শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীভগবানের আবির্ভাব কালীন গ্রহাদির স্থিতির পরিচয় ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/09/blog-post_31.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীভগবানের আবির্ভাব কালীন গ্রহাদির স্থিতির পরিচয় ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ 🌐 MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 *🙏""খমাণিক‍্য""নামক জ‍্যোতিষ গ্রন্থে শ্রীভগবানের আবির্ভাব কালীন গ্রহাদির স্থিতির পরিচয় পাওয়া যায় =শ্রীকৃষ্ণের আবির্ভাব সময়ে চন্দ্র,মঙ্গল,বুধ ও শনি উচ্চস্থানে অবস্থিত হয়েছিলেন।সে সময়ে বৃষলগ্ন এবং বৃহস্পতি বৃষরাশিতে ও সূর্য‍্য সিংহরাশিতে,শুক্র তুলা রাশিতে ও রাহু বৃশ্চিক রাশিতে অবস্থিত হয়ে ছিলেন।* *সেদিন অষ্টমী তিথি,বুধবার ও রোহিণী নক্ষত্র।এই সমস্ত শুভযোগে নিশীথ কালে ঘনীভূত পরব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণ এই মরজগতে আবির্ভূত হয়েছিলেন।* *"খমাণিক‍্য" নামক জ‍্যোতিষ গ্রন্থের পূর্বোক্ত মতানুসারে রাশিচক্র অঙ্কিত করলে দেখা যায় =শ্রীকৃষ্ণের জন্ম সময়ে চন্দ্র বৃষে,মঙ্গল মকরে,বুধ কন‍্যায়,এবং শনি তুলায় উচ্চস্থ হয়ে অবস্থিত।রবি,বৃহস্পতি এবং শুক্র স্বক্ষেত্রগত, সুতরাং বলবান্।নবম পতি শনি,লগ্নপতি শুক্রের সহিত সম্বন্ধ করে উভয়েই স্থানগত বলবান্ হয়েছেন।ইহা পরম রাজযোগ।* *জীবের জন্ম সময়ে গ্রহ নক্ষত্র আদির যেরকম সন্নিবেশ থাকে তদনুসারে জীবের ভবিষ্যৎ জীবনের কর্মাদি গণনা হয়ে থাকে।জীবমাত্রই কর্মাধীন ; সুতরাং যে জীব যাদৃশ কর্মফল ভোগের জন্য জন্মগ্রহণ করে,* *নক্ষত্রাদির তাদৃশ সন্নিবেশকালেই সেই জীবের জন্ম হয়ে থাকে।(জ‍্যোতিষ শাস্ত্রে দেখা যায় =কর্মস্থানে স্থিতঃ সৌরী,রিপু স্থানে চ চন্দ্রমাঃ। কুজে চ সপ্তমস্থানে ম্রিয়তে পিতৃসংজ্ঞকঃ। জাত ব‍্যক্তির জন্ম লগ্নের দশমে শনি,ষষ্ঠে চন্দ্র এবং সপ্তমে মঙ্গল থাকলে পিতৃবিয়োগ হয়। পূর্ব জন্মের কর্মফলানুসারে পিতৃবিয়োগ দুঃখ যার অবশ‍্য ভোগ‍্য,তার শনি, চন্দ্র প্রভৃতি গ্রহের এতাদৃশ সংস্থানকালেই জন্ম হয়ে থাকে।* *শ্রীকৃষ্ণের রাশিচক্র সমালোচনা করলে তাঁর অনেক লীলার ইঙ্গিত পাওয়া যায়।* *শ্রীকৃষ্ণের জন্ম সময়ে ভাগ‍্যপতি শনি, রিপু স্থানে মাতুল ও রিপুপতি শুক্রের সহিত অবস্থিত হওয়ায় এবং মাতুলকারক বুধ,নিধনপতি ও আয়পতি বৃহস্পতির সঙ্গে সম্বন্ধযুক্ত থাকায় মাতুলের মৃত‍্যুর পর রাজসৌভাগ‍্য যোগ সূচনা করছে।* *পিতৃকারক রবি মঙ্গল কর্তৃক হওয়ায় পিতার বন্ধনাদি দুর্য‍্যোগ সূচিত হচ্ছে।ভ্রাতৃপতি চন্দ্র রাহুদৃষ্ট হওয়ায় ও ভ্রাতৃস্থানে শনির দৃষ্টি থাকায়,সহোদরাদি বিনাশযোগ সূচিত হচ্ছে।শ্রীকৃষ্ণ কংসবধান্তে রাজ‍্যলাভ করেছিলেন ও তাঁর পিতা বসুদেব কারাগারে আবদ্ধ ছিলেন  এবং কংস-হস্তে তাঁর ছয়টি সহোদর বিনষ্ট হয়েছিল।* *উচ্চগৃহে(বৃষে)অবস্থিত বলবান তৃতীয়পতি চন্দ্রলগ্নে অবস্থিত থাকায় ভ্রাতা কীর্তিমান (জাতক পারিজাত) হয়  ও স্বাভাবিক আত্মকারক গ্রহ রবির চতুর্থে (হৃদয় স্থানে) অবস্থিতির জন্য আত্মনিষ্ঠ স্বাভাবিক বুদ্ধি হয়।* *বাক‍্যকারক বুধ বুদ্ধিস্থানে উচ্চে পঞ্চমে অবস্থিত বলিয়া অসাধারণ বুদ্ধিমান ও বাককৌশলী হয়। "দ‍্যূনেশে নবমে বিত্তে নানাস্ত্রীভিঃ সমাগমঃ।(বৃহৎপরাশর হোরা)কেন্দ্রে ত্রিকোণ দারেশে স্বোচ্চমিতস্ববর্গগে।কর্মাধিপেন বা যুক্তে বহুস্ত্রীসহিতো ভবেৎ। ইত‍্যাদি জ‍্যোতিষ শাস্ত্র বচনে=শ্রীকৃষ্ণের রাসাদি লীলা এবং দ্বারকায় ষোড়শ সহস্র মহিষীর সহিত লীলার ইঙ্গিতও পাওয়া যায়। শ্রীভগবানের লীলা অনন্ত।* *তাঁর রাশিচক্র সমালোচনা করিলে অনেক লীলারই তত্ত্ব পাওয়া যায়,তবে দিগদর্শনের জন্য এখানে কিঞ্চিমাত্র আলোচনা করিলাম।*
*ভুল ভ্রান্তি মার্জনীয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds