শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩. বেদের স্বরূপ 📖 বৈষ্ণব বিবৃতি 🌼 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🙏ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়🙏*
*০৩🙏🙏বেদের স্বরূপ🙏🙏*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻এই বেদ সকল ভগবানের অঙ্গ।যথা তৈত্তরীয় উপনিষদে পায়=*
 *"তস‍্য যজুরে শিরঃ ঋগ্ দক্ষিণঃ পক্ষঃ।*
*সামোত্তরোং পক্ষঃ,অথর্বাঙ্গিরসঃ পুচ্ছংপ্রতিষ্ঠা।।*
                                  *(৩ অঃ২)*
*🙏যজুর্বেদ সেই ভগবানের শির বা মস্তক,ঋগবেদ দক্ষিণ পক্ষ, সামবেদ উত্তর পক্ষ ও অথর্ববেদ পুচ্ছ বা পশ্চাৎ ভাগ।*
*🌻অতি প্রাচীন কালেও জড়-বিজ্ঞানবাদী এমন অনেক লোক ছিলেন,তাঁরা বেদের এই নিত‍্যত্ব ও অপৌরুষেয়ত্ব সম্বন্ধে তেমন আস্থাবান ছিলেন না। (বায়ুপুরাণে লিখিত আছে)=*
*"সন্তি বেদবিরোবেন কেচিদ্ বিজ্ঞানমানিনঃ"।*
                      *(উত্তরকান্ড ১৬ অঃ ৪৬)*
*🌻সুতরাং বর্তমান কালে যে বেদকে যে, "চাষার গান" বা ঋষিদের "মুখগড়া" বলে বেদের নিত‍্যত্ব ও অপৌরুষেয়ত্বকে উড়িয়ে দিতে চেষ্টা করবেন তাতে আর বিচিত্রতা কি? কিন্তু এটি বলাই বাহুল‍্য যে, এটি সর্ববিধ লৌকিক ও অলৌকিক জ্ঞানের ভান্ডার বলে স্মরণাতীত কাল হতে সনাতন আর্য‍্য-সমাজে শ্রীভগবদ্বিগ্রহ স্বরূপে সমাদৃত ও পূজিত।জীব প্রাণের পিপাসা মিটাবার জন্য যে শান্তি-সুধার আশায় জন্মে জন্মে ঘুরে বেড়ায়,বেদ বা শ্রুতি জননীর মতো সেই সর্বানন্দদায়িনী শান্তিসুধাধারা প্রদান করেন।প্রেমপুরুষার্থের পথ প্রদর্শন করেন।ইহাই বেদের মাহাত্ম‍্য-- ইহাই বেদের বিশেষত্ব।বেদ মানুষের পরিচ্ছিন্ন জ্ঞানের মতো অপূর্ণ বা ভ্রমসঙ্কুল নহে, চির অভ্রান্ত।এই ভগবন্মুখ-নিঃসৃত মঙ্গলময়ী উক্তি গুলি দেশ-কালাতীত পদার্থ,নিত‍্যই একরূপ।সমাহিত ঋষিদের হৃদয়ে ইহা ভিন্ন ভিন্ন কালে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত না হয়ে একই রূপে পরিস্ফুরিত হয়, সুতরাং ইহা নিত‍্য।ইহা অনন্তসাগরের লহরী লীলার মতো নিরন্তর শব্দিত হচ্ছে।গ্রহণ করতে পারলেই,উপলব্ধ হয়। অধুনা,বেদ বললে যে চারখানি বেদসংহিতাকে বুঝিয়ে থাকে,বস্তুত তা বেদের সীমা নহে।ঋষিগণ বেদকে অনন্ত অসীম বলে নির্দেশ করেছেন।বেদের আজ প্রায় সবই বিলুপ্ত, বেদ মহীরুহের এখন বহু শাখা-প্রশাখা নষ্ট হয়ে গিয়াছে। সুতরাং বর্তমান আকারে আমরা যে সংহিতা গুলি দেখতে পায়,উহা কতিপয় মন্ত্রের সংগ্রহ মাত্র।আবার এই সংগ্রহও যে পরস্পর সম্বন্ধবিশিষ্ট বা শৃঙ্খলাবদ্ধ নহে, তা অভিজ্ঞ বেদ পাঠক মাত্রেই অবগত আছেন।অতএব বেদের তথ‍্য-নির্ধারণ যে কিরূপ দুরূহ ব‍্যাপার তা সহজেই অনুমেয়।বেদই ব্রহ্ম নামে সংজ্ঞিত। সুতরাং বেদ আলোচনা ব্রহ্মতত্ত্ব আলোচনার মতো গভীর সাধনা সাপেক্ষ।এই বৈদিক সিদ্ধান্ত অবলম্বন করে কত যে ধর্মমতের সৃষ্টি হয়েছে তার পরিমাণ নাই এবং ভবিষ্যতেও যে কত হবে,তা কে বলতে পারে।ভগবান হতে প্রকাশিত আদি বেদ লক্ষ শ্লোকাত্মক ছিল।পরে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব‍্যাস সেই চতুষ্পাদ বেদকে একীভূত হতে দেখে পুনরায় চারভাগে বিভক্ত করেন।তার বেদ-পারগ চারজন শিষ‍্যকে চারবেদ অর্পণ করেন।পৈলকে ঋগ্বেদ,বৈশম্পায়নকে যজুর্বেদ,জৈমিনীকে সামবেদ ও সুমন্তকে অথর্ববেদ প্রদান করেন। যজ্ঞের সময় ঋগ্বেদের দ্বারা হৌত্র কর্ম, যজুর্বেদ দ্বারা অধ্বর্য‍্যব কর্ম,সামবেদের দ্বারা ঔদ্গাত্র কর্ম এবং অথর্ববেদের দ্বারা মন্ত্র পরিদর্শন রূপ ব্রহ্মত্ব কর্মের সংস্থাপন করেন।*
*🌻অনন্তর তিনি ঋক্ সমুদায় উদ্ধার করে ঋগ্বেদ সংহিতা,যজুঃ সমুদায় উদ্ধার করে যজুর্বেদসংহিতা,গীতাত্মক সাম সমুদায় উদ্ধার করে সামবেদ সংহিতা এবং যজ্ঞাদি পরিদর্শন-সূচক কর্ম এবং শান্তি  ও পুষ্টি অতিচারাদি কর্ম সমুদায়ের প্রকরণ উদ্ধার করে অথর্ববেদ প্রণয়ন করেন।অতঃপর শিষ‍্য-প্রশিষ‍্য কর্তৃক এই বেদচতুষ্টয় ক্রমশঃ বহু শাখাপ্রশাখায় বিভক্ত হয়ে পড়ে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds