✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ একটু কৃষ্ণ কথাই আসি ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*👣একটু কৃষ্ণ কথাই আসি👣*
*ব্রজে গোপীগণের ছিল কৃষ্ণ নিয়ে বিষয়ের সঙ্গে সম্বন্ধ আর আমাদের হয় বিষয় নিয়ে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ।যখন আমাদের ভালবাসা,স্ত্রী-পুত্র-পরিজন প্রভৃতি হতে তুলে নিয়ে শ্রীভগবানে দিতে পারব, তখন আমাদের ভালোবাসা ""প্রেম"" বলে গণ্য হবে ; অন্যথা ইহা কাম ভিন্ন আর অন্য কিছুই নহে।
*🌻স্ত্রী-পুত্র-কন্যা যে সব কিছুই শ্রীভগবানে অর্পণ করেছিলেন,সেই এক ভক্তের কথা বলব।* *হরভজন নামে এক গরীব ব্রাহ্মণ ভক্ত ছিলেন,একটি কেবল মাথা গোঁজার মত কুটীর ছিল। সেই কুটীরে স্ত্রী-পুত্র আর কন্যাকে নিয়ে খুবই অভাবের মধ্যে দিনযাপন করতেন।তাঁর কর্ম ছিল পৌরহিত্য করা, যদি পৌরহিত্য না হত তাহলে ঘরে ঘরে মাধুকরী করতেন,যা পেতেন ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতেন সকলে।একদিন সামান্য কিছু পয়সা নিয়ে এক মুদির দোকানে গেলেন কিছু তন্ডুল ও আলু এবং লবণ নেবার জন্য।*
*মুদির দোকানে দেখলেন যে,দাড়িপাল্লায় ওজন করবার জন্য অতীতে দেখা গেছে যে,কয়েকটি পাথর বাটখারার কাজ করত।যে পাথর দেখলেন তাঁর পূর্ণ বিশ্বাসে বুঝতে পারলেন যে,ঐটি পাথর নহে শালগ্রাম শিলা,তিনি দোকানিকে বললেন, ভাই!তোমার ঐ যে পাথর রয়েছে আমায় দিবে? আমার যে পয়সা আছে তোমায় দিয়ে দিব, তন্ডুল,আলু ও নুন নেব না।দোকানী বলছে কি বোকা লোকরে! মানুষ পয়সা দিয়ে কেহ কোনদিন পাথর কেনে নাকি?হরভজন মনে মনে বলছেন আহা-হা আমার কি ভাগ্য,ভগবান কৃপা করে আমার ঘরে আসবেন বলিয়া কত কৃপা করলেন।* *এই বলে শালগ্রাম শিলা নিয়ে তিনি কুটীরে এলেন,একটি পাথরের থালায় রেখে সুন্দর করে সাজালেন,ঠিক সন্ধ্যার সময় আকাশবাণী হল,হরভজন আমি যেখানে ছিলাম সেখানে রেখে আই, নতুবা তোর ভীষণ ক্ষতি হয়ে যাবে।হরভজন বললেন,প্রভু!বহু ভাগ্য করে আমি তোমায় পেয়েছি, যে কোন মূল্যে আমি তোমায় ছাড়তে পারব না।তাতে আমার যা হয় তাই হবে।পরেরদিন সকালে তাঁর পুত্র-কন্যা মুখ থেকে রক্ত উঠে মারা গেল।তখন হরভজন বললেন,প্রভু!আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম, তখন আমার সঙ্গে তো কেহ ছিল না,তুমি তোমার বস্তু আমায় দিয়েছিলে,তোমার বস্তু তুমি নিয়ে নিয়েছ।এতে আমার কোন দুঃখ নেই।* *আবার সন্ধ্যার সময় আকাশবাণী হল,হরভজন আমি যেখানে ছিলাম রেখে আই তোর পুত্র-কন্যা পেয়ে যাবি, নচেৎ ভীষণ ক্ষতি হবে।হরভজনের একই কথা যা হবার হোক,তোমায় যখন পেয়েছি আমি তোমায় ছাড়ব না।*
*তুমি আমার ইহলোক, তুমি আমার পরলোক।পরদিন সকালে তাঁর স্ত্রী মারা গেলে হরভজন একই কথা বললেন,তোমার বস্তু তুমি নিয়েছ,আমি তোমায় ছাড়ব না।সেদিন পর দেখা গেল ছোট কুটীরটি আগুন লেগে ভস্মিভূত হয়ে গেল।কোনরকমে শালগ্রাম শিলা নিয়ে এক গাছতলায় বসলেন।সেই বৃক্ষতলে পুনঃ আকাশবাণী হল,হরভজন আমি যেখানে ছিলাম রেখে আই,তোর কল্যাণ হবে,নচেৎ অনেক কিছু হতে পারে।* *যা হবার হোক আমি তোমায় ছাড়ব না, তুমি আমার সব।* *শ্রীনারায়ণ দেখলেন এতকিছুর পরও হরভজন আমায় ছাড়বে না বলছে!দেখা গেল হরভজনের সর্বাঙ্গে কুষ্ঠ রোগ হয়ে গেল,সর্বাঙ্গে কীট হয়ে গেল,কীটগুলো মাটিতে পড়ে যায়,আবার সেই কীটগুলোকে তুলে নিজ দেহে রেখে দেয়,কারণ কীটেরও প্রাণ আছে, জীব মাত্রই কৃষ্ণ।ভক্তের মত ভক্ত হলে,(শাস্ত্রে পাই- ভক্তাধীন ভগবান )।* *এত কষ্ট দেবার পরও যখন হরভজনকে পরাস্ত করতে পারলেন ভগবান, তখন পুনঃ একদিন আকাশবাণী করলেন,হরভজন ঘরে ফিরে আই, হরভজন বললেন,আমার তো কোন ঘর নেই,ভস্মীভূত হয়ে গেছে,কোন ঘরে যাব?* *নারায়ণ বললেন তোর নিজের পূর্বে যে ঘর ছিল ফিরে যা। ফিরে এলেন নিজ কুটীরে, দেখলেন স্ত্রী-পুত্র-কন্যা বিদ্যমান, কেবল পুনঃ একই কথা বললেন,তুমি আবার তোমার বস্তুকে আমার কাছে ফিরিয়ে দিলে?কি হবে? তোমার বস্তু তুমি নিয়ে যাও।(🌻বলুন তো আমরা কি আমাদের পুত্র-কন্যার বিষয়ে এই কথাগুলি বলতে পারব?)যাইহোক,নব কুটীরে এসে নব নব রূপে শালগ্রাম শিলা সুসজ্জিত করে মন প্রাণ এক করে পূজো করতে লাগলেন,হঠাৎ এমন সময় দেখাগেল সেই শালগ্রাম শিলা শঙ্খ-চক্র-গদা ও পদ্ম হাতে নিয়ে শ্রীনারায়ণ দর্শন দিলেন। তখন হরভজন বললেন প্রভু!তুমি আবার আমায় মায়ায় জড়ালে?নারায়ণ বললেন,তোকে এত কষ্ট দিয়েও যখন,তোর সঙ্কল্প হতে সরাতে পারলাম না তখন আর মায়া তোর কি করবে।শ্রীনারায়ণের কৃপায় পুত্র-কন্যা ও স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে লাগলেন।* *ভক্ত যদি হতে হয় এমনটি হওয়া উচিত।* *🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
