✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ব্রজের চার প্রকার ভাব বা রস ꧂
👇👇👇🙏👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚
✧═══════════•❁❀❁•═══════════✧
কলিহত জীবের উদ্ধারের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রীশ্রীগৌর-সুন্দররুপে অবতীর্ণ হলেন ব্রজের সেই লুপ্ত লীলা এবং সর্বশ্রেষ্ঠ রসের প্রকাশের নিমিত্তে।
উন্নত এবং সর্বশ্রেষ্ঠ রস হল মধুর রস। ব্রজেন্দ্র-নন্দন ব্রজে চার ভাবে ভক্তের প্রেমরস আস্বাদন করেছেন।
যথা ------
১. দাস্য
২. সখ্য
৩. বাৎসল্য
৪. মধুর
ব্রজবাসিজনের শ্রীকৃষ্ণ মমতা- বুদ্ধির গাঢ়তা অনুযায়ী প্রীতিবিধানের উৎকণ্ঠাও তীব্র থেকে তীব্রতম হয়ে থাকে। শ্রীকৃষ্ণ তাদের একান্ত আপনজন কিন্তু তাদেরও মমতা বুদ্ধির তারতম্য আছে। তাই দাস্য অপেক্ষায় সখ্য। সখ্য অপেক্ষায় বাৎসল্য। বাৎসল্য অপেক্ষায় মধুর প্রেমের মমতা এবং তীব্রতা বেশী।
শ্রীকৃষ্ণের রসাস্বাদন চমৎকারিতা এবং প্রেমবস্যতাও অনেক বেশি এই কারণে দাস্য অপেক্ষায় সখ্য। সখ্য অপেক্ষায় বাৎসল্য। বাৎসল্য অপেক্ষায় মধুর ভাব শ্রেষ্ঠ।
মধুর রসের আর একটি নাম শৃঙ্গার রস।
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন ----------------
" সব রস হৈতে শৃঙ্গারে অধিক মাধুরী।" ১|৪|৪০
"পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হইতে।" ২|৮|৬৯
ভক্ত কেবল প্রেমের মাধ্যমেই শ্রীকৃষ্ণের মাধুর্য্য আস্বাদন করতে পারেন। সুতরাং দাস্য-সখ্য-বাৎসল্য অপেক্ষায় মধুরভাবেই শ্রীকৃষ্ণমাধুর্য আস্বাদনের সর্বশ্রেষ্ঠ উৎকর্ষতা। এই উজ্জল রস অর্থাৎ শ্রেষ্ঠবস্তু সকলকে দান করিবার জন্যই ভক্ত রুপে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন ।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧