শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

জন্মান্ধ বিপ্রকে চক্ষুদান ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/mohaprobhu.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 জন্মান্ধ বিপ্রকে চক্ষুদান ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/mohaprobhu.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🌻জন্মান্ধ বিপ্রকে চক্ষুদান🌻*
*🍀দক্ষিণদেশ ভ্রমণকালে মহাপ্রভু একবার পদ্মকোট তীর্থে গমন করেছিলেন।এখানে অষ্টভূজা দেবীমূর্তি দর্শন করে মহাপ্রভু অনেক স্তুতিনতি করলেন।এই দেবী মন্দিরে বসে মহাপ্রভু বহু লোককে নানা তত্ত্বকথা শুনালেন।হাজার হাজার লোক এসে গৌরহরিকে ঘিরে বসলেন।হরিনাম সংকীর্তনধ্বনি যেন আকাশ ভেদ করে অতি উচ্চে উঠতে লাগল।অষ্টভূজা দেবী প্রতিমা যেন প্রকৃত ভক্তের সঙ্গ পেয়ে আনন্দ সাগরে ভাসতে লাগলেন।বালবৃদ্ধা, যুবাযুবতী,সকলেই চৈতন‍্যদেবের শ্রীমুখের হরিনাম ধ্বনি শুনে যেন উন্মত্ত হয়ে উঠিলেন।চারিদিকে পদ্ম গন্ধময় মলয় প্রবাহিত হতে লাগিল।স্বর্গ হতে দেবগণ মহাপ্রভুর শ্রীমস্তকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন।*

*সমবেত কুল ললনাগণও মহাপ্রভুর শ্রীঅঙ্গে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হল।দেবীর যেন আনন্দের অবধি নাই এবং ক্রমে সকলেই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেন।এই জায়গায় গৌর ভগবান কিছু ঐশ্বর্য দেখিয়েছিলেন।এই সমাবেশের মধ্যে একজন জন্মান্ধ বিপ্র এসেছিলেন কারণ পূর্ব রাত্রে তিনি স্বপ্ন পেয়েছিলেন যে, "অদ‍্য জগৎপতি সন্ন‍্যাসীবেশে এখানে আসবেন এবং তিনি তোমায় চক্ষুদান করবেন।*

*এই স্বপ্নের বাস্তবতা পরীক্ষার জন্য বিপ্র অনেক আশায় বুক বেঁধে এই মন্দিরে এসেছিলেন এবং শ্রীমন্মহাপ্রভুর শ্রীচরণতলে দৃষ্টিভিক্ষা করলেন।মহাপ্রভু তাঁকে কৃপা করে দিব‍্যচক্ষু প্রদান করলেন এবং ভাগ‍্যবান সেই বিপ্র তাঁর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন। কিন্তু শ্রীভগবানের শ্রীগৌরাঙ্গ মূর্তি দর্শন মাত্রেই বিপ্র অনিত‍্য দেহ ত‍্যাগ করে নিত‍্যধামে গমন করলেন এবং মহাপ্রভু এই ভাগ‍্যবান বিপ্রের মৃতদেহ বেষ্টন করে নাম-সঙ্কীর্তন মাধ‍্যমে সেখানে সমাধিস্থ হলেন।পদ্মকোট তীর্থের পবিত্র আঙ্গিনায় সেই ভাগ‍্যবান বিপ্র চিরতরে সমাহিত হলেন।*
*🙏গোবিন্দের কড়চা গ্রন্থে এই প্রসঙ্গটি বড় সুন্দর ভাবে লিখিত আছে।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds