শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/advaita5.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫১) অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
          *শ্রীধামপুরীতে মহামিলন*
          ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀পুনঃ স্বরূপ গোঁসাইয়ের কাছে মালা দিয়ে পাঠালেন।ভক্তগণ কৃষ্ণ সংকীর্তন করতে করতে ও নাচতে নাচতে মহানন্দে আসিলেন।যখন সিংহদ্বারে আসিলেন তখন স্বয়ং মহাপ্রভু এসে ভক্তগণকে নিয়ে শ্রীজগন্নাথ দর্শন করলেন। সেখান হতে নিজ বাসস্থানে এসে ভক্তগণকে প্রসাদ দিলেন।আগের বৎসরের ন‍্যায় সেইসব জায়গায় থাকবার ব‍্যবস্থা হল।পূর্ববৎ ভক্তগণ চারমাস প্রভুপাদপদ্মে থেকে যাত্রা-মহোৎসবাদি দর্শন ও শ্রবণ করলেন।এবারও অদ্বৈতাচার্য‍্য, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভিক্ষা দিলেন। শ্রীচৈতন‍্যভাগবতে পাই=*
*🌷একদিন শ্রীঅদ্বৈতসিংহ মহামতি।*
*🌷প্রভুরে বলিলা,আজি ভিক্ষা কর ইথি।।*
*🌷মুষ্ট‍্যেক তন্ডুল প্রভু,রান্ধিব আপনে।*
*🌷হস্ত মোর ধন‍্য হউ তোমার ভক্ষণে।।*
*🌷প্রভু বোলে, যে জন তোমার অন্ন খায়।*
*🌷"কৃষ্ণ-ভক্তি","কৃষ্ণ" সে-ই পায় সর্বথায়।।*
*🌷আচার্য‍্য তোমার অন্ন আমার জীবন।*
*🌷তুমি খাওয়াইলে হয় কৃষ্ণের ভোজন।।*
*🌷তুমি যে নৈবেদ‍্য কর করিয়া রন্ধন।*
*🌷মাগিয়াও খাইতে আমার তথি মন।।*
*🌷শুনিয়া প্রভুর ভক্তবৎসলতা বাণী।*
*🌷কি আনন্দে অদ্বৈত ভাসেন নাহি জানি।।*
*🌷পরম সন্তোষে তবে বাসায় আইলা।*
*🌷প্রভুর ভিক্ষার সজ্জ করিতে লাগিলা।।*
*🌷লক্ষ্মী-অংশে জন্ম-- অদ্বৈতের পতিব্রতা।*
*🌷লাগিলা করিতে কার্য‍্য হই ' হরষিতা।।*
☆               ☆               ☆               ☆
*🍀অদ্বৈতাচার্য‍্যের একান্ত ইচ্ছে যে মহাপ্রভু যেন একা আসেন, এবং প্রাণভরে মহাপ্রভুর সেবা দিতে পারি। কারণ মহাপ্রভু যেখানে যান বহু ভক্তগণ তাঁর সঙ্গে সঙ্গ করেন। শেষ পর্যন্ত অদ্বৈতের ইচ্ছে পূর্ণ হল*।
*🌷এ সব-বৈষ্ণব-অবতারে অবতারি।*
*🌷প্রভু অবতারে ইহা-সবে অগ্রে করি।।*
*🌷যেরূপে প্রদ‍্যুম্ন,অনিরূদ্ধ,সঙ্কর্ষণ।*
*🌷সেইরূপ লক্ষ্মণ,ভরত, শত্রুঘন।।*
*🌷তাঁহারা যেরূপ প্রভু-সঙ্গে অবতরে।*
*🌷বৈষ্ণবেরে সেইরূপ প্রভু আজ্ঞা করে।।*
*🌷এতএব বৈষ্ণবের জন্ম-মৃত‍্যু নাই।*
*🌷সঙ্গে আইসেন,সঙ্গে যায়েন তথাই।।*
*🌷ধর্ম্ম,কর্ম্ম,জন্ম বৈষ্ণবের কভু নহে।*
*🌷পদ্ম-পুরাণেতে ইহা ব‍্যক্ত করি কহে।।*
*🌷হেনমতে ঈশ্বরের সঙ্গে ভক্তগণ।*
*🌷প্রেমে পূর্ণ হইয়া থাকেন সর্বক্ষণ।।*
                *(শ্রীচৈঃভাঃ অঃ)*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻🌻শ্রীচৈতন‍্যাবতার প্রচার🌻🌻*
*🌹একদিন অদ্বৈত সকল ভক্ত-প্রতি।*
*🌹বলিলা পরমানন্দে মত্ত হই অতি।।*
*🌹শুন ভাই-সব,এক কর সমবায়*।
*🌹মুখ ভরি গাই' আজি শ্রীচৈতন‍্যরায়।।*
*🌹আজি আর কোন অবতার গাওয়া নাই।*
*🌹সর্ব-অবতারময়-- চৈতন‍্য গোসাঞি।।*
*🌹যে প্রভু করিল সর্বজগত উদ্ধার।*
*🌹আমা' সবা' লাগি, যে গৌরাঙ্গ-অবতার।।*
☆          ☆          ☆          ☆          ☆
*🌹শুনি প্রভু অদ্বৈতের কৃপাযুক্ত বাণী।*
*🌹উচ্চ করি বলিতে লাগিলা হরিধ্বনি।।*
*🌹দবিরখাসেরে প্রভু বলিতে লাগিলা।*
*🌹"এখানে তোমার কৃষ্ণপ্রেমভক্তি হৈলা।।*
*🌹অদ্বৈতের প্রসাদে যে হয় কৃষ্ণভক্তি।*
*🌹জানিহ অদ্বৈত কৃষ্ণের পূর্ণশক্তি।।*
                   *(শ্রীচৈঃভাঃঅঃ)*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫২)অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
*মহাপ্রভুর শ্রীঅদ্বৈত-তত্ত্ব প্রকাশ*
^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^
*☘স্বয়ং শ্রীগৌর ভগবান অন্তরঙ্গ ভক্তের মহিমা প্রকাশ করবার জন্য তিনি নিজেই উদ‍্যোগী হলেন।ভক্ত যেমন ভগবানের নাম-রূপ-গুণলীলা প্রকাশ করেন, তেমনি ভগবানও অন্তরঙ্গ ভক্তের মহিমা প্রকাশ করেন।শ্রীচৈতন‍্য ভাগবতে শ্রীবৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন=*
*🌷যা'র যত কীর্ত্তি ভক্তি-মহিমা উদার।*
*🌷শ্রীচৈতন‍্যচন্দ্র সে সব করয়ে প্রচার।।*
*🌷নিত‍্যানন্দ-তত্ত্ব কিবা অদ্বৈতের তত্ত্ব।*
*🌷যত মহাপ্রিয়-ভক্তগোষ্ঠীর মহত্ত্ব।।*
*🌷চৈতন‍্যপ্রভু সে সব করিলা প্রকাশে।*
*🌷সেই প্রভু সব ইহা কহেন সন্তোষে।।*
*🌷যে ভক্ত যে বস্তু -- যাঁর যেন অবতার।*
*🌷বৈষ্ণব,বৈষ্ণবী যাঁর অংশে জন্ম যাঁর।।*
*🌷যাঁর যেন মত পূজা,যাঁর যে মহত্ত্ব।*
*🌷চৈতন‍্যপ্রভু সে সব করিলেন ব‍্যক্ত।।*
*🌹একদিন প্রভু বসিয়াছে সুপ্রকাশে।*
*🌹অদ্বৈত-শ্রীবাস-আদিভক্ত চারি-পাশে।।*
*🌹শ্রীবাস পন্ডিতে তবে ঈশ্বর আপনে।*
*🌹আচার্য‍্যের বার্তা জিজ্ঞাসেন তান স্থানে।।*
*🌹প্রভু বোলে,শ্রীনিবাস! কহ ত আমারে।*
*🌹কিরূপ বৈষ্ণব তুমি বাস' অদ্বৈতেরে।।*
*🌹মনে ভাবি বলিলা শ্রীবাস মহাশয়।*
*🌹"শুক বা প্রহ্লাদ যেন মোর মনে লয়।।*
*🌹অদ্বৈতের উপমা প্রহ্লাদ,শুক যেন।*
*🌹শুনি' প্রভু ক্রোধে শ্রীবাসেরে মারিলেন।।*
*🌹পিতা যেন পুত্রে শিখাইতে স্নেহে মারে।*
*🌹এইমত এক চড় হৈল শ্রীবাসেরে।।*
*🌹কি বলিলি,কি বলিলি পন্ডিত-শ্রীবাস।*
*🌹মোহার নাড়ারে কহ শুক বা প্রহ্লাদ।।*
*🌹যে শুকেরে "মুক্ত" তুমি বল সর্বমতে।*
*🌹কালিকার বালক শুক নাড়ার আগাতে।।*
*🌹এতবড় বাক‍্য মোর নাড়ারে বলিলি।*
*🌹আজি বড় শ্রীবাসিয়া মোরে দুঃখ দিলি।।*
*🌹এত বলি ক্রোধে হাতে ছিপযষ্টি লৈয়া।*
*🌹শ্রীবাসেরে মারিবারে যান খেদাড়িয়া।।*
*🌻তখন শ্রীঅদ্বৈত জোড়হাত করে মহাপ্রভুকে বললেন, প্রভু! ক্রোধ সম্বরণ করুন,শ্রীবাস বালক,অনেক ভুলভ্রান্তি করবে, প্রভু তুমি জগতপিতা, তাঁর ভুল সংশোধন করে,তাঁকে ক্ষমা করো।আচার্য‍্যের কথায় মহাপ্রভুর ক্রোধ দূর হল।*
*🌹প্রভু কহে,-- তোহারা বালক শিশু মোর।*
*🌹এতেকে সকল ক্রোধ দূর গেল মোর।।*
*🌹মোর নাড়া জানিবারে আছে হেন জন।*
*🌹যে মোহারে আনিলেক ভাঙ্গিয়া শয়ন।।*
*🌹প্রভু বোলো,অহে শ্রীনিবাস মহাশয়।*
*🌹মোহার নাড়ারে এই তোমার বিনয়।।*
*🌹শুক-আদি করি সব বালক উহার।*
*🌹নাড়ার পাছে সে জন্ম জানিহ সবার।।*
*🌹অদ্বৈতের লাগি' মোর এই অবতার।*
*🌹মোর কর্ণে বাজে আসি' নাড়ার হুঙ্কার।।*
*🌹শয়নে আছিনু মুঞি ক্ষীরোদ সাগরে।*
*🌹জাগাই' আনিল মোরে নাড়ার হুঙ্কারে।।*
*🌹শ্রীবাসের অদ্বৈতের প্রতি বড় প্রীত।*
*🌹প্রভু-বাক‍্য শুনি হৈল অতি হরষিত।।*
*🌻মহাপ্রভুর শ্রীমুখ হতে অদ্বৈততত্ত্ব শুনবার শ্রীবাস ভয়ে কাঁপতে লাগলেন,তারপর বললেন, 🙏আমি বড় অপরাধ করেছি হে মহাপ্রভু তুমি আমায় ক্ষমা করো।প্রভু!এই অদ্বৈততত্ত্ব তুমিই জান, তুমি দয়া করে না জানালে আমরা জানব কিভাবে?*
*🌹আজি মোর মহাভাগ‍্য সকল মঙ্গল।*
*🌹শিখাইয়া আমারে আপনে কৈলা ফল।।*
*🌹এখনে সে ঠাকুরালি বলিয়ে তোমার।*
*🌹আজি বড় মনে বল বাড়িল আমার।।*
*🌹এই মোর মনের সঙ্কল্প আজি হৈতে।*
*🌹মদিরা যবনী যদি ধরেন অদ্বৈতে।।*
*🌹তথাপি করিব ভক্তি অদ্বৈতের প্রতি।*
*🌹কহিলুঁ তোমারে প্রভু সত‍্য করি অতি।।*
*🌹তুষ্ট হইলেন প্রভু শ্রীবাস-বচনে*
*🌹পূর্বপ্রায় আনন্দে বসিল তিন জনে।।*
            *(শ্রীচৈঃ ভাঃ অঃ ৯|২৭৫-৩০৬)*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৩) অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
*আচার্য‍্যসহ মহাপ্রভুর পরিক্রমা প্রসঙ্গ*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀একদিন শ্রীমন্মহাপ্রভু বসে আছেন এমন সময়ে শ্রীআচার্য‍্য এসে দন্ডবৎ প্রণাম করলেন।মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আচার্য‍্য! কোথা হতে কি কাজ করে আসিলে?আচার্য‍্য উত্তর করলেন, শ্রীজগন্নাথদেবের শ্রীমুখপদ্ম দর্শন করে পাঁচ-সাতবার প্রদক্ষিণ করে এলাম।তা শুনে মহাপ্রভু বলিলেন, তুমি হারিলা হারিলা।আচার্য‍্য বললেন, কি হারিলাম, তা বলো? মহাপ্রভু বললেন, যখন তুমি যে প্রদক্ষিণ করছিলে,তারপর যখন পেছনদিকে গিয়েছিলে তখন তোমার শ্রীমুখপদ্ম দর্শন হয়নি। আমি যতক্ষণ ধরে শ্রীজগন্নাথদেব-দর্শন করি, ততক্ষণ তাঁর হাস‍্যময়ী মুখমাধুর্য‍্য-ব‍্যতীত আর কিছুই দর্শন করি না।অর্থ‍্যাৎ শ্রীগৌরসুন্দর শ্রীজগন্নাথ দর্শনকালে ভগবানের শ্রীমুখপদ্ম নিরীক্ষণ করতেন। শ্রীবিল্বমঙ্গল কৃষ্ণকর্ণামৃতে মাধুর্য‍্য-বর্ণনে "বদন শোভার মাধুরিমা বেশী কীর্তন করেছেন।সমগ্র বিগ্রহ-মাধুরী অপেক্ষা বদন-মাধুরী অধিকতর এবং বদন-মাধুরী অপেক্ষা তাঁর মৃদুহাস‍্য অধিকতম সুমধুর।শ্রীগৌরসুন্দর শ্রীভগবানের অন‍্যান‍্য অঙ্গাদি দর্শন অপেক্ষা পঞ্চজ্ঞানেন্দ্রিয় সমাবিষ্ট মুখমন্ডলের আকর্ষণত্ব বলেছেন এবং ভগবৎ-প্রসন্নতা-জ্ঞাপক তাঁর মন্দহাস‍্য প্রবলতম সেবার বিজ্ঞাপক ও উদ্দীপক। শ্রীঅদ্বৈতচার্য‍্য শ্রীজগন্নাথদেবের প্রদক্ষিণের লক্ষ্য, শ্রীভগবৎকলেবর। কিন্তু শ্রীগৌরসুন্দরের অনুশীলনীয় বস্তু শ্রীজগন্নাথদেবের মুখমন্ডল দর্শন। সুতরাং শ্রীজগন্নাথদেবের পশ্চাদভাগে পরিক্রমাকালীন পৃষ্ঠদেশ দর্শনমাত্রে সম্মুখদর্শনের পরস্পর দর্শন বিনিময়ের অভাব হয়।*
*🙏আচার্য‍্য করজোড়ে বললেন, প্রভু!এই গূঢ় রহস‍্য তুমি ছাড়া জগতে আর কেউ প্রকাশ করেননি।তুমিই ইহার সর্বোৎকর্ষতা আস্বাদের ও জ্ঞাপকের একমাত্র পাত্র।ইহা তোমার-ই অনর্পিতচর শিক্ষা-বৈশিষ্ট‍্য ; এইরকম গূঢ় রহস‍্য প্রকাশ বিষয়ে আমি তোমার কাছে সর্বক্ষণই পরাজয় স্বীকার করি।এটি আমার প্রভুরই কৃপার বৈশিষ্ট্য বলে আমার গর্ব।তুমি আমায় কতকিছুর শিক্ষা দান করলে, এ আমার পরম পাওয়া।*
*🍀একদিন শ্রীমন্মহাপ্রভু আবিষ্ট হয়ে এক কূপের মধ্যে পড়ে গেলেন।অদ্বৈতাদি ভক্তগণ কাঁদতে লাগলেন।মহাপ্রভু কিছুই জানতে পারেননি।তিনি সাঁতারু বালকের মত ভাসতে লাগলেন।সেইক্ষণে কূপের জল নবনীতময় হওয়ায় মহাপ্রভুর শ্রীঅঙ্গে কোন ব‍্যথায় লাগে নাই!তখন অদ্বতাদি ভক্তগণ বহুকষ্টে মহাপ্রভুকে উঠালেন।এইভাবে মহাপ্রভু কৃষ্ণপ্রেমাবেশে ভক্তগণসহ অবস্থান করতে লাগলেন।প্রতি বৎসর গৌড়ের ভক্তগণ মহাপ্রভুর কাছে এসে চারমাস থেকে,নানা-যাত্রা-মহোৎসব দর্শন ও মহাপ্রভুর সেবা করতেন।*
*🌹এইভাবে চার বৎসর গেল, তারপর মহাপ্রভু দক্ষিণদেশ ভ্রমণ করতে দুইবৎসর চলে গেল।পরের বৎসর গৌড়ের ভক্তগণ নীলাচলে এসে রথযাত্রা দর্শন করে চলে গেলেন।এবার আর চারমাস থাকলেন না। মহাপ্রভু সার্বভৌম-রামানন্দাদি ক্ষেত্রবাসী ভক্তগণের কাছে বিদায় নিয়ে বিজয়া-দশমীর দিনে যাত্রা করে শ্রীনবদ্বীপে গঙ্গা ও শচীমাকে দর্শন করে শ্রীবৃন্দাবন দর্শন করবার জন্য চললেন।কিছুদিনে গৌড়দেশে এসে প্রথমে পানিহাটী রাঘব পন্ডিতের গৃহে একদিন থেকে কুমারহট্টে শ্রীবাস পন্ডিতের গৃহে, শিবানন্দের গৃহে ও বাসুদেবের গৃহে গিয়ে তাঁদেরকে কৃপা করে বিদ‍্যানগরে ও সেখান হতে কুলিয়ায় মাধবদাসের গৃহে থেকে অসংখ্য লোককে দর্শন ও কৃপা করলেন।সেখান হতে মালদহের রামকেলিতে গমন ও কানাইর নাটশালা হতে ফিরে পুনরায় শান্তিপুরে এসে আচার্য‍্য গৃহে দশদিন থাকলেন।সেই সময় শ্রীল রঘুনাথ দাসগোস্বামী সাতদিন মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় নিয়ে ছিলেন।যখন মহাপ্রভু সন্ন‍্যাস গ্রহণ করে শান্তিপুরে আসেন,তখনও দাসগোস্বামী শান্তিপুরে শ্রীমন্মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আত্মনিবেদন করেন।তাঁর পিতা সর্বদা আচার্য‍্যের সেবা করতেন, অতএব আচার্য‍্য তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে ও তাঁর শ্রীচৈতন‍্যদেবের পাদপদ্মে প্রগাঢ় ভক্তি দেখে মহাপ্রভুর অবশেষ(উচ্ছিষ্টপাত) পাত্র প্রদান করেছিলেন।এবারও শ্রীমন্মহাপ্রভুর আগমন সংবাদে সাতদিন অবস্থান করে নিজ মনোবাসনা ব‍্যক্ত করেন।শান্তিপুরে মহাপ্রভুর লীলা সম্বন্ধে শ্রীচৈতন‍্য ভাগবতে যা বর্ণিত হয়েছে, তা কিছু মাত্র উদ্ধৃত করা হল।*
               *ক্রমাগত*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৪)অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
*আচার্য‍্যসহ মহাপ্রভুর পরিক্রমা প্রসঙ্গ*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*☘শান্তিপুরে শ্রীমন্মহাপ্রভুর লীলা সম্বন্ধে শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর যা বর্ণিত করেছেন সামান্য কিছু দেওয়া হল,চৈঃভাঃ অঃ ৪র্থ অধ‍্যায়।*
*🍀একদিন অদ্বৈতাচার্য‍্যের গৃহে এক সন্ন‍্যাসী এসে জিজ্ঞাসা করলেন, শ্রীকেশবভারতী শ্রীচৈতন‍্যদেবের কে হন?আচার্য‍্য চিন্তা করলেন, ইঁনাকে পরমার্থের পরিচয় প্রথমে না দিয়ে ব‍্যবহারিক পরিচয় দেওয়া হোক।যদিও তাঁর কেউ গুরু বা পিতামাতা নাই,তথাপি তিনি দেবকী-নন্দন নামে পরিচিত।যাইহোক, প্রথমেই পরমার্থের কথা না বলে বললেন, শ্রীকেশব ভারতী শ্রীচৈতন‍্যদেবের "সন্ন‍্যাস গুরু"।শ্রীঅদ্বৈত-তনয় শ্রীঅচ‍্যুতানন্দ পঞ্চবর্ষীয় শিশু ধূলা ধূসরিত অঙ্গে কাছাকাছি খেলা করছেন।আচার্য‍্যের মুখে এইকথা শুনে অচ‍্যুতানন্দ ছুটে এসে খানিক ক্রোধাবেশে বলতে লাগলেন।*
*🌷কি বলিলা বাপ!বল দেখি আর বার।*
*🌷শ্রীচৈতন‍্যের গুরু আছে ' বিচার তোমার?*
*🌷কোন্ বা সাহসে তুমি এমত বচন।*
*🌷জিহ্বায় আনিলা,ইহা না বুঝি কারণ।।*
*🌷তোমার জিহ্বায় যদি এমত আইল।*
*🌷হেন বুঝি--,এখনে সে কলি-কাল হৈল।।*
*🌷অথবা চৈতন‍্য-মায়া পরম দুস্তর।*
*🌷যাহাতে পায়েন মোহ ব্রাহ্মাদি শঙ্কর।।*
*🌷বুঝিলাম-- বিষ্ণুমায়া হইল তোমারে।*
*🌷কেবা চৈতন‍্যের মায়া তরিবারে পারে?*
*🌷চৈতন‍্যের গুরু আছে ' বলিলা যখনে।*
*🌷মায়াবশ বিনা ইহা কহিলা কেমনে।।*
*🌷অনন্ত ব্রহ্মান্ড সেই চৈতন‍্য-ইচ্ছায়।*
*🌷সব চৈতন‍্যের লোমকূপেতে মিশায়।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*🌷পুনঃ সেই চৈতন‍্যের অচিন্ত‍্য-ইচ্ছায়।*
*🌷নাভিপদ্ম হইতে ব্রহ্মা হয়েন লীলায়।।*
*🌷হইয়াও না থাকে দেখিতে কিছু শক্তি।*
*🌷অবশেষে করেন একান্ত ভাবে ভক্তি।।*
*🌷তবে ভক্তিবশে তুষ্ট হইয়া তাহানে।*
*🌷তত্ত্ব-উপদেশ কভু কহেন আপনে।।*
*🌷তবে সেই ব্রহ্মা প্রভু-আজ্ঞা করি শিরে।*
*🌷সৃষ্টি করি সেই জ্ঞান কহেন সবারে।।*
*🌷সেই জ্ঞান সনকাদি পাই ব্রহ্মা হইতে।*
*🌷প্রচার করেন তবে কৃপায় জগতে।।*
*🌷যাহা হতে হয় আসি জ্ঞানের প্রচার।*
*🌷তান গুরু কেমতে বোলহ আছে আর।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*🌷পুত্রের মহিমা দেখি অদ্বৈত আচার্য‍্য।*
*🌷পুত্র কোলে করি কান্দে ছাড়ি সর্ব কার্য‍্য।।*
*🌷পুত্রের অঙ্গের ধূলা আপনার অঙ্গে।*
*🌷লেপেন অদ্বৈত অতি পরানন্দ-রঙ্গে।।*
*🌷চৈতন‍্যের পার্ষদ জন্মিলা মোর ঘরে।*
*🌷এতবলি নাচে প্রভু তালি দিয়া করে।।*
*🌷পুত্র কোলে করি নাচে অদ্বৈত গোসাঞি।*
*🌷ত্রিভুবনে যাহার ভক্তির সীমা নাই।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*🌷যে বৈষ্ণব নামে হয় সংসার পবিত্র।*
*🌷ব্রহ্মাদি গায়েন যে বৈষ্ণব-চরিত্র।।*
*🌷যে বৈষ্ণব ভজিলে অচিন্ত‍্য কৃষ্ণ পাই।*
*🌷সে বৈষ্ণব-পূজা হতে বড় আর নাই।।*
*🌷শেষ,রমা,অজ,ভব নিজ-দেহ হৈতে।*
*🌷বৈষ্ণব কৃষ্ণের প্রিয়' কহে ভাগবতে।।*
*🌷হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন।*
*🌷সে-ই পায় দুঃখ-- জন্ম জীবন মরণ।।*
*🌷বিদ‍্যা-কুল-তপ সব বিফল তাহার।*
*🌷বৈষ্ণব নিন্দয়ে যে যে পাপী দুরাচার।।*
*🌷পূজাও তাহার কৃষ্ণ না করে গ্রহণ।*
*🌷বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠ জন।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*🌷প্রভু বলে, বৈষ্ণব নিন্দয়ে যেই জন।*
*🌷কুষ্ঠ-রোগ কোন্ তা'র শিস্তিয়ে লিখন।।*
*🌷আপাততঃ শাস্তি কিছু হইয়াছে মাত্র।*
*🌷আর কত আছে যম-যাতনার পাত্র।।*
*🌷চৌরাশি-সহস্র যম-যাতনা প্রত‍্যক্ষে।*
*🌷পুনঃ পুনঃ করি ভুঞ্জে বৈষ্ণব-নিন্দকে।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*🌷 যে গায়,যে শুনে,এ সকল পুণ‍্য-কথা।*
*🌷বৈষ্ণবাপরাধ তার না জন্মে সর্বথা।।*
*🌷হেনমতে শীগৌরসুন্দর শান্তিপুরে।*
*🌷আছেন পরমানন্দে অদ্বৈত মন্দিরে।।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৫)অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
*শ্রীমাধবেন্দ্রপুরীর তিথি আরাধন*
********************************
*🍀পদ্ম পুরাণ ও হরিভক্তি সুধোদয় গ্রন্থে পাওয়া যায়, যথা=*
*🌻শ্রীপাদ মাধবেন্দ্রপুরী বড়ই হতাশ হয়েছেন, কেন? তিনি দেখছেন,চারিদিকে কেবল অনাচার আর অনাচার, বিষ্ণুভক্তির কোন মানুষ দেখতে পাচ্ছেন না।মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য অদ্বৈতাচার্য‍্য, তিনিও সর্বত্র বিষ্ণুভক্তিহীন দেখছেন।*
*🌷তথাপি অদ্বৈতসিংহ কৃষ্ণের কৃপায়।*
*🌷দৃঢ় করি বিষ্ণু-ভক্তি বাখানে সদায়।।*
*🌷নিরন্তর পড়ায়েন গীতা-ভাগবত।*
*🌷ভক্তি বাখানেন মাত্র,গ্রন্থের যে মত।।*
*🌷হেনই সময়ে মাধবেন্দ্র মহাশয়*।
*🌷অদ্বৈতের গৃহে আসি হইলা উদয়।।*
*🌷দেখিয়া অদ্বৈত তান বৈষ্ণব-লক্ষণ।*
*🌷প্রণাম হইয়া পড়িলেন সেইক্ষণ।।*
*🌷মাধবেন্দ্র পুরীও অদ্বৈত করি কোলে।*
*🌷সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দ-জলে।।*
*🌷অন‍্যোহন‍্যে কৃষ্ণ-কথা-রসে দুইজন।*
*🌷আপনার দেহ কারো না হয় স্মরণ।।*
                        *(ঐ=৪৩০--৪৩৬)*
*🌹মাধবেন্দ্র-পুরীর দেহে শ্রীগৌরসুন্দর।*
*🌹সত‍্য সত‍্য সত‍্য বিহরয়ে নিরন্তর (ভাবরূপে)।।*
*🌹মাধবেন্দ্রপুরীর অকথ‍্য বিষ্ণু-ভক্তি।*
*🌹কৃষ্ণের প্রসাদে সর্ব-কাল পূর্ণশক্তি।।*
*🌹যে সময়ে না ছিল চৈতন‍্য-অবতার।*
*🌹বিষ্ণুভক্তিশূন‍্য সব আছিল সংসার।।*
*🌹তখনেও মাধবেন্দ্র শ্রীচৈতন‍্য কৃপায়।*
*🌹প্রেম-সুখ-সিন্ধু মাঝে ভাসেন সদায়।।*
*🌹নিরবধি দেহে রোম-হর্ষ-অশ্রু-কম্প।*
*🌹হুঙ্কার,গর্জন,মহাহাস‍্য,স্তম্ভ,ঘর্ম্ম।।*
*🌹নিরবধি গোবিন্দের ধ‍্যানে নাহি বাহ‍্য।*
*🌹আপনেও না জানেন,কি করেন কার্য‍্য।।*
*🌹পথে চলি যাইতেও আপনা আপনি।*
*🌹নাচের পরমরঙ্গে করি হরিধ্বনি।।*
*🌹কখনো বা হেন সে আনন্দ-মূর্ছা হয়।*
*🌹দুই-তিন-প্রহরেও দেহে বাহ‍্য নয়।।*
*🌹কখনো বা বিরহে যে করেন রোদন।*
*🌹গঙ্গা-ধারা বহে যেন, অদ্ভুত-কথন।।*
*🌹কখন হাসেন অতি অট্ট অট্ট হাস।*
*🌹পরমানন্দ রসে ক্ষণে হয় দিগ্ বাস।।৩৯৯-৪০৯।।*
*🌹মাধবপুরীর প্রেম অকথ‍্য কথন।*
*🌹মেঘ-দরশনে মূর্চ্ছা হয় সেইক্ষণ।।*
*🌹কৃষ্ণনাম শুনিলেই করেন হুঙ্কার।*
*🌹ক্ষণেকে সহস্র হয় কৃষ্ণের বিকার।।*
*🌹দেখিয়া তাঁহার বিষ্ণু-ভক্তির উদয়।*
*🌹বড় সুখী হইলা অদ্বৈত মহাশয়।।*
*🌹তাঁ'র ঠাঞি উপদেশ করিলা গ্রহণ।*
*🌹হেনমতে মাধবেন্দ্র-অদ্বৈত মিলন।।৪৩৭-৪৪০।।*
*🌻শাস্ত্রে বলেছেন, মাধবেন্দ্রপুরী ও অদ্বৈতাচার্য‍্যের মধ্যে কোন ভেদ নেই, দুই অঙ্গ এক, তবুও জীব শিক্ষার জন্য হয়ত তিনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর শিষ্য।মাধবেন্দ্র পুরীর সমস্ত কৃষ্ণপ্রেম অদ্বৈতাচার্য‍্যের মধ্যে পরিপূর্ণ।এইজন‍্যই শ্রীমন্মহাপ্রভু শ্রীঅদ্বৈতাচার্য‍্যকে গুরুজ্ঞানে শ্রদ্ধা করতেন।*
*🌷মাধবপুরীর আরাধনার দিবসে।*
*🌷সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে।।*
*🌷দৈবে পুণ‍্য-তিথি আসিয়া মিলিলা।*
*🌷সন্তোষে অদ্বৈত সজ্জ করিতে লাগিলা।।*
*🌷শ্রীগৌরসুন্দর সব-পারিষদ সনে।*
*🌷বড় সুখী হইলেন সেই পুণ‍্য দিনে।।*
*🌷সেই তিথি পূজিবারে আচার্য‍্য-গোসাঞি।*
*🌷যত সজ্জ করিলেন,তার অন্ত নাই।।*
*🌷নানা দিক হইতে সজ্জ লাগিল আসিতে।*
*🌷হেন নাহি জানি কে আনয়ে কোন্ ভিতে।।*
*🌷মাধবেন্দ্রপুরী প্রতি প্রীতি সবাকার।*
*🌷সবেই লইলেন যথাযোগ্য অধিকার।।*
*🌷আই লইলেন যত রন্ধনের ভার।*
*🌷আই বেড়ি সর্ব বৈষ্ণবের পরিবার।।*
*🌷নিত‍্যানন্দ প্রভুবর সন্তোষ অপার।*
*🌷বৈষ্ণব পূজিতে লইলেন অধিকার।।*
*🌷কেহ বলে,আমি সব ঘষিত চন্দন।*
*🌷কেহ বলে,মালা আমি করিব গ্রন্থন।।*
*🌷কেহ বলে,জল আনিবারে মোর ভার।*
*🌷কেহ বলে,মোর দায় স্থান-উপস্কার।।*
   *🌻উপস্কার=পরিস্কার,বা মার্জনা*
*🌷কেহ বলে,মুঞি যত বৈষ্ণবচরণ।*
*🌷মোর ভার সকল করিব প্রক্ষালন।।*
*🍀এইভাবে একেক জন একেক দায়িত্ব নিয়ে কর্ম করতে লাগলেন। চারিদিকে হরিধ্বনি, শঙ্খধ্বনি, হরিনাম-সংকীর্তন মহানন্দে আরম্ভ হ'ল।শঙ্খ,ঘন্টা,মৃদঙ্গ,মন্দিরা ও করতাল ধ্বনিতে যেন আকাশ বাতাস মুখরিত হল।*
*🌹শঙ্খ ঘন্টা মৃদঙ্গ মন্দিরা করতাল।*
*🌹সংকীর্তন সঙ্গে ধ্বনি বাজয়ে বিশাল।।*
*🌹পরানন্দে কাহারো নাহিক বাহ‍্যজ্ঞান।*
*🌹অদ্বৈত-ভবন হৈল শ্রীবৈকুন্ঠধাম।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*🌹উচ্চ করি সবেই করেন হরি-ধ্বনি।*
*🌹কিবা সে আনন্দ হৈল কহিতে না জানি।।*
*🌹অদ্বৈতের যে আনন্দ,অন্ত নাহি তাঁর।*
*🌹আপনে বৈকুন্ঠনাথ গৃহ-মধ‍্যে যাঁর।।*
                *(শ্রীচৈঃভাঃ অঃ ৪|৪৪২-৫১৫)*
🙏🙏🙏🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৬) অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
*মহাপ্রভু ভক্তের মহিমা প্রকাশ করছেন।*
🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍
*🌻শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর তিথি আরাধনার জন্য অদ্বৈতাচার্য‍্য বহুবিধ ব‍্যবস্থা করেছিলেন, এবং মহাপ্রভু সহ বহু ভক্তগণকে আমন্ত্রণ করেছিলেন। অদ্বৈতাচার্য‍্যের ব‍্যবস্থাপনা দেখে শ্রীমন্মহাপ্রভু নিজেকে আর ঠিক রাখতে না পেরে সকল ভক্তের নিকট আচার্য‍্যের গুণাবলী প্রকাশ করতে লাগলেন।*
*🌹প্রভু বলে,এ সম্পত্তি মনুষ‍্যের নয়।*
*🌹আচার্য‍্য "মহেশ" হেন মোর চিত্তে লয়।।*
*🌹মনুষ‍্যেরা এতেক কি সম্পত্তি সম্ভবে।*
*🌹এ সম্পত্তি সকলে সম্ভবে মহাদেবে।।*
*🌹বুঝিলাম--,আচার্য‍্য মহেশ অবতার।*
*🌹এই মত হাসি প্রভু বলে বার বার।।*
*🌹ছলে অদ্বৈতের তত্ত্ব মহাপ্রভু কয়।*
*🌹যে হয় সুকৃতি সে পরমানন্দ লয়।।*
*🌹তান বাক‍্যে অনাদরে অনাস্থা যাহার।*
*🌹তাঁ'রে শ্রীঅদ্বৈত হয় অগ্নি অবতার।।*
*🌹যদ‍্যপি অদ্বৈত কোটী-চন্দ্র-সুশীতল।*
*🌹তথাপি চৈতন‍্য-বিমুখের কালানল।।*
*🌹সকৃৎ যে জন বলে "শিব" হেন নাম।*
*🌹সেহ কোন প্রসঙ্গে না জানে তত্ত্ব তান।।*
         *🌻তান=তাঁহার*
*🌹সেইক্ষণে সর্ব পাপ হৈতে শুদ্ধ হয়।*
*🌹বেদ শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কয়।।*
*🌹হেন শিব নাম শুনি যার দুঃখ হয়।*
*🌹সেই জন অমঙ্গল সমুদ্রে ভাসয়।।*
*🌹শ্রীবদনে কৃষ্ণচন্দ্র বোলেন আপনে।*
*🌹শিব যে না পূজে,সে বা মোরে পূজে কেনে?*
*🌹মোর প্রিয় শিব প্রতি অনাদর যার।*
*🌹কেমতে বা মোরে ভক্তি হইবে তাহার।।*
*🌹অতএব সর্বাদ‍্যে শ্রীকৃষ্ণ পূজি তবে।*
*🌹প্রীতে শিব পূজি, পূজিবেক সর্ব-দেবে।।*
*🌹হেন শিব অদ্বৈতেরে বলে সাধুজনে।*
*🌹সেহ শ্রীচৈতন‍্যচন্দ্র-ইঙ্গিত-কারণে।।*
☆ ☆ ☆ ☆ ☆ ☆
*🌹সম্ভার দেখিয়া প্রভু মহা হর্ষ মন।*
*🌹আচার্য‍্যের প্রশংসা করেন অনুক্ষণ।।*
*🌻তারপর নৃত্য কীর্তন শুরু হল, সংকীর্তনের পরে অদ্বৈতাচার্য‍্য সকলকেই সেবার জন্য আহ্বান করলেন।*
*🌷তবে শেষে আজ্ঞা মাগি অদ্বৈত-আচার্য‍্য।*
*🌷ভোজনের করিতে লাগিলা সর্বকার্য‍্য।।*
*🌷বসিলেন মহাপ্রভু করিতে ভোজন।*
*🌷মধ‍্যে প্রভু--, চতুর্দিকে সর্ব-ভক্তগণ।।*
*🌷চতুর্দিকে ভক্তগণ যেন তারাচয়।*
*🌷মধ‍্যে কোটিচন্দ্র যেন প্রভুর উদয়।।*
*🌷দিব‍্য অন্ন বহুবিধ পিষ্টক ব‍্যঞ্জন।*
*🌷মাধবেন্দ্র-আরাধনা আইর রন্ধন।।*
*🌷মাধবপুরীর কথা কহিয়া কহিয়া।*
*🌷ভোজন করেন প্রভু সর্বভক্ত লৈয়া।।*
*🌷প্রভু বলে, মাধবেন্দ্র আরাধনা তিথি।*
*🌷ভক্তি হয় গোবিন্দে,ভোজন কৈলে ইথি।।*
*🌷এই মত রঙ্গে প্রভু করিয়া ভোজন।*
*🌷বসিলেন গিয়া প্রভু করি আচমন।।*
*🌻বিশ্রাম অন্তে শ্রীঅদ্বৈত-ভবন হতে শ্রীমন্মহাপ্রভু বললেন,আমি এ বৎসর বৃন্দাবন যাব, অতএব তোমরা এবার আর শ্রীক্ষেত্রে যাবে না। এই বলে ভক্তগণের নিকট হতে বিদায় নিয়ে কুমারহট্টে শ্রীবাসপন্ডিতের গৃহে গমন করলেন।সেখানে গিয়ে দেখলেন শ্রীবাস পন্ডিত গ্রাসাচ্ছাদন সংগ্রহ করার জন্য কোন চেষ্টা করেন না। শ্রীমন্মহাপ্রভু বললেন,তোমার অনেক পোষ‍্য(পোষ‍্য বলতে হয়ত শিষ‍্যের কথা বললেন মহাপ্রভু) তুমি উপায়ের কোন ব‍্যবস্থা কর না কেন?যদি গ্রাসাচ্ছাদনের (অন্ন-ব‍্যঞ্জনের) বস্তু না পাও,কি করবে?তদুত্তরে=*
*🌷শ্রীবাস বলেন,এ দঢ়ান আমার*।
*🌷তিন উপবাসে যদি না মিলে আহার।।*
*🌷তবে সত‍্য কহোঁ--,ঘট বান্ধিয়া গলায়।*
*🌷প্রবেশ করিমু মুঞি সর্বথা গঙ্গায়।।*
*🌷এই মাত্র শ্রীবাসের শুনিয়া বচন।*
*🌷হুঙ্কার করিয়া উঠে শচীর নন্দন।।*
*🌷প্রভু বলে, কি বলিলি পন্ডিত শ্রীবাস!*
*🌷তোর কি অন্নের হইবে উপাস*।।
*🌷যদি কদাচিৎ লক্ষ্মীও ভিক্ষা করে।*
*🌷তথাপিহ দারিদ্র নহিবে তোর ঘরে।।*
                  *(শ্রীচৈঃভাঃঅঃ ৫|৫০-৫৪)*
*🌹যে‍ যে জন চিন্তে মোরে অনন‍্য হইয়া।*
*🌹তা'রে ভিক্ষা দেঙ মুঞি মাথায় বহিয়া।।*
*🌹যেই মোরে চিন্তে,নাহি যায় কারো দ্বারে।*
*🌹আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তা'রে।।*
*🌹ধর্ম-অর্থ-কাম-মোক্ষ--, আপনে আইসে।*
*🌹তথাপিহ না চায়,না লয় মোর দাসে।।*
*🌹মোর সুদর্শন-চক্রে রাখে মোর দাস।*
*🌹মহাপ্রলয়েও যা'র নাহিক বিনাশ।।*
*🌹যে মোহার দাসেরেও করয়ে স্মরণ।*
*🌹তাহারেও করোঁ মুঞি পোষণ পালন।।*
*🌹সেবকের দাস সে মোহার প্রিয় বড়।*
*🌹অনায়াসে সে-ই সে মোহারে পায় দঢ়।।*
*🌹কোন্ চিন্তা মোর সেবকের ভক্ষ‍্য করি।*
*🌹মুঞি যার পোষ্টা আছোঁ সবার উপরি।।*
*🌹সুখে শ্রীনিবাস,তুমি বসি থাক ঘরে।*
*🌹আপনি আসিবে সব তোমার দুয়ারে।।*
*🌹অদ্বৈতেরে তোমারে আমার এই বর।*
*🌹জরাগ্রস্ত নহিবে দোঁহার কলেবর।।*
              *(শ্রীচৈঃভাঃঅঃ ৫|৫৭-৬৫)*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৭) অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
*শান্তিপুরে অদ্বৈত-নিত‍্যানন্দ মিলন*
^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*
*🍀তারপর কতদিন শ্রীবাসের ঘরে থেকে শ্রীমন্মহাপ্রভু পানিহাটী এসে সেখানেও কয়েকদিন থেকে সেখানকার ভক্তগণের মনোরথ পূর্ণ করে সেখান হতে বরানগরে গমন করলেন।এইভাবে গঙ্গাতীরের ভক্তগণের মনোরথ পূর্ণ করতে করতে পুরুষোত্তমে উপস্থিত হলেন।*
*☘সেখানে একদিন গৌরসুন্দর নিভৃতে শ্রীনিত‍্যানন্দপ্রভুকে বললেন=*
*🌷প্রভু বলে,শুন নিত‍্যানন্দ মহামতি।*
*🌷সত্বরে চলহ তুমি নবদ্বীপ-প্রতি।।*
*🌷প্রতিজ্ঞা করিয়া আছি আমি নিজমুখে।*
*🌷মূর্খ নীচ দরিদ্র ভাসাব প্রেম সুখে।।*
*🌷তুমিও থাকিলা যদি মুনিধর্ম করি।*
*🌷আপন-উদ্দাম-ভাব সব পরিহরি।।*
*🌷তবে মূর্খ নীচ যত পতিত সংসার।*
*🌷বল দেখি আর কে বা করিবে উদ্ধার?*
*🌷ভক্তি-রস-দাতা তুমি, তুমি সম্বরিলে।*
*🌷তবে অবতার বা কি নিমিত্ত করিলে?*
*🌷এতেকে আমার বাক‍্য যদি সত‍্য চাও।*
*🌷তবে অবিলম্বে তুমি গৌড় দেশে যাও।।*
*🌷মূর্খ-নীচ-পতিত দুঃখিত যত জন।*
*🌷ভক্তি দিয়া কর গিয়া সবারে মোচন।।*
*🌷আজ্ঞা পাই নিত‍্যানন্দচন্দ্র ততক্ষণে।*
*🌷চলিলেন গৌড়-দেশে লই নিজগণে।।*
                  *(শ্রীচৈঃ ভাঃ অঃ ২২৩-২৩০)*
*🌻প্রথমেই নিতাইচাঁদ পানিহাটী গ্রামে শ্রীরাঘব পন্ডিতের গৃহে আসিলেন।সেখানে তাঁর মহাঅভিষেক হল।সেখানে প্রেম বিতরণ করে সপ্তগ্রামে আসিলেন।*
*সেখান হতে কতদিনে শান্তিপুরে শ্রীঅদ্বৈতমন্দিরে এসে উপস্থিত হলেন।*
*👥শান্তিপুরে অদ্বৈত-নিত‍্যানন্দ মিলন।*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
*🌷তবে কতদিনে আইলেন শান্তিপুরে।*
*🌷আচার্য‍্যগোসাঞী প্রিয় বিগ্রহের ঘরে।।*
*🌷দেখিয়া অদ্বৈত নিত‍্যানন্দের শ্রীমুখ।*
*🌷হেন নাহি জানেন জন্মিল কোন্ সুখ।।*
*🌷হরি-বলি লাগিলেন করিতে হুঙ্কার।*
*🌷প্রদক্ষিণ দন্ডবৎ করেন অপার।।*
*🌷নিত‍্যানন্দস্বরূপ অদ্বৈত করি কোলে।*
*🌷সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দজলে।।*
*🌷দোঁহে দোঁহা দেখি বড় হইলা বিবশ।*
*🌷জন্মিল অনন্ত অনির্বচনীয় রস।।*
*🌷দোঁহে দোঁহা ধরি গড়ি যায়েন অঙ্গনে।*
*🌷দোঁহে চাহে ধরিবারে দোঁহার চরণে।।*
☆ ☆ ☆ ☆ ☆
*🌷হেন মতে দুই প্রভুবর মহারঙ্গে*
*🌷বিহরেণ কৃষ্ণকথা মঙ্গল প্রসঙ্গে।।*
*🌷অনেক রহস‍্য করি অদ্বৈত সহিত।*
*🌷অশেষ প্রকারে তান জন্মাইল প্রীত।।*
*🌷তবে অদ্বৈতের স্থানে লই অনুমতি।*
*🌷নিত‍্যানন্দ আইলেন নবদ্বীপ-প্রতি।।*
                           *(ঐ=৩৬৯-৪৯৬)*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৮) অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
       *শান্তিপুরে শ্রীজগদানন্দ*
       **************************
*🌻কয়েক বৎসর শ্রীজগদানন্দ পন্ডিত মহাশয় নবদ্বীপ হয়ে শ্রীঅদ্বৈতের বাস ভবনে গেলেন।আচার্য‍্য শ্রীমন্মহাপ্রভুর সংবাদ পেয়ে পরমানন্দে ভক্তগণসহ মহাপ্রভুর প্রিয় দ্রব‍্য নিয়ে শ্রীক্ষেত্রে যেতেন।একবার নবদ্বীপবাসী ভক্তগণের দ্রব‍‍্য অনেক দিনের পর গোবিন্দের কাছ থেকে নিয়ে ভোজন কররেন।তারমধ‍‍্যে=*
*🌷আচার্য‍্যের এই পৈড়,নানা রস-পূপী।*
*🌷এই অমৃত-গুটিকা,মন্ডা কর্পূর-কুপী।।*
*🌹বলে গোবিন্দ শ্রীমন্মহাপ্রভুকে প্রদান করলেন।মহাপ্রভু ভক্তের দ্রব‍্য আনন্দে ভোজন করতেন। মাসেকের বাসি পানকাদিও ভক্তের ভালবাসায় ও শ্রীভগবানের কৃপায় টাটকা জিনিসের মতই স্বাদ থাকত। প্রায় প্রতি বৎসরই শ্রীজগদানন্দ গৌড়দেশে গিয়ে শ্রীশচীমাকে প্রসাদ দিয়ে ও বন্দনা করে আচার্য‍্যের গৃহে মহাপ্রসাদসহ মহাপ্রভুর সংবাদ দিতেন।একবার পন্ডিতের দ্বারা মহাপ্রভুর কাছে শ্রীঅদ্বৈতাচার্য‍্য এক প্রহেলিকা প্রেরণ করলেন।তাঁহা শ্রীচৈতন‍্যচরিতামৃতে এইভাবে বর্ণিত হয়েছে =*
*🌷তরজা-প্রহেলী আচার্য‍্য কহেন ঠারে-ঠোরে।*
*🌷প্রভু মাত্র বুঝেন,কেহ বুঝিতে না পারে।।*
*🌷প্রভুরে কহিও আমার কোটী নমস্কার।*
*🌷এই নিবেদন তাঁর চরণে আমার।।*
*🌷বাইলকে কহিহ,লোক হইল বাউল।*
*বাউলকে কহিহ,হাটে না বিকায় চাউল।।*
*🌷বাউলকে কহিহ,কাযে নাহিক আউল।*
*🌷বাউলকে কহিহ,ইহা কহিয়াছে বাউল।।*
*🌷এত শুনি জগদানন্দ হাসিতে লাগিলা।*
*🌷নীলাচলে আসি তবে প্রভুরে কহিলা।।*
*🌷তরজা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা।*
*🌷তাঁর যেই আজ্ঞা বলি মৌন ধরিলা।।*
*🌷জানিয়া স্বরূপ-গোসাঞি প্রভুরে পুছিল।*
*🌷এই তরজার অর্থ বুঝিতে নারিল।।*
*🌷প্রভু কহেন, আচার্য‍্য হয় পূজক প্রবল।*
*🌷আগম-শাস্ত্রের বিধি বিধানে কুশল।।*
*🌷উপাসনা লাগি দেবের করেন আবাহন।*
*🌷পূজা লাগি কত কাল করেন নিরোধন।।*
*🌷পূজা-নির্বাহণ হৈলে পাছে করেন বিসর্জন।*
*🌷তরজার না জানি অর্থ,কিবা তাঁর মন।।*
*🌷মহাযোগেশ্বর আচার্য‍্য, তরজাতে সমর্থ।*
*🌷আমিহ বুঝিতে নারি তরজার অর্থ।।*
*🌷শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ।*
*🌷স্বরূপ-গোসাঞী কিছু হইলা বিমন।।*
*🌷সেই দিন হৈতে প্রভুর আর দশা হইল।*
*🌷কৃষ্ণের বিরহ-দশা দ্বিগুণ বাড়িল।।*
             *(শ্রীচৈঃচঃঅঃ ১৯|১৮-৩০)*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৯)অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
        *শ্রীঅদ্বৈতাচার্য‍্যের শাখা*
        ************************
*🌹বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ, আচার্য‍্য-গোসাঞি।*
*🌹তাঁর যত শাখা হইল,তার লেখা নাই।।*
*🌹চৈতন‍্য-মালীর কৃপাজলের সেচনে।*
*🌹সেই জলে পুষ্ট স্কন্ধ বাড়ে দিনে দিনে।।*
*🌹সেই স্কন্ধে যত প্রেমফল উপজিল।*
*🌹সেই কৃষ্ণপ্রেমফলে জগৎ ভরিল।।*
*🌹সেই জলে স্কন্ধে করে শাখাতে সঞ্চার।*
*🌹ফলে-ফুলে বাড়ে, শাখা হইল বিস্তার।।*
*🌹প্রথমে ত' আচার্য‍্যের একমত গণ।*
*🌹পাছে দুইমত হৈল দৈবের কারণ।।*
*🌹কেহ ত' আচার্য‍্যের আজ্ঞায়,কেহ ত' স্বতন্ত্র।*
*🌹স্বমত কল্পনা করে দৈব-পরতন্ত্র।।*
*🌹আচার্য‍্যের মত যেই,সেই মত সার।*
*🌹তাঁর আজ্ঞা লঙ্ঘি চলে,সেই ত' অসার।।*
*🌹অসারের নামে ইহাঁ নাহি প্রয়োজন।*
*🌹ভেদ জানিবারে করি একত্র গণন।।*
*🌹ধান‍্যরাশি মাপে যৈছে পাতনা সহিতে।*
*🌹পশ্চাতে পাতনা উড়াঞা সংস্কার করিতে।।*
*🌷অচ‍্যুতানন্দ--বড় শাখা,আচার্য‍্য-নন্দন।*
*🌷আজন্ম সেবিলা তেঁহো চৈতন‍্যচরণ।।*
*🌷চৈতন‍্য গোসাঞির গুরু, কেশব ভারতী।*
*🌷এই পিতার বাক‍্য শুনি দুঃখ পাইল অতি।।*
*🌷জগদগুরুতে তুমি কর ঐছে উপদেশ।*
*🌷তোমার এই উপদেশে নষ্ট হৈল দেশ।।*
*চৌদ্দ ভুবনের গুরু, চৈতন‍্য-গোসাঞি।*
*🌷তাঁর গুরু, অন‍্য, এই কোন শাস্ত্রে নাই।।*
*পঞ্চম বর্ষের বালক কহে সিদ্ধান্তের সার।*
*🌷শুনিয়া পাইলা আচার্য‍্য সন্তোষ অপার।।*
*🌻শ্রীঅদ্বৈতাচার্য‍্যের ছয়টি পুত্রের মধ্যে শ্রীঅচ‍্যুতানন্দ সর্বজ‍্যেষ্ঠ ও গৌরভক্ত ছিলেন।তিনি বাল‍্যাবধি শ্রীমন্মহাপ্রভুর ভক্ত।তিনি দারপরিগ্রহ করে সংসার ধর্ম করেননি। শ্রীযদুনন্দনদাস-কৃত শ্রীগদাধরপন্ডিত গোস্বামীর "শাখা নির্ণয়ামৃত" গ্রন্থে শ্রীঅচ‍্যুতানন্দ ঠাকুরকে শ্রীগদাধরের শিষ‍্য ও শাখা বলে জানতে পারা যায়।*
*🌷মহারসামৃতানন্দমচ‍্যুতানন্দনামকম্*।
*🌷গদাধরপ্রিয়তমং শ্রীমদদ্বৈতনন্দনম্।।*
*🌺তিনি নীলাচলে মহাপ্রভুর শ্রীচরণ আশ্রয় করে ভজন করতেন। শ্রীগদাধর পন্ডিতগোস্বামী শেষজীবনে শ্রীমন্মহাপ্রভুর কাছে নীলাচলে বাস করেন। অচ‍্যুতানন্দ প্রভৃতি অদ্বৈতাচার্য‍্যের প্রকৃত সেবকমন্ডলী অনেকেই শ্রীগদাধরপন্ডিতের চরণাশ্রয় করেছিলেন। রথাগ্রে নৃত্য কীর্তনের মধ্যে অচ‍্যুতানন্দ প্রতিবারই উপস্থিত ছিলেন।(চৈঃচঃমঃ ১৩|৪৫)।*
*🌺শ্রীকবিকর্ণপুর প্রণীত শ্রীগৌরগণোদ্দেশদীপিকায় শ্রীঅচ‍্যুতানন্দকে শ্রীগদাধরের শিষ‍্য ও শ্রীকৃষ্ণচৈতন‍্যের প্রিয় ' বলে কীর্তন করেছেন।কেউ কেউ তাঁকে "কার্তিক" এবং কেউ তাঁকে "অচ‍্যুতা-নাম্নী" গোপীকা বলে নির্ণয় করেছেন। গ্রন্থকার উভয় মতেরই সমীচীনতা স্বীকার করেন।মহাপ্রভুর প্রকটকালে নীলাচলে মহাপ্রভুর কাছে এবং পরে শ্রীগদাধর পন্ডিতগোস্বামীর কাছে বাস করেছিলেন বলে জানা যায়।*
*২)কৃষ্ণমিশ্র-নাম আর আচার্য‍্য তনয়।*
*চৈতন‍্য-গোসাঞি বৈসে যাঁহার হৃদয়।।*
                         *(চৈঃচঃআঃ ১২|১৮)* 
*🌹অদ্বৈতচরিত (সংস্কৃত ভাষায় লিখিত) গ্রন্থে=*
*অচ‍্যুতঃ কৃষ্ণমিশ্রশ্চ গোপালদাস এব চ।*
*রত্নত্রয়মিদং প্রোক্তং সীতাগর্ভাব্ধিসম্ভবম্।।*
*🌻আচার্য‍্যের ছয়টি পুত্রের মধ্যে "অচ‍্যুত", কৃষ্ণমিশ্র ও গোপাল শ্রীগৌরাঙ্গ দাস‍্যে নিযুক্ত ছিলেন। গৌর গণোদ্দেশ ৮৮ শ্লোকে =*
*🌷কার্তিকেয়ঃ কৃষ্ণমিশ্র তৎ সাম‍্যাদিতি কেচন।*
*🍀কৃষ্ণমিশ্রের দুই পুত্র, এক= রঘুনাথ চক্রবর্তী দুই= দোলগোবিন্দ। তারমধ‍্যে রঘুনাথের বংশ শান্তিপুরের মদনগোপালের পাড়ায়, গণকর, মৃজাপুর ও কুমার খালিতে আছেন। দোলগোবিন্দের তিন পুত্র, চাঁদ, কন্দর্প ও গোপীনাথ। কন্দর্পের বংশ মালদহ,জিকাবাড়ীতে আছেন। গোপীনাথের তিন পুত্র, শ্রীবল্লভ, প্রাণবল্লভ ও কেশব।শ্রীবল্লভের বংশ মশিয়াডারা,দামুকদিয়া ও চন্ডীপুর প্রভৃতি জায়গায় আছেন।শ্রীবল্লভের জ‍্যেষ্ঠ পুত্র গঙ্গানারায়ণ হতে মশিয়াডারার বংশ-ধারা ও কনিষ্ঠপুত্র রামগোপাল হতে দামুকদিয়া, চন্ডীপুর, শোলমারি, প্রভৃতি গ্রামহমূহের বংশ-ধারা। প্রাণবল্লভ ও কেশবের বংশ উথলীতে বাস করতেন। প্রাণবল্লভের পুত্র, রত্নেশ্বর, তাঁর তনয়-- কৃষ্ণরাম,তাঁর কনিষ্ঠ সন্তান--লক্ষ্মীনারায়ণ,তৎপুত্র নবকিশোর, তাঁর দ্বিতীয় পুত্র রামমোহনের জ‍্যেষ্ঠ তনয় "জগবন্ধু" এবং তৃতীয় তনয় "বীরচন্দ্র" ভিক্ষুকাশ্রম গ্রহণ করে কাটোয়ায় শ্রীমন্মহাপ্রভুর বিগ্রহ স্থাপন করেন।তাঁদেরকে সেখানকার সকলে "বড়প্রভু" ও "ছোটপ্রভু" বলত। ইঁনারাই শ্রীধাম নবদ্বীপ-পরিক্রমার প্রবর্তন করেন।*
*🌷শ্রীগোপাল-নামে আর আচার্য‍্যের সুত।*
*🌷তাঁর চরিত্র,শুন,অত‍্যন্ত অদ্ভুত।।*
*🙏ইহার বর্ণন ৪৭ ও ৪৮ পর্বে শ্রীক্ষেত্রে মহাপ্রভুসহ আচার্য‍্য মিলন লেখা হয়েছে।*
👣👣👣👣👣👣🌻👣👣👣👣👣👣
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬০)অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
       *শ্রীঅদ্বৈতাচার্য‍্যের শাখা*
       **************************
*🍀বলরাম,স্বরূপ ও জগদীশ আচার্য‍্যের এই পুত্রত্রয় গৌর বিমুখ স্মার্ত বা মায়াবাদী, সুতরাং অবৈষ্ণব।বলরামের স্ত্রীর গর্ভে নয়টি পুত্র জন্ম হয় ; প্রথমপক্ষীয় কনিষ্ঠ সন্তান মধুসূদন "গোসাঞি ভট্টাচার্য্য " নামে খ‍্যাত হয়ে স্মার্তধর্ম গ্রহণ করেন।তাঁরপুত্র রাধারমণ "গোস্বামী ভট্টাচার্য্য " নাম গ্রহণ করে ত‍্যক্তগৃহের যোগ্য সংজ্ঞা "গোস্বামী" শব্দের অবমাননা করেন এবং স্মার্ত রঘুনন্দনের আনুগত‍্যে শ্রীঅদ্বৈতাচার্য‍্যর "কুশ-পুত্তলিকা" পুড়িয়ে প্রেত বা রাক্ষস শ্রদ্ধাকার্য‍্য সম্পাদন করে শ্রীহরিভক্তিবিলাসাদি বিষ্ণুভক্তিপরা স্মৃতির বিরুদ্ধাচারণ করে মহাপরাধ প্রদর্শন করেন।শুদ্ধ ভক্ত না হয়েও কিছু গ্রন্থ ও আকরগ্রন্থের টীকা রচনা করেন।ঐগুলি শুদ্ধভক্তের আদরণীয় নহে।*
*🌷কমলাকান্ত বিশ্বাস ' নাম আচার্য‍্য কিঙ্কর।*
*🌷আচার্য‍্য ব‍্যবহার,সব-- তাঁহার গোচর।।*
                  *(চৈঃচঃআঃ=১২|২৮)*
*☘কমলাকান্ত শ্রীঅদ্বৈতাচার্য‍্যকে "ঈশ্বর" বলিয়া স্থাপন করে রাজা প্রতাপরুদ্রের কাছে কিছু অর্থ পাওয়ার আশায় এক পত্র লিখেন।সেই পত্র কোনো ভাবেই শ্রীমন্মহাপ্রভুর কাছে আসিল, মহাপ্রভু সেই পত্র দেখে অত‍্যন্ত অসন্তুষ্ট হয়ে "বাউলিয়া" (পাগল) বলে দন্ড প্রদান করলেন। কারণ শ্রীঅদ্বৈতার্য‍্য ঈশ্বর হলেও তাঁর জগৎশিক্ষকতারূপ মানবলীলা প্রসিদ্ধ।ঋণগ্রস্ত হয়ে রাজার কাছে অথা চাওয়া আচার্যদের পক্ষে নির্লজ্জ ব‍্যবহার।অর্থলালসা সর্বতোভাবে পরিহার্য‍্য, তাতে আবার বিদেশীয় রাজার নিকট ঋণ পরিশোধের জন্য অর্থলালসা প্রকাশ করলে ধর্মের হানি হয়।রাজা স্থভাবতঃ বিষয়ীলোক। বিষয়ীর অন্ন খাইলে চিত্ত দুষ্ট হয়।চিত্ত দুষ্ট হলে কৃষ্ণস্মৃতি-অভাবে জীবন নিস্ফল হয়।সকল লোকের পক্ষেই এটি নিষিদ্ধ। বিশেষ করে ধর্মাচার্য‍্যের পক্ষে এটি বিশেষরূপে নিষিদ্ধ।নামোপদেশ, আচার্য‍্যের কর্তব‍্য, কিন্তু অর্থ নিয়ে যারা নামোপদেশ করে,তারা "নামোপদেষ্টা" পদের যোগ‍্য নন, বরং অপরাধী।নামোপদেশ, আচার্য‍্যের কার্য‍্য করিলে তাঁদের লোক-লজ্জা ও ধর্ম-কীর্তিতে অত্যন্ত হানি হয়।মহাপ্রভু তাঁকে এই শিক্ষা প্রদান করেছিলেন।*
*🌻শ্রীযদুনন্দধাচার্য‍্য--, অদ্বৈতের শাখা।তাঁর শাখা-উপশাখা-গণের নাহি লেখা।। বাসুদেব দত্তের তেঁহো কৃপার ভাজন। সর্বভাবে আশ্রিয়াছে চৈতন‍্য-চরণ।।ঐ=৫৬-৫৭।।*
*🌹শ্রীযদুনন্দনাচার্য‍্য শ্রীরঘুনাথ দাস গোস্বামীপ্রভুর পাঞ্চরাত্রিকী দীক্ষাগুরু। বাসুদেব দত্ত অব্রাহ্মণ কুলজাত হলেও ব্রাহ্মণ কুলজাত শ্রীযদুনন্দনাচার্য‍্য বৈষ্ণবে জাতিবুদ্ধি না করে তাঁকে গুরুত্বে বরণ করেছিলেন।বাসুদেব দত্ত--,ব্রজের মধুব্রত গায়ক(গৌঃগঃদীঃ ১৪০), ব্রজে স্থিতৌ গায়কৌ যৌ মধুকন্ঠ মধুব্রতৌ। মুকুন্দবাসুদেবৌ তৌ দত্তৌ গৌরাঙ্গগায়কৌ।*
*🌻শ্রীভাগবতাচার্য‍্যঃ--, ইনি পূর্বে অদ্বৈতগণে,পরে গদাধরগণে প্রবিষ্ট।যদুনন্দন দাস-কৃত "শাখানির্ণয়ামৃতে" ষষ্ঠ শ্লোকে= "বন্দে ভাগবতাচার্য‍্যং গৌরাঙ্গ-প্রিয় পাত্রকম্।*
*🌷যেনাকারি মহাগ্রন্থো নাম্না "প্রেমতরঙ্গিণী"। গৌঃগঃ ১৯৫ ও ২০২ -- ইনি ব্রজের শ্বেতমঞ্জরী। চৈতন‍্যভাগবতে অঃ পাঁচ=*
*🌷তবে প্রভু আইলেন বরাহ-নগরে।*
*🌷মহাভাগ‍্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে।।*
*🌷সেই বিপ্র বড় সুশিক্ষিত ভাগবতে।*
*🌷প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে।।*
*🌷শুনিয়া তাহার ভক্তিযোগের পঠন।*
*🌷আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ।।*
           *শেষ পর্ব আগামী ৬১তম*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা 🌷 শ্রীমদ্ ভক্তিবিলাস ভারতী মহারাজ 📝 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/advaita6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬১) অদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা*
         *শ্রীঅদ্বৈতাচার্য‍্যের শাখা*
                  *বিরাম পর্ব*
      *****************************
*🍀শ্রীচৈতন‍্যভাগবতে আরও পাওয়া যায় =*
*🌷"বল বল" বলে প্রভু শ্রীগৌরাঙ্গরায়।*
*🌷হুঙ্কার গর্জন প্রভু করয়ে সদায়।।*
*🌷সেই বিপ্র পড়ে পরানন্দে মগ্ন হৈয়া।*
*🌷প্রভুও করেন নৃত্য বাহ‍্য পাসরিয়া।।*
*🌷এই মত রাত্রি তিন প্রহর অবধি।*
*🌷ভাগবত শুনিয়া নাচিলা গুণ-নিধি।।*
*🌷প্রভু বলে, ভাগবত এমত পড়িতে।*
*🌷কভু নাহি শুনি আর কাহারো মুখেতে।।*
*🌷এতেকে তোমার নাম "ভাগবতাচার্য‍্য"।*
*🌷ইহা বিনা আর কোন না করিহ কার্য‍্য।।*
*🌻ইঁনার নাম রঘুনাথ।ইঁনার শ্রীপাটবাড়ী--বরাহনগর, মালিপাড়ায়। (৭)শ্রীবিষ্ণুদাসাচার্য‍্য, (৮)চক্রপাণি আচার্য‍্য (৯)অনন্ত আচার্য‍্য ঃ-- ইঁনি ব্রজের অষ্টসখীর অন‍্যতমা সুদেবী। শ্রীঅদ্বৈতগণে থাকলেও পরে গদাধর-শাখায় প্রবিষ্ট হয়েছেন, শাখা নির্ণয়ামৃতে ১১ শ্লোকে  "বন্দেহনন্তাদ্ভুতরসমনন্তাচার্য‍্য- সংজ্ঞকম্। লীলানন্তাদ্ভুতময়ং গৌরপ্রেম্নো হি ভাজনম্।। 🌷পন্ডিত গোসাঞির শিষ্য অনন্ত আচার্য‍্য। 🌷কৃষ্ণপ্রেমময়তনু উদার সর্ব-আর্য‍্য।।* *🌷তাঁহার অনন্ত গুণ কে করু প্রকাশ।* *🌷তাঁর প্রিয় শিষ্য ইহাঁ--পন্ডিত হরিদাস।।চৈঃচঃআঃ ৮|৫৯-৬০।*
*🌹পুরীতে শ্রীগঙ্গামাতা মঠ, ইঁনারই শাখা বিশেষ।তাঁদের গুরু-পরম্পরায় ইনি "বিনোদ মঞ্জরী" বলে উক্ত আছেন।ইঁনার শিষ্য শ্রীহরিদাসপন্ডিত গোস্বামী, নামান্তর "শ্রীরঘুগোপাল"-- শ্রীরাসমঞ্জরী।*

*বৃন্দাবনে শ্রীগোবিন্দ-সেবার অধ‍্যক্ষ‍্য। তাঁর শিষ‍্য শ্রীরাধাকৃষ্ণ গোস্বামী "সাধনদীপিকা" গ্রন্থের রচয়িতা।যথা ভঃ রঃ ১৩ তরঙ্গ=*
*🌷গদাধর পন্ডিত গোসাঞি শিষ‍্যবর্য‍্য।*
*🌷"গোবিন্দের" অধিকারী শ্রীঅনন্তাচার্য‍্য।।*
*🌷তাঁর শিষ্য হরিদাস পন্ডিত গোসাঞি।*
*🌷গোবিন্দাধিকারী-গুণ কহি, অন্ত নাই।।*
*🌷"গোবিন্দ" যাঁর প্রেমাধীন জানাইলা।*
*🌷যাঁর ঠাঁই দুগ্ধঅন্ন মাগিয়া খাইলা।।*
                                 *(৩১২-১৪)*
*(১০) নন্দিনী-- গৌরঃগঃ ৮৯,*
*🌷নন্দিনী জঙ্গলী জ্ঞেয়া জয়া চ বিজয়া ক্রমাৎ।*
*🌹সীতার গর্ভজাত অদ্বৈত-কন‍্যা*।
*(১১)কামদেব,(১২)শ্রীচৈতন‍্যদাস, (১৩)দুর্লভ বিশ্বাস,(১৪)বনমালীদাস, (১৫)জগন্নাথ কর,(১৬)ভবনাথ কর, (১৭)হৃদয়ানন্দ সেন,(১৮)ভোলানাথ দাস, (১৯)যাদব দাস,(২০)বিজয় দাস, (২১)জনার্দন (২২`)অনন্ত দাস, (২৩)কানুপন্ডিত,(২৪)নারায়ণ দাস, (২৫)শ্রীবৎস পন্ডিত,(২৬)হরিদাস ব্রহ্মচারী-- ইঁনি শ্রীঅদ্বৈত ও শ্রীগদাধর উভয়গণে গণিত,যথা শাখানির্ণয় ৯ম শ্লোক= শ্রীযুতং হরিদাসাখ‍্যং ব্রহ্মচারি-মহাশয়ম্। পরমানন্দ-সন্দোহং বন্দে ভক্ত‍্যা মুদাকরম্।।(২৭)পুরুষোত্তম ব্রহ্মচারী, (২৮)কৃষ্ণদাস ব্রহ্মচারী,(২৯-৩০) রঘুনাথ,(৩১)বনমালী কবিচন্দ্র,(৩৫) শ্রীহরিচরণ,(৩৬)শ্রীমাধব পন্ডিত, (৩৭)বিজয় পন্ডিত,(৩৮)শ্রীরাম পন্ডিত, (শ্রীবাস পন্ডিতের কনিষ্ঠ ভাই। গৌঃগঃ ৯১=🌷পর্বতাখ‍্যো মুনিবরো যঃ আসীন্নারদপ্রিয়। শ্রীরামপন্ডিতঃ শ্রীমান্ তৎকনিষ্ঠ সহোদরঃ।।*
*🌹অসংখ‍্য অদ্বৈত-শাখা কত লইব নাম।*
*🌹মালি-দত্ত জল অদ্বৈত-স্কন্ধ যোগায়।*
*🌹সেই জলে জীয়ে শাখা, ফুল ফল হয়।।*
*🌹ইহার মধ্যে মালি-পাছে কোন শাখাগণ।*
*🌹না মানে চৈতন‍্যমালী দুর্দ্দৈব কারণ।।*
*🌹সৃজাইল,জীয়াইল,তাঁরে না মানিলা।*
*🌹কৃতঘ্ন হইলা, তাঁরে স্কন্ধ ক্রূদ্ধ হইলা।।*
*🌹ক্রুদ্ধ হঞা স্কন্ধ তারে জল না সঞ্চারে।*
*🌹জলাভাবে কৃশ শাখা শুকাইয়া মরে।।*
*🌹চৈতন‍্যরহিত দেহ, শুষ্ককাষ্ঠ সম।*
*🌹জীবিতেই মৃত সেই,মৈলে সেই ত' পাষন্ড।।*
*🌹কি পন্ডিত,কি তপস্বী, কিবা গৃহী,যতি।*
*🌹চৈতন‍্য বিমুখ যেই,তার এই গতি।।*
*🌹যে যে লৈল শ্রীঅচ‍্যুতানন্দের মত।*
*🌹সেই আচার্য‍্যের গণ, মহাভাগবত।।*
*🌹সেই সেই, আচার্য‍্যের কৃপায় ভাজন।*
*🌹অনায়াসে পাইল সেই চৈতন‍্য-চরণ।।*
*🌹সেই আচার্য‍্যগণে মোর কোটি নমস্কার।*
*🌹অচ‍্যুতানন্দ প্রায়,চৈতন‍্য জীবন যাঁহার।।*
                 *(চৈঃচঃআঃ ১২|৬৫-৭৫)*
    *🙏শ্রীঅদ্বৈতাচার্য‍্যের প্রণাম🙏*
*🙏নিস্তারিতাশেষজনং দয়ালুং প্রেমামৃতাব্ধৌ পরিমগ্নচিত্তম্।*
*🙏চৈতন‍্যদেবাদৃতমাদরেণ অদ্বৈতচন্দ্রং শিরসা নমামি।।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*🌻শ্রীঅদ্বৈতাচার্য‍্যের চরিতসুধা গ্রন্থে যেমনভাবে লেখা ছিল তা আমি তুলে ধরলাম, তার মধ্যে বানান ভুল ভ্রান্তি মার্জনা করবেন।*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

*শ্রীঅদ্বৈতের চরিতসুধা বিরাম হল।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







adds