✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 বাঁশবাড়ী নবরাত্রি লীলা সঙ্কীর্তন মহাযজ্ঞোৎসবের ১৪৩১ সনের কীর্তনীয়াগণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/bansbari.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*বাঁশবাড়ী নবরাত্রি লীলা সঙ্কীর্তন মহাযজ্ঞোৎসবের ১৪৩১ সনের কীর্তনীয়াগণ।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌻নয়দিন আছেন কীর্তনীয়াগণ*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻নয়দিন নয়রাত কেবল পদাবলী কীর্তন পরিবেশন।*
*চক্ষুদান দিল যেই,জন্মে জন্মে প্রভু সেই,*
*দিব্য-জ্ঞান হৃদে প্রকাশিত।*
*প্রেমভক্তি যাঁহা হৈতে,অবিদ্যা বিনাশ যাতে,*
*বেদে গায় যাঁহার চরিত।।*
*🌻চক্ষুদান দিল যেই=যিনি বিষয়াসক্তি-রূপ অজ্ঞান-অন্ধকার ঘুচিয়ে হৃদয়ে শ্রীকৃষ্ণসেবা লাভ-আকাঙ্খা-রূপ জ্ঞান-আলো প্রদান করলেন।*
*🌻দিব্য-জ্ঞান=শ্রীকৃষ্ণ-ভজনই যে একমাত্র অবশ্য কর্তব্য এই মহাজ্ঞান।*
*🌻প্রেমভক্তি=শ্রীকৃষ্ণে পরমা প্রীতি বা ঐকান্তিক ভালবাসার নাম প্রেমভক্তি ;প্রেমভক্তির অন্য নাম প্রেম।অন্য সবরকম বাসনা, এমন কি মোক্ষ-লাভের বাসনা পর্যন্তও পরিত্যাগ করে এবং যাগ, যোগ, তপস্যা,দান,ধ্যান,ব্রত,জ্ঞান বা কর্মাদি অন্য সবরকম পথ ও অন্য সমস্ত দেব-দেবীর পূজাদি পরিহার করে,একমাত্র শ্রীকৃষ্ণ-পাদপদ্মে একান্তভাবে আশ্রয় করে, শ্রীকৃষ্ণে নিরতিশয় বা অত্যন্ত মমতাপন্ন হয়ে,সুনির্মল ও প্রগাঢ়-অনুরাগ-সহকারে নিষ্কাম ও একান্তভাবে শ্রীকৃষ্ণ-ভজন করবার জন্য যে অনুত্তমা ভক্তি,তার নাম শুদ্ধভক্তি।এবম্বিধ (এইরকম) শুদ্ধভক্তির সঙ্গে ভজন করতে করতে কালক্রমে প্রেমভক্তি বা প্রেম লাভ হয়ে থাকে।*
*🌻স্বরূপ-জ্ঞানের অভাবের নাম অবিদ্যা অর্থ্যাৎ যদ্দ্বারা সত্যে মিথ্যা-বুদ্ধি ও মিথ্যায় সত্য-বুদ্ধি হয়,তাইই হল অবিদ্যা।এই অবিদ্যার কাজ হচ্ছে নিত্য ও সত্য বস্তু শ্রীভগবানের মমতার অভাব জন্মিয়ে সংসার-রূপ অনিত্য ও মিথ্যা বস্তুতে আসক্তি আনিয়ে দেয়।*
*🙏জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল 🙌🙌🙌*
*🌻বংশীশিক্ষা নামক গ্রন্থে "পঞ্চভাব" সম্বন্ধে শ্লোক পাওয়া যায়।*
*🌷শান্ত তামা দাস্য কাঁসা সখ্য রূপা গণি।*
*🌷বাৎসল্য সোনা শৃঙ্গার রত্নচিন্তামণি।।*
*🌻উক্ত বংশীশিক্ষা গ্রন্থে মহাপ্রভু এই পঞ্চভাব সম্বন্ধে বংশীবদনকে বলছেন-----*
*🌷মাত্র করমের ফলে তামা লাভ হয়।*
*🌷জ্ঞানের ফলেতে কাঁসা লাভ সুনিশ্চয়।।*
*🌷কর্মমিশ্র ভক্তি ফলে রূপা লাভ জানি।*
*🌷জ্ঞানমিশ্রভক্তি ফলে সোনা লাভ মানি।।*
*🌷সুবিশুদ্ধা ভক্তি প্রেম পিরীতের ফলে।*
*🌷রত্ন চিন্তামণি লাভ মহাজনে বলে।।*
*🌻এই ভাব,ভক্তি,প্রেম ও কৃষ্ণৈকশরণতা ছাড়া কৃষ্ণ লাভের কোন উপায়ই নাই। ভগবানের জন্য প্রহ্লাদ,পরশুরাম,বিভীষণ,ভরত,শুকদেব এবং গোপীগণ গুরু-আজ্ঞা পর্যন্ত লঙ্ঘন করেছিলেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
