✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীগুরু তত্ব꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস।*
*তথাপি জানিয়ে আমি তাঁহার প্রকাশ।।*
*🙏গুরু দুই প্রকার=দীক্ষাগুরু ও শিক্ষাগুরু।শ্রীগুরুদেব শ্রীকৃষ্ণ বা শ্রীচৈতন্যের প্রিয়তম ভক্ত ; এটিই দীক্ষাগুরুর স্বরূপ বা তত্ত্ব।শ্রীগুরুদেব স্বরূপত শ্রীকৃষ্ণের প্রিয়ভক্ত হলেও,শিষ্য তাঁকে শ্রীকৃষ্ণের প্রকাশ বা আবির্ভাব বলেই মনে করবেন। শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধের শ্লোকে বলা হয়েছে, "আচার্য্যকে (গুরুকে) শ্রীকৃষ্ণ বলেই জানবে,কখনো তাঁর অবমাননা করবে না ; মনুষ্য-বুদ্ধিতে কখনো তাঁর প্রতি অসূয়া প্রকাশ করবে না ; কারণ গুরুদেব সর্বদেবময়"। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন=প্রথমে শ্রীগুরুদেবকে পূজো করে তারপর আমার পূজো করবে।এইরকম যারা করে,সেই ব্যক্তিই ভক্তিযোগে অনুরাগ লাভ করতে পারে।* *অন্যথা তার সমস্তই নিষ্ফল হয়।(হরিভক্তি বিলাস=৪|১৩৪)।প্রথমে গুরুপূজা, তারপর কৃষ্ণপূজার ভগবান নির্দেশিত এই বিধি থেকেই বোঝা যায়,গুরু ও কৃষ্ণ স্বরূপত এক নন। তবে শ্রীগুরুদেবকে কৃষ্ণ বলে মনে করার যে আদেশ, তার তাৎপর্য্য হল, শ্রীগুরুদেব শ্রীকৃষ্ণের মতই পূজ্য, অথ্যাৎ শ্রীগুরুদেব প্রিয়তমাংশ ও পূজ্যতমাংশে শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন, কিন্তু স্বরূপাংশে পৃথক।*
*আচার্য্যং মাং বিজানীয়ান্নাবমন্যেত কর্হিচিৎ।*
*ন মর্ত্যবুদ্ধ্যাসূয়েত সর্বদেবময়ো গুরুঃ।।*
*🌻আচার্য্যং=(দীক্ষাগুরুকে) ; মাং বিজানীয়ৎ=(আমি শ্রীকৃষ্ণ বলিয়াই অথবা আমার প্রিয়ভক্ত বলিয়াই জানিবে) ; কর্হিচিৎ ন অবমন্যেত= (কখনো তাঁর অবমাননা করবে না) ; মর্ত্যবুদ্ধ্যা ন অসূয়েত= (মনুষ্যবুদ্ধিতে তাঁর প্রতি অসূয়া প্রকাশ অর্থ্যাৎ দোষ-দৃষ্টি করবে না) ; [যতঃ] =(যেহেতু) গুরু সর্বদেবময়ঃ= (গুরুদেব সর্বদেবময়)।*
*অনুবাদ=ভগবান বললেন, হে উদ্ধব!আচার্য্য অর্থ্যাৎ শ্রীগুরুদেবকে আমি (শ্রীকৃষ্ণ) বলেই (অথবা আমার প্রিয়ভক্ত বলেই) জানবে। কখনো তাঁর অবমাননা করবে না কিংবা মনুষ্যবুদ্ধিতে তাঁর প্রতি দোষ-দৃষ্টি করবে না ; কারণ শ্রীগুরুদেব সর্বদেবময়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧