শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীকৃষ্ণের জন্মলীলা-কীৰ্ত্তন🌷 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/janmo.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 শ্রীকৃষ্ণের জন্মলীলা-কীৰ্ত্তন🌷 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/janmo.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
(১)
ভাদ্রমাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে।
শ্রীকৃষ্ণের আবির্ভাব হইল ব্রজেতে।।
পুত্র পেয়ে নন্দ নাচে আর উপানন্দ।
ব্রজের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ।।
শ্রীযশোদা মাতা নাচে পুত্র কোলে করে।
ব্রজের গোপীরা নাচে বিবিধ প্রকারে।।
স্বর্গের দেবতা শুনে পুষ্প বরিষয়।
পাতালে বাসুকি শুনে স্তুতি যে করয়।।
ব্রহ্মা-শিব-ইন্দ্ৰ নাচে আকাশে উঠিয়া।
এইভাবে ত্রিভুবন গেল যে মাতিয়া।।
গোকুলেতে নন্দালয়ে হলে মহানন্দ।
শুনিয়া স্বরূপে পেল বড়ই আনন্দ।।

(২)
নিদ্রা অবসানে, যশোদা নিকটে, পুত্রকে দেখিতে পেয়ে।
কত যে আনন্দ, হৃদয়ের মাঝে, কে বলিবে তাহা গেয়ে।।
নন্দজীকে বলে, আনন্দিত হয়ে, পুত্রকে কোলেতে কর।
এতদিন পরে, বিধাতা দিয়েছে, যাদুবাছা মোর ঘর।।
একথা শুনিয়া, নন্দজী হাসিয়া, পুত্রকে কোলেতে করে।
মুখচুম্বে আর, নাচিতে থাকয়, গোকুলে আপন ঘরে।।
শ্রীনন্দ সুনন্দ, একথা শুনিয়া, দুবাহু তুলিয়া নাচে।
রোহিণী শুনিয়া, আনন্দিত হৈয়া, অতিশীঘ্র যায় কাছে।।
ক্রমে ক্রমে নিশি, অবসান হলে, পুরবাসী ছিল যত
সকলে শুনিয়া, আসিতে লাগিল, হৈয়া বড় আনন্দিত।।
পুত্রের কারণে, নন্দের আলয়ে, এহেন আনন্দ হয়।
শুনিয়া স্বরূপে, সকলের সাথে, জয় জয় গুণ গায়।।

(৩)
নন্দের গৃহেতে, নন্দের কুমার, সকলে দেখিতে পেয়ে।
আনন্দিত হয়ে, নাচ-গান করে, তালে তালে গুণ গেয়ে।।
সে চাঁদ বদন, হেরিয়া কেহত, হলদী মাখয়ে গায়।
কেহ আনে ঘী, কেহ আনে দই, দুধ ঢালে কেহ গায়।।
এইভাবে আজ, আনন্দিত হলে, ব্রাহ্মণ ব্রাহ্মণী যত।
আশির্ব্বাদ দিয়ে, দান হাতে লয়ে, ঘরে চলে যায় তত।।
জয় জয় গাই, গোকুল নগরে, আনন্দের বাধাই।
প্রভুজী তোমার, মহিমা অপার, বলিহারি বলি যাই।।
স্বরূপেও তব, স্বরূপ চিন্তিয়া, হৃদয় মাঝারে রেখে।
ধ্যানের মাধ্যমে, দুধ-দই দ্বারা, অভিষেক করে থাকে।।

(8)
নন্দের গৃহেতে আজ হইল বাধাই।
শ্রীকৃষ্ণের আগমনে বলিহারি যাই।।
পুত্রের মঙ্গল লাগি নন্দ বাবা গিয়ে।
রত্ন মণি দান করে দু'হাত ভরিয়ে।।
লক্ষ লক্ষ ধেনু আনে দান করিবারে।
সকলেই দান লয়ে আশির্ব্বাদ করে।।
শ্রীগোকুলচন্দ্র আজ দোলনাতে দোলে।
মুচকিয়ে হেসে যেন কিযেন কি বলে।।
বাল-বৃদ্ধ সবে এসে বদনটি দেখে।
কোলে লয় আর কেহ চুম্বা দিতে থাকে।।
প্রভুকে দেখিতে আসে ব্রহ্মা বিষ্ণু ভোলা।
পাতালে বাসুকি নাচে হইয়া উথলা।।
এইভাবে নন্দালয়ে আনন্দ হইলে।
স্বরূপেও জয় করে দুই বাহু তুলে।।

(৫)
গোকুলেতে নন্দালয়ে পুত্রকে পাইয়া।
যে আনন্দ করেছিল সকলে মিলিয়া।।
সে আনন্দ এখনও পৃথিবী উপরে।
সেই তিথিটিতে হয় প্রতি ঘরে ঘরে।।
শ্রীকৃষ্ণের স্বরূপকে স্মরণ করিয়া।
বিগ্রহকে অভিষেক করয়ে রঙ্গিয়া।।
সেইকালে তবলীলা স্মরণ করিয়া।
সকলের হৃদয়টি যায় যে জুড়িয়া।।
প্রভু তব কৃপা লাগি নন্দোৎসব করে।
বহুলোকে জন্মোৎসব কীর্ত্তনও করে।।
কেহ নাচে কেহ গায় হাতে তালি দেয়।
গুলগুলি বাটে কেহ লাড্ডুপুরী খায়।।
এইভাবে যেইজন লীলাকে স্মরয়।
প্রভু তুমি কর দায় স্বরূপে জানায়।।
🙏 সংগৃহীত 🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



adds