শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

*৩৯. রামায়ণ কথন সংক্ষেপে* ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_265.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ *৩৯. রামায়ণ কথন সংক্ষেপে* 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    ꧁ রামায়ণ কথন অতি সংক্ষেপে 🙏 সূচীপত্র
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*৩৯,রামায়ণ কথন সংক্ষেপে*
*🌻পবন-পুত্র হনুমান যে আশা নিয়ে বেড়িয়ে ছিল তা পূর্ণ হতে চলেছে,দূর হতে লঙ্কা দেখে মনে মে ভাবলেন,আমি যদি এই মহাদেহে লঙ্কায় প্রবেশ করি তবে আমার প্রতি তাদের সন্দেহ হয়ে যাবে যে বাহিরের কেহ আছে।তাই অতি ক্ষুদ্ররূপ ধারণ করে=*
*অতএব ক্ষুদ্র মূর্তি হয়ে প্রবেশিব।*
*উচিত সময়ে নিজ কার্য‍্য সমাধিব*।।
*অত ভাবি আপন সহজ মূর্তি ধরি*
*সিন্ধু তরি পড়িলেন সুবেল উপরি।।*
*সেই ত সুবেল গিরি ভয়েতে তাঁহার।*
*কাঁপিতে লাগিল লঙ্কাদ্বীপ সহকার।।*
*আর এক হ'লো বড় সে সময় রঙ্গ*।
*সীতা আর রাবণের নাচে বাম-অঙ্গ।।*
*🌻হনুমান লঙ্কার ভিতরে প্রবেশ করে বিচিত্র সব দেখলেন।*
*কাঞ্চন রতন মণি স্ফটিক নির্মাণ।*
*পুরশোভা দেখিয়া বিস্মিত হনুমান।।*
*গড়ে প্রবেশিয়া দেখে পবন-নন্দন*।
*বিশ্বকর্মা নির্মিত সে অদ্ভুত রচন।।*
*মহাভয়ানক মূর্তি সম্মুখে প্রচন্ডা।*
*বামহাতে খর্পর দক্ষিণ হাতে খান্ডা।।*
   *(খর্পর=মরার মাথার খুলি)*
*দুই চক্ষু ঘোরে যেন দুই দিবাকর।*
*ব্রহ্ম-অগ্নি হেন তেজ অতি ভয়ঙ্কর।।*
*লোল জিহ্বা পৃষ্ঠে জটা বিকট দশন।*
*হাঁড়িয়া মেঘের বর্ণ দেখিতে ভীষণ।।*
*ব‍্যাঘ্র চর্ম পরিধান গলে মুন্ডমালা।*
*মানিক-কুন্ডল কর্ণে যেন চন্দ্রকলা।।*
*দেখিয়া চিন্তিত অতি বীর হনুমান*।
*যোড়হাতে বলেন দেবীর বিদ‍্যমান।।*
*শাস্ত্রে শুনিয়াছি আমি চামুন্ডার কথা।*
*শিবের প্রেয়সী তুমি,কেন আছ হেথা।*
*🌻তাই তোমাকে দেখে আমি ভীষণ ভয় পেয়েছি। কিন্তু কি কারণে তুমি এখানে আছ?তখন চামন্ডা বললেন,আমি আমার পতির আজ্ঞায় লঙ্কায় বসতি করি।ব্রহ্মা যখন এই স্বর্ণ-লঙ্কাপুরী সৃজন করেছিল,সেই তখন থেকেই আমি লঙ্কা রক্ষা করছি।আমি পতিকে জিজ্ঞাসা করেছিলাম কতদিন আমায় স্বর্ণ লঙ্কাপুরীতে থাকতে হবে? তিনি বলেছিলেন,*
*শঙ্কর বলেন,থাক এই সঙ্খ‍্যা তার*।
*যত দিন নাহি হয় রাম-অবতার।।*
*জন্মিবেন রাম দশরথের ভবনে।*
*তাঁর পত্নী সীতাদেবী হরিবে রাবণে।।*
*সীতা অন্বেষণে রাম পাঠাবেন চর*।
*তার নাম হনুমান,আকারে বানর*।।
*যখন দেখিবে লঙ্কাগত হনুমান।*
*তখন ছাড়িয়া লঙ্কা আসিবে স্বস্থান।।*
*🌻সেই দিন থেকে আমি লঙ্কাপুরী রক্ষা করে আছি। যেদিন আমি হনুমানকে দেখব সেইদিন আমি লঙ্কা ত‍্যাগ করে নিজালয়ে চলে যাব। কিন্তু তুমি কার সেবক? কোথায় তোমার ঘর?আচ্ছা কেমন করে তুমি অলঙ্ঘ‍্য সাগর পার হলে?তখন হনুমান বললেন আমি রামের কিঙ্কর, আমার নাম হনুমান, সীতার অন্বেষণে এলাম লঙ্কাপুরী।*
*সীতা অন্বেষণে আইলাম লঙ্কাপুরী।*
*শ্রীরামের দূত যেই তেঁই সিন্ধু তরি।।*
*শুনিয়া হনুর কথা চামুন্ডার হাস।*
*লঙ্কায় দেখিয়া তারে গেলেন কৈলাস।।*
*🌻রাজপ্রাসাদের সীমানায় প্রবেশ করে নিকটবর্তী এক মন্দিরে শিবপত্নী চামুন্ডার মূর্তি দেখে কৌতূহলের সহিত দেবীর নিকট জানতে চাইলেন যে,তাঁর এইরকম অবস্থা কেন?চামুন্ডাদেবী বললেন,স্বর্ণলঙ্কা নির্মিত হবার পর শিবের নির্দেশক্রমে তিনি এই জায়গায় রয়েছেন।রামভক্ত হনুমান সীতার অন্বেষণে লঙ্কায় আসলে তবেই তিনি পুনরায় কৈলাসে ফিরে যেতে পারবেন।রামভক্ত হনুমান সংক্ষেপে নিজ পরিচয় বর্ণনা করলে চামুন্ডাদেবী লঙ্কাত‍্যাগ করে কৈলাসে চলে গেলেন।তারপর বহু অন্বেষণ করেও হনুমান সীতার সন্ধানে ব‍্যর্থ হয়ে রামচন্দ্রের কমল-চরণ স্মরণ করতে বসলেন। হঠাৎ কি ভেবে যেন হনুমান ইতস্ততঃ(এদিক ওদিক)বিচরণকালে অদূরে এক পুষ্পোদ‍্যান দেখে সেইদিকে গমন করলে, তিনি দেখলেন অগণিত ভয়ঙ্করী চেড়ী পরিবৃতা ক্ষীণতনু,উজ্জ্বল স্বর্ণাভ গাত্রবর্ণ এক মলিনবেশা রমণী কার যেন বিরহ-শোকে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছেন আর নয়নের জল মুছছেন। ধীরে ধীরে নিকটবর্তী হয়ে তিনি ঐ মলিনবেশা রমণীর মুখ হতে শুনলেন,"হা রাম,হা রাম", শ্রীরাম তুমি কোথায়? আমাকে সত্বর এই জায়গা থেকে উদ্ধার করো।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
           *ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds