলের অলক্ষ্যে ঐ শ্রীমদ্ভাগবতপাঠসভায় আবির্ভূত হলেন।* *তিনি প্রসন্ন হয়ে শ্রীসনৎকুমার নামক বক্তাকে অভিনন্দিত করলেন।* *শ্রবণকারীদের সামনে নারদমুনি জ্ঞান,বৈরাগ্য পুত্রদ্বয়ের সঙ্গে ভক্তিদেবীকে পুষ্ট ও প্রসন্ন দেখে কৃতার্থ হলেন।* *তিনি আবিষ্ট হয়ে বলতে লাগলেন="পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহো রসিকাভুবিভাবুকাঃ।* *ওহে রসিক ভাবুকগণ!এই ভাগবতরস পুনঃ পুনঃ চিরকাল পান করুন।*
*"স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুন্ঠে নাস্ত্যয়ং রসঃ।অত পিবন্তু সদ্ ভাগা মা মা মুঞ্চত কর্হিচিৎ।* *এই ভাগবতরস স্বর্গলোক সত্যলোক কৈলাসে বৈকুন্ঠে নাই।* *এইজন্য সদ্ ভাগ্যবান তোমরা এই রস নিরন্তর পান কর,* *কখনও পরিত্যাগ করিও না।* *শ্রীশুকদেব গোস্বামী এইকথা গুলো বলছেন,*
*তখন সভামধ্যে নিজ পার্ষদ পরিবেষ্টিত ভগবান শ্রীহরি আবির্ভূত হলেন।*কীর্তনকারী ভক্তগণের মধ্যস্থলে ভক্তি,জ্ঞান ও বৈরাগ্য সানন্দে নৃত্য করতে লাগলেন।*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ *শ্রীমদ্ভাগবত কথন* 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১
📱 +91 70011 38871
✧═══════════•❁❀❁•═══════════✧
লীলা কীর্তন PDF 📚 ভবিষ্যতে আরো PDF এই লিঙ্কে আপলোড করা হবে।👉 https://drive.google.com/drive/folders/1j7S6jqXPssNeUbC2Fq9lPJbN2vFwfWn3
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম।
ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
✧═══════════•❁❀❁•═══════════✧ *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম। নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
📚 *PDF গ্রন্থ* 📚
👉 https://www.facebook.com/groups/SriMrinmoyNandy 👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR
Whatsapp Group 👉 https://chat.whatsapp.com/KaxjcTegzmy9y1DJzQjIFI
✧═══════════•❁❀❁•═══════════✧
