✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীচৈতন্যচরিতামৃতের শ্লোকের ব্যাখ্যা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীচৈতন্যচরিতামৃতে পায় যে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে।*
*পূর্ণানন্দ পূর্ণরস-রূপ কহে মোরে*।।
*আমা হৈতে আনন্দিত হয় ত্রিভূবন।*
*আমাকে আনন্দ দিবে ঐছে কোনজন।।*
*আমা হৈতে যাঁর হয় শত শত গুণ*।
*সেইজন আহ্লাদিতে পারে মোর মন।।*
*আমা হৈতে গুণীবর জগতে অসম্ভব।*
*একলি রাধাতে তাহা করি অনুভব।।*
*কোটি কাম জিনি রূপ যদ্যপি আমার।*
*অসমোর্ধ মাধুর্য্য সাম্য নাহি যার*।।
*মোর রূপে আপ্যায়িত করে ত্রিভূবন।*
*রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন।।*
*মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভূবন।*
*রাধার বচনে হরে আমার শ্রবণ।।*
*যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ।*
*মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ।।*
*🌻শ্রীকৃষ্ণ মনে মনে বিচার করছেন, "তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ আমাকে পূর্ণানন্দ-স্বরূপ এবং পূর্ণরস স্বরূপ বলেন"।শ্রীকৃষ্ণ নিজে আনন্দ-স্বরূপ বলে সকল জগৎকে আনন্দিত করেন, কিন্তু সেই কৃষ্ণকে কি কেউ আনন্দ দিতে পারেন?এই প্রশ্নের মীমাংসায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, "আমা অপেক্ষাও যাঁর গুণ শতশত অধিক, অর্থ্যাৎ এমাত্র শ্রীরাধাই আমাকে আনন্দিত করতে পারেন।শ্রীরাধার রূপ,রস,গন্ধ,স্পর্শ ও শব্দ যথাক্রমে শ্রীকৃষ্ণের চক্ষু,কর্ণ,জিহ্বা, নাসিকা ও ত্বক এই পঞ্চেন্দ্রিয়কে আনন্দিত করে থাকে।এর দ্বারাই শ্রীকৃষ্ণ অনুভব করছেন।শ্রীরাধিকা শ্রীকৃষ্ণ হতে অধিক গুণবতী এবং রূপ-মাধুর্য্যে শ্রীরাধা তাঁর থেকে শ্রেষ্ঠা, কারণ শ্রীরাধাকে দর্শন করলে অসমোর্ধ রূপ-মাধুর্য্য সমন্বিত শ্রীকৃষ্ণেরও নয়ন পরিতৃপ্ত হয়।অর্থ্যাৎ শ্রীরাধার রূপ-গুণই শ্রীকৃষ্ণের জীবাতু বা প্রাণ ধারণের উপায়। কিন্তু তটস্থ হয়ে বিচার করে শ্রীকৃষ্ণ দেখলেন, সমস্তই বিপরীত।অর্থ্যাৎ শ্রীকৃষ্ণের রূপ-রসাদির মাধুর্য্যই শ্রীরাধার রূপ-রসাদির মাধুর্য্য অপেক্ষা শ্রেষ্ঠ।কারণ রূপ-রসাদিতে শ্রীরাধা এতই আনন্দ পান যে,তিনি সুখের আধিক্যে একেবারে অজ্ঞান হয়ে যান।শ্রীকৃষ্ণের বংশীধ্বনি দূরে থাকুক,বাঁশের রন্ধ্রে বায়ু প্রবেশে বংশীধ্বনির মতো শব্দ, কিংবা শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ দূরে থাকুক,তরুণ-তমাল বৃক্ষের সঙ্গে কৃষ্ণের বর্ণের কিঞ্চিৎ সাদৃশ্য ভেবে তমালকেই প্রেমভরে যে আলিঙ্গন ; কিংবা সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের অঙ্গগন্ট না পেলেও দূর থেকে অনুকূল বাতাসে ভেসে আসা অঙ্গগন্ধে শ্রীরাধার উড়ে যাওয়ার যে প্রেমান্ধ আকুলতা ; কিংবা সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণের অধর সুধা দূরে থাকুক, শ্রীকৃষ্ণের চর্বিত তাম্বুলমাত্র আস্বাদন করেই শ্রীরাধার যে সুখতন্ময়তা এবং চরম অবস্থায় শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে শ্রীরাধার যে অনির্বচনীয় আনন্দ এবং শ্রীরাধার অঙ্গে যে অপূর্ব মাধুরী তা দেখে শ্রীকৃষ্ণের স্থির বিশ্বাস,শ্রীরাধার সুখ শ্রীকৃষ্ণের সুখ অপেক্ষা অনেক অনেক বেশী।*
*🙏বানান, ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
